DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
STOCK RELATED NEWS FROM NEWSPAPER, ELECTRONIC, PRINT AND DIGITAL MEDIA
Page 37 / 40 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7... - 33 - 34 - 35 - 36 - 37 - 38 - 39 - 40 « previous | Next »
STOCK RELATED NEWS FROM NEWSPAPER, ELECTRONIC, PRINT AND DIGITAL MEDIA
02/14/2011 12:20 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
২০০ কোটি টাকার শেয়ার কিনবে বাংলাদেশ ফিঙ্ড ইনকাম ফান্ড
তারল্য বাড়াতে এসইসির জরুরী সভায় ৫০০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন



অর্থনৈতিক রিপোর্টার ॥
The daily Janakantha
15.02.2011


পুঁজিবাজারে তারল্য সঙ্কট কাটাতে ৫০০ কোটি টাকার একটি মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। সোমবার এসইসির জরুরী কমিশন সভায় ফার্স্ট বাংলাদেশ ফিঙ্ড ইনকাম ফান্ড নামের মিউচু্যয়াল ফান্ডটির ট্রাস্ট চুক্তি অনুমোদন করা হয়। এর ফলে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আজ (মঙ্গলবার) থেকেই উদ্যোক্তাদের দেয়া ২০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে।
এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাইফুর রহমান জনকণ্ঠকে জানান, ফার্স্ট বাংলাদেশ ফিঙ্ড ইনকাম ফান্ডের মোট আকার ৫০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সর্বমোট ২০০ কোটি টাকা যোগান দিয়েছে। বাকি অর্থ প্রাক-আইপিও পেস্নসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডরি সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে রেইস এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
তিনি জানান, ট্রাস্ট চুক্তি অনুমোদনের পর ফান্ডের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান চাইলে মঙ্গলবার থেকেই উদ্যোক্তাদের দেয়া ২০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে। এতে বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত প্রায় দু'মাস ধরে শেয়ারবাজারে তারল্য সঙ্কট তীব্র হয়ে উঠেছে। ক্রেতা না থাকায় প্রতিদিনই ব্যাপক মাত্রায় কমছে অধিকাংশ শেয়ারের দর। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা করা হলেও অনেকটা নীরব ভূমিকা পালন করছে তারা। বাজারে সক্রিয় মিউচু্যয়াল ফান্ডগুলোর কাছে বিনিয়োগ করার মতো তহবিল নেই। এ অবস্থায় বাজারে নতুন তহবিল নিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণেই এসইসি জরম্নরী ভিত্তিতে বড় আকারের মিউচু্যয়াল ফান্ডটি অনুমোদন করেছে। নতুন এ ফান্ডটির অনুমোদন বাজারে তারল্য প্রবাহ কিছুটা বাড়াতে পারবে বলে মনে করছেন সংশিস্নষ্টরা।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:22 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
১২ শতাংশ কলমানির সুদের হার নির্ধারণ
তিন ব্যাংকের নির্বাহীদের শোকজ



অর্থনৈতিক রিপোর্টার ॥
The Daily Janakantha
15.02.2011


কলমানি (আন্তঃব্যাংক) লেনদেনের ৰেত্রে সুদের হার আরেক দফায় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় নির্ধারণকৃত কলমানির সুদের হার ১২ শতাংশ বেঁধে দেয়া হয়। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসকে সুর চৌধুরী টেলিফোনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া কলমানির সুদের হার অতিক্রম করায় তিন ব্যাংককে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসকে সুর চৌধুরী জনকণ্ঠকে বলেন, ব্যাংকগুলোর ম্যানেজমেন্টের অদৰতার কারণেই তারল্য সঙ্কট দেখা দিয়েছে। এ জন্য সংশিস্নষ্ট ব্যাংকই দায়ী। তবে এ সঙ্কট মোকাবেলা করার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে সহায়তা করছে। তিনি বলেন, বেসরকারী খাতের তিনটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া ১৫ শতাংশ কলমানির সুদের হার অতিক্রম করেছে। যা রীতিমতো অপরাধ। এ জন্য ব্যাংক তিনটিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, আগে ব্যাংকগুলো অতিরিক্ত ঋণ বিতরণ করে তারল্য সঙ্কটের মধ্যে পড়েছে। এ জন্য ব্যাংকগুলোই দায়ী। ফলে এখন ঋণ বিতরণ কমাতে হবে।
সূত্রে জানা গেছে, বাজারে তারল্য সঙ্কট বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি ১৯০ শতাংশ হারে কলমানির সুদের হার বেড়ে যায়। এতে মানি মার্কেটে অস্থিরতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় কলমানির সুদের হার কমিয়ে সর্বশেষ ১৫ শতাংশে নামিয়ে আনে। অর্থাৎ কোন ব্যাংক ১৫ শতাংশের বেশি কলমানি থেকে অর্থ লেনদেন করতে পারবে না। কিন্তু গত রবিবার বেসরকারী খাতের তিনটি ব্যাংক এ নির্দেশনা অমান্য করে ১৬ শতাংশ হার সুদে কলমানি থেকে অর্থ ধার করেছে। যা কেন্দ্রীয় ব্যাংক চিহ্নিত করে সংশিস্নষ্ট ব্যাংক তিনটির ব্যবস্থাপনা পরিচালকদের শোকজ করেছে বলেও জানা গেছে। পাশাপাশি সোমবার থেকে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ১২ শতাংশের ওপরে কলমানি থেকে অর্থ ধার দেয়া বা গ্রহণ করতে পারবে না। কোন প্রতিষ্ঠান যদি কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা অমান্য করে তাহলে সংশিস্নষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:23 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
শেয়ার বাজার কেলেংকারীর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া যাবে না :নাসিম

০০ ইত্তেফাক রিপোর্ট
15.02.2011


আওয়ামী লীগের কেন্দ ীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম শেয়ার বাজারের বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, নিরপেক্ষ তদন্তে শেয়ার কেলেংকারিতে যার নাম বেরিয়ে আসবে সে যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া যাবে না। তিনি বলেন, বিএনপির আমলে একাধিক রাষ্ট্রীয় অপরাধ হলেও আওয়ামী লীগ সরকারের সময় কোন রাষ্ট্রীয় অপরাধ ঘটেনি। শেখ হাসিনা গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দিতে চান। আর বিএনপি গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায়। ছাত্রদল, যুবদলের কর্মীরা আর কিছু টোকাই যারা বিনিয়োগ করেনি তারা প্রতিদিন শেয়ার বাজারে মিছিল, অগি্নসংযোগ ও নৈরাজ্য করে সরকারকে বেকায়দায় ফেলতে সক্রিয়।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন ও জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আকরাম হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, অরুণ সরকার রানা প্রমুখ।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:24 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
উত্তাল শেয়ার বাজার

বিক্ষোভ, ভাংচুর ও অগি্নসংযোগ, আটক ৬১




০০ ইত্তেফাক রিপোর্ট
15.02.2011



কোন আশ্বাসই কাজে লাগছে না। প্রতিদিন অব্যাহতভাবে পড়ছে শেয়ারের দাম। পুঁজি হারিয়ে দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা। দরপতনের সঙ্গে সঙ্গে প্রতিদিনই চলছে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ। গতকাল সোমবারও বিক্ষোভ হয়েছে। তবে গতকালের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। দৈনিক বাংলা থেকে মতিঝিল শাপলা চত্বর আর শাপলা চত্বর থেকে টিকাটুলি আর কে মিশন রোড পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশের একটি গাড়িও ভাংচুর করে।

পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের সংঘর্ষ চলে তিন ঘন্টারও বেশি সময়। এ সময় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ২৫/৩০টি গাড়ি ও আশপাশের ভবনের কাঁচ ব্যাপক ভাংচুর করে। আগুন ধরিয়ে দেয় মধুমিতা সিনেমা হলের সামনে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬১ জনকে আটক করে। বিক্ষোভকারীরা দুপুর ২টার দিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংলগ্ন নিপুনা সার্ভিস স্টেশনে হামলা চালালে পাউবো'র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীরা পিছু হটে, পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত সাত দফা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে মতিঝিল থানার ওসি জানান।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্যাপক দরপতনের ঘটনায় বিনিয়োগকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলছেন, সরকারের আশ্বাসে পিছু হটতে হটতে তা নিঃস্ব। বন্দরনগরী চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। বিভিন্ন অলিতে গলিতে ও ভবনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে পুলিশের প্রতি ইট-পাটকেল ছুঁড়েছেন। পুলিশও টিয়ারশেল ছুঁড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পল্টন ও মতিঝিল থানা পুলিশ জানায়, ভাংচুরসহ বিক্ষোভের ঘটনায় ডিএসই ও মধুমিতা ভবনের কাছ থেকেই পুলিশ ৩৮ জনকে আটক করে। এছাড়া আশপাশ থেকে আরো ২৩ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মতিঝিল ও পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, শেয়ারবাজারের সংঘর্ষের ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী, এসইসি, ডিএসই'র কর্তাব্যক্তিদের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি খুব শিগ্গির শেয়ারবাজারে স্থিতিশীলতা আনার দাবিও জানান তারা। গতকাল লেনদেনের শুরুতেই ডিএসই সূচক ৪০০ পয়েন্টের বেশি নেমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। মধুমিতা ভবনের প্রবেশমুখে লাগানো আগুন ভবনের তারের সঙ্গেও ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার কমর্ীরা। দৈনিক বাংলার মোড় থেকে আর এ কে মিশন রোড পর্যন্ত ২৫/৩০টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। সব মিলিয়ে গতকাল হাজার হাজার বিনিয়োগকারী ছিলেন মারমুখী। অনেক ব্রোকারেজ হাউসেও হামলা-ভাংচুর চালিয়েছে বিনিয়োগকারীরা।

প্রত্যক্ষদশর্ীরা জানান, মধুমিতা ও ডিএসই ভবনের বাইরের কাঁচও ভাংচুর করে তারা। ছবি তোলার সময় মোহনা টিভির ক্যামেরাম্যান কালাম বিক্ষোভকারীদের হামলার শিকার হন। কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে আর কে মিশন রোড পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। আটককৃতদের মধ্যে ১৭ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সাইদুর রহমান সাঈদ, শাহাদাত হোসেন, হাসিব, গৌরাঙ্গ ভৌমিক, রূপন, রাসেল, মোজাম্মেল, মামুন, নোমান, রেজওয়ান, মাসুম, সুমন, হূদয়, আসলামুল, জাহিদ, জামাল ও সোহেল।

এদিকে শেয়ারবাজারের ব্যাপক দরপতনের ঘটনায় চট্টগ্রামে পৌনে ১২টার দিকে রাস্তায় নেমে আসে শত শত বিনিয়োগকারী। তারা নগরীর শেখ মুজিব রোডে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে এবং অদূরে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ করে। এছাড়া বরিশাল, সিলেটসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় বলে জানা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ইত্তেফাক অফিস ও সংবাদদাতারা এসব খবর জানিয়েছেন।

চট্টগ্রাম ।। দর পতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল ও দুুটি সিকিউরিটিস হাউসে ভাংচুর করে। অব্যাহত দর পতনের পর আগ্রাবাদ এলাকায় বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে একযোগে মিছিল নিয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে পড়ে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় যানজট লেগে যায়। একই সময়ে নগরীর খাতুনগঞ্জ, চাকতাই, মুরাদপুর, লালদীঘি ও জামাল খান রোডের প্রেসক্লাব এলাকায়ও মিছিল বের করে বিনিয়োগকারীরা। বিক্ষোভ মিছিল থেকে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।

খুলনা ।। অব্যাহত দর পতনের প্রতিবাদে গতকাল মহানগরীতে বিনিয়োগকারীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন, ঝাড় ু মিছিল ও সমাবেশ করে। তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।

সিলেট ।। দর পতনের প্রতিবাদে গতকাল নগরীর রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে বিনিয়োগকারীরা। তারা অর্থমন্ত্রী ও সরকার বিরোধী সেস্নাগান দেয় ও আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করে।

নগরীর চৌহাট্টাস্থ আরএন টাওয়ারের সামনে এবং জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করে।

বরিশাল ।। অব্যাহত দর পতনের প্রতিবাদে নগরীতে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল বিভিন্ন কোম্পানির দর পতন অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে প্রতীকী হিসাবে তারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে ভিক্ষা দাবি করে।

পরে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোড প্রদক্ষিণ শেষে স্টক এন্ড বন্ড ব্রোকারেজ হাউস এলাকায় মানববন্ধন এবং সমাবেশ করে।

নারায়ণগঞ্জ ।। গতকাল দুপুরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। লেনদেন শুরু হওয়ার পর একে একে বিভিন্ন কোম্পানির দর পতনের কারণে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি লোটাস কামালকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:33 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
লেনদেনের ৫ মিনিটের মধ্যে শেয়ারবাজারে ধস
৪৭২  পয়েন্ট কমেছে সূচক
বিক্ষোভ ভাঙচুর আগুন . আটক ৬১
৩ সাংবাদিকসহ আহত ২০
চট্টগ্রাম সিলেট খুলনা বগুড়ায় সংঘর্ষ





অর্থনৈতিক বার্তা পরিবেশক
The Daily Sangbad
15.02.2011


গতকাল সোমবার লেনদেন শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই শেয়ারবাজারে দরপতন শুরু হয়। এ নিয়ে দরপতনের ধারা ষষ্ঠ দিনে গড়াল। সপ্তাহের ২য় দিন সোমবার দুই বাজারে ব্যাপক দরপতনের ঘটনায় বিনিয়োগকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। এতে বাংলাদেশ ব্যাংক থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে b]যায়। দরপতনে পুলিশের সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তাদের বিক্ষোভ, ভাঙচুর ও আগুনে রণক্ষেত্রে পরিণত হয় পুরো মতিঝিল এলাকা। এ সময় বিক্ষোভকারীরা মধুমিতা সিনেমা হলে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে বিনিয়োগকারীরা ইটপাটকেল ছোড়ে। এ সময় ৩ সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। পুলিশ ৬১ বিক্ষোভকারীকে আটক করেছে।
এদিকে পুঁজি হারিয়ে দিশেহারা বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
সোমবার লেনদেন শুরুর কয়েক মিনিটেই সূচক ৪২৩ পয়েন্ট কমে যায়। এদিন দেশের উভয় শেয়ারবাজারেই ব্যাপক দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সাধারণ মূল্যসূচক কমেছে ৪৭২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক কমেছে ৮৪৭ পয়েন্ট। অব্যাহত দরপতনের প্রতিবাদে দুপুর পৌনে ১২টার দিকে বিনিয়োগকারীরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩টির, কমেছে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের শীর্ষমহলের বেসামাল বক্তব্য এবং শেয়ারবাজারের বর্তমান সময়ে সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার যে, আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল তা গতকালের দরপতনেও ভূমিকা রেখেছে। তবে গতকাল তা ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও দুই বাজারের পতন রক্ষা করা যায়নি।
তাদের মতে, টানা দরপতনের ফলে বাজার সংশোধন হলেও এখনো কিছু কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত রয়ে গেছে। তারা বলেন, এখন সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার সবচেয়ে বড় প্রয়োজন সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরয়ে আনা। এটি করতে পারলেই বাজার স্থিতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মূলত বিনিয়োগকারীদের আস্থা সংকটের কারণেই দরপতন হচ্ছে। তারা আবারও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী ভূমিকা পালনের কথা বললেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টায় শেয়ারবাজারে লেনদেন শুরুর ৫ মিনিট পর সাধারণ মূল্যসূচক ৪২৩ কমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। অব্যাহত দরপতনে দুপুর ১২টায় উত্তেজিত বিনিয়োগকারীরা রাস্তায় নেমে দিলকুশা বিসিআইসির সামনে এবং অগ্রণী ব্যাংকের সামনে ১৫টি গাড়ি ভাঙচুর করে। বেলা সোয়া ১২টার দিকে মধুমিতা সিনেমা হলে অগি্নসংযোগ করা হয়। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের কমিশনার আবদুল মোমেন সাংবাদিকদের জানান, বিক্ষোভকারীদের ধ্বংসাত্মক কাজ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। তা সম্ভব না হলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। শেষে জলকামান এবং গ্রেফতার অভিযান চালাতে হয়েছে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে ৩ সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীদের হামলায় বেসরকারি টেলিভিশন আরটিভির ক্যামেরাম্যান মাসুদ গুরুতর আহত হয়েছেন। তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। চ্যানেল আই'র ক্যামেরাম্যান আবদুর রউফ হামলার শিকার হয়েছেন। এছাড়া মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান আবুল কালাম আজাদও আহত হয়েছেন।
জানা গেছে, এ সময় দৈনিক বাংলা মোড়, দিলকুশা শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় উত্তেজিত বিনিয়োগকারীরা দখল করে নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ ৬১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া বিক্ষোভকারীরা হলেন_ খোরশেদ আলম, মাসুম, আলী হোসেন, রেজওয়ান, নোমান, রুবেল, নাসের, মোজাম্মেল, সাইদুর, সুমন, গৌরান্দ, শাহজাদা ও সাঈদ। বাকিদের পরিচয় জানা যায়নি।
সবশেষে বিকেল ৩টায় অগি্নসংযোগে ক্ষতিগ্রস্ত মধুমিতা ভবন ঘিরে ফেলে পুলিশ। তালাবদ্ধ ভবনটিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ভবনের ভেতরে আটকেপড়াদের। তবে আটককৃতদের মধ্যে কয়েকজন নিজেদের ডিএসএইর কর্মচারী দাবি করেছেন।
এদিকে গোয়েন্দা পুলিশের ডিসি মনিরুল ইসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সাংবাদিকদের বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন করার নির্দেশ রয়েছে আইনৃঙ্খলা বাহিনীর কাছে। তিনি বলেন, ধ্বংসাত্মক কাজের পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করা হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৪৯টি কোম্পানির ৬ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৪৬৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই'তে এদিন মোট লেনদেনের পরিমাণ ৬৬৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার ১২৬ টাকা, যা আগের দিনের চেয়ে ৫২ কোটি ৬১ লাখ টাকা কম। ডিএসই সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৭৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে ৬০৫২ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩২৬.১৬ পয়েন্ট কমে ৩৭৩৮.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই'র বাজার মূলধন দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার কোটি টাকা।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো_ ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক লি., তিতাস গ্যাস, বেক্সিমকো লি., পিপলস্ লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লি., সাউথইস্ট ব্যাংক লি., গ্রামীণফোন, প্রাইম ব্যাংক লি., স্কয়ার ফার্মা ও ইউনাইটেড এয়ারওয়েজ। অন্যদিকে দর বৃদ্ধিতে প্রধান ৩টি কোমপানি হলো_ স্ট্যান্ডার্ড সিরামিকস্, জনতা ইন্স্যুরেন্স ও ব্র্যাক ২য় বন্ড। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো_ ইস্টার্ন ব্যাংক লি., ঢাকা ব্যাংক লি., ফাইন ফুডস্ লি., গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, নাভানা সিএনজি, প্রাইম ইন্স্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।
প্রসঙ্গত, সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই'র প্রধান সূচক ৪৭৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫২ পয়েন্টে নেমে আসে, যা গত বছরের ২৫ মে'র চেয়ে নিচে। গত বছরের ২৫ মে ডিএসই'র প্রধান সূচক ছিল ৫ হাজার ৯৮৮ পয়েন্ট।
আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান,
