Page 2 / 2 1 - 2 « previous
NEWS 09.05.2011
05/09/2011 12:20 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
SEC member Anisuzzaman resigns

The Financial Express
Dhaka, Monday May 9 2011

FE Report

Mohammad Anisuzzman, a member of the securities regulator, Sunday resigned from his post to comply with a verbal order of the government, officials said.

Mr. Anisuzzaman submitted his resignation letter to Securities and Exchange Commission (SEC) Chairman Ziaul Haque Khondker at 12.05 pm."I have resigned on personal ground following the order of government," Anisuzzaman told reporters.

On the day, the other SEC Member Muhammad Yasin Ali refused to resign when Secretary of Banking and Financial Institution Division Shafiqur Rahman Patwary for the third time asked him to resign.

According to Ali, he will not resign until Finance Minister AMA Muhith returns home. The finance minister is now in Turkish capital Istanbul to attend the fourth UN (United Nations) Conference on Least Developed Countries.

"I have told the secretary that if the government frames charge against me, I will answer to it. But I want to go with prestige," Ali told the FE.

On May 3 last, the secretary of Banking and Financial Institution Division asked Ali to resign when he (Ali) called on the secretary at his secretariat office.

On the following day, the secretary again asked Anisuzzaman over telephone to resign from his post.

Anisuzzaman joined the SEC as a member of law on April 15, 2009 under contractual appointment for three years. His job is supposed to end on April 15, 2012.

The finance minister recently said at a press brief briefing, arranged to publish the probe body's report on stock market crash, that a new SEC chairman would be appointed and two existing members would also have to go.

Meanwhile, a newly appointed SEC Member Helal Uddin Nizami joined the office of the securities regulator.
Quote   
05/09/2011 6:53 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
এসইসি'র আরেক সদস্য ইয়াসিন আলীর পদত্যাগ

শীর্ষ নিউজ ডটকম
সোমবার, ০৯ মে, ২০১১

ঢাকা, ৯ মে (শীর্ষ নিউজ ডটকম): পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সদস্য আনিসুজ্জামানের পর অপর সদস্য ইয়াসিন আলী পদত্যাগ করেছেন। আজ বেলা পৌনে ৩টার দিকে তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শফিকুর রহমান পাটোয়ারির কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে এসইসি সূত্রে জানা গেছে।
পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটি এসইসি পুনর্গঠনের সুপারিশ করে। গত ৩০ এপ্রিল এসইসি পুনর্গঠনের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত। এর পরিপ্রেক্ষিতে ইয়াসিন আলী আজ এসইসির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্টদের অভিমত।
গতকাল রোববার এসইসি সদস্য আনিসুজ্জামান চেয়ারম্যান খোন্দকার জিয়াউল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন।
Quote   
05/09/2011 6:54 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
পুঁজিবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় অর্থমন্ত্রী-গভর্নরের অব্যাহতি দাবি

শীর্ষ নিউজ ডটকম
সোমবার, ০৯ মে, ২০১১

ঢাকা, ৯ মে (শীর্ষ নিউজ ডটকম): পুঁজিবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালনকালে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এক প্রচারপত্রে এ দাবি জানানো হয়। প্রচারপত্রে শেয়ারবাজার স্থিতিশীল করতে ৪ দফা দাবি করা হয়।
ওই প্রচারপত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, শেয়ার বাজারে বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ নয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলির প্রতি এসএলআর ও সিআরআর হার কমানো হোক। তদন্ত কমিটির রিপোর্টে অনিয়মে জড়িতদের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আবারো বিনিয়োগে বাধ্য করার দাবি জানানো হয়। একই সঙ্গে ৩ বছরের জন্য বিনিয়োগের টাকা শেয়ারবাজার থেকে উত্তোলন না করা এবং শুধু লাভের টাকা উত্তোলন করার শর্ত আরোপের দাবি জানায় বিনিয়োগকারীরা।
প্রসঙ্গত, সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের শুরুতেই সূচকের ব্যাপক পতনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। পরে তারা ডিএসই'র সামনের সড়কে অবস্থান নেয় ও আমরণ অনশন শুরু করে।
Quote   
05/09/2011 6:55 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
দরপতনে ডিএসইতে ধর্মঘট, অনশন

শীর্ষ নিউজ ডটকম
সোমবার, ০৯ মে, ২০১১

ঢাকা, ৯ মে (শীর্ষ নিউজ ডটকম): পুঁজিবাজারে দরপতনের মুখে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে এ কর্মসূচি পালন শুরু হয়। সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের শুরুতেই সূচকের ব্যাপক পতনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। পরে তারা ডিএসই'র সামনের সড়কে অবস্থান নেয় ও আমরণ অনশন শুরু করে।
এদিকে বিনিয়োগকারীদের অবস্থান ধর্মঘটের কারণে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যে সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট পড়ে যায়। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দুই ঘণ্টার লেনদেনে সূচক ২০১ পয়েন্ট কমে যাওয়ায় বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। বিক্ষোভকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান।
Quote   
05/09/2011 6:56 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
সরকারকে বিনিয়োগকারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শীর্ষ নিউজ ডটকম
সোমবার, ০৯ মে, ২০১১

