Page 1 / 2 1 - 2 Next »
NEWS 14.04.2011
04/14/2011 1:41 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Prothom Alo
শেয়ারবাজার তদন্ত প্রতিবেদন
১০ টাকার শেয়ার দাম বাড়ানোর আরেক কারসাজি
বিশেষ প্রতিনিধি | তারিখ: ১৪-০৪-২০১১

দাম বাড়ানোর আরেকটি কৌশল ছিল শেয়ারের বিভাজন। ১০০ টাকার শেয়ার ১০ টাকা করতেই দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এ কাজে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুর্বলতাকে কাজে লাগিয়েছে কোম্পানিগুলো।
৭ এপ্রিল খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটি অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছে। এই প্রতিবেদনে নানাভাবে কারসাজি করে শেয়ারবাজার পতনের অনেকগুলো ঘটনার কথা জানানো হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্টক স্প্লিট’ বা বিভাজনের মাধ্যমে শেয়ারের অভিহিত মূল্যকে খণ্ডিত করে অপেক্ষাকৃত স্বল্প বা ছোট করা হয়। যদিও শেয়ার বিভাজনের ফলে অভিহিত মূল্য সমন্বয় ছাড়া কোম্পানির আয় বা সম্পদের ওপর কোনো প্রভাব ফেলে না, প্রভাব থাকার কথাও নয়। কিন্তু তদন্তে দেখা গেছে, শেয়ার বিভাজনের কারণে ২০০৯-১০ সালে পুঁজিবাজারে শেয়ারের মূল্য ও তারল্যের ওপর অপ্রত্যাশিত প্রভাব পড়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে পুঁজি করে বিভাজিত শেয়ার কেনার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দিয়ে শেয়ারের বাজারমূল্যের ওপর অতিমাত্রায় প্রভাব ফেলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ ও ২০১০ সালে মোট ৬২টি তালিকাভুক্ত কোম্পানি শেয়ার বিভাজন করেছে। কোম্পানিগুলো শেয়ার বিভাজন শুরু করে ২০০৯-এর জুলাই থেকে। ৯ জুলাই প্রথম শেয়ার বিভাজনের ঘোষণা দেয় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর পর থেকে ২০১০-এর ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে পুঁজিবাজারের বড় ধরনের পরিবর্তন হয়েছে। যেমন, ২০০৯ সালের ২ জুলাই অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় বিভাজন করা ৬১টি কোম্পানির বাজার পুঁজিকরণ ছিল ৩০ হাজার ছয় কোটি টাকা। আর ২০১০ সালের ৫ ডিসেম্বর তা হয় দুই লাখ ২৬ হাজার ৫৭৩ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির হার ৬৫৫ শতাংশ। অন্যদিকে অবিভাজিত কোম্পানিগুলোর বাজার পুঁজিকরণের পরিমাণ ছিল ৯৬ হাজার ৮৭৯ কোটি টাকা, এক বছর পর সেটি দাঁড়ায় এক লাখ ৪১ হাজার ৪৯৮ কোটি টাকা। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৪৬ শতাংশ।
এসব তথ্য দিয়ে তদন্ত কমিটি বলেছে, এক বছরে বাজার পুঁজিকরণ বাড়ার পেছনে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিগুলোর অবদান ছিল সাড়ে ৮১ শতাংশ। আর এই ৬২টি কোস্পানির মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি। এর বাইরে বিমা কোম্পানি ছিল ২১টি। তবে সবচেয়ে বেশি পুঁজিকরণ বেড়েছে টেক্সটাইল খাতের কোম্পানিগুলোর।
কমিটি আরও বলেছে, শেয়ার বিভাজনের কারণে শেয়ার মূল্যের ওপর সার্কিট ব্রেকার আরোপ করা হলেও এর কার্যকারিতা বেশ খানিকটা ব্যাহত হয়। শেয়ারমূল্যের স্তর যত বড় হবে, শেয়ারমূল্যের হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার জন্য আরোপিত সার্কিট ব্রেকারের হারও তত কম হবে। প্রতিবেদনে উদাহরণ দিয়ে বলা হয়েছে, শেয়ারমূল্য ২০০ টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার ২০ শতাংশ, আর শেয়ারের বাজার দর পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে হলে সার্কিট ব্রেকার সাড়ে ৭ শতাংশ। শেয়ার বিভাজনের কারণে উচ্চতর সার্কিট ব্রেকার প্রযোজ্য হয় বলে বিভাজিত শেয়ারগুলো বাজারমূল্য বা বাজার পুঁজিকরণ দ্রুত বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
কমিটি মনে করে, শেয়ার বিভাজন প্রসঙ্গে এসইসির ভূমিকাও অত্যন্ত দোদুল্যমান বা দৃঢ় ছিল না। এসইসি ২০১০ সালের ১ মার্চ সার্কুলার দিয়ে সব শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা ধার্য করে দেয়। পরে আবার ১০ মে সেটি পরিবর্তন করে ১০ টাকা হয়। আবার সেটিও স্থগিত করা হয় ২০১১ সালের ২ ফেব্রুয়ারি। এসইসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন বাজার নিয়ন্ত্রণকারীদের দুর্বলতা প্রকাশ করে এবং ওই সুযোগ ব্যবহার করে বাজার কারসাজির হোতারা।
লুৎফর রহমানের প্রতিবাদ: মো. লুৎফর রহমান বাদল গতকাল এক প্রতিবাদলিপিতে বলেছেন, কিছুদিন ধরে কয়েকটি পত্রিকা দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্পর্কে কদর্যভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে চলেছে। এসব সংবাদের পক্ষে কোনো প্রকার তথ্য, যুক্তি কিংবা প্রমাণের তোয়াক্কা না করে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে, তা সুস্থ সাংবাদিকতার পরিপন্থী এবং আইনগতভাবেও গ্রহণযোগ্য নয় বলে তাঁদের আইনজীবীরাও নিশ্চিত করেছেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদনে জোর দিয়েই বলা হয়েছে কোনো ব্যক্তিবিশেষ নয়, বরং গোটা ব্যবস্থাই ধসের কারণ। আর ব্যবসামাত্রই মুনাফার জন্য, সে ক্ষেত্রে আইনের মধ্যে থেকে কেউ যদি কোনো প্রকার কৌশলের আশ্রয় নিয়েও থাকেন, তা দেখার বা বন্ধ করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের। এ ক্ষেত্রে কোনো প্রমাণ ছাড়া ঢালাও অপপ্রচার দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য ক্ষতিকারক হবে। লুৎফর রহমান কোনো আইনবহির্ভূত কাজ করেননি উল্লেখ করে চিঠিতে গণমাধ্যমের কাছে জবাবদিহি দাবি ও অবিলম্বে সংবাদ প্রকাশ বন্ধের দাবি জানান।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সব সংবাদই তদন্ত প্রতিবেদন থেকে নেওয়া। এখানে নিজস্ব কোনো বক্তব্য ছিল না।
Quote   
04/14/2011 1:42 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Prothom Alo
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০৪-২০১১

দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক আবার কমেছে। তবে আরেক পুঁজিবাজার চট্টগ্রামে সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে এদিন ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। তবে ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, পুঁজিবাজারের সাম্প্রতিক কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে বড় বড় বিনিয়োগকারীদের নাম আসায় তাঁদের অনেকেই বাজার থেকে দূরে থাকায় বাজারে এর প্রভাব পড়ছে। এ কারণেই বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শুরু হওয়ার প্রথম পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৭ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক কিছুটা কমে যায়। বেলা সাড়ে ১১টার পর আবার সূচক বেড়ে যায়। তবে দুপুর পৌনে ১২টার পর থেকে সূচক নিম্নমুখী হতে থাকে, যা সারাদিনই অব্যাহত থাকে। দিন শেষে সূচক ৩৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় ছয় হাজার ৩৮৬ পয়েন্টে ।
ডিএসইতে গতকাল লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের। ডিএসইতে এদিন মোট ৮৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকাল মঙ্গলবারের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৮৪ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। সিএসইতে এদিন মোট ৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
এদিকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, অ্যাকটিভ ফাইন, তিতাস গ্যাস, বেক্সটেক্স, আফতাব অটো, ডেসকো, আরএকে সিরামিকস, গ্রামীণফোন, ফু-ওয়াং ফুড ও ফু-ওয়াং সিরামিকস।
Quote   
04/14/2011 1:43 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Prothom Alo
এমজেএলের তালিকাভুক্তির মেয়াদ আরেক দফা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০৪-২০১১

এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির এক জরুরি সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, এর আগে তালিকাভুক্তির জন্য এসইসি অনুমোদন দিলেও ডিএসইর আপত্তির কারণে তালিকাভুক্ত হতে পারেনি এমজেএল। ডিএসইর পরিচালনা পর্ষদ গত রোববার কোম্পানিটির তালিকাভুক্তির সর্বশেষ প্রস্তাবও নাকচ করে দেয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে।
এদিকে তালিকাভুক্তির জন্য এমজেএলের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। গত ১৪ মার্চ এসইসি প্রথম দফায় সময় দুই সপ্তাহের মতো বাড়ালেও তাও শেষ পর্যায়ে। তাই সময় বাড়ানোর জন্য গতকাল মঙ্গলবার এসইসির কাছে আবারও আবেদন করে প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিশেষ বিবেচনায় প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসইসি।
আইন অনুযায়ী, কোনো কোম্পানিকে প্রাথমিক শেয়ারের (আইপিও) চাঁদা গ্রহণের পর ৭৫ দিনের মধ্যে ডিএসইতে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারটির বিরুদ্ধে অতিমূল্যায়নের অভিযোগ ওঠায় সরকার বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা চিন্তা শুরু করে। এরই অংশ হিসেবে কোম্পানির শেয়ারের দাম প্রস্তাবিত মূল্যের চেয়ে কমে গেলে উদ্যোক্তাদের পুনঃক্রয়ের শর্ত দেওয়া হয়। কিন্তু কোম্পানি এ প্রক্রিয়ায় রাজি না হয়ে ছয় মাসের মধ্যে দাম কমে গেলে বিনিয়োগকারীদের শেয়ারের অতিরিক্ত প্রিমিয়াম থেকে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তালিকাভুক্তিতে রাজি হয়। এসইসি এ প্রস্তাবে রাজি হলেও কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে ডিএসই আপত্তি জানায়। এ পর্যায়ে ডিএসই থেকে কোম্পানিকে অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কোম্পানির পক্ষ থেকে সব শেয়ারধারীকে বোনাস দেওয়ার কথা বলা হলে ডিএসই তাতে রাজি না হয়ে তালিকাভুক্তির প্রস্তাব বাতিল করে দেয়।
Quote   
04/14/2011 1:43 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily Star
CMC-Kamal Stock Scam
Share value 16 times inflated
Gazi Towhid Ahmed

Share price of CMC-Kamal Textile Mills was sixteen times its face value in 2010 although the company suffered loss in the previous year, the probe committee on stockmarket debacle has found.

The company suffered a loss of Tk 40 lakh in first quarter of 2009 when its earning per share was Tk 2.61 the negative.

CMC-Kamal, however, declared 10 percent dividend for the shareholders at the end of 2009, according to a case study of the probe committee.

In the first quarter of 2010, the share value skyrocketed to Tk 1,600 -- sixteen times the face value.

Thanks to the overheated share prices, company's directors made huge money.

Of them, Company Chairman AHM Mustafa Kamal, an Awami League lawmaker, sold shares of Tk 3.05 crore and Ms Kashmiri Kamal of Tk 2.32 crore, Nafisa Kamal of Tk 13.66 crore, Kashfi Kamal of Tk 99.5 lakh, and Golam Sarwar of Tk 59.8 lakh -- all company directors and family members of Kamal.

Even though the probe committee has evidence that Mustafa Kamal did sell shares in the overheated market, Kamal said: "I didn't sell shares when the price went up."

"There is no allegation against me and my company in the probe report," said Kamal, also chief of the parliamentary standing committee on finance ministry.

Kamal said SABINCO, a joint venture of Bangladesh and Saudi Arab governments, has 20 percent share in the company while he has 40 percent share.

But, the website of Lotus-Kamal Group yesterday showed: "50 percent share of the company is owned by the general public and different financial institutions and 50 percent by Mr Kamal and his family members."

Of the 20 percent share owned by SABINCO -- Saudi-Bangladesh Industrial and Agricultural Investment Company Limited -- the Bangladesh government owns 15 percent share.

The probe committee held the following responsible for the overheated price of CMC Kamal's share:

Declaration of 10 percent stock dividend;

Declaration of Tk 70 lakh net profit in the first quarter of 2010;

Change of face value of the company's share to Tk 10 from Tk 100;

Upgrading the company's status to category A from Z following the declaration of 10 percent dividend;

The company offered right shares at the ratio of 2:1 of Tk 17.5 each including a premium of Tk 7.5 to increase its paid-up capital;

The company proposed to increase paid-up capital to Tk 200 crore from Tk 50 crore;

On September 20, 2010, it revalued its land and factory building. After the revaluation, its land value stood at Tk 33 crore, up from Tk 1.55 crore, and the building value stood at Tk 20 crore, up from Tk 6.13 crore; and

In the same year, the company declared Tk 3.1 crore net profit after tax.
Quote   
04/14/2011 1:44 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily star
Stock Crash Probe
Some cases may go to ACC
Staff Correspondent

Some of the cases stated in the stockmarket probe report may go to the Anti-Corruption Commission for further investigation, Finance Minister AMA Muhith said yesterday.

He said the probe committee led by Khondakar Ibrahim Khaled has suggested that the government conduct more enquiries into some issues.

“We must carry out some investigations. We've to look into if there were any criminal offences,” Muhith said.

The minister was speaking to journalists after a meeting with all the secretaries on the upcoming budget at his secretariat office.

Muhith said the probe report might not be ready for publishing next week, as was told earlier, for “lack of adequate papers for printing” the 300-plus-page report.

“I'll give my reactions after the report is made public.”

Muhith said the probe committee on stockmarket debacle has made a number of recommendations. “We've already implemented some of the recommendations. The placement has now stopped. We've taken steps about the book building method.”

He ruled out suggestions that the collapse in the bourses can hit the economy. “The stockmarket is not still the major source for the country's investment in a large scale.”

The ups and downs in the market resulted from the ups and downs of the book value, he said, adding: “There is no impact of it on the economy.”

The minister added: “It's an issue of moral concern rather than for the economy, as many poor small investors have lost their money. We've to make sure that they can reap some benefits.”

Muhith, however, hinted a good time for the stockmarkets ahead.

“We hope a number of IPO [initial public offering] will come on the market in the coming days. Besides, we'll float shares of government companies.”

The minister declined to heed opposition BNP's criticism of the probe report, which also implicated some top BNP and Awami League leaders.

On appointing a new chairman at the Securities and Exchange Commission (SEC) as recommended by the probe committee, Muhith said: “You (journalists) will know when we do it.”

He said the government will be watchful so that the state-run banks are not “too much exposed” for their commitments to the proposed Tk 5,000 crore Bangladesh Fund, aimed at stabilising the share market.
Quote   
04/14/2011 1:45 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily star
Banks cut stock exposure
Rejaul Karim Byron

Banks' exposure to the stockmarket came down to almost half of their legal limit but the amount of their total holding in the capital market is still above the best practices.

About the legal limit of holding shares, a stockmarket probe committee has said, if such exposure is not contained, both the capital and money markets will plunge into deeper crisis and the economy may be destabilised.

According to the Banking Companies Act, a bank can hold up to 10 percent of its liabilities (deposit) in the capital market. As per Bangladesh Bank (BB) statistics on February 28, the total holding by the banks was 3.72 percent or Tk 15,548 crore of their liabilities.

The four state-owned banks held 3.21 percent of their liabilities or Tk 3,777 crore in the share market, and 4.84 percent of the 24 private commercial banks' liabilities or Tk 9,668 crore was invested in the capital market.

Holdings of the six Islamic banks plunged to 1.97 percent of their liabilities to stand at Tk 1,342 crore.

According to BB statistics, the banks' overall holding in the capital market came below the limit, although holdings by four private banks were slightly above the ceiling. However, officials of the banks said some of the four banks have brought down their holdings by March.

The probe committee report said the banks should invest a certain percentage of their capital in the share market instead of their deposits.

Keeping the money market and capital market separate is a global practice, as an individual will invest his own capital in the capital market; the subscribers do not give a bank the right to invest their deposit in the share market, said the report of the probe committee.

Investing the subscribers' money in the capital market without their permission is unethical, the report said, adding that in India and Pakistan, the banks' investment in the capital market is determined according to the ratio with the capital instead of the deposit.

It also said: “As the big amount of banks' money entered the capital market, the market saw a liquidity surge and share prices went up abnormally, which created a crisis in the money market.”

The committee recommended the central bank take punitive actions against the banks which invested in the capital market violating laws and helped swell the share prices.

A high official of BB said, since last year they have been monitoring the banks' exposure to the stockmarket to minimise their involvement in the share market.

Early this week, the central bank governor, in a meeting with the chief executives of all commercial banks, warned that punitive measures will be taken if any bank was found excessively involved in the share market.