শেয়ারবাজারের ব্যাপক দরপতনের ঘটনায় চট্টগ্রামের বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ। গতকাল দুপুর ১২টায় রাস্তায় নেমে আসে শত শত বিনিয়োগকারী। তারা নগরীর শেখ মুজিব রোডে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে এবং অদূরে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ করে। বিক্ষোভের মুখে কবির সিকিউরিটি, লংকা বাংলা, আইডিএলসি এবং চিটাগাং কেবিটেলসহ ৮টি কোম্পানির লেনদেন বন্ধ করে দেয়। পরে অধিকাংশ ব্রোকারেজ হাউজ সাময়িকভাবে ট্রেড বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। ঘটনাস্থলেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে সিলেটে বিনিয়োগকারীরা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করে। সোমবার নগরীর চৌহাট্টা এলাকায় রাস্তায় টায়ার পুড়িয়ে বিনিয়োগকারীরা বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুঁজিবাজারে ব্যাপক দরপতনের প্রতিবাদে দুপুর ১২টায় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। নগরীর চৌহাট্টার আরএন টাওয়ারে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয় ও পাশের মানরু শপিং সেন্টারের সামনে বিনিয়োগকারীরা রাস্তা অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করে। বিক্ষোভ চলাকালে সিলেট কোতোয়ালি থানা পুলিশের এক চিত্রগ্রাহক বিক্ষোভকারীদের রোষানলে পড়ে। বিক্ষোভকারীরা তার ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বেলা সোয়া ২টা পর্যন্ত ওই স্থানে অবরোধ ও বিক্ষোভের পর বিনিয়োগকারীরা মিছিল করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ করে। পরে তারা মিছিল নিয়ে নগরীর জিন্দাবাজার পয়েন্টে গিয়ে সেখানে আবারও সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বিকেল ৩টায় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা কর্মসূচি স্থগিত ঘোষণা করে অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে পুরো নগরীতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আতঙ্কে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।
সিলেট কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার নারায়ণ দত্ত জানান, পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। তবে এ সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় বিনিয়োগকারীরা আবারও সড়ক অবরোধ ও ব্রোকারেজ হাউজের সামনের কাচ ভাঙচুর করেছে। গতকাল সোমবার সকালে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ও ধস অব্যাহত থাকলে তারা উত্তেজিত হয়ে ওঠেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের ধস নামলে পুলিশের ভয় উপেক্ষা করে বিনিয়োগকারীরা শহরের বড়গোলায় রাস্তায় নেমে আসেন। পরে রাস্তায় শুয়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের দু'দিকে যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়। সদর থানা পুলিশ তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঘটনার একপর্যায়ে বগুড়া গোলার আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের বাউন্ডারি থাই গ্লাস ভেঙে ফেলা হয়।
আইসিবি এসটিসিএল'র বগুড়া শাখার ব্যবস্থাপক অমল চন্দ্র মন্ডল জানান, বাইরে থেকে লোকজন এসে হঠাৎ করেই হাউজের একটি বাউন্ডারি থাই গ্লাস ভেঙে দ্রুত পালিয়ে গেছে। বগুড়ার বিনিয়োগকারীরা শেয়ারবাজার স্থিতিশীল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
খুলনা ব্যুরো জানায়, শেয়ারবাজারে ব্যাপক দরপতনের প্রতিবাদে গতকাল সোমবার খুলনা মহানগরীতে বিনিয়োগকারীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে। তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।
গতকাল সোমবার বেলা ১১টায় লেনদেন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে ব্যাপক দরপতন শুরু হয়। তখন নগরীর শিববাড়ি মোড়ের আইসিবি, ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংক ব্রোকারেজ হাউজ থেকে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তারা ঝাড়ু ও জুতা মিছিলসহ নগরীর পিকচার প্যালেস মোড়ে গিয়ে সমাবেশ করে। এছাড়া খুলনা থানার মোড়ের আল-আরাফা ইসলামী ব্যাংক ও জয়তুন সিকিউরিটিজ ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা নগরীর ডাকবাংলো মোড়ে কাগজে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।
খুলনা শেয়ারবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরামের সদস্য সচিব মীর বরকত আলী বলেন, সামপ্রতিক সময়ে প্রতিদিনই শেয়ারের দরপতন ঘটছে। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও পরিস্থিতির উন্নতি ঘটছে না। এতে বিনিয়োগকারীরা ফুঁসে উঠেছে।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় বিনিয়োগকারীরা আবারও সড়ক অবরোধ ও ব্রোকারেজ হাউজের বাউন্ডারি গ্লাস ভাঙচুর করেছে। গতকাল সোমবার সকালে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ও ধস অব্যাহত থাকলে তারা উত্তেজিত হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের ধস নামলে বিনিয়োগকারীরা শহরের বড়গোলায় রাস্তায় নেমে আসে। পরে রাস্তায় শুয়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দু'দিকে যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়। সদর থানা পুলিশ তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঘটনার এক পর্যায়ে বগুড়া গোলার আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের বাউন্ডারি থাই গ্লাস ভেঙে ফেলা হয়।
আইসিবি এসটিসিএল'র বগুড়া শাখার ব্যবস্থাপক অমল চন্দ্র মন্ডল জানান, বাইরে থেকে লোকজন এসে হঠাৎ করেই হাউজের একটি বাউন্ডারি থাই গ্লাস ভেঙে দ্রুত পালিয়ে গেছে।
বগুড়ার বিনিয়োগকারীরা শেয়ারবাজার স্থিতিশীল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
কুমিল্লা সংবাদদাতা জানান, শেয়ার মার্কেটের দরপতনে কুমিল্লায় কয়েকশ' শেয়ারহোল্ডার বিক্ষোভসহ ঝাড়ু মিছিল করে শহরের কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় রাস্তা অবরোধ করে কাগজের কার্টনে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। গতকাল দুপুর সোয়া ১টায় কান্দিপাড় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনচলাচল স্বাভাবিক হয়।
গতকাল দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার হাউজগুলো খোলার পর সূচক ৫ হাজার ৬শ' ৫১, সাধারণ ৬ হাজার ৮শ' ২২ থেকে ১ ঘণ্টার মধ্যে ৪ হাজার ৪৪ পয়েন্ট পড়ে গেলে কুমিল্লা জিলা স্কুল, মনোহরপুর গোল্ডেন টাওয়ার ও কান্দিপাড়ের ব্রোকার হাউজ থেকে কয়েকশ' শেয়ার ক্রেতা বের হয়ে বিক্ষোভ করে ঝাড়ু মিছিলসহ কান্দিরপাড় চত্বরে জড়ো হয়। একই সময় শহরের সবক'টি ব্রোকার হাউজ থেকে কয়েক হাজার শেয়ার ক্রেতা বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড় চত্বরে অবস্থান নেয়। বিক্ষুব্ধ শেয়ার ক্রেতা ও বিনিয়োগকারীরা পূবালী চত্বর এলাকায় রাস্তা অবরোধ করে কাগজের কার্টনে আগুন ধরিয়ে দেয়। এ সময় কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফারুক আহমেদ আগুন নিভাতে গেলে বিনিয়োগকারীরা তাকে বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, শেয়ারবাজারের অব্যাহত দরপতনের কারণে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ক্ষুদ্র বিনিয়োগকারীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর একে একে বিভিন্ন কোম্পানির দরপতনের কারণে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা অব্যাহত দরপতনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান এবং অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি লোটাস কামালকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন।
দুপুর ১২টার দিকে শহরের টানবাজার এলাকা থেকে প্রথমে বিনিয়োগ-কারীদের একটি দল বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলে শহরের বিভিন্ন ব্রোকারেজ হাউজ থেকে অন্য বিনিয়োগকারীরা অংশ নেয়। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই একটি প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা।
প্রতিবাদ সভায় বিনিয়োগকারীরা অভিযোগ করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বিভিন্ন টকশোতে বিভিন্ন ধরনের কথা বলে শেয়ারবাজারে ধস নামিয়েছে। বক্তারা এ তিনজনের পদত্যাগ দাবি করেন।
সভায় বক্তব্য রাখেন ক্ষুদ্র বিনিয়োগকারী ইসমাইল দেওয়ান, মাসুদ হোসেন, খোকন খান, আমিরুল ইসলাম প্রমুখ।
লেনদেনের ৫ মিনিটের মধ্যে শেয়ারবাজারে ধস
ষ পয়েন্ট কমেছে ৪৭২ ষ বিক্ষোভ ভাঙচুর আগুন ষ আটক ৬১ ষ ৩ সাংবাদিকসহ আহত ২০ ষ চট্টগ্রাম সিলেট খুলনা বগুড়ায় সংঘর্ষ
অর্থনৈতিক বার্তা পরিবেশক
গত
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:37 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পরিস্থিতি উত্তরণে মিউচুয়াল ফান্ডগুলোই উপযুক্ত ভূমিকা পালন করতে পারে


