| 04/03/2011 4:06 pm |
 Moderator Forum Expert

Regist.: 02/08/2011 Topics: 60 Posts: 781
 OFFLINE | Amar Desh
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত
অর্থনৈতিক রিপোর্টার
আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় পুঁজিবাজারে কাল টানা তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। দিনশেষে ডিএসই সাধারণ সূচক ৯৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তিন কার্যদিবস মিলিয়ে ডিএসই সাধারণ সূচক ২২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গতকাল লেনদেনের শুরু থেকেই সূচক বাড়তে থাকে। মধ্যবর্তী সময়ে সূচক কিছুটা কমলেও আবার তা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত লেনদেনে চাঙ্গাভাব অব্যাহত থাকে। গতকাল ডিএসআই সার্বিক সূচক ৭৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮ দশমিক ৫৮ পয়েন্টে। গতকাল পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। যার মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত ছিল ৮টি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৭ কোটি টাকা, যা পূর্ববর্তী দিনের তুলনায় ২১ কোটি টাকা কম। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮ কোটি টাকা।
খাতভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকের ৩০টি কোম্পানির শেয়ারের মধ্যে দুটি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে বাকি সবক'টি ব্যাংকের শেয়ারের দাম। ইঞ্জিনিয়ারিং খাতের ২৩টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২টির, কমেছে ১১টির। খাদ্য ও বিবিধ খাতের অধিকাংশ শেয়ারের দর হ্রাস পেয়েছে। ইনস্যুরেন্স খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১টি কোম্পানির শেয়ারের দাম। ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল খাতে দেখা গেছে মিশ্রভাব। ডিএসইতে আজ শীর্ষ দশ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আফতাব অটো, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, বেক্সটেক্স, বিএসআরএম স্টিলস, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেনসন ও যমুনা অয়েল। |
|
|
| 04/03/2011 4:08 pm |
 Moderator Forum Expert

Regist.: 02/08/2011 Topics: 60 Posts: 781
 OFFLINE | দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে
ঢাকা : সপ্তাহের প্রথম কার্যদিবস (রোববার) দেশের দুই পুঁজিবাজারের সূচক বেড়েছে। একই সঙ্গে উভয় বাজারের অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। গত সপ্তাহের দুই কার্যদিবসসহ টানা তিন কার্যদিবসে পুঁজিবাজারের সূচক বাড়লো।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৬০টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে আটটি কোম্পানির দাম।
একইসঙ্গে সাধারণ সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪শ’ ৪৭ পয়েন্টে পৌঁছেছে। সার্বিক সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩শ’ ৪৮ পয়েন্টে স্থির হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয় মোট এক হাজার ২৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮ কোটি টাকা।
ডিএসইতে লেনদেন বেশি হওয়া দশ কোম্পানির শীর্ষে ছিল আফতাব অটোমোবাইলস। এদিন এ কোম্পানির ১৭ লাখ ১৩ হাজার ৭শ’ ৫০টি শেয়ার লেনদেন হয়। এরপর পর্যায়ক্রমে ছিল বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, বেক্সটেক্স, বিএসআরএম স্টিলস, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন ও যমুনা অয়েল।
দাম বৃদ্ধির শীর্ষে ছিল ইউনাইটেড লিজিং। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩৫ টাকা বেড়ে সর্বশেষ এক হাজার ৫শ’ ১৩ টাকায় লেনদেন হয়।
অন্য নয় কোম্পানি হলো, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এসিআই, আরামিট, এটলাস বাংলাদেশ, প্রিমিয়ার লিজিং, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাইজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও যমুনা অয়েল।
দাম কমার শীর্ষে ছিল অলটেক্স, কে অ্যান্ড কিউ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, এইচআর টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, সাফকো স্পিনিং, আজিজ পাইপস ও আফতাব অটোমোবাইলস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ২০১টি কোম্পানির লেনদেন হয়। এরমধ্যে বেড়েছে ১০৭টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত ছিল দু’টি কোম্পানির দাম।
পাশাপাশি সাধারণ সূচক ১১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫শ’ ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সার্বিক সূচক ১শ’ ৬৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯শ’ ২৫ পয়েন্টে উঠে আসে।
সিএসইতে লেনদেন হয় মোট ১শ’ ২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১ |
|
|
| 04/03/2011 4:09 pm |

 OFFLINE | আইন পরিবর্তন ছাড়া বাংলাদেশ ফান্ড গঠন সম্ভব নয়
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বাংলাদেশ ফান্ডের অনুমতি দিতে হলে আইন পরিবর্তন বা পরিমার্জন করতে হবে। এছাড়া ফান্ডটি গঠন সম্ভব নয়।
এসইসি এখন ফান্ডটি গঠনে আইনগত দিক পর্যালোচনা করছে। তবে কবে নাগাদ আইনে পরিবর্তন আনা সম্ভব তা এখনো নিশ্চিত নয়।
আইনে পরিবর্তন আনা সম্পর্কে এসইসির সদস্য ইয়াসির আলী জানান, এসইসি ফান্ডের অনুমতি দিতে খুবই আন্তরিক। সহসাই আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
জানা যায়, ওপেন ইন্ড মিউচ্যুয়াল ফান্ডে ৭৫ শতাংশ ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার আইন থাকলেও বাংলাদেশ ফান্ডে তা মানা হয়নি। এ ফান্ডের ৫০ শতাংশ ক্যাপিটাল ও ৫০ শতাংশ মানি মার্কেটে বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা আইনের পরিপন্থী। পাশাপাশি বাংলাদেশ ফান্ডের নিবন্ধন ফি ও বার্ষিক ফি না দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এতে সরকারকে বছরে পাঁচ কোটি টাকা বার্ষিক ফি ও নিবন্ধন বাবদ ১০ কোটি টাকা দেওয়া থেকে বঞ্চিত করা হবে।
রাষ্টীয় কোম্পানির অফলোডের শেয়ারে ১০ শতাংশ আইপিও কোটা ফেসভ্যালু প্রাইসে দেওয়ার শর্ত এসইসির হাতে নেই বলে জানা গেছে। এ ব্যাপারে সরকারই একমাত্র সিদ্ধান্ত দিতে পারে। এর সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের আইপিও কোটাতেও পাঁচ শতাংশ বরাদ্দ রাখার ব্যাপারটি ও এসইসির পাবলিক ইস্যু রুলস পরিপন্থী বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১১
|
|
|
| 04/03/2011 4:10 pm |
 Moderator Forum Expert

Regist.: 02/08/2011 Topics: 60 Posts: 781
 OFFLINE | দুই ব্যাংকের এজিএম-ইজিএম আসছে সপ্তাহে
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আসছে সপ্তাহে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আগামী ৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রিমিয়ার ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।
ব্যাংকটি গত অর্থবছরের জন্য এর শেয়ারহোল্ডারদের ৩১ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২০ মার্চ।
অন্যদিকে, আগামী ৭ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যমুনা ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত হবে।
এজন্য রেকর্ড ডেট ছিল গত ১৫ মার্চ।
|
|
|
|