The BB officials said they have taken initiatives to amend the legal limitations of the banks regarding investments in the capital market.
Quote   
04/14/2011 1:45 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Markets finish down on sell-offs
Star Business Report

Share prices declined on the bourses yesterday as selling pressure pushed down the stocks.

The benchmark general index of Dhaka Stock Exchange (DGEN) lost 36.56 points, or 0.57 percent, to close at 6,386 points, while the selective categories index of Chittagong Stock Exchange slumped 40.96 points, or 0.35 percent, to 11,540 points.

The general index of DSE started with a bull-run and gained 50 points within the first 10 minutes of trade.

But it quickly reversed, backed by the investors' selling pressure, and the index stared to lose points.

The market experts believe the new coupon rate of Bangladesh Government Treasury Bonds, which increased to 9.3 percent from 9.2 percent, will likely impact the capital market, said Green Delta Financial Services in its daily analysis.

Saiful Islam, vice-chairman of BRAC EPL Investment, said: “Institutional investors have adopted a wait-and-see policy. Some retail investors also went into profit-taking sales.”

Islam said the government should take proper actions as per the recommendations of the stockmarket probe committee.

The banking sector lost 0.85 percent, reaching 27 percent of the total market capitalisation. Of 30 issues, only IFIC Bank and Premier Bank closed positive.

Non-bank financial institutions lost 0.48 percent. Of 21 issues, only ICB closed green, while the fuel and power sector lost 0.96 percent, reaching 11.5 percent of the total market capitalisation.

Of the total 256 issues traded on the DSE floor, 157 declined, 98 advanced and one remained unchanged.

Daily turnover on the DSE soared to Tk 855 crore, up Tk 62.46 crore from the previous day.

Beximco topped the turnover leaders with 91.51 lakh shares worth Tk 26.80 crore traded on the day.

Active Fine Chemicals was the biggest gainer of the day, posting a 9.73 percent rise in share prices. Mercantile Insurance finished as the worst loser, slumping by 38.24 percent.

In another development, the Securities and Exchange Committee has increased the listing time of MJL Bangladesh Ltd by one week from April 14.
Quote   
04/14/2011 1:45 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
SEC extends one week more on MJL listing
FE Report

The securities regulator has extended further one week time for MJL Bangladesh Limited to get listed in the bourses of the country. The previous deadline expires today (Thursday).

The company Monday sought two more weeks from the market regulator Securities and Exchange Commission (SEC) as it failed to get listing permission within the deadline fixed earlier.

Now the securities regulator has granted one week time extension, sources in the SEC said.

Initially MJL failed to get listed in the bourses within 75 days after the closing of its subscription, which is the stipulated time for getting listing in the bourses, according to the listing rules.

The MJL again applied for time extension as both the bourses refused Sunday to accept listing proposal of the company as they pointed out that the shares of the company are overpriced.

Sources said, both the bourses rejected the listing application of the company Sunday as the probe body formed on recent share market scam mentioned MJL name in its report.

The probe committee observed that the offer price of the company, which recently completed its bidding process, was abnormal. The probe committee also mentioned that there was some inconsistency in the submitted financial information of MJL.

The MJL floated 40 million shares with the face value of Tk 10 each at a premium of Tk 142.40 per share. Under the book building system, the offer price of each of MJL shares has been fixed at Tk 152.40.

Accepting the fact that the each share price of MJL was fixed overpriced, the authorities of MJL offered to give 30 per cent stock dividend prior to their listing as a way of making compensation to the general investors.

But the authorities of the stock exchange observed that such dividend could not actually compensate the general investor. They also opined that there is no chance of bringing change in the company's fundamental by giving stock dividend.

Meanwhile, sources in the MJL said, the company will sit next week to determine next course of action after getting time extension for listing.
Quote   
04/14/2011 1:46 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Stocks end down on DSE
FE Report

Dhaka stocks edged lower Wednesday in negative note amid profit taking mainly on banking and non-banking financial issues.

However, market insiders said the day's trading was affected as the names of some big players were mentioned in the probe committee report on stock market scam.

The market will remain closed today (Thursday) on the occasion of public holiday (Bengali New Year).

However, the market opened with a positive mood in the morning, gaining more than 70 points within five minutes of resumption of trading. After that it declined gradually amid moderate ups and down and finally closed 36 points lower.

At the end of the day, the benchmark DSE General Index (DGEN), the yardstick of the DSE ended at 6,386.36, shedding 36.87 points 0.57 per cent.

The broader All Shares Price Index (DSI) went down by 28.56 points or 0.54 per cent to close at 5,303.13. The DSE-20 index comprising blue-chip shares lost 29.74 points or 0.75 per cent to 3,931.04.

However, Fakhor Uddin Ali Ahmed, president of Chittagong Stock Exchange said the market's behaviour is good and it's a normal price correction.

"The market's behavour is good and stable and it will be more stable in coming days as the investors are more cautious for investing," Mr Ahmed said.

"Many investors booked profit mainly on banking and non-banking financial issues on the last trading day of the week and wanted to remain in safe zone," said a leading merchant banker.

The transaction amount was less than Tk 10 billion for the second consecutive day which indicates cautiousness from majority of the traders adopting a wait and see policy.

The daily turnover stood at Tk 8.55 billion in value terms, up by 7.9 per cent, from Tk 7.93 billion in the previous session.

The losers dominated over the gainers as out of 256 issues traded, 98 advanced, 157 declined and one remained unchanged.

A total of 87.69 million shares changed hands on the day against 61.35 million in the previous session. The trade deals also increased to 173,197 against Tuesday's 169,780.

Market capitalization slightly decreased to Tk 2,869.89 billion against Tk 2,876.20 billion in the previous session.

Banking issues, which make up more than one-third of the market capitalization lost 0.85 per cent on the day. As out of 29 banks traded, only three banks---IFIC Bank, Shajalal Bank and Prime Bank gained on the day while 26 banks lost.

