Page 2 / 2 1 - 2 « previous
NEWS 3.04.2011
04/02/2011 5:38 pm

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
দুই ব্যাংকের এজিএম-ইজিএম আসছে সপ্তাহে
-------------------------------------
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আসছে সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আগামী ৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রিমিয়ার ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

ব্যাংকটি গত অর্থবছরের জন্য এর শেয়ারহোল্ডারদের ৩১ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২০ মার্চ।

অন্যদিকে, আগামী ৭ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যমুনা ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত হবে।

এজন্য রেকর্ড ডেট ছিল গত ১৫ মার্চ।


Quote   
04/02/2011 5:38 pm

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
গত সপ্তাহে পুঁজিবাজারের সূচক বাড়লেও কমেছে লেনদেন
---------------------------------------------
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
  

ঢাকা: গত সপ্তাহে দেশের দুই পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেশিরভাগ কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ডের দাম ও সূচক বেড়েছে। কিন্তু আগের সপ্তাহের চেয়ে  কমে গেছে লেনদেন।

গত সপ্তাহে দুই পুঁজিবাজারে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবসে সূচক কমেছে ও বাকি তিন কার্যদিবসে বেড়েছে। এর মধ্যে প্রথম ও তৃতীয় কার্যদিবসে কমেছে এবং দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম কার্যদিবসে সূচক বেড়েছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত ছিল ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

একইসঙ্গে আগের সপ্তাহের চেয়ে সাধারণ সূচক ৩.০৪ শতাংশ বা ১৮৭.২৮ পয়েন্ট বেড়ে ৬,৩৫২.১০ পয়েন্টে স্থির হয়। সার্বিক সূচক ৩.২১ শতাংশ ১৬৪.০৭ পয়েন্ট বেড়ে ৫,২৭৫.১৩ পয়েন্টে উঠে আসে।

ডিএসইতে লেনদেন হয় মোট ৪ হাজার ১৬২ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৭২৬ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৯৫৩ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকা কম।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকে ঘিরেই বেশিরভাগ লেনদেন হয়েছে। মোট লেনদেনের ৯৪.৬৪ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের। আর ২.২৭ শতাংশ ‘বি’, ২.৩১ শতাংশ ‘এন’ ও ১.০৮ শতাংশ ‘জেড’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো : এপেক্স ফুডস, বিডি অটোকারস, র‌্যাকিট বেনকিজার, বঙ্গজ, ফার্মা এইডস, জেমিনি সি ফুড, লিবরা ইনফিউশনস, ন্যাশনাল পলিমার, চিটাগং ভেজিটেবল ও জুট স্পিনার্স।

আগের সপ্তাহের মতো এ সপ্তাহেও লেনদেনের ভিত্তিতে দশ কোম্পানির শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, গোল্ডেন সন, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, আরএন স্পিনিং, বেক্সটেক্স, ম্যাকসন্স স্পিনিং, ফু-ওয়াং সিরামিক ও কনফিডেন্স সিমেন্ট।

সবচেয়ে বেশি দাম কমা দশ কোম্পানি হলো- সিঙ্গার বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, আরএন স্পিনিং মিলস, সোনারগাঁও টেক্সটাইলস, পিপলস ইন্স্যুরেন্স, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিটি ব্যাংক ও এবি ব্যাংক।

অপরদিকে, গত সপ্তাহে সিএসইতেও ডিএসইর মতো ঠিক একই চিত্র ছিল।  

দেশের এই দ্বিতীয় বড় পুঁজিবাজারে লেনদেন হয় মোট ২১৫টি প্রতিষ্ঠানের। এরমধ্যে দাম বাড়ে ১৭০টির, কমে ৩৭টির ও অপরিবর্তিত থাকে ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সপ্তাহ শেষে সিএসইর সাধারণ সূচক ৩.৪৭ শতাংশ বেড়ে ১১৪৫৯ পয়েন্টে দাঁড়ায়। সার্বিক সূচক ৩.৫৬ শতাংশ বেড়ে ১৭৭৫৮ পয়েন্টে উঠে আসে।  

মোট লেনদেন হয় ৪৩৬ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ১১৯ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৫২৫ টাকা।

