| 02/14/2011 7:19 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | 'ভাংচুরে ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে'
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
পুঁজিবাজারে দরপতনের ফলে বিনিয়োগকারীদের বিক্ষোভের সময় ভাংচুরের ঘটনায় কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেছেন, "বিক্ষোভের সময় কিছু শিশু-কিশোরকে ভাংচুর করতে দেখা গেছে।"
"অপ্রাপ্তবয়স্করা ভাংচুরে অংশ নিয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মনিরুল। এসময় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো, আব্দুল বাতেনও উপস্থিত ছিলেন।
বাতেন সাংবাদিকদের বলেন, "বিনিয়োগকারীরা গাড়ি ভাংচুর করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ লাটিচার্য করে।"
বেলা ৩টার পর বাতেন ও মনিরুলের নেতৃত্বে একদল পুলিশ ডিএসই'র উল্টোদিকে মধুমিতা সিনেমা হল ভবনে প্রবেশ করে। বিক্ষোভের সময় ওই ভবন থেকে পুলিশের ওপর বিপুল পরিমাণ ইট-পাটকেল ছোড়া হয়।
সোমবার শেয়ারবাজারে দরপতনের ফলে রাজধানীর মতিঝিলে ব্যাপক বিক্ষোভ করেন বিনিয়োগকারীলা। আটক হন অন্তত ২০ বিক্ষোভকারী।
লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৫২০ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:20 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | দরপতনে বিক্ষোভ, আটক অর্ধশত
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দরপতনের মধ্য দিয়েই শেষ হলো পুঁজিবাজারের সোমবারের লেনদেন। বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। আটক হয়েছে অন্তত ৫০ জন।
ক্ষুব্ধ বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা হয়। ডিএসই'র সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
লেনদেন শুরু হওয়ার আধঘণ্টা পরই দরপতনের কারণে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় মতিঝিল শাপলা চত্ত্বর থেকে রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত সাত দফা লাঠিচার্য ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ২০-২৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
চারশ ৭২ দশমিক ৯০ পয়েন্ট বা সাত দশমিক ৮১ শতাংশ কমে সোমবার দিনশেষে মূল্যসূচক দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশ ৭৯ দশমিক ৫০ পয়েন্ট। লেনদেন হয় ছয়শ ৬৩ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া দুশ ৪৯ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে তিনটির, কমেছে দুশ ৪৬টির দাম।
শুরুর আধঘণ্টা পরই বিক্ষোভ
লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়। সকাল ১১টা ৩২ মিনিটে মূল্য সূচক ৫৬১৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসই'র সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। পুলিশ এসময় ১১ জনকে আটক করে। দৈনিক বাংলা মোড়ে অন্তত চারটি গাড়ি ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাত দফা লাঠিাচর্য ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গোপীবাগের মোড়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মধুমিতা প্রেক্ষাগৃহের আশপাশে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ব্যাপক বিক্ষোভ হয়। মধুমিতা প্রেক্ষাগৃহের পাশে একটি ব্রোকারেজ হাউজে একদল বিনিয়োগকারী আগুন ধরিয়ে দেয়। তবে ওই হাউজের কর্মী ও অপর বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মতিঝিলের রাস্তায় বিভিন্ন স্থানে টায়ারে ধরিয়ে দেওয়া আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর দুটি গাড়ি পাঠানো হয়।
মধুমিতা থেকে আটক ৩০
বিক্ষোভ ও লেনদেন শেষে মধুমিতা ভবন থেকে অন্তত ৩০ বিনিয়োগকারীকে আটক করে পুলিশ।
বেলা ৩টার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো. আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ডিএসই'র উল্টোদিকে মধুমিতা ভবনে প্রবেশ করে। বিক্ষোভের সময় ওই ভবন থেকে পুলিশের ওপর বিপুল পরিমাণ ইট-পাটকেল ছোড়া হয়।
সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আব্দুল বাতেন।
ওই ভবনের বিভিন্ন তলা থেকে তাদের আটক করা হয়। পাঁচজনকে আটক করা হয় ওই ভবনে অবস্থিত মিরর ফ্রিল্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে। একই ভবনের রাস্টি সিকিউরিটিজ লিমিটেড থেকে আটক করা হয় ১৭ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/পিডি/১৬১৫ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:21 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | মধুমিতা থেকে আটক ৩০