Grameenphone (GP), the most weighted shares in DSE and the lone listed company in telecommunications sector continued to gain and advanced Tk 0.80 per share and closed at Tk 170.04. Grameenphone gained 0.95 per cent on the day.

In the financial sector 20 issues traded, only two issues-LankaBangla Finance and ICB gained on the day while 18 issues declined. Overall the NBFIs sector lost 0.46 per cent.
Quote   
04/14/2011 1:46 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
ICB AMCL discloses NAV of two unit funds

ICB Asset Management Company Limited, a subsidiary of Investment Corporation of Bangladesh (ICB), disclosed Net Asset Values (NAV) of two unit funds Wednesday.

The funds are: ICB AMCL Pension Holders' Unit Fund and ICB AMCL Unit Fund, said press releases.

The total NAV of ICB AMCL Pension Holders' Unit Fund stood at Tk 391,741,857.22 on the basis of cost price and Tk 456,412,695.28 on the basis of market price at the close of business operation on April 11, 2011.

The NAV per unit stood at Tk 239.16 on the basis of current market price on the same day against the face value of Tk 100 per unit after taking into consideration all assets and liabilities of the fund.

The sale and re-purchase prices of the ICB AMCL Pension Holders' Unit certificate have been re-fixed at Tk 244 and Tk 239 per unit respectively will effect from April 17, 2011.

The total NAV of ICB AMCL Unit Fund stood at Tk 2,846,500,565.27 on the basis of cost price and Tk 3,350,231,199.37 on the basis of market price at the close of business operation on April 11, 2011.

The NAV per unit stood at Tk 274.44 on the basis of current market price on the same day against the face value of Tk 100 per unit after taking into consideration all assets and liabilities of the fund.

The sale and re-purchase prices of the ICB AMCL Unit certificate have been re-fixed at Tk 279 and Tk 274 per unit respectively will effect from April 17, 2011.
Quote   
04/14/2011 1:46 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
DSE news in brief

Dividends

Active Fine: The board of directors of Active Fine Chemicals Limited has recommended 15 per cent stock dividend for the year that ended on December 31, 2010. The annual general meeting (AGM) of the company will be held at Institution of Diploma Engineers, Kakrail, Dhaka at 11:00am on June 9. The record date is April 27. The company has stated EPS of Tk 3.12, NAV per share of Tk15.04 and NOCFPS of Tk 0.08 for the year that ended on December 31, 2010.

Northern Gen Ins: The board of directors of Northern General Insurance Company Ltd has recommended 12 per cent stock dividend for the year that ended on December 31, 2010. The AGM of the company will be held at Bangabandhu International Conference Centre (BICC), Sher-E-Bangla Nagar, Dhaka at 11:00am on June 20. The record date is April 27. The company has stated EPS of Tk 11.19, NAV per share of Tk 118.50 and NOCFPS of Tk 21.63 for the year that ended on December 31, 2010.

ICB Islamic Bank: The board of directors of ICB Islamic Bank Limited did not recommend any dividend for the year that ended on December 31, 2010. The AGM of the bank will be held at Army Golf Club, Airport Road, at 11:00am on June 21. The record date is May 5. The bank has sated net profit after tax of Tk 1,358.24 million, EPS of Tk 2.04, NAV per share of Tk 8.73 and NOCFPS of Tk 0.28 for the year that ended on December 31, 2010.

Al-Arafah Islami Bank postpones AGM

The authorities of Al-Arafah Islami Bank have stated that due to unavoidable circumstances the 16th AGM of the bank scheduled to be held on May 10, 2011 has been postponed by the board of directors of the bank. The venue, date and time of the 16th AGM of the bank will be notified later on. Other information of the AGM will remain unchanged as announced earlier.

Cos' board meet

ACI Limited: A meeting of the board of directors of ACI Limited will be held on April 20, 2011 at 3:00pm to consider, among others, audited financial statements of the company for the year that ended on December 31, 2010.

ACI Formulations: A meeting of the board of directors of ACI Formulations Limited will be held on April 19, 2011 at 4:00pm to consider, among others, audited financial statements of the company for the year that ended on December 31, 2010.

IFIC Bank: A meeting of the board of directors of IFIC Bank Limited will be held on April 27, 2011 at 5:00pm to consider, among others, audited financial statements of the bank for the year that ended on December 31, 2010.

City General Ins: A meeting of the board of directors of City General Insurance Company Limited will be held on April 21, 2011 at 3:15pm to consider, among others, audited financial statements of the company for the year that ended on December 31, 2010.
Quote   
04/14/2011 1:47 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Kaler kantha
শেয়ার কেলেঙ্কারি
ওরা পঁচাশি...
বিশেষ প্রতিনিধি