অর্থনৈতিক বার্তা পরিবেশক
The Daily Sangbad
15.02.2011


শেয়ারবাজারের বিদ্যমান পরিস্থিতিতে অনেকে বলছেন, বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটাতে না পারলে অবস্থার উন্নতি হবে না। একেবারে নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হলেও শেয়ারবাজারের নিয়মিত বিনিয়োগকারীদের জন্য কথাটি যথার্থ নয়। একথা সত্য যে, দেশের শেয়ারবাজার অনেক উত্তপ্ত হয়ে পড়েছিল এবং এর ফলে অনেক শেয়ারের দাম অতিমূল্যায়িত হয়ে যায়; কিন্তু যারা শেয়ারবাজারের সঙ্গে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এবং মোটামুটি যারা শেয়ারবাজার বোঝেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে, বাজার ইতোমধ্যে যথেষ্ট সংশোধন হয়েছে। অনেক শেয়ারের দাম এখন এমন অবস্থায় পেঁৗছেছে যে, এ দামে শেয়ার কিনলে বিনিয়োগকারীদের লোকসান হবে না বরং ভালো লাভ করতে পারবে। এসইসির একজন সাবেক চেয়ারম্যান সম্প্রতি বলেছেন, এ মুহূর্তে অন্তত একশ শেয়ার আছে যেগুলো অনায়াসে খরিদ করা যায়। বাস্তব অবস্থাও তাই বলে। অথচ শেয়ারবাজারে সংকট কাটছে না। বিনিয়োগকারীরা সেভাবে শেয়ার কিনতে এগিয়ে আসছে না; কিন্তু বাস্তবতা হলো শেয়ার কিনছে না, না বলে বরং বলা উচিত কিনতে পারছে না। কারণটা আস্থার সংকট নয়, অর্থের সংকট। ইতোমধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সিকিউরিটিজ কোম্পানিগুলো তাদের হাতে থাকা অধিকাংশ শেয়ার বিক্রি করে লাভ ঘরে তুলে নিয়েছে। কারণ এরা অনেক বেশি অভিজ্ঞ এবং শেয়ারবাজার ভালো বোঝে। এদের মধ্যে অনেকে আবার উত্তপ্ত বাজারেও মিডিয়াতে আলোচনাকালে নির্বিকারে বলে গিয়েছেন যে, শেয়ারবাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের আশঙ্কার কোন কারণ নেই। নিয়ন্ত্রণকারী সংস্থা এসইসি এবং সেই সঙ্গে অর্থমন্ত্রীও একই কথা বলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। এখন এসব ক্ষুদ্র বিনিয়োগকারীরা অতিমূল্যে শেয়ার খরিদ করায় এবং শেয়ারবাজার সম্বন্ধে সুস্পষ্ট ধারণা না থাকায় হাতের শেয়ারগুলোও বিক্রি করে নতুন বিনিয়োগযোগ্য অর্থ সংগ্রহ করতে পারছে না। এর মধ্যে প্রধানমন্ত্রীও শেয়ার ধরে রাখার পরামর্শ দিয়েছেন; কিন্তু বাজার পড়ে যাচ্ছে প্রতিদিন, আর তাতে করে ওইসব বিনিয়োগকারী দিশেহারা হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে রাস্তায় নেমে।
এ অবস্থা উত্তরণের উপায় কি? উপায় অর্থের সংস্থান করা। মার্চেন্ট ব্যাংকগুলো একান্তই পেশাদার। তারা এ অবস্থায় নিজেরা যেমন নতুন করে বিনিয়োগে এগিয়ে আসছে না তেমনি তাদের ক্লায়েন্টদেরও বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে না। অবশ্য এ অবস্থায় ঋণ করে শেয়ার না কেনাই ভালো। এর বিপরীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিউচ্যুয়াল ফান্ডগুলো যার মধ্যে আইসিবিও রয়েছে। সাধারণত ব্যক্তিগত বিনিয়োগকারীদের বেশিরভাগ যেখানে বিনিয়োগ পারদর্শী নয়, সেখানে এসব মিউচ্যুয়াল ফান্ডগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যথেষ্ট দক্ষ এবং বাজার সম্বন্ধে সচেতন; কিন্তু এ মিউচ্যুয়াল ফান্ডগুলোর প্রতি ইচ্ছাকৃত অবহেলা করা হয়েছে। বাজার খেলোয়াড়রা সুচতুরভাবে এদের সম্বন্ধে নেতিবাচক প্রচারণা চালিয়েছে দীর্ঘদিন ধরে। এসইসিও কারণে-অকারণে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে এসব মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে। ফলে মিউচ্যুয়াল ফান্ডগুলো শেয়ারবাজারে অবমূল্যায়িত থেকেছে। এক-আধটি মিউচ্যুয়াল ফান্ডের পরিচালকদের মধ্যে কিছুটা জুয়াড়ি মনোভাব ও ব্যক্তিগত অনিয়ম থাকলেও অপরাপর মিউচ্যুয়াল ফান্ডগুলো তাদের শেয়ারহোল্ডারদের প্রতি দায়িত্বশীল আচরণ করেছে। পৃথিবীজুড়ে শেয়ারবাজারে এ মিউচ্যুয়াল ফান্ডগুলোই বিপদের সময় ত্রাণকর্তার ভূমিকা পালন করেছে। কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী ভারতের শেয়ারবাজারে যখন ব্যাপক ধস নামে আর এরমধ্যে একদিনেই বিএসই সেনসেক্স ১ হাজার ২৮ পয়েন্ট পড়ে যায় তখন সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক এবং পরে আস্থার সংকট দেখা দেয়। এ অবস্থায় ওই দেশের প্রায় ৭শ' মিউচ্যুয়াল ফান্ড অবস্থার উন্নতিতে ব্যাপক অবদান রাখে। অবশ্য ভারত সরকার এ সময় তাদের বিভিন্ন সাহায্য-সহযোগিতা প্রদান করে, যার মধ্যে আর্থিক নীতিমালা তৈরি করে নতুন পুঁজির যোগান ছিল অন্যতম। আমাদেরও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। মিউচ্যুয়াল ফান্ডগুলোর পুঁজির সংকট থাকলে তা কাটিয়ে ওঠার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে নিতে হবে। এর জন্য আইনিসহ অন্য সহায়তা প্রদানের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডগুলোতে ক্ষুদ্র-সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য উৎসাহিত করতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ক্লোজ-এন্ড মিউচ্যুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ প্রদানের নীতিমালা সুস্পষ্ট করা দরকার। ক্লোজ-এন্ড মিউচ্যুয়াল ফান্ডগুলোর বার্ষিক নিট আয়ের ৮০ শতাংশ লভ্যাংশ নিশ্চিত করতে হবে। প্রতি সপ্তাহে প্রকাশিত বিবরণ অনুযায়ী এ মহূর্তে মিউচ্যুয়াল ফান্ডগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। বিশেষ করে এগুলোর বাজারমূল্য অনেক ক্ষেত্রে তাদের নেট এসেট ভ্যালুর নিচে অবস্থান করছে বিধায় সেখানে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন, একথা নি:সন্দেহে বলা চলে। শেয়ারবাজারের নীতিনির্ধারকসহ সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:39 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
নানা অভিযোগের জবাবে সালমান রহমান