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
মধুমিতা ভবন থেকে অন্তত ৩০ বিনিয়োগকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার পুঁজিবাজারে দরপতনের ফলে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বেলা ৩টার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো. আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ডিএসই'র উল্টোদিকে মধুমিতা ভবনে প্রবেশ করে। বিক্ষোভের সময় ওই ভবন থেকে পুলিশের ওপর বিপুল পরিমাণ ইট-পাটকেল ছোড়া হয়।
সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আব্দুল বাতেন।
ওই ভবনের বিভিন্ন তলা থেকে তাদের আটক করা হয়। পাঁচজনকে আটক করা হয় ওই ভবনে অবস্থিত মিরর ফ্রিল্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে। একই ভবনের রাস্টি সিকিউরিটিজ লিমিটেড থেকে আটক করা হয় ১৭ জনকে।
এর আগে বিক্ষোভের সময় অন্তত ২০ জননেক আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেটি/পিডি/১৫৫০ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:21 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | দরপতনে বিক্ষোভ, লাঠিপেটা, আটক ১১
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
শেয়ারবাজারে দরপতনের ফলে রাজধানীর মতিঝিল এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এগার জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দর পতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ ১১ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। গোপীবাগের মোড়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মধুমিতা প্রেক্ষাগৃহের আশপাশে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ব্যাপক বিক্ষোভ চলছে। মধুমিতা প্রেক্ষাগৃহের পাশে একটি ব্রোকারেজ হাউজে একদল বিনিয়োগকারী আগুন ধরিয়ে দেয়। তবে ওই হাউজের কর্মী ও অপর বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত বা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মতিঝিলের রাস্তায় বিভিন্ন স্থানে টায়ারে ধরিয়ে দেওয়া আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর দুটি গাড়ি পাঠানো হয়েছে।
সোমবার লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, সকাল ১১টা ৩২ মিনিটে মূল্য সূচক ৫৬১৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়।
এই সময়ের মধ্যে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২১৩টির। বেড়েছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম। লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি টাকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/১৩১১ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:22 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | শেয়ারবাজারে দরপতন, মতিঝিলে ব্যাপক বিক্ষোভ
ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
শেয়ারবাজারে দরপতনের ফলে রাজধানীর মতিঝিল এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
সোমবার লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দর পতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে। গোপীবাগের মোড়েও বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
মধুমিতা প্রেক্ষাগৃহের আশপাশে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ব্যাপক বিক্ষোভ চলছে। মধুমিতা প্রেক্ষাগৃহের পাশে একটি ব্রোকারেজ হাউজে একদল বিনিয়োগকারী আগুন ধরিয়ে দেয়। তবে ওই হাউজের কর্মী ও অপর বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত বা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, সকাল ১১টা ৩২ মিনিটে মূল্য সূচক ৫৬১৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়।
এই সময়ের মধ্যে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২১৩টির। বেড়েছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম। লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি টাকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/১১৫২ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:23 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিত
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসূত্রে (এসইসি) সোমবার এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিতের কথা ডিএসইকে জানিয়েছে এসইসি।
পুঁজিবাজারে অস্থিরতার প্রেক্ষিতে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার আগামী সেপ্টেম্বরের মধ্যে ধাপে-ধাপে বাজারে আনার সিদ্ধান্তের কথা গত ১০ ফেব্র"য়ারি সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
"এ সময়ের মধ্যে শেয়ার যদি বাজারে না আসে, তবে ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে", বলেন অর্থমন্ত্রী।
বারবার তাগিদ দেওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে না আসায় হতাশা প্রকাশ করে গত ৬ ফেব্র"য়ারিও একই কথা বলেছিলেন তিনি।
২১টি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার কথা জানান মুহিত। এর মধ্যে পাঁচটির শেয়ার বাজারে রয়েছে জানিয়ে মুহিত বলেন, "এগুলোর আরো শেয়ার ছাড়া হবে।"
অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে শেয়ার ছাড়ার ওই সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এবং সংশি¬ষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
মুহিত জানিয়েছিলেন, যেসব প্রতিষ্ঠানের শেয়ার এখন বাজারে আছে তাদের মধ্যে মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির আরো শেয়ার ফেব্র"য়ারির মধ্যে বাজারে আসবে। তিতাস গ্যাস কোম্পানি, ডেসকো ও শিপিং কর্পোরেশনের আরো শেয়ার ৩১ মার্চের মধ্যে বাজারে ছাড়া হবে।
মার্চ মাসের মধ্যে আরো দুই সরকারি প্রতিষ্ঠান লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (শেরাটন হোটেল) পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা ছিলো।
অর্থমন্ত্রী জানিয়েছিলেন, এপ্রিল মাসের মধ্যে বাজারে আসার কথা টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ও সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। মে মাসের মধ্যে আসবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড।
জুন মাসের মধ্যে বাজারে তালিকাভুক্ত হবে- প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (সোনারগাঁও হোটেল), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড ও অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
জুলাই মাসের মধ্যে বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সেপ্টেম্বরের মধ্যে আসবে টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বিটিসিএল।
এছাড়া সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের বন্ড ছয় মাসের মধ্যে বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৩১৭ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:30 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | অর্থমন্ত্রী জানালেন সরকারি শেয়ার এখনই বাজারে আসছে না, ২০ ফেব্রুয়ারি ফের সিদ্ধান্ত
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময় ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ঢাকা: সরকারি শেয়ার আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই।
সোমবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান। তবে এ ব্যাপারে ২০ ফেব্রুয়ারি আবারও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সকাল থেকেই সিদ্ধান্তের বিষয়টি প্রচার করে আসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, অব্যাহত দরপতনে বাজার স্থিতিশীল রাখতে আপাতত সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
এসময় অর্থমন্ত্রী এও অভিযোগ করেন সরকারি কোম্পানির শেয়ার বাজারে আসছে শুনে অনেকেই ইচ্ছে করে দাম কমানো শুরু করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।
অর্থমন্ত্রী আরও বলেন, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে আগামী ২০ ফেব্রুয়ারি এ ব্যাপারে আবারও সিদ্ধান্ত হবে।
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:31 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | ‘মধুমিতার সামনে আটক ৩৮’
ব্যাপক দরপতনে শেয়ারবাজার উত্তাল বিক্ষোভ, ভাঙ্চুর ও অগ্নিসংযোগ
সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ১৫০৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