কিছুটা আইনি আবরণ, বাকিটা ফাঁকি। এভাবে প্রাক-আইপিও প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কারসাজি করা হয়েছে শেয়ারবাজারে। এর পুরো প্রক্রিয়াটিকে সন্দেহ করার বাস্তবভিত্তিক প্রমাণ পেয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি। কমিটি প্রতিবেদনে বলেছে, আইন ও পুঁজিবাজারের ব্যবহারিক দিক থেকে প্রাক-আইপিও প্লেসমেন্ট একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসল আইপিওর আগেই 'মিনি আইপিও' করে খুচরা পর্যায়ে হাজার হাজার বিনিয়োগকারীকে শেয়ার প্লেসমেন্ট দিয়ে পদ্ধতিটির মৌলিকত্ব নষ্ট করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে নিয়মবহির্ভূতভাবে অনেক প্রাক-আইপিও প্লেসমেন্ট শেয়ারের লেনদেন হয়েছে। পুঁজিবাজারের বাইরে এক শ্রেণীর তথাকথিত বিনিয়োগকারীর অবাধ বাণিজ্যে বেশ কিছু অপরিপক্ব বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলেও এসইসি কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি। প্রাক-আইপিও প্লেসমেন্ট হিসেবে কয়েকটি কম্পানির শেয়ার কিনে পুঁজি হাতছাড়া করে বসে আছেন অনেকে। কারণ এ রকম কয়েকটি কম্পানি এখনো বাজারেই আসেনি। এদের শেয়ারের অতিমূল্যায়নের বিষয়ে এসইসি নিজে কোনো তদন্ত করেনি; ইস্যুয়ার, ভ্যালুয়েশন কম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইস্যু ম্যানেজারের ব্যাপারে কোনো কৈফিয়ত তলব করেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওসমান ইমাম বলেন, 'আমাদের এখানে প্রাইভেট প্লেসমেন্টের পূর্ণাঙ্গ বিধিবিধান নেই। কেবল কী পরিমাণ প্লেসমেন্ট করা হবে তার অনুমোদন নিতে হয় এসইসি থেকে। এরপর কিভাবে কাকে কী পরিমাণ শেয়ার দেওয়া হবে এবং কী দরে দেওয়া হবে সেটি দেখার কেউ নেই। অন্যান্য দেশে এ বিষয়ে সুস্পষ্ট বিধান আছে। অনেক প্লেসমেন্ট আইনি আবরণেই করা হয়েছে। অনেক ক্ষেত্রেই আইনের ব্যত্যয় ঘটেছে। সাধারণত শেয়ারবাজারে মন্দার সময় প্রাইভেট প্লেসমেন্ট করা হয়। কিন্তু এখানে করা হয়েছে বাজার যখন তুঙ্গে, যখন প্রতিটি আইপিও-ই কয়েকগুণ ওভার-সাব্সক্রাইব্ড হয়েছে। নিয়ন্ত্রণ না থাকায় দেখা গেছে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘুরে ফিরে পাচ্ছেন বিভিন্ন কম্পানির শেয়ার প্লেসমেন্ট। আসলে পুরো প্রক্রিয়ায় প্রতারণার যথেষ্ট সুযোগ ছিল এবং সেসবের সদ্ব্যবহারও করা হয়েছে।'
তদন্ত কমিটির হিসাবে, প্রাইভেট প্লেসমেন্ট হয়েছে মোট তিন হাজার ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার। এর মধ্যে তালিকাভুক্ত হয়নি এমন কম্পানির রয়েছে এক হাজার ৮১৬ কোটি ৭৯ লাখ টাকা। ১০০ কোটি টাকার ওপরে শেয়ার প্লেসমেন্ট করেছে এমন কম্পানির মধ্যে রয়েছে
গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল, জিএমজি এয়ারলাইন্স, এসটিএস হোল্ডিংস (এ্যাপোলো হাসপাতাল), লঙ্কা-বাংলা সিকিউরিটিজ, মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। এসব প্লেসমেন্টের সুবিধাভোগী অল্প কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান। আটটি কম্পানি ইতিমধ্যে প্লেসমেন্টের মাধ্যমে পুঁজিবাজার থেকে এক হাজার ৩৬৭ কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু এখনো তালিকাভুক্ত হয়নি। এতে অনেক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর টাকা আটকে যাওয়ায় শেয়ারবাজারে তারল্য সংকট আরো প্রকট হতে পারে। তদন্ত কমিটির বিবেচনায়, প্রাক-আইপিও ম্যানিপুলেশন (কারসাজি) এবং ফলে আকাশচুম্বী মূল্যবৃদ্ধি না ঘটানো হলে এবার পুঁজিবাজারে ধস নামত না। প্রতিবেদনে বলা হয়েছে, স্টক মার্কেটের বাইরে এসইসির প্রত্যক্ষ সহায়তা, সহযোগিতা ও সম্ভবত শীর্ষ নির্বাহীদের সংশ্লিষ্টতায় প্রাক-আইপিও পর্যায়ে যে ম্যানিপুলেশন ঘটেছে তা অপ্রত্যাশিত, অনৈতিক এবং সুনির্দিষ্ট সিন্ডিকেশনের ফল। প্রকৃতপক্ষে এসইসির ছত্রচ্ছায়ায় একটি বেআইনি কার্ব মার্কেট সৃষ্টি করা হয়েছিল, যেখানে ডিম্যাট তো দূরের কথা কাগুজে শেয়ারও নয়, টোকেনের মাধ্যমে শেয়ার প্লেসমেন্ট ও 'প্লেসমেন্ট ক্রয়-বিক্রয়' সংঘটিত হয়েছে। এসইসি শীর্ষ কর্মকর্তা, ডিএসই/সিএসই মেম্বাররা, সিভিল-মিলিটারি কর্মকর্তা প্রভৃতি বিশিষ্টজনদের প্লেসমেন্ট শেয়ার বণ্টন করে শুধু সিন্ডিকেটই শক্তিশালী করা হয়নি, সেই সঙ্গে সমাজের উচ্চস্তরকে দুর্নীতির জীবাণু দ্বারা সংক্রমিত করানো হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এই দুষ্টচক্র ভেদ করে পুঁজিবাজারে সুস্থতা আনা সম্ভব হবে বলে মনে হয় না।
তদন্ত কমিটির প্রতিবেদনে প্লেসমেন্ট বাণিজ্যের শীর্ষে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম দেখুন পৃষ্ঠা ৬-এ।
Quote   
04/14/2011 1:49 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Amar Desh
পতন দিয়েই শেষ হয়েছে সপ্তাহের লেনদেন
অর্থনৈতিক রিপোর্টার

