| 03/30/2011 4:42 pm |
 Moderator Forum Expert

Regist.: 02/08/2011 Topics: 60 Posts: 781
 OFFLINE | Amar Desh
পদ্মা অয়েলের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ডিএসই
অর্থনৈতিক রিপোর্টার
রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা কমিটি। গতকাল লেনদেন শুরুর আগেই কোম্পানিটির লেনদেন স্থগিত করে দেয়া হয়। ফলে গতকালও এর কোনো লেনদেন হয়নি। কোম্পানিটির লভ্যাংশের ধরন পরিবর্তন করায় এসইসির পরামর্শে কোম্পানিটির লেনদেন স্থগিত করেছে ডিএসই ব্যবস্থাপনা কমিটি।
কোম্পানির লেনদেন বন্ধ করার বিষয়ে ডিএসই ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা পরিষদ লভ্যাংশ পরিবর্তন করার মাধ্যমে ২০০৯ সালের ১ জুন এসইসির পক্ষ থেকে লভ্যাংশ বিষয়ে যে নির্দেশনা রয়েছে তা ভঙ্গ করেছে। এর ফলে আইনি জটিলতা তৈরি হতে পারে এবং বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থেই কোম্পানির লেনদেন স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোম্পানির লেনদেন স্থগিত থাকবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা অয়েল কোম্পানি লভ্যাংশের ধরন পরিবর্তন করায় আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সম্প্রতি এ বিষয়ে এসইসির পরামর্শ চেয়েছিল ডিএসই। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানির লেনদেন স্থগিতের বিষয়েও এসইসির সিদ্ধান্ত জানতে চাওয়া হয়। ডিএসইর পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে গত মঙ্গলবার এসইসির বাজার পর্যালোচনা কমিটির সভায় কোম্পানির লভ্যাংশ ধরন পরিবর্তন করায় তার আইনি দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় এসইসি। একই সঙ্গে কোম্পানির লেনদেন স্থগিতে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি ডিএসইর ওপর ছেড়ে দেয়া হয়। এসইসির বাজার পর্যালোচনা কমিটির এ সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল পদ্মা অয়েল কোম্পানির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ডিএসই ব্যবস্থাপনা কমিটি। জানা গেছে, গত ১৮ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করে পদ্মা অয়েলের পরিচালনা পরিষদ। একই সঙ্গে ৫ মার্চ সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়। এজন্য ৬ জানুয়ারি রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ঘোষিত নগদ লভ্যাংশে সন্তুষ্ট না হওয়ায় আজিজ আহমেদ নামে একজন শেয়ারহোল্ডার হাইকোর্টে রিট করেন। ওই রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২ জানুয়ারি কোম্পানির ঘোষিত লভ্যাংশ, রেকর্ড ডেট ও ্এজিএমের তারিখ তিন মাসের জন্য স্থগিত করেন। পরে হাইকোর্টের দেয়া ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আপিল করে পদ্মা অয়েল লিমিটেড। আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে। ফলে এজিএম অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকে না। কিন্তু আপিল বিভাগের আদেশের আগেই পূর্বঘোষিত রেকর্ডের তারিখ পার হয়ে যায়। এ কারণে নতুন একটি রেকর্ডের তারিখ নির্ধারণের প্রয়োজন দেখা দেয়।
পরে গত ২০ মার্চ পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদের এক সভায় নতুন করে এজিএম ও রেকর্ডের তারিখ নির্ধারণের পাশাপাশি পূর্বঘোষিত ১০০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সিদ্ধান্ত নেয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় কোম্পানির মূল স্থাপনায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা। এজিএম সামনে রেখে আগামী ৪ এপ্রিল রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলেও মামলার নিষমত্তি ঘটেনি। শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত আদেশ দেয়ার আগে পদ্মা অয়েলের পরিচালনা পরিষদ লভ্যাংশ পরিবর্তনের ক্ষমতা রাখে না বলে ডিএসই মনে করে। আদালতে মামলা নিষমত্তির পর ঘোষিত এই লভ্যাংশ নিয়ে জটিলতা দেখা দিতে পারে। এতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই ডিএসইর পক্ষ থেকে পদ্মা অয়েলের লভ্যাংশ পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য এসইসিকে অনুরোধ জানানো হয়েছে।
|
|
|
| 03/30/2011 4:42 pm |
 Moderator Forum Expert

Regist.: 02/08/2011 Topics: 60 Posts: 781