মতিঝিল এলাকা থেকে : অর্থমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্টদের একের পর এক আশ্বাসেও কাজ হয়নি। মড়ার ওপর খাঁড়ার ঘা-এর মতো ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের ওপর দরপতনের বিভীষিকা চলছেই। সপ্তাহের ২য় দিন সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) ব্যাপক দরপতনের ঘটনায় বিনিয়োগকারীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। পুঁজিপাট্টা হারিয়ে দিশেহারা বিক্ষুব্দ এসব মানুষ এখন বেপরোয়া। বন্দরনগরী চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে চলছে তাদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙ্চুর। এককথায় পরিস্থিতি খুবই ভয়াবহ। বিভিন্ন অলিতে গলিতে ও ভবনে বিনিয়োগকারীরা অবস্থান নিয়ে পুলিশের প্রতি ইট-পাটকেল ছুড়ছেন। পুলিশও টিয়ারশেল ছেড়ে বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
বিনিয়োগকারীরা দুপুর ২টার পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)সংলগ্ন নিপুনা সার্ভিস স্টেশনে হামলা চালালে পাউবো’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ এগিয়ে আসলে বিক্ষোভকারীরা পিছু হটে।
পল্টন ও মতিঝিল থানা সূত্র জানায়, ভাঙ্চুরসহ বিক্ষোভের ঘটনায় ডিএসই ও মধুমিতা ভবনের কাছ থেকে ৩৮জনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধরপাকড় অব্যাহত রয়েছে। পুলিশের দাবি সংঘর্ষের ঘটনায় তাদের ৫ সদস্য আহত হয়েছে।
এদিকে দৈনিক বাংলা এলাকা থেকে আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী, এসইসি, ডিএসই’র কর্তা ব্যক্তিদের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি খুব শিগগিরই শেয়ারবাজারে স্থিতিশীলতা আনার দাবিও জানান তারা।
সোমবার লেনদেনের শুরুতেই ডিএসই সূচক ৪০০ পয়েন্টের বেশি নেমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে।
মধুমিতা ভবনের প্রবেশমুখে লাগানো আগুন ভবনের তারের সঙ্গেও ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দৈনিক বাংলার মোড় থেকে আর এ কে মিশন পর্যন্ত ২০-২৫টি গাড়ি ভাঙ্চুরের ঘটনা ঘটে।
সবমিলিয়ে হাজার হাজার বিনিয়োগকারী মারমুখী। অনেক ব্রোকারেজ হাউজেও হামলা-ভাঙ্চুর চালিয়েছে বিনিয়োগকারীরা। মধুমিতা ও ডিএসই ভবনের বাইরের কাচও ভাঙ্চুর করে তারা। ছবি তোলার সময় মোহনা টিভির ক্যামেরাম্যান কালামকে মারধর করে বিনিয়োগকারীরা। কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন। বাংলাদেশ ব্যাংক থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে চট্টগ্রাম থেকে স্টাফ করেসপন্ডেন্ট রমেন দাশ গুপ্ত জানান, শেয়ারবাজারের ব্যাপক দরপতনের ঘটনায় চট্টগ্রামে পৌনে ১২টার দিকে রাস্তায় নেমে আসে শত শত বিনিয়োগকারী। তারা নগরীর শেখ মুজিব রোডে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে এবং অদূরে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ করে।
ঘটনাস্থলেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অধিকাংশ ব্রোকারেজ হাউস সাময়িকভাবে ট্রেড বন্ধ করে দেয় বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা।
সিলেটেও বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট তাহজীব হাসান। তিনি জানান, দরপতনের ঘটনায় বিনিয়োগকারীরা দুপুর ১টার দিকে শহরে ডিএসই’র অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা জিন্নাহ বাজারের দিকে চলে যান। তারা অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পদত্যাগেরও দাবি জানান।
উল্লেখ্য, সপ্তাহের প্রথম দিন ডিএসই’র প্রধান সূচক ৪৭৪ পয়েন্ট কমে ছয় হাজার ৫২ পয়েন্টে নেমে আসে, যা গত বছরের ২৫ মে’র চেয়ে নিচে। গত বছরের ২৫ মে ডিএসই’র প্রধান সূচক ছিল পাঁচ হাজার ৯৮৮ পয়েন্ট। এক ঘণ্টার ব্যবধানে সবক’টি কোম্পানির দরপতন হয়। ডিএসই’র সাধারণ সূচক নেমে যায় ৩১৪ পয়েন্টে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। ডিএসই’র সামনের রাস্তা প্রায় তিনঘণ্টা অবরোধ করে রাখেন বিনিয়োগকারীরা।
গত সপ্তাহে ৫ কার্যদিবসে চারদিনই পুঁজিবাজারে দরপতন হয়। গড়ে সাধারণ সূচক কমে ৫৯৮ পয়েন্ট।
অর্থমন্ত্রী এ সপ্তাহেই পুঁজিবাজারে স্থিতিশীলতা আসবে বলে উল্লেখ করলেও তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:32 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | ডিএসই-তে দরপতন অব্যাহত, বিক্ষোভ