পতন দিয়েই শেষ হয়েছে এ সপ্তাহের শেয়ারবাজারের লেনদেন। আগের দিনের তুলনায় গতকাল ডিএসইর তিনটি সূচকেরই পতন হয়েছে। ডিএসই সাধারণ সূচক ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে দিনশেষে ৬৩৮৬ দশমিক ৩৬ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। অপরদিকে ডিএসই-২০ সূচক কমেছে ২৯ দশমিক ৭৮ পয়েন্ট এবং ডিএসআই সূচকের পতন হয়েছে ২৮ দশমিক ৫৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সূচকের এ পতন হয়েছে। গতকাল সূচকের পতন হলেও এটিকে স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এর আগের দুই দিনের মধ্যে গত সোমবার একদিনেই ডিএসই সাধারণ সূচকের পতন হয়েছিল ২৯৪ পয়েন্ট। আবার পরদিন অর্থাত্ মঙ্গলবার সূচক বেড়েছিল ১৬০ পয়েন্ট। এদিকে গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। যদিও লেনদেন হয়েছে হাজার কোটি টাকার নিচে। আগের দিনের তুলনায় ৬২ কোটি ৪৬ লাখ টাকা বেড়ে দিনশেষে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১টি কোম্পানির।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো—বেক্সিমকো, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, তিতাস গ্যাস, বেক্সটেক্স, আফতাব অটোমোবাইলস্, ডেসকো, আরএকে সিরামিকস্, গ্রামীণফোন, ফু-ওয়াং ফুডস্ ও ফু-ওয়াং সিরামিকস ।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো—অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস্, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অ্যাম্বী ফার্মা, ইমাম বাটন, ইস্টার্ন ইন্সুরেন্স, পিএইচপি মিউচুয়াল ফান্ড-১, গ্রামীণ স্কিম-১, মুন্নু স্টাফলার, চিটাগাং ভেজিটেবলস্ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। অন্যদিকে দাম কমার শীর্ষ ১০টি কোমপানি হলো— মার্কেন্টাইল ইন্সুরেন্স, ওশেন কন্টেইনার, সামিট এলায়েন্স পোর্ট, বিএসআরএম স্টিল, ইসলামিক ফাইন্যান্স, নর্দার্ন ইন্সুরেন্স, রেকিট বেঙ্কাইজার, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স, জিলবাংলা সুগার ও রূপালী ব্যাংক ।
Quote   
04/14/2011 1:49 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Amar Desh
মবিল যমুনার তালিকাভুক্তিতে ফের সময় বাড়িয়েছে এসইসি
অর্থনৈতিক রিপোর্টার

মবিল যমুনা লুব্রিকেন্টসের (এমজেএল) তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আবারও এক সপ্তাহ সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফা সময় বাড়ালো নিয়ন্ত্রক সংস্থাটি। গত ১০ এপ্রিল ডিএসইর বোর্ড সভায় দ্বিতীয়বারের মতো তালিকাভুক্তির আবেদন অনুমোদিত না হওয়ায় কোম্পানির পক্ষ থেকে দুই সপ্তাহ সময় বাড়ানোর জন্য এসইসিতে আবেদন করা হয়। গতকাল কমিশন তালিকাভুক্তির জন্য এক সপ্তাহ সময় বাড়িয়েছে। তবে কমিশন সময় বাড়ালেও এমজেএল কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন নিয়ে আশঙ্কা কাটেনি। ইতোমধ্যে কোম্পানির পক্ষ থেকে তিনটি প্রস্তাব দিলেও কোনো প্রস্তাবই আইনসম্মত না হওয়ায় তালিকাভুক্তির অনুমোদন দেয়নি স্টক এক্সচেঞ্জ। কোম্পানির শেয়ারের প্রিমিয়াম নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তালিকাভুক্তির ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, কোম্পানির শেয়ারের প্রাইস নতুন করে মূল্যায়নের মাধ্যমে অতিরিক্ত টাকা বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্টের মাধ্যমে ফেরত দিয়ে তালিকাভুক্তির এ জটিলতার নিরসন হতে পারে। এক্ষেত্রে বরাদ্দমূল্য ১৫২ টাকা ৪০ পয়সা (১০ টাকা অভিহিত মূল্য এবং প্রিমিয়াম ১৪২ টাকা ৪০ পয়সা) থেকে প্রাথমিক শেয়ারবরাদ্দপ্রাপ্তদের ৫২ টাকা ৪০ পয়সা ফেরত দেয়ার কথাও বলছেন কেউ কেউ। তারা বলছেন, কিছুটা ছাড় দিয়ে হলেও কোম্পানির তালিকাভুক্তির বিষয়টি অনুমোদন দেয়া যেতে পারে। এমজেএলের মতো একই জটিলতায় পড়েছে এমআই সিমেন্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমজেএলের পক্ষ থেকে প্রথমবার শেয়ার বাইব্যাকের প্রস্তাব দেয়া হয় আর এ প্রস্তাবের ভিত্তিতেই কোম্পানিটিকে লটারির মাধ্যমে আইপিও আবেদনকারীদের শেয়ার বরাদ্দের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু কোম্পানি আইনে বাইব্যাক পদ্ধতি না থাকায় তা বাতিল করে দেয়া হয়। এখানে উল্লেখ্য, শেয়ারবাজারে বড় ধরনের পতনের পর এবং ব্যাপক সমালোচনা হওয়ায় গত ২৩ জানুয়ারি বুকবিল্ডিং পদ্ধতি স্থগিতের পাশাপাশি মবিল যমুনা এবং এমআই সিমেন্টর আইপিও প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। কিন্তু আইপিওর মাধ্যমে আগেই চাঁদা সংগ্রহ করার কারণে আইনি জটিলতা এড়াতেই শেয়ারবরাদ্দের অনুমতি দিয়েছিল এসইসি। পরে কোম্পানির পক্ষ থেকে শেয়ারের দর বরাদ্দমূল্যের নিচে নেমে এলে তালিকাভুক্তির পরবর্তী ৬ মাস প্রাথমিক শেয়ার বরাদ্দপ্রাপ্তদের ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেয়। এ প্রস্তাব এসইসি অনুমোদন দিয়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জের লিস্টিং কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠি দেয়া হয়। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী এ ধরনের ক্ষতিপূরণের কোনো বিধান না থাকায় এবং এতে আইনি জটিলতা তৈরি হতে পারে, এ আশঙ্কায় গত ২৪ মার্চ ডিএসইর বোর্ড মিটিংয়ে কোম্পানির তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়নি। তালিকাভুক্তির অনুমোদন না পাওয়ায় কোম্পানির পক্ষ থেকে তালিকাভুক্তির সময় বাড়ানোর আবেদন জানানো হয়। কারণ, লিস্টিং আইন অনুযায়ী আইপিওর মাধ্যমে চাঁদা গ্রহণের ৭৫ দিনের মধ্যে তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে স্টক এক্সচেঞ্জের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে কমিশন তালিকাভুক্তির জন্য আরো দুই সপ্তাহ সময় বাড়িয়ে দেয়। গত ৩১ মার্চ কোম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার নির্ধারিত সময় উত্তীর্ণ হলেও তালিকাভুক্তির সময় বাড়ানোর ফলে আইপিওর মাধ্যমে শেয়ারবরাদ্দপ্রাপ্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। এর পর কোম্পানির পক্ষ থেকে ফের তালিকাভুক্তি অনুমোদনে ৩০ শতাংশ বোনাস শেয়ার ইস্যুর প্রস্তাব দেয়া হয়। কিন্তু এ প্রস্তাবের পরও ডিএসই বোর্ড তালিকাভুক্তির বিষয়টি অনুমোদন দেয়নি এবং কোম্পানির প্রস্তাব নাকচ করে দেয়া হয়। মূলত বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের অতিরিক্ত প্রিমিয়াম নেয়ার কারণে তালিকাভুক্তিতে জটিলতা তৈরি হয়।
১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়ামসহ বুকবিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয় ১৫২ টাকা ৪০ পয়সা। সর্বশেষ বার্ষিক হিসাবে ইপিএস ২ টাকা ৪৫ পয়সা। ফলে মবিল যমুনার পিই দাঁড়াচ্ছে ৬২। ৪ কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৬০৯ কোটি টাকা সংগ্রহ করেছে। যদিও অতিরিক্ত প্রিমিয়ামসহ কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছিল এসইসি। কিন্তু ডিসেম্বর মাসে শেয়ারবাজারে ইতিহাসের ভয়াবহ ধস নামলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ৫০ শতাংশের নিচে নেমে আসে। এ অবস্থায় কোম্পানিটি তালিকাভুক্ত হলে অফার প্রাইসের নিচে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Quote   
04/14/2011 1:50 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily sangbad
অভিযুক্তদের ফৌজদারি অপরাধ খতিয়ে দেখা হবে : অর্থমন্ত্রী
নিজস্ব বার্তা পরিবেশক