 OFFLINE | Amar Desh
তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে এসইসির শোকজ
অর্থনৈতিক রিপোর্টার
নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ত তিন কোম্পানিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি) শোকজ করেছে। কোম্পানি তিনটি হলো মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া কোম্পানির ষান্মাসিক আর্থিক প্রতিবেদন জমা না দেয়ায় কোম্পানি তিনটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে শোকজ এবং একই সঙ্গে তাদের শুনানিতে ডেকেছে এসইসি।
এদিকে কয়েকটি কোম্পানি ২০১০ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট : ২৫ শতাংশ স্টক ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম ২৫ মে সকাল সাড়ে ১১টায় গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১২ এপ্রিল।
|
|
|
| 03/30/2011 4:42 pm |
 Moderator Forum Expert

Regist.: 02/08/2011 Topics: 60 Posts: 781
 OFFLINE | সুচক বেড়েছে কমেছে লেনদেন শেয়ার বাজার
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার দেশের দুই পুঁজিবাজারের অধিকাংশ কোম্পানির শেয়ারের সূচক বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের সার্বিক লেনদেন শেষে সাধারণ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া সার্বিক সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ৭৪৯ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয় যা আগের দিনের তুলনায় প্রায় ২শ কোটি টাকা কম। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার ইনভেন্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) বাংলাদেশ ফান্ডের অনুমোদনের জন্য পাঠানোর কারণে বাজার ঊধর্্বমুখী প্রবণতার দিকে এগুচ্ছে। গতকাল ডিএসইতে মোট ২৫৬টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৬টি কোম্পানির শেয়ারের দাম। গতকাল দাম বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি ছিল সামিট এলায়েন্স পোর্ট, কে এন্ড কিউ, আনলিমা আর্ন, এম ফার্মা, ইমাম বাটন, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পপুলার লাইফ ইন্সুরেন্স, রহিমা ফুড ও ন্যাশনাল পলিমার। এছাড়া লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি হচ্ছে বেক্সিমকো, পিএলএফএসএল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বেক্সটেক্স, গোল্ডেন সন, সামিট পাওয়ার, ডেসকো, আফতাব অটো ও মেঘনা লাইফ ইন্সুরেন্স। এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ১৯৭টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০০টির কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দাম।
|
|
|
| 03/31/2011 4:47 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
ঢাকা, ৩১ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): সিটি ব্যাংক ও ফিডেলিটি অ্যাসেট এন্ড সিকিউরিটিজ লিমিটেড ২০১০ সালে কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এ লভ্যাংশের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সিটি ব্যাংক কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। প্রকাশিত তথ্য মতে, আগামী ২২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড ডেট ২০ এপ্রিল। এছাড়া ফিডেলিটি অ্যাসেট এন্ড সিকিউরিটিজ কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্য মতে, ফিডেলিটি অ্যাসেট এন্ড সিকিউরিটিজের বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ জুন এবং রেকর্ড ডেট ১৮ এপ্রিল। লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানি দু'টির শেয়ার লেনদেনে কোন মূল্য সীমা থাকছে না। |
|
|
| 03/31/2011 4:59 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
ঢাকা, ৩১ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): সপ্তাহের শেষদিন ঢাকা স্টক এঙ্চেঞ্জের লেনদেন ও সূচক বেড়েছে। আজ ডিএসই সাধারণ সূচক ১০২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৬৩৫২ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১০৪৮ কোটি টাকার শেয়ার। যা গতকালের চেয়ে প্রায় তিন'শ কোটি টাকা বেশি। এছাড়া চলতি সপ্তাহের মধ্যে শুধু আজ ডিএসইতে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। সর্বশেষ ২৩ মার্চ ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৬৩ কোটি টাকা।