সমকাল প্রতিবেদক
15.02.2011


শেয়ারবাজারে ক্রমাগত দরপতনে সৃষ্ট অস্থিরতার পেছনে কিছু লোকের কারসাজির কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। অনেক নামের মধ্যে জোরেশোরে উচ্চারিত হচ্ছে বিপিএলসির সভাপতি ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের নাম। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগের জবাব দিয়ে আত্মপক্ষ
সমর্থন করেছেন।
প্রশ্ন : পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনি শেয়ারবাজার থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা উঠিয়েছেন। এ ব্যাপারে আপনার মতামত কী?
উত্তর : অভিযোগটি ভিত্তিহীন। শেয়ারবাজার থেকে আমার কোনো কোম্পানি নিয়মবহির্ভূতভাবে একটি টাকাও ওঠায়নি। আমরা বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার বিক্রি করে এবং শাইনপুকুর সিরামিকসের ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বাজার থেকে টাকা উত্তোলন করেছি। এজিম ও ইজিএমে
পাস করিয়ে নিয়ম মোতাবেক এসইসির অনুমতি নেওয়া হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বা আমার কোম্পানি আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে কখনোই জড়িত হইনি।
প্রশ্ন : কয়েক বছর আগেও বেক্সিমকো গ্রুপ যেখানে কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছিল, সেখানে এখন বেক্সিমকো একের পর এক নতুন নতুন কোম্পানি কিনছে। এ অর্থের উৎস কী?
উত্তর : ঢাকা সাংহাই সিরামিক কোম্পানিটি তার মালিকানা বিক্রির উদ্যোগ নিলে বেক্সিমকোর অন্যতম লাভজনক কোম্পানি শাইনপুকুর সিরামিক্সের ব্যবসায়িক ধরন একই হওয়ায় কোম্পানিটির মালিকানা কিনে এর শতভাগ মালিকানা আমরা বুঝে নিই।
অন্যদিকে, শাইনপুকুর সিরামিক্সকে তত্ত্বাবধায়ক সরকারের শেষদিকে ডাইরেক্ট লিস্টিং করা হয়। এর মাধ্যমে বেক্সিমকো লিমিটেড প্রায় ৩০০ কোটি টাকা উত্তোলন করে। এ টাকা ওয়েস্টিন হোটেল এবং জিএমজি এয়ারলাইন্সে বিনিয়োগ করা হয়। এছাড়া বেক্সটেক্স তার নিজস্ব লাভ থেকে ৪০ কোটি টাকা নর্দার্ন পাওয়ারে বিনিয়োগ করে।
কর্মচারীদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত বেসরকারি খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ ছিল বেক্সিমকো। তখন সংসদ নির্বাচনে আমি নাজমুল হুদার কাছে পরাজিত হই। নাজমুল হুদা মন্ত্রী হওয়ার পর প্রভাব খাটিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের সব ঋণ সুবিধা বন্ধ করে দেয়। যার ফলে বেক্সিমকো গ্রুপ তীব্র তারল্য সংকটে পড়ে। এ অবস্থা বজায় ছিল তত্ত্বাবধায়ক সরকার আমল পর্যন্ত। অবস্থা এমন আকার ধারণ করে, বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা জোগান দিয়ে কোম্পানিকে টিকিয়ে রাখেন। কোম্পানির মৌলভিত্তি শক্ত থাকায় গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দাঁড়িয়েছি।
প্রশ্ন : আপনার বিরুদ্ধে আরও একটি অভিযোগ_ আপনি জেল থেকে মুক্তি পাওয়ার পর বেক্সিমকোর বিভিন্ন কোম্পানির নামে নেওয়া হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ করেছেন। আপনি যদি শেয়ারবাজার থেকে টাকা না তুলে থাকেন তাহলে হঠাৎ কোথা থেকে এত টাকা পেলেন?
উত্তর : গণতান্ত্রিক সরকার আসার পর আমাদের ঋণগুলো প্রয়োজনীয় ডাউন পেমেন্ট দিয়ে পুনর্তফসিল করতে সক্ষম হই। বর্তমান সরকার ক্ষমতা আসার পর অর্থমন্ত্রী জাতীয় সংসদে ঋণখেলাপিদের একটি তালিকা উপস্থাপন করেন। তাতে বেক্সিমকো গ্রুপের নাম ছিল। আমরা সেই তথ্যকে চ্যালেঞ্জ করলে অর্থমন্ত্রী পরে সংশোধিত তালিকা উপস্থাপন করেন। ওই তালিকায় বেক্সিমকো গ্রুপের কোনো কোম্পানির নাম ছিল না। তখন শেয়ারবাজারও অতিমূল্যায়িত ছিল না। ফলে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের কোনো প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, বেক্সিমকো গ্রুপের লভ্যাংশ দিয়ে কিছু ঋণ পরিশোধ করা হয়। এছাড়া আমাদের মালিকানাধীন কিছু জমি, একটি ব্রোকারেজ হাউসের লাইসেন্স বিক্রি করে এসব ঋণের কিছু অংশ পরিশোধ করেছি। আবার কিছু ঋণকে ইক্যুইটিতে রূপান্তরিত করা হয়েছে। এসব উদ্যোগের ফলে প্রায় ৯০০ কোটি টাকা ঋণ লাঘব হয়েছে। এতে প্রমাণিত হয়, আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা শেয়ারবাজারের কারসাজির সঙ্গে জড়িতদের আড়াল করার জন্যই করা হচ্ছে।
প্রশ্ন : বর্তমান পুঁজিবাজার অস্থিরতার পেছনে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আপনার অভিমত কী?
উত্তর : আইএফআইসি ব্যাংকে আমার পার্টনার ছিলেন মরহুম জহুরুল ইসলাম। তিনি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে এ শেয়ার চলে যায় তার ছেলে মঞ্জুরুল ইসলামের কাছে। গত বিএনপি আমলে মঞ্জুরুল তার শেয়ার ফালু এবং তৎকালীন যুবক নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিলে ফালু ওই ব্যাংকের অংশীদার ও চেয়ারম্যান হন। এরপর যুবক তার অংশ বাদলের কাছে বিক্রি করে দিলে বাদল তত্ত্বাবধায়ক সরকারের আমলে চেয়ারম্যান হন। পরে বর্তমান সরকার আসায় আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই। বর্তমানে আমি এই ব্যাংকের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা আইএফআইসি ব্যাংক শুরু করেছিলাম মরহুম জহুরুল ইসলামের সঙ্গে। কিন্তু ঘটনাপ্রবাহে তার পরিবর্তে ফালু ও বাদল আমাদের পার্টনার হয়েছেন। এখানে আমার কিছুই করার ছিল না।
প্রশ্ন : অতিসম্প্রতি দেখা যাচ্ছে, বেক্সিমকো গ্রুপের শেয়ারগুলোর দাম কমে যাচ্ছে। এর পেছনে কী কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন?
উত্তর : সাম্প্রতিক শেয়ারবাজারে যে ধস নেমেছে তাতে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা কোনো ক্ষতির সম্মুখীন হননি। কেননা তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য কোনো সময়ই অতিমূল্যায়িত হয়নি এবং এসব কোম্পানির মৌলভিত্তি বেশ শক্ত। একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে আমাদের কোম্পানি এবং আমার সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
প্রশ্ন : পুঁজিবাজারের বর্তমান সমস্যাকে আপনি একজন সফল ব্যবসায়ী ও পুঁজিবাজার বিশেষজ্ঞ হিসেবে কীভাবে দেখছেন? বর্তমান পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
উত্তর : বর্তমান শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, বিনিয়োগকারীকে একসঙ্গে কাজ করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বুঝে-শুনে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত। যে কোম্পানির শেয়ারের মৌলভিত্তি ভালো, মূল্য-আয় অনুপাত কম, সেসব কোম্পানির শেয়ার কিনতে হবে। তাহলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:40 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
ঋণ খেলাপি হওয়ায় ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান অপসারণ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১