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ঢাকা: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনও দরপতন অব্যাহত রয়েছে। এদিন ডিএসই’র প্রায় সব শেয়ারের দাম ও সূচকে বড় ধরনের দরপতন ঘটলে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন।
এদিন সকালে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিএসই’র সাধারণ সূচক ৩শ’ পয়েন্টেরও বেশি নেমে যায়। এরপর সূচক আরও নামতে শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় সূচক ৪৩৬ পয়েন্ট নেমে যায়।
ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ডিএসইর মূল ভবন ও মধুমিতা ভবনের কাচ ভাংচুরসহ দুই ভবনে আগুন লাগানোর চেষ্টা চালায়।
এ সময় তারা একাধিক ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানের উপর চড়াও হয়।
বিকাল ৪টা পর্যন্ত থেমে থেমে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলে।
এ সময় ঘটনাস্থল থেকে মোট ৪৫ জনকে আটক করা হয় বলে মতিঝিল জোনের ডিসি আবদুল বাতেন।
এদিকে পুঁজিবাজারের এ পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি এসইসি এবং ডিএসই’র কর্মকর্তারা।
এদিন ডিএসই-তে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।
এর মধ্যে দর বেড়েছে ৩টির, কমেছে ২৪৬টির।
মোট শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৪৬৪টি। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি টাকা।
এটা গতকালের তুলনায় ৫২ কোটি ৬২ লাখ টাকা কম।
গতকাল টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছিল ৭১৫ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতকালের তুলনায় ৪৭২ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৭৯ দশমিক ৫০।
গতকাল ডিএসই সাধারণ সূচক ছিল ৬০৫২ দশমিক ৪১।
অব্যাহত দরপতনের কারণে বাজার মূলধনও কমে যাচ্ছে প্রতিদিন।
এদিন বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার কোটি টাকা। গতকাল বাজার মূলধনের পরিমাণ ছিল ২ লাখ ৭৬ হাজার ৮৮ কোটি টাকা।
সোমবার দাম বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্ট্যান্ডার্ড সিরামিকস্, জনতা ইন্স্যুরেন্স ও ব্র্যাক ২য় বন্ড।
অন্যদিকে দর পতনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ফাইন ফুডস্, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, নাভানা সিএনজি, প্রাইম ইন্স্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:33 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | সংকট কাটাতে ৫০০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ঢাকা: পুঁজিবাজারে সংকট কাটাতে ৫০০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ফান্ডটির স্পন্সররা মঙ্গলবার থেকেই বাজারে বিনিয়োগ করতে পারবেন।
সোমবার এসইসির জরুরি বৈঠকে এ ফান্ডের অনুমোদন দেওয়া হয়।
ফান্ডটির নাম হবে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
এ ফান্ডটির ২০০ কোটি টাকা দেবে স্পন্সররা।
ফান্ডের স্পন্সর প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আইসিবি ও ইবিএল। ফান্ডের ট্রাস্টি কাস্টোডি আইসিবি এবং ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট।
নাম প্রকাশ না করার শর্তে এসইসির এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, বাজারে তারল্য সংকট প্রকট। এ অবস্থায় নতুন ফান্ড বাজারের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে এসইসি এ নতুন মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে।
বর্তমান বাজার প্রেক্ষাপটে এ ফান্ডের স্পন্সরদের ২০০ কোটি টাকা জরুরি ভিত্তিতে বিনিয়োগের নির্দেশ দিয়েছে এসইসি।
সোমবারের মধ্যে ফান্ডকে রেজিস্ট্রেশনের অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান বাংলানিউজকে বলেন, ‘বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে মিউচ্যুয়াল ফান্ডের ভুমিকা সবচেয়ে বেশি। কিন্তু আমাদের দেশে শেয়ারবাজারে পর্যাপ্ত মিউচ্যুয়াল ফান্ড নেই। এজন্য বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারছে না এ প্রতিষ্ঠানগুলো। কারণ বাজারের তুলনায় মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা একেবারে নগণ্য। ফলে পর্যাপ্ত ফান্ড না থাকায় শেয়ার কিনে বাজার স্থিতিশীল রাখার ভূমিকায় ব্যর্থ হয়েছে মিউচ্যুয়াল ফান্ডগুলো।’