আজ লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের দর বাড়তে থাকে। লেনদেন শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে ডিএসই সাধারণ সূচক বাড়ে ৭৭ পয়েন্ট। পরবর্তী ২০ মিনিটে সূচক ১০৫ পয়েন্ট বেড়ে সাধারণ সূচক ৬৩৫৪ পয়েন্টে দাঁড়ায়। সূচকের এ বৃদ্ধি দিনভর অব্যাহত থাকে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দর।
খাতভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকখাতের ৫টি প্রতিষ্ঠানের দর কমেলেও বাকি সবগুলোর দর বেড়েছে, ইঞ্জিনিয়ারিং খাতের সবকটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ইনস্যুরেন্স খাতে বিরাজ করছে মিশ্রভাব এবং খাদ্য ও অন্যান্য খাতের সবকটি প্রতিষ্ঠানের শেয়ারে দর বেড়েছে। টেঙ্টাইল খাতের দুটির দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে একটি এবং বেড়েছে বাকি সবগুলোর শেয়ারের দর। এদিকে আজ অধিকাংশ মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।
লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে- পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আফতাব অটো, বেঙ্মিকো, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, বেঙ্টেঙ্, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন সন, ডেস্কো ও গ্রামীণ ফোন। |
|
|
| 03/31/2011 5:02 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | পূবালী ব্যাংকের সাধারণ সভায় বিনিয়োগকারীদের ভাংচুর, আটক ১
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোডের অফিসার্স ক্লাবে বিনিয়োগকারীদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘর্ষে পূবালী ব্যাংকের সাধারণ সভা (এজিএম) প- হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ এক বিনিয়োগকারীকে আটক করেছে।
রমনা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল এগারোটায় মিন্টু রোডের অফিসার্স ক্লাবে পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল সাড়ে নয়টা থেকে ব্যাংকের বিনিয়োগকারীসহ কর্মকর্তারা একে একে সভাস্থলে আসতে শুরু করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, ব্যাংক নির্ধারিত উপহারসামগ্রী (সুভ্যেনির) নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে বিনিয়োগকারীরা সভাস্থলের মূল স্টেজ এবং চেয়ার-টেবিল ভাংচুর শুরু করেন।
ওসি আরও জানান, সকাল এগারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দিদার হোসেন নামে এ বিনিয়োগকারীকে আটক করে পুলিশ।
এ ঘটনার পর ব্যাংকের বার্ষিক সাধারণ সভা প- হয়ে যায়। এ সময় ব্যাংক কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।
বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১ |
|
|
| 03/31/2011 5:04 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | শেষ কার্যদিবসে পুঁজিবাজারে চাঙ্গাভাব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পাতিবারও বেশিরভাগ কোম্পানির দাম ও সূচক বেড়ে লেনদেন শুরু হয়েছে।
আগের কার্যদিবসে দেশের দুই বাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছিল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।
এর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম।
পাশাপাশি সাধারণ সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩শ’ ৫৫ পয়েন্টে পৌঁছেছে।
সার্বিক সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২শ’ ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ওই সময়ে ডিএসই’তে লেনদেন হয় ১৬৭ কোটি টাকা।
লেনদেনের ভিত্তিতে ২০ কোম্পানির শীর্ষে রয়েছে আফতাব অটোমোবাইলস।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ১১৮টি কোম্পানির।
এর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১০টির ও অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির দাম।
একইসঙ্গে সিএসসি’তে সাধারণ সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩শ’ ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয় মোট ১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১ |
|
|