 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | দিনভর ওঠানামার পর সূচকে সামান্য পতন
Wed, Apr 6th, 2011 11:34 am BdST
ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার পর সাধারণ সূচক পৌনে ২ পয়েন্ট হারিয়েছে ঢাকার পুঁজিবাজারের। লেনদেনের পরিমাণ ছিলো মোটামুটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন শুরুর প্রথম ২৬ মিনিটে সাধারণ সূচক ৪০ পয়েন্ট কমে যায়। তবে এরপর সূচকের বাড়া-কমা চলতে থাকে।
বেলা ৩টায় লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৬৪৫৪ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ০২ শতাংশ বা ১ দশমিক ৭৬ পয়েন্ট কম।
সারাদিনে ৮১৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৪৮ কোটি টাকা।
লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৫টির। ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
ডিএসইতে লেনদেনের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আফতাব অটো, বিএসআরএম স্টীল, কনফিডেন্স সিমেন্ট, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, পিপলস লিজিং, বেক্সটেক্স, গোল্ডেন সন, ইস্টার্ন হাউজিং, বে লিজিং।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমবি ফার্মা, আনলিমা ইয়ার্ন, গ্রামীণ ওয়ান মিউচুয়্যাল ফান্ড, প্রগতি ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, বীচ হ্যাচারি, পূরবী জেনারেল ইন্সুরেন্স।
অপরদিকে দর হ্রাসের শীর্ষে রয়েছে কোহিনুর কেমিক্যাল, মেঘনা পেট্রোলিয়াম, এসিআই ফর্মুলেশন, আল আরাফা ব্যাংক, ইউনাইটেড লিজিং, আইসিবিআই ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, বেকন ফার্মা ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমেছে।
দিনশেষে সিএসই সার্বিক সূচক ৪১ কমে দাঁড়িয়েছে ১৮০০০ পয়েন্ট। বাছাই সূচক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৬২৮ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৮২ কোটি টাকা।
সিএসইতে বুধবার মোট ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর বেড়েছে, কমেছে ৯৪টির। |