ঢাকা: ঋণ খেলাপির হওয়ায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবেদুর রশীদ খানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং, প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক চিঠিতে তাকে অপসারণের কথা জানানো হয়।

সূত্র জানায়, চেয়ারম্যান ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে ৫১ লাখ টাকার ঋণ নিয়েছিলেন আবেদুর রশীদ। কিন্তু তা যথাসময়ে পরিশোধ করেননি তিনি। ব্যাংক কোম্পানির ১৭ ধারা অনুযায়ী এ বিষয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু ঋণের টাকা ফেরত দিতে ব্যর্থ হন তিনি।

তাই সোমবার এক চিঠির মাধ্যমে তার পরিচালক পদ শূন্য করে নোটিশ পাঠানো হয়।



     
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/14/2011 12:41 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
Valuation method for margin loans
Bourses to sit with SEC to settle the issue



Mohammad Mufazzal
Financial Express
15.02.2011


The leaders of the bourses have expressed their inability to devise a valuation method for margin loan due to limitations in the existing rules and regulations, officials said.

They said only the stock brokers can fix separate valuation to provide margin loans to their respective clients.

The leaders said that they would sit Monday with the officials of the Securities and Exchange Commission (SEC) to settle the issue.

Recently, the SEC asked the stock exchanges to devise a valuation method for providing margin loans to their clients. They were also asked to submit the structure of margin valuation to the SEC by February 10.

Fakhor Uddin Ali Ahmed, the president of Chittagong Stock Exchange (CSE), said in the absence of necessary provision in the existing laws of the stock exchanges, they are not in competent bodies to finanlise a valuation method for margin loan distribution.

"The existing rules and regulations of stock exchanges do not permit us to fix the valuation method," Mr. Ahmed told the FE.

"The sanctioning of margin loans depends on the relation between the lenders and their clients. That's why the stock brokers cannot devise the valuation method for margin loans," Ahmed said.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/15/2011 8:13 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
আমানতের চেয়ে ঋণ বেশি: ২৬ ব্যাংককে ডেকেছে কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)


আমানতের বিপরীতে ঋণের প্রবৃদ্ধি বেশী রয়েছে এমন ২৬টি বাণিজ্যিক ব্যাংককে ডেকেছে বাংলাদেশ ব্যাংক। আগামি ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে ব্যাংকগুলোর সাথে বৈঠক করা হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্যখাতে টাকা খাটানো হচ্ছে। মূলত চলমান শেয়ার বাজারে ধসের কারণে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রবাহ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংকের মাধ্যমে শেয়ার বাজারে অবৈধ ভাবে টাকা সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ডেকেছে বলে জানা গেছে।
ব্যাংকগুলো হচ্ছে বেসিক ব্যাংক, ঢাকা ব্যাংক, কমার্সিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, এঙ্মি ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক।
এদিকে শেয়ার বাজারে লেনদেন করার জন্য আইসিবিকে বাংলাদেশ ব্যাংক আজ ২শ' কোটি টাকা দিয়েছে। এই ২শ' কোটি টাকা সরকারী ৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার বাজারে সরবরাহ করা হবে বলে জানা গেছে। এর আগে ৪শ' কোটি টাকা আইসিবিকে দেয়া হয়েছে।
(শীর্ষ নিউজ ডটকম/এআর/টিআই/এআইকে/১৯.৫৮ঘ.)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/15/2011 8:14 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পুঁজিবাজারে ৪০০ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)