তবে নতুন এ ফান্ডটির অনুমোদন বাজারে তারল্য প্রবাহ কিছুটা বাড়াতে পারবে বলে মনে করেন তিনি।
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:35 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | দরপতন
ভাঙচুর, মধুমিতা ভবনে আগুন, ৩ টিভি সাংবাদিক আহত, আটক ৬১
অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৪-০২-২০১১
Prothom-Alo
ব্যাপক দরপতনের ঘটনায় আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ও মতিঝিল এলাকায় বিনিয়োগকারীরা বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় পুলিশ কমপক্ষে ৬১ জনকে আটক করেছে।
আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৪৭২ দশমিক ৯০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন শুরুর সাত মিনিটের দিকে সূচক ৩৩৩ পয়েন্ট কমে যায়। এর পরও সূচক দ্রুত কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে তিনটির ও কমেছে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি টাকার।
আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, এনবিএল, তিতাস গ্যাস, বেক্সিমকো, পিএলএফএসএল, সাউথ ইস্ট ব্যাংক, গ্রামীণফোন, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও ইউনাইটেড এয়ারওয়েজ।
লেনদেনের আধ ঘণ্টা শেষে সাধারণ সূচক ৪৪৬ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর শুরু করেন। ডিএসইর বিপরীতে মধুমিতা ভবনে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিনিয়োগকারীরা আজ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ক্যামেরা ভেঙে ফেলেন। তাঁদের আঘাতে টেলিভিশন চ্যানেল আরটিভির ক্যামেরাম্যান মাসুদ, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান আবদুর রব এবং মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান আবুল কালাম আজাদ আহত হন। বিনিয়োগকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন এবং গাড়ির চালক জয়নাল আবেদীনকে মারধর করেন।
পুলিশ ডিএসই ভবনের নিচতলা থেকে সাইদুর রহমান, সুমন ও মাসুমকে আটক করে। এ ছাড়া বিক্ষোভের সময় রাস্তা থেকে রাসেল ও মোজাম্মেলকেও আটক করা হয়। আটক অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
বিনিয়োগকারীরা এ সময় মধুমিতা ভবনসহ কয়েকটি ভবনেও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি টিয়ারশেল নিক্ষেপ করে। তখন মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। পৌনে চারটার দিকে পুলিশ বিনিয়োগকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান-চলাচল স্বাভাবিক হয়।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল বাতেন বলেন, ‘আমরা মানুষের জান-মাল রক্ষার্থে অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছি। বিনিয়োগকারীরা এখানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালালেই আমরা কেবল অ্যাকশনে যেতে বাধ্য হই।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি ডিসি) মনিরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনো আপত্তি নেই। তবে কেউ ক্ষয়ক্ষতি করলে আমরা অ্যাকশনে যাচ্ছি।’ তিনি আরও জানান, বিক্ষোভে কোনো মহলের ইন্ধন আছে কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:36 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE |
শেয়ারবাজার স্থিতিশীল হবে এ সপ্তাহেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০২-২০১১
Prothom-Alo
এই সপ্তাহের মধ্যেই শেয়ারবাজার স্থিতিশীল হবে বলে নিজের আশাবাদ পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে তাঁর সঙ্গে ডিএসইর কর্মকর্তাদের কথা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ারবাজার জুয়া খেলার জায়গা নয়। তবে কেউ কেউ ১০০ টাকা নিয়ে বাজারে এসে, কালই সেটাকে ২০০ টাকা করতে চাচ্ছে। এটা তো জুয়ার মতোই মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘বাজারের এই পতনের সময়েও প্রায় এক লাখ নতুন বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করতে এসেছে।’
এখনই বাজারে সরকারি শেয়ার ছাড়া হবে না বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারি শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়ার পর দেখা যাচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠান শেয়ারের দাম কমিয়ে দিয়েছে। এ ব্যাপারে আমাদের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে।’ আগামী ২০ ফেব্রুয়ারির পর সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 7:37 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | আইএফআইসি ব্যাংকের পরিচালকের বিদেশ যাওয়ার অনুমতি স্থগিত
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০২-২০১১
Prothom-Alo
আইএফআইসি ব্যাংকের পরিচালক লুত্ফুর রহমান বাদলের বিদেশ যাওয়ার অনুমতি-সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আগামী ৩ মার্চ পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
এ সময়ের মধ্যে বাদলের বিরুদ্ধে আনীত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সরকার পক্ষে করা আবেদন ৩ মার্চ শুনানির জন্য নির্ধারণ করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জানা যায়, গতকাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বাদলকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে আদেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ও বাদলের পক্ষে শেখ ফজলে নূর তাপস মামলাটি পরিচালনা করেন। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 8:22 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | শেয়ারবাজারে বিক্ষোভকারীদের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ঢাকা: শেয়ারবাজারে কারা বিক্ষোভ ভাঙচুর করছে, কেন বিক্ষোভ করছে- এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার জন্য বিক্ষোভকারিদের ধরে এনে জিজ্ঞাসাবাদের নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশ-দেন বলে সূত্র জানিয়েছে।
সূত্র আরো জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিদিনই শেয়ারবাজারে বিক্ষোভ হচ্ছে। দেখা যাচ্ছে, প্রতিদিনই একই ধরনের চেহারার লোকজন বিক্ষোভে অংশ নিচ্ছে। ভাংচুর করছে।
তিনি আরও বলেছেন, বিক্ষোভকারীদের কয়েকজনকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন তারা বিক্ষোভ করছে, তাদের কতো টাকা বিনিয়োগ আছে। এটা পরিকল্পিত কি-না। কেউ তাদের ইন্ধন দিচ্ছে কি-না।
শেখ হাসিনা বলেন, ‘বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা, নতুন ঝাড়– দেখা যায়। তাৎক্ষণিকভাবে তারা এসব পায় কোথায় । এসব পূর্ব পরিকল্পিত কি-না তা খুঁজে বের করতে হবে।’
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, পূর্বপরিকল্পিত না হলে তারা বুঝলো কিভাবে যে শেয়ারের দাম পড়বে? যে জন্য তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে। শেয়ারের দাম পড়বে আর সঙ্গে সঙ্গে তারা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর করবে বলে প্রস্তুতি নিয়ে থাকে। এদের সোর্স কি?
ভিডিও ফুটেজ দেখে এদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন বিক্ষোভ করছে, কারা ইন্ধন দিচ্ছে।
এদিকে যুদ্ধাপরাধীদের বিচার পক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হচ্ছে। নতুন ট্রাইব্যুনালের জন্য খোঁজা হচ্ছে উপযুক্ত বাড়ি।
ট্রাইব্যুনাল স্থাপনের উপযোগী বাড়ি খুঁজে বরাদ্দ দেওয়ার জন্য তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে সূত্র আরো জানায়।
এছাড়া বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রীকে সৌজন্য টিকিট দেওয়া হয়েছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/14/2011 12:18 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | পুঁজিবাজারের জন্য মুখপাত্র নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক
পাঁচ বছরমেয়াদী কৌশলগত পরিকল্পনায় নতুন বিষয়
খায়রুল হোসেন রাজু ॥
The Daily Janakantha
15.02.2011
পুঁজিবাজার নিয়ে কথা বলার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট মুখপাত্র থাকবে। পুঁজিবাজার নিয়ে যাতে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কোন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় এবং পুঁজিবাজার সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি এসব বিষয়ে বিনিয়োগকারীদের জানানোর জন্যই এ মুখপাত্র নিয়োগ দেয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ৫ বছর মেয়াদী (২০১০-২০১৪) কৌশলগত পরিকল্পনা (স্টাটেজিক পস্নানিং) বাস্তবায়ন নিয়ে দু'দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানে এ বিষয়ে সিদ্ধানত্ম গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।