পুঁজিবাজার কারসাজিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খতিয়ে দেখা হবে। অপরাধ প্রমাণিত হলে মামলা করবে সরকার। গতকাল সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট আমরা এসইসি, বাংলাদেশ ব্যাংক, দুদক ও এনবিআর-এ পাঠিয়ে দেব। তারা তাদের আওতায় অভিযোগগুলো খতিয়ে দেখবে।
পুঁজিবাজার নিয়ে পুনঃতদন্ত হবে কি-না এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, পুনঃতদন্তের প্রয়োজন নেই। তবে ফৌজদারি অভিযোগ আনতে গেলে কিছু কিছু তদন্ত করতেই হবে। এছাড়া উপায় নেই। বিরোধীদল বিএনপির পুঁজিবাজার সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখ্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগের জবাবে মুহিত বলেন, যেকোন সময়ের চেয়ে অর্থনীতি এখন ভালো আছে। পদত্যাগের প্রশ্নই আসে না।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা শুধু আমার পদত্যাগ কেন পুরো সরকারের পদত্যাগ চাইছে। সরকারের পদত্যাগ চেয়ে তারা মধ্যবর্তী নির্বাচন দাবি করছে। এটা তারা প্রত্যাশা করবেই।
তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন কবে থেকে শুরু হবে-এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমরা আগে থেকেই পুঁজিবাজার সংস্কার শুরু করেছি। তারা বলেছে বুকবিল্ডিং ও প্লেসমেন্ট বন্ধ করতে, এটি বন্ধ হয়েছে। বিভিন্ন ধরনের সংস্কারও চলছে।
মন্ত্রী বলেন, পুঁজিবাজারে এ ধরনের সংস্কারের ফলে প্রচুর আইপিও আসবে। এছাড়া সরকারি কোম্পানিগুলোর শেয়ারও আসবে। এটি শেয়ারবাজারে ইতিবাচক ফল বয়ে আনবে।
পুঁজিবাজারের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত পুঁজিবাজারে স্বাভাবিক নিয়মে উত্থান-পতন ঘটছে। যা হয়েছে সেটি প্রকৃত অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে বলে মনে হয় না। তবে নৈতিকতার দিক থেকে এসব ঘটনা অগ্রহণযোগ্য।
পুঁজিবাজারকে উজ্জীবিত করতে বাংলাদেশ ফান্ড সম্পর্কে মন্ত্রী বলেন, এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সম্পৃক্ততা কীভাবে হবে সেটি খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে পুঁজিবাজার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর এটি গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। ওই রিপোর্টে পুঁজিবাজার কারসাজির সঙ্গে জড়িত প্রায় শতাধিক ব্যক্তির নাম এসেছে। এছাড়াও প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠেছে।
Quote   
Page 1 / 2 1 - 2 Next »
Login with Facebook to post
Preview