পুঁজিবাজারের তারল্য সংকট কাটাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রায় ৪০০ কোটি টাকার বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এসইসির অনুমোদন পাওয়া যেসব মিউচ্যুয়াল ফান্ড এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি সেসব ফান্ডের উদ্যোক্তাকে আগামী রোববার থেকে পুঁজিবাজারে বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া এসব মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকদের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার এসইসি বিনিয়োগের অনুমোদন দেয় বলে এসইসির মুখপাত্র ও নির্বাহি পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন।
যেসব মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে শেয়ার ক্রয়ে বিনিয়োগ করবে সেগুলো হচ্ছে- সোনালী ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ ২৫ কোটি টাকা, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এল আর গ্লোবাল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, এনসিসি ব্যাংক লিমিটেড ১ম মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি টাকা, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ কোটি টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ২য় মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এক্সিম ব্যাংক ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা এবং ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি টাকা। এছাড়া সোমবার এসইসির অনুমোদন পাওয়া ফার্ষ্ট বাংলাদেশ ফিঙ্ড ইনকাম ফান্ডের ২০০ কোটি টাকার উদ্যোক্তা অংশ মঙ্গলবার থেকেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ শুরু করেছে।
উল্লেখ্য, পুঁজিবাজারের বর্তমান সংকট কাটাতে ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এরমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে মঙ্গলবার ২০০ কোটি টাকা দেয়া হয়েছে। অপরদিকে পুঁজিবাজারে এখনো তালিকাভুক্ত হয়নি এ ধরনের অনুমোদিত মিউচ্যুয়াল ফান্ডের প্রায় ৪০০ কোটি টাকার উদ্যোক্তা অংশ শেয়ারে বিনিয়োগের ফলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে এসইসি মনে করছে। এছাড়াও সরকার বিভিন্নভাবে পুঁজিবাজার চাঙ্গা করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
(শীর্ষ নিউজ ডটকম/ এএম/ জেডআর/ ১৮.৩৮ঘ.)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/15/2011 8:16 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
সরকারি ২১ প্রতিষ্ঠানের শেয়ার মার্চে: মুহিত

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)


আগামী মার্চ থেকে সরকারি ২১ প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর যানজট নিরসন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পুঁজিবাজারে সূচকের অব্যাহত পতনের মুখে সরকারি এসব প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত ঘোষণার একদিন পর নতুন সময়সূচি জানালেন আবুল মাল আবদুল মুহিত।
পুঁজিবাজারে ফোর্স সেলের মাধ্যমে বাজারে কারসাজি করার জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে অভিযুক্ত করেন অর্থমন্ত্রী। শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর ভূমিকা কর্তৃপক্ষের অপছন্দ বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে আগামী এক সপ্তাহের মধ্যে শেয়ারবাজার স্থিতিশীলতায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ফোর্সসেল পদ্ধতি নিয়ে শিগগিরই মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে বিদ্যমান ফোর্সসেল পদ্ধতি সংশোধনের বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
(শীর্ষ নিউজ ডটকম/এমএইচআর/ডিএইচ/এমএইচ/১৪.০৬ঘ)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/15/2011 8:17 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
টানা দরপতনের পর পুঁজিবাজারে চাঙ্গাভাব

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)


পুঁজিবাজারে চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার কার্যদিবসের শুরুতে সাধারণ সূচক উঠানামা করলেও শেষ হয় ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবিকে ২০০ কোটি টাকা অর্থ সহায়তা এবং ৪ সরকারি ব্যাংককে শেয়ার কেনার সরকারি নির্দেশের পর বাজারে চাঙ্গাভাব ফিরে আসে। ওই চাঙ্গাভাব দিনশেষেও অব্যাহত ছিল।
তবে পুঁজবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহন এখনো লক্ষ্য করা যাচ্ছে না। এভাবে কৃত্রিম সহায়তার মাধ্যমে কতদিন পুঁজিবাজারকে ধরে রাখা যাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকেরা।
লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাধারণ সূচক পৌঁছায় ৫৯২৬ দশমিক ৩৫ পয়েন্টে। আগের দিনের চেয়ে যা ৩৪৬ পয়েন্ট বেশি। উল্লেখ্য, গত চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১৯৩৩ পয়েন্ট। আজ অধিকাংশ শেয়ারের দর বাড়লেও বিনিয়োগকারীরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি বলে জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
দিনের লেনদেনে ৬৮৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। হাতবদল হওয়া ২২০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির। ১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ঢাকা স্টক এঙ্চেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের কারণে লেনদেন বন্ধের এ ঘোষণা দেয়া হয়।
(শীর্ষ নিউজ ডটকম/মউ/এমএইচ/১৫.৫৭ঘ.)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/15/2011 8:17 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
শেয়ারবাজার চাঙ্গা করতে তহবিল পেল ৫ রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)


শেয়ারবাজারে পুঁজির সরবরাহ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত খাতের ৫টি আর্থিক প্রতিষ্ঠানকে তহবিল দেয়া হচ্ছে। তহবিল দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের একটি সূত্র জানিয়েছে, সকালে সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা এসইসিকে জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী এবং আইসিবি। আজ মঙ্গলবার থেকেই এসব প্রতিষ্ঠান শেয়ার কিনবে।
এর আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)'কে দু'দফায় ৪শ কোটি টাকা দেয়া হয়েছিলো।
(শীর্ষ নিউজ ডটকম, এএম/মউ/এমএইচ/১১.২০ঘ.)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
02/15/2011 8:18 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পুঁজিবাজারে বিনিয়োগ উপযোগি পরিবেশ তৈরি হয়েছে: শাকিল রিজভী



ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)


ঢাকা স্টক এঙ্চেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেছেন, গত কয়েকদিনের দরপতনের কারণে পুঁজিবাজারের অধিকাংশ মৌলভিত্তির শেয়ারের পিই রেশিও এখন ভালো অবস্থায় রয়েছে। এ অবস্থায় পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ডিএসই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাকিল রিজভী আরো বলেন, অর্থমন্ত্রী ও সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে। যার ফলে আজ অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
সামপ্রতিক বাজারে অস্থিরতার পেছনে কোনো চক্র কাজ করছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু গত কয়েকদিনে ভালো ভালো কিছু কোম্পানির শেয়ার কমদামে বিক্রি হয়েছে। এতে বোঝা যায় বাজারে হয়তো একটি চক্র কাজ করছে। এই চক্রের কারণে বাজারের এ অবস্থা হয়েছে। গত কয়েকদিনের দরপতন প্রসঙ্গে শাকিল রিজভী বলেছেন, আতঙ্কিত হয়ে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন। এ কারণে সূচকের পতন ত্বরান্বিত হয়েছে। বর্তমানে ভালো কোম্পানির দাম এখন অনেক কম রয়েছে। এ সংবাদটি মানুষের কাছে পেঁৗছে গেলে বাজার ভালো হতে বাধ্য।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঠিকভাবে তাদের কাজ করছে কিনা এবং বাজারের সংকটের সময় তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি বিধিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
(শীর্ষ নিউজ ডটকম/এইচএমএম/এমএইচ/১৫.৪৪ঘ.)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 37 / 40 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7... - 33 - 34 - 35 - 36 - 37 - 38 - 39 - 40 « previous | Next »
Login with Facebook to post
Preview