সূত্রে জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করছে সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। আর মানি মার্কেট নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু কেউ কেউ ভুল করে পুঁজিবাজারের দর পতনের জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করছেন। যা দেশের আর্থিক খাত উন্ননের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অর্জন কিছুটা হলেও মস্নান হচ্ছে। বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ভুল ধারণা পাচ্ছেন। বিভ্রানত্মির শিকার হচ্ছে তারা। এ বিষয়টি রোধ করতে এবং পুঁজিবাজার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয় বিষয়গুলো তুলে ধরার জন্য একজন মুখপাত্র নিয়োগ দেয়া হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি ও উন্নয়নের পাশাপাশি ব্যাংকিং খাতে ই-ব্যাংকিং চালু এবং সরকারের 'মিশন-ভিশন ২০২১' বাসত্মবায়নের লৰ্য রেখেই এই প্রথম গবর্নর ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের উন্নয়নে পাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা বা রূপকর তৈরি করেছেন। এ রূপকল্পের প্রথম বছর ইতোমধ্যে অতিক্রম হয়েছে। গত বছরে গবর্নর অনেক সফলতা অর্জন করেছেন ব্যাংকিং মনিটরিং, কার্যক্রম পরিচালনা এবং নির্দেশনার মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের আর্থিক খাতের আরও গতি ফিরিয়ে আনতে এবং উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের পৰ থেকে ঘোষিত এ রূপকল্প নিয়ে নিরলসভাবে কাজ করছেন ড. আতিউর রহমান। যাতে করে সারা বিশ্বের কাছে বাংলাদেশ ব্যাংক একটি মডেল হিসেবে পরিচিতি পায়।
বাংলাদেশ ব্যাংকের ৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকা- গতিশীল করার লৰ্যে ব্যবস্থাপনার উন্নয়নকরণে টাস্কফোর্স গঠন করে। কর্মকর্তাদের কাজের যোগ্যতা নির্ধারণ আরও সহজ করা হবে। পাশাপাশি কাজ অনুযায়ী কর্মকর্তাদের প্রশিৰণ দিয়ে সংশিস্নষ্ট বিভাগেই তাদের বহাল করা হবে। কর্মকর্তাদের বদলি করার সময় কাজের ধরন দেখেই এক স্থান থেকে অন্যস্থানে বদলি করা হবে। ঢালাওভাবে বদলি বন্ধ করা হবে। সিআইবি অনলাইন করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের কাজের মধ্যে বা যেসব বিভাগে অনিয়মিত (ইরেগুলার) রয়েছে সেগুলোর দ্রম্নত সমাধান করা হবে। গুরম্নত্বপূর্ণ ফাইল দীর্ঘদিন ধরে রাখা যাবে না। কাজের গতি আরও বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরম্ন করে এর ৯টি শাখার কর্মকর্তা এবং কাজের মধ্যে সমন্বয় আনা হবে। শুধু বাংলাদেশের মানুষই নয় সারা বিশ্বের মানুষ যাতে বাংলাদেশ ব্যাংকের কর্মকা-সহ সার্বিক বিষয় তাৎৰণিক দেখতে পারেন এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের আধুনিকায়ন করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে সকল অভিযোগ, সুপারিশ এবং মতামত ও পরামর্শ প্রদান করতে পারবেন সংশিস্নষ্টরা। পাঁচ বছর মেয়াদী এ পরিকল্পনার মধ্যে নতুন করে এসব সুপারিশগুলোও অনত্মভর্ুক্ত করা হবে বলেও জানা গেছে।
উলেস্নখ্য, ব্যাংকিং খাতের অগ্রগতির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১০ সালে বাংলাদেশ ব্যাংক ৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা নেয়। ২০১৪ সালে ওই পরিকল্পনার মেয়াদ শেষ হবে। কৌশলগত পরিকল্পনাগুলো হলো- সময়ের আলোকে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন ও বাসত্মবায়ন, দেশের আর্থিক খাতকে আরও গভীরতর করা, অনত্মভর্ুক্তিমূলক অর্থনীতির বিসত্মার ঘটানো, রিজার্ভ সংরক্ষণ ব্যবস্থার জোরদার, মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থার জোরদার, ইসলামী ব্যাংকিংয়ের জন্য আলাদা দিক নির্দেশনা তৈরি, কারেন্সি পরিশোধ ব্যবস্থার দক্ষ ব্যবস্থাপনা, সরকারের অভ্যনত্মরীণ ঋণ ব্যবস্থার উন্নয়ন, ক্রেডিট ইনফরমেশন বু্যরোকে (সিআইবি) সম্পূর্ণভাবে অটোমেশনের আওতায় নিয়ে আসা, কেন্দ্রীয় ব্যাংকের অভ্যনত্মরীণ অডিট ব্যবস্থার জোরদার এবং কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) পরিধি বাড়ানোসহ ১৬টি বিষয়। এসব বিষয়ের মধ্যে অনেকই ইতোমধ্যে বাসত্মবায়ন করা হয়েছে। বাকি পরিকল্পনাগুলো নির্ধারিত সময়ের মধ্যেই বাসত্মবায়ন করা হবে বলেও বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
|