ঢাকা, ৯ মে (শীর্ষ নিউজ ডটকম): ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের প্রক্রিয়ার সম্পন্ন করারও দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনের প্রেক্ষিতে আজ সোমবার ডিএসই'র সামনে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি আজকের মত স্থগিত করে এসব দাবি জানান সাধারণ বিনিয়োগকারীরা।
এসব দবিসহ মোট দশ দফা দাবি জানানো হয় সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে। এসব দাবির মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি প্রদান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, গ্রেফতারকৃত সকল বিনিয়োগকারীদের নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও বাজার থেকে চুরি করা অর্থ ফিরিয়ে আনা।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে ডিএসই সাধারণ সূচক ১৩৭ পয়েন্ট কমে গেলে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন শুরু করে সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় আনোয়ার হোসেন নামে বিক্ষুব্ধ বিনিয়োগকারী গাড়িতে হামলা চালালে তাকে আটক করে পুলিশ। তবে বেলা আড়াইটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। এর পরে বিনিয়োগকারীরা ডিএসই'র সামনে কর্মসূচি চালিয়ে গেলেও পুলিশ কোন ধরনের বাধা প্রদান করেনি।
এভাবে বেলা সোয়া তিনটা পর্যন্ত কর্মসূচি চলতে থাকে। এরপর উলি্লখিত দাবি জানিয়ে আজকের মত কর্মসূচি স্থগিত করা হয়। তবে বাজারে স্থিতিশীলতা ফিরে না আশা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলতে থাকবে বলে জানান বিনিয়োগকারীরা। এতে বক্তৃতা করেন বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রশিদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গির আলম, সহ সদস্য সচিব একেএম সাহাদাত উল্লাহ ফিরোজ, ঐক্য পরিষদের সদস্য আনোয়ার হোসেন, মো. গোলাপ হোসেন, সাধারণ বিনিয়োগকারী এমএ তারেকসহ আরো অনেকে।
এদিকে সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন কর্মসূচির ঘোষণা চলতে থাকলে দিনশেষে ডিএসই'র সাধারণ সূচক বড়েছে ২৭ দশমিক ৩৩ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। এর আগে বেলা ১২টার দিকে ডিএসই সাধারণ সূচক ২০১ পয়েন্ট কমে যায়। তবে এর পর থেকে সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসই সাধারণ সূচক অবস্থান করছে ৫৬৩৮ দশমিক ৮০ পয়েন্ট।
আজ ডিএসইতে মোট ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৭২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৬ কোটি টাকার শেয়ার। যা গতকালের লেনদেনের চেয়ে ৩৬ কোটি টাকা কম।
Quote   
05/09/2011 7:00 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরান: নাসিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Mon, May 9th, 2011 3:09 pm BdST
     

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, "অর্থমন্ত্রী ও গর্ভনর সাহেব শুধু তত্ত্ব কথা না বলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনুন। তাদের (জনগণ) ভোটে এ সরকার ক্ষমতায় এসেছে। তাদের স্বার্থের কথা বিবেচনা করুন।"

"শেয়ার বাজার নিয়ে অনেক কিছুু ঘটে গেছে। অর্থমন্ত্রী ও গর্ভনর সাহেব অনেক পদক্ষেপ নিয়েছে। তবুও শেয়ারবাজারে ধসের ঘটনা ঘটছে কেন", প্রশ্ন করেন সাবেক মন্ত্রী নাসিম।

পুঁজিবাজারে দরপতনের পর রোব ও সোমবার বিনিয়োগকারীদের বিক্ষোভের দিকে ইঙ্গিত করেই আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্য।

পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী ওলামা লীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন নাসিম।

মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে সরকারি দলের এ নেতা বলেন, "প্রধান বিরোধী দল বিএনপির কথা মতো মধ্যবর্তী নির্বাচন দেওয়া হবে না। দেশে এমন কোনো সঙ্কট সৃষ্টি হয়নি যে নির্বাচন দিতে হবে।"

খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, "আপনি বিরোধীদলীয় নেতা হিসেবে গঠনমূলক সমালোচনা ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই সরকারের কাছে মধ্যবর্তী নির্বাচন না চেয়ে বরং আপনি বিরোধীদলীয় নেতার পদ থেকে পদত্যাগ করুন।"

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, আমিনীদের আর এগিয়ে যেতে দেওয়া যাবে না। তারা ক্ষমতায় এলে দেশ জঙ্গি ও মৌলবাদীদের খপ্পরে পড়বে। এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়াকে স্মরণ করে নাসিম বলেন, "ওয়াজেদ ভাই ছিলেন উপমহাদেশের প্রখ্যাত একজন বিজ্ঞানী। তার সরলতা ও নিষ্ঠা আমাদের ভালো কাজ করার প্রেরণা যোগায়।"

সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী প্রমুখ।
Quote   
05/09/2011 7:01 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
দিনের শেষ ভাগে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Mon, May 9th, 2011 3:09 pm BdST

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর ঘুরে দাঁড়িয়ে দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক ২০০ পয়েন্ট কমলেও দিন শেষে তা শুরু থেকেও ২৭ পয়েন্ট বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক ২০০ পয়েন্ট কমে যায়। এরপর বিক্ষোভে নামে বিনিয়োগকারীরা। তারা পুঁজিবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।

রোববার সপ্তাহের প্রথম দিনে সাধারণ সূচক ২৮৭ পয়েন্ট হারিয়েছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার শুরু থেকেও সূচক কমতে থাকে তবে ১টার পর বাড়তে থাকে সূচক।

দিন শেষে সূচক দাঁড়িয়েছে ছিলো ৫৬৩৮ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ২৭ পয়েন্ট বা ০ দশমিক ৪৮ শতাংশ বেশি।

সারাদিনে ৪২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা গত দিনের চেয়ে কম। গত দিনের মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪৬২ কোটি টাকা।

লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে, কমেছে ৭৬টির। ৫টির দাম অপরিবর্তিত ছিলো।

ব্যাপক দরপতনের পর খণ্ড খণ্ড মিছিলের পাশাপাশি একটি দল ডিএসইসির সামনের সড়কে অনশনেও বসে বিনিয়োগকারীরা। দরপতনের জন্য তারা পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থতাকে দায়ী করে এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে।
Quote   
Page 2 / 2 1 - 2 « previous
Login with Facebook to post
Preview