গত সপ্তাহে সিএসইতে  দাম বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি হলো- অলটেক্স, লিগ্যাসি ফুট-ওয়্যার, সোনারগাঁও টেক্সটাইল, তাল্লু স্পিনিং, এইচআর টেক্সটাইল, রহিমা ফুড, রেকিট বেনকিজার, এপেক্স ফুড, ইমাম বাটন ও আনলিমা ইয়ার্ন।

সর্বোচ্চ দাম কমা দশ কোম্পানি হলো- সিঙ্গার বাংলাদেশ, আরএন স্পিনিং, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ফিন্যান্স, সিটি ব্যাংক, এপেক্স অ্যাডেলচি ফুট-ওয়্যার, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও এবি ব্যাংক।  


Quote   
04/02/2011 5:39 pm

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
আসছে সপ্তাহে দুই ব্যাংকের এজিএম ও ইজিএম

ঢাকা, ১ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম) : আসছে সপ্তাহে ঢাকা স্টক এঙ্চেঞ্জের তালিকাভূক্ত দুটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)। ব্যাংক দু'টি হল প্রিমিয়ার ব্যাংক ও যমুনা ব্যাংক। ঢাকা স্টক এঙ্চেঞ্জের ওয়েবসইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আগামী ৬ এপ্রিল প্রিমিয়ার ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে এবং ৭ এপ্রিল যমুনা ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত হবে। যমুনা ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেলা ১০টায়। আর প্রিমিয়ার ব্যাংকের এজিএম বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Quote   
04/02/2011 5:39 pm

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
সূচক বাড়লেও লেনদেন কমেছে
ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচকে তেজীভাব থাকলেও আর্থিক লেনদেন কমেছে। সপ্তাহের চারদিনই এক হাজার কোটি টাকার কম লেনদেন হয়েছে। এ সপ্তাহে মোট লেনদেন হয়েছে চার হাজার একশ ৬২ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৭২৬ টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮শ' ৩২ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৯৪৫ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় গড়ে প্রায় ৩২ শতাংশ কম।

গত সপ্তাহের শুরুতে সাধারণ সূচক ৬ হাজার ১৬৪ দশমিক ৮২ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে সপ্তাহান্তে ১৮৭ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫২ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সূচক বাড়ার হার ৩ দশমিক ০৪ শতাংশ। সপ্তাহের পাঁচ দিনের মধ্যে ডিএসই সাধারণ সূচক বেড়েছে তিন দিন, কমেছে দুই দিন। ডিএসআই সার্বিক সূচক ১৬৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৫ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ডিএসইর মোট বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শুরুতে দুই লাখ ৭৭ হাজার দুইশ ৫২ কোটি ৭২ লাখ টাকার কিছু বেশি বাজার মূলধন নিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। সপ্তাহ শেষে তা আট হাজার দুইশ ৭৮ কোটি ১৫ লাখ ৫৫ হাজার সাতশ ৬৭ কোটি টাকা বেড়ে দুই লাখ ৮৫ হাজার পাঁচশ ৩০ কোটি ২২ লাখ ৮২ হাজার সাতশ ৯৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

গত সপ্তাহের লেনদেনকারী শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো, পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, গোল্ডেন সন, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, আরএন স্পিনিং মিল, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং মিলস, ফু-ওয়াং সিরামিকস ও কনফিডেন্স সিমেন্ট। এদিকে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- অ্যাপেক্স ফুড, বিডি অটোকারস, রেকিড বেনকিজার বাংলাদেশ, বঙ্গোজ, ফার্মা এইডস, জেমিনি সি ফুড, লিবরা ইনফিউসনস, ন্যাশনাল পলিমার, চিটাগাং ভেজিট্যাবেলস ও জুট স্পিনার্স।

আর দর কমার শীর্ষ তালিকায় রয়েছে সিঙ্গার বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, আরএন স্পিনিং মিলস, সোনারগাঁও টেক্সটাইলস, পিপলস ইনসু্যরেন্স, ফার্স্ট লিজ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, সিটি ব্যাংক ও এবি ব্যাংক।

Quote   
Page 2 / 2 1 - 2 « previous
Login with Facebook to post
Preview