Page 1 / 1
NEWS 23.04.2011
04/23/2011 3:48 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
যোগ্য লোকের অভাবে এসইসি পুনর্গঠন কঠিন: অর্থমন্ত্রী

ঢাকা, ২৩ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): যোগ্য লোকের অভাবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন খুবই কঠিন কাজ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, রি-স্ট্রাকচারিং অব এসইসি ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। এখন পুঁজিবাজার এমন জায়গায় পৌঁছে গেছে যে কাউকে আনার পর ওখানে (এসইসি) বসে বসে শিখবে সে সুযোগ কমে গেছে।
শনিবার সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এসইসি'র জন্য একজন আইন সদস্য লাগবে। অনেক চেষ্টায় একজনকে পেলাম। তিনি আবার পুঁজিবাজার সম্পর্কে বিশেষ কিছু জানেন না।
একজন চাটার্ড একাউন্টটেন্টও প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো বর্তমানে তারা যে রেগুলেশন অনুসরণ করেন তা মানোত্তীর্ণ নয়। তারা সমস্ত কোম্পানির হিসাব দেন। এসব হিসাবের সাথে বাস্তবতার সম্পর্ক খুবই কম। তাদের মানোন্নয়নের জন্য পদক্ষেপ নেয়া উচিত। তারা কিছু কিছু নিচ্ছেনও।
মুহিত বলেন, দেশে প্রবৃদ্ধি বাড়ছে, দারিদ্র কমছে। সাথে সাথে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্যও বাড়ছে। আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে রাতারাতি বৈপ্লবিক কোন পরিবর্তন আনা সম্ভব নয়। আমাদের বৈদেশিক বিনিয়োগ লাগবে। এ মুহূর্তে বিনিয়োগ আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে দেশে ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৫ শতাংশ হারে বৈদেশিক বিনিয়োগ হচ্ছে। এটা বেড়ে ৩ শতাংশ হওয়া উচিত।
অর্থমন্ত্রী আরো বলেন, বাজেটের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন (এডিপি) নিয়ে সব সময়ই কথা ওঠে। উত্তরও দেই। এডিপি বাস্তবায়নে আমাদের গাফিলতি ও দুর্বলতা আছে। আমরা এটা মেকাবেলা করার চেষ্টা করছি। কিছুটা সফলও হয়েছি। এখন প্রকল্পগুলো আগের মতো দীর্ঘমেয়াদী হয় না। আগেভাগেই শেষ হয়।
বৈঠকে বিভিন্ন গণমাধ্যম সম্পাদক ও প্রতিনিধিরা মূল্যস্ফীতি রোধে ও শেয়ার বাজার স্থিতিশীল করতে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা রাখার প্রস্তাব করেন। তারা বলেন, সরকার দু'টি বাজেট উপস্থাপন করলেও পিপিপি'র (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) কোন অগ্রগতি হয়নি।
এছাড়া কৃষকদের নগদ সহায়তা বাদ দিয়ে সারে ভর্তুকি বাড়ানো, বিএডিসি'র (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) বীজের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয় বৈঠকে।
Quote   
04/23/2011 3:49 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
এসইসি পুনর্গঠনে যোগ্য লোকের অভাব: মুহিত

Sat, Apr 23rd, 2011 1:52 pm BdST
     
ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদন্ত কমিটি নিয়ন্ত্রণ সংস্থা এসইসিকে খোলনলচে বদলে দেওয়ার সুপারিশ করলেও এক্ষেত্রে যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সচিবালয়ে সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "এসইসি পুনর্গঠন খুবই কঠিন। এটা এমন এক জায়গায় পৌঁছেছে যে কেউ এখন সেখানে বসে বসে কিছু শিখবে, সে সুযোগ কমে গেছে।"

"এসইসির এক জন আইন বিষয়ক সদস্য দরকার। মাথা ঠুঁকে একজনকে পেলাম। কিন্তু তিনি পুঁজিবাজার সম্পর্কে বিশেষ কিছু জানেন না," বলেন অর্থমন্ত্রী।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview