Page 1 / 1
NEWS 08.03.2011
03/07/2011 12:42 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
ব্রোকারদের অনীহায় বিলম্বিত হচ্ছে মার্জিন ঋণের নীতিমালা
বিএমবিএর প্রস্তাবের ভিত্তিতে শীঘ্রই চূড়ান্ত করবে এসইসি



অর্থনৈতিক রিপোর্টার ॥
দৈনিক জনকণ্ঠদৈনিক জনকণ্ঠ

সিদ্ধান্ত গ্রহণের পর এক মাসেরও বেশি সময় পার হলেও স্টক ব্রোকারদের অনীহার কারণে মার্জিন ঋণের নীতিমালা প্রণয়ন করতে পারেনি সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের পৰ থেকে দুই স্টক এঙ্চেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের কাছে নীতিমালার খসড়া চাওয়া হয়। ইতোমধ্যেই মার্চেন্ট ব্যাংকারদের পৰ থেকে নীতিমালার খসড়া জমা দেয়া হলেও দু'দফা সময় বাড়ানোর পরও স্টক এঙ্চেঞ্জের খসড়া হাতে পায়নি এসইসি। এ কারণেই নীতিমালা চূড়ান্ত করার কাজ পিছিয়ে গেছে। তবে এ সপ্তাহের মধ্যে স্টক এক্সচেঞ্জের প্রসত্মাব না পেলে মার্চেন্ট ব্যাংকের খসড়ার ভিত্তিতেই মার্জিন ঋণের নীতিমালা ঘোষণা করা হবে বলে এসইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার সোমবার জনকণ্ঠকে বলেন, মার্জিন ঋণের নীতিমালার বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকারদের কাছ থেকে একটি প্রসত্মাব এসেছে। ইতোমধ্যেই তাদের ওই প্রস্তাবের কিছু বিষয় স্পষ্ট করার জন্য বলা হয়েছে। তবে স্টক ব্রোকারদের পৰ থেকে এখনও কোন প্রস্তাব আসেনি।
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে গত ২৩ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য অনেক বিষয়ের সঙ্গে মার্জিন ঋণ প্রদানের জন্য একটি দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের সিদ্ধানত্ম নেয়া হয়। ওই বৈঠকে গৃহীত সিদ্ধানত্মের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও মার্জিন ঋণের নীতিমালার বিষয়টি উলেস্নখ করা হয়। সে অনুযায়ী মার্জিন ঋণের নীতিমালা প্রণয়নের জন্য গত ১ ফেব্রম্নয়ারি দুই স্টক এঙ্চেঞ্জ এবং বিএমবিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এসইসি। বৈঠবে নীতিমালার বিষয়ে বিএমবিএ এবং স্টক ব্রোকারদের পৰে স্টক এঙ্চেঞ্জের কাছে প্রসত্মাব চাওয়া হয়। প্রাথমিকভাবে ১০ ফেব্রম্নয়ারির মধ্যে ওই প্রসত্মাব জমা দিতে বলা হয়। তবে পরবর্তীতে দু'পৰই এসইসির কাছ থেকে সময় বাড়িয়ে নেয়। ইতোমধ্যে বিএমবিএর পৰ থেকে একটি প্রসত্মাব জমা দেয়া হলেও স্টক এঙ্চেঞ্জের পৰ থেকে এখনও তা করা হয়নি।
তবে স্টক এঙ্চেঞ্জের পৰ থেকে মার্জিন ঋণের নীতিমালা সংক্রানত্ম কোন প্রসত্মাব জমা দেয়া হবে না বলে ডিএসই সভাপতি শাকিল রিজভী জানিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি জনকণ্ঠকে বলেন, মার্জিন ঋণ সংক্রানত্ম কার্যক্রম স্টক এঙ্চেঞ্জের আওতাধীন নয়। ফলে ঋণের নীতিমালা প্রণয়নের বিষয়টিও স্টক এঙ্চেঞ্জের কাজের মধ্যে পড়ে না। যারা শেয়ার কেনার জন্য ঋণ দেন_ এটা তাদের ব্যাপার।
অন্যদিকে বিএমবিএর পৰ থেকে মার্জিন ঋণের নীতিমালা সংক্রানত্ম একটি প্রসত্মাব জমা জমা দেয়া হয়েছে। তবে ওই প্রসত্মাবে কিছু অস্পষ্টতা থাকায় এসইসির পৰ থেকে বিএমবিএর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিএমবিএর সাধারণ সম্পাদক মোঃ আবদুর রউফ জানান, আলোচনার মাধ্যমে কিছু বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে। এসইসি আরও কিছু বিষয় উলেস্নখ করতে বলেছে। এগুলো নিয়ে আরেকটি সংশোধনী দেয়া হবে।
বিএমবিএর প্রসত্মাবে মার্জিন ঋণের ৰেত্রে বর্তমানে এসইসির বেঁধে দেয়া হার (১:২) বহাল রাখার প্রসত্মাব করা হয়েছিল। তবে এসইসি ইচ্ছা করলে সময়ে সময়ে এই হার কমাতে বা বাড়াতে পারবে। মার্জিন নির্ধারণের ৰেত্রে গ্রাহকের হিসাবে থাকা শেয়ারের ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম তাকে ভিত্তি ধরার প্রসত্মাব করা হয়েছে। এরসঙ্গে আইপিও ও রাইট শেয়ারের জন্য জমা দেয়া অর্থ এবং চলতি সম্পদ (কারেন্ট এ্যাসেট) যোগ করে মার্জিন নির্ধারণ করে তার ওপর নির্ধারিত হারে ঋণ প্রদান করা হবে।
অন্যদিকে ঋণ নিয়ে কেনা শেয়ারের দর নির্ধারিত পর্যায়ের নিচে নেমে গেলে দু'দফা মার্জিন কলের পর জোরপূর্বক বিক্রির প্রসত্মাব করেছে বিএমবিএ। সেৰেত্রে ঋণের টাকায় কেনা শেয়ারের দর গ্রাহকের মোট ইকু্যয়িটির ৫০ শতাংশের নিচে নেমে গেলে প্রথম দফায় এবং ৭০ শতাংশের নিচে নেমে গেলে মার্জিন কলের প্রসত্মাব করা হয়েছে। প্রথম কলের পর গ্রাহক নতুন করে টাকা জমা বা শেয়ার বিক্রি করে ঋণ শোধ না করলেই কেবল দ্বিতীয় দফায় কল দেয়া হবে। এরপরও গ্রাহক সাড়া না দিলে এবং শেয়ারের দর ইকু্যয়িটির ৮০ শতাংশের নিচে নামলে সংশিস্নষ্ট প্রতিষ্ঠান ফোর্স সেল করতে পারবে বলে প্রসত্মাবে বলা হয়েছে।
জানা গেছে, নীতিমালা চূড়ানত্ম হওয়ার পর শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ বিতরণের ৰেত্রে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের ওপর কোন রকম হসত্মৰেপ করবে না সিকিউরটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। নীতিমালা মেনে এসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান করবে। এৰেত্রে কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণ পাওয়ার যোগ্যতা এবং ঋণের হার নির্ধারণের এখতিয়ার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ওপর ছেড়ে দেয়া হবে।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
03/07/2011 12:47 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
উত্তরা ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তি স্বাক্ষর


অর্থনৈতিক রিপোর্টার ॥
দৈনিক জনকণ্ঠ

উত্তরা ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড নামে আরও একটি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ফান্ড গঠনের লক্ষে সম্প্রতি উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) মধ্যে ট্রাস্ট চুক্তি স্বাৰরিত হয়েছে। ১০০ কোটি টাকার এই ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩০ কোটি টাকা যোগান দেবে। মেয়াদী মিউচু্যয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে প্রাইম ফাইন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
চুক্তি স্বাৰর অনুষ্ঠানে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিন, নির্বাহী পরিচালক এজে মাসুদুল হক আহমেদ, এঙ্িিকউটিভ ভাইস প্রেসিডেন্ট অনীল চন্দ্র দাস, কোম্পানি সেক্রেটারি মোঃ জাকির হোসেন, ট্রাস্টির পৰে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক একেএ এইচ চৌধুরী, জেনারেল ম্যানেজার দেবব্রত বনিক, প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মঈন আল কাশেম, হেড অব ফান্ড ম্যানেজমেন্ট মইনুল ইসলাম, হেড অব ফাইন্যান্স এ্যান্ড এইচআরএম মোঃ হাসান ইমাম, ইনভেস্টমেন্ট এনালিস্ট সৈয়দ আদনান হুদা এবং তামীম হাসান উপস্থিত ছিলেন।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
03/07/2011 1:04 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পুঁজিবাজারে আজও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে

অনলাইন প্রতিবেদক
প্রথম আলো


দেশের পুঁজিবাজারে আজ সোমবার বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনও। এ নিয়ে চার দিন দাম বাড়ার প্রবণতা লক্ষ করা গেল দুই স্টক এক্সচেঞ্জে। এই চার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ে প্রায় ৪৮৭ পয়েন্ট।
তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বিনিয়োগকারীদের অতিরিক্ত মূল্যে শেয়ার না কিনতে পরামর্শ দিয়েছেন। কেননা অব্যাহতভাবে বেশি দামে শেয়ার কিনতে থাকলে একপর্যায়ে বাজার ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে তাঁরা যথেষ্ট সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন ।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের আধা ঘণ্টার মধ্যে ডিএসইর সাধারণ সূচক ১৯১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমলেও কিছুক্ষণের মধ্যে আবার ঘুরে দাঁড়ায়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সূচক ২৪৩ পয়েন্ট বেড়ে ৫৭৭৯.৯১ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ২৪২টির এবং কমেছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৮২১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫৭ কোটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৫৬৪ কোটি টাকার লেনদেন হয়।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্রামীণ ফোন, আফতাব অটোমোবাইল, সাউথইস্ট ব্যাংক, গোল্ডেন সন ও ইউনাইটেড এয়ারওয়েজ।
অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন শেষে সূচক ৬৯২.৪৭ পয়েন্ট বেড়ে ১৬,৩৫৯.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ১০৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ সিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ফু-ওয়াং ফুড, সমতা লেদার, ইনটেক অনলাইন, জিকিউ বলপেন, মেঘনা সিমেন্ট মিলস, ফেডারেল ইনস্যুরেন্স, কাশেম ড্রাইসেল, সায়হাম টেক্সটাইল ও হাক্কানি পালপ অ্যান্ড পেপার।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
03/07/2011 2:18 pm

Forum Addict


Regist.: 12/31/2010
Topics: 14
Posts: 92
OFFLINE
বাংলাদেশ ব্যাংকের হিসাব জটিলতায় ৬টি ব্যাংক শেয়ারবাজারে লগ্নি করতে পারছে না
আমাদের সময়, ০৮.০৩.২০১১

বিশ্বজিৎ দত্তঃ বাংলাদেশ ব্যাংকের হিসাব জটিলতায় বেসরকারি ৬টি ব্যাংক শেয়ারবাজারে লগ্নি করতে পারছে না। বাংলাদেশ ব্যাংক বলছে এ ৬টি ব্যাংক তাদের দায়ের ১০ শতাংশের বেশি শেয়ারবাজারে লগ্নি করেছে। এখন অতিরিক্ত লগ্নি সমন্বয় করতে হবে। এর জন্য সময় বেধে দেয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে তারা মোট দায়ের মাত্র ৫ থেকে ৬ শতাংশ বিনিয়োগ করেছে। বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে দায়ের হিসাব করেছে সেটি ব্যাংক কোম্পানি আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বেসরকারি একটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জানান, ডিসেম্বরে শেয়ারবাজারে তাদের বিনিয়োগ ছিল প্রায় ৩৮০ কোটি টাকা। এসময়ে তারা তাদের গ্রাহকদের শেয়ারের বিপরীতে ঋণ দিয়েছে ৮৪৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক এ দুটি লগ্নিকে একত্র করে হিসাব করে বলেছে তারা মোট দায়ের ১৭ শতাংশ বিনিয়োগ করেছে। এখন তাদের এই অতিরিক্ত ৭ শতাংশ টাকা সমন্বয় করতে হবে। উলেস্নখ্য, ব্যাংকটির দায় ছিল ৭ হাজার ১১৬ কোটি টাকা। তিনি বলেন, এটি একেবারেই কেন্দ্রীয় ব্যাংকের মনগড়া হিসাব। কারণ ক্রেতাকে যে ঋণ দেয়া হয় তা দেয়া হয় তার শেয়ারের বিপরীতে। ক্রেতা যদি ১০০ টাকার শেয়ার কিনেন তবে ব্যাংক তার বিপরীতে ৫০ টাকা ঋণ দেয়। এক্ষেত্রে ব্যাংকের দায় মাত্র ৫০ টাকা।

তিনি জানান, অর্থমন্ত্রীর নির্দেশ রয়েছে শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা নমনীয় থাকার কিন্তু উল্টো কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে প্রতিদিনই ব্যাংকগুলোকে টেলিফোনে হুমকি দেয়া হচ্ছে শেয়ারবাজার থেকে লগ্নি কমিয়ে আনার।

Quote   
03/07/2011 2:45 pm

Forum Addict


Regist.: 12/31/2010
Topics: 14
Posts: 92
OFFLINE
মূলধন বৃদ্ধির আইন সংশোধন প্রক্রিয়া শুরু করেছে এসইসি
আমাদের সময়, ০৮.০৩.২০১১
আবু আলীঃ পেস্নসমেন্ট শেয়ার বিক্রির সময় নির্ধারণে করতে যাচ্ছে এসইসি। মূলধন বৃদ্ধির ক্ষেত্রে সর্ব্বোচ তিন মাস সময় রেখে ইসুø অব ক্যাপিটাল রুল সংশোধন করা হবে। আর এ জন্য সহসাই বিভিন্ন জাতীয় দৈনিকে সাধারণ জনগণের কাছে মতামত জানতে চাওয়া হবে। গতকাল এসইসি এক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, এ ব্যাপারে ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, মার্চেণ্ট ব্যাংকার্স এসোসËিয়শন, বাংলাদেশ পাবলিক লিস্টেট কোম্পানিট অব এসোসিয়েশনকে মতামত চেয়ে পত্র দিয়েছে বমিশন। সংশিস্নষ্টদের মতামতের ভিত্তিতে এসইসি এ ব্যাপারে চুড়ান্তô সিদ্ধান্তô গ্রহণ করবে
Quote   
03/07/2011 8:30 pm

Senior Member


Regist.: 01/10/2011
Topics: 5
Posts: 13
OFFLINE
Stock 'buy-back' system in capital market soon
Companies Act to be amended: Muhith

FE Report


Finance Minister AMA Muhith Monday said that the 'buy-back' system would be introduced in the capital market soon.

To have the planned system implemented, the Companies Act would be amended, he added.

"The Companies Act will be amended to include the policy of buy-back," Mr Muhith told reporters after a meeting with a delegation of Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) at his secretariat office.

Muhith said he has already instructed the concerned officials to prepare a draft of the bill, providing for 'buy-back' arrangement. "We will discuss with the stakeholders concerned while formulating the draft," he said.

"The amended Companies Act incorporating the 'buy-back' policy will be placed in parliament during the ongoing session," the minister added.

The FBCCI delegation was led by its president AK Azad. President of Bangladesh Association of Publicly Listed Companies (BAPLC) Salman F Rahman and representatives from Bangladesh Textile Mills Association (BTMA) and Rugna Shilpa Samiti attended the meeting.

The BAPLC president said they had suggested inclusion of the buy-back policy in the Companies Act. Its implementation will definitely bring large-scale improvement to the market, he asserted.

Under the proposed policy, any company would have to buy their shares back from the market if the market value of the same falls below the sum of their initial face value plus premium, if there is any.

Generally, under the buy-back system, a company has to buy their own shares back equivalent to a certain percentage of its paid-up capital.

"The policy's implementation will benefit the investors and the related company will also be benefited, as taking back the shares will increase their earning per share," the BAPLC president added.

"The amount of shares that will be bought back and their prices will have to be set beforehand," Salman Rahman said.

He said the buy-back policy is practised in many countries including UK and India.

Once the buyback law is passed, a company will buy back its own shares that are held by the public either to increase the value of its shares or to eliminate the threat by shareholders who may be looking for a controlling stake.

Reasons for buybacks include putting unused cash to use, raising earnings per share, increasing internal control of the company, and obtaining stock for employee stock option plans or pension plans.

The Dhaka Stock Exchange (DSE) initiated a move in early 2009 for introduction of the buyback law but the move was not successful.

The FBCCI chief said that they had urged the minister to implement the decision to waive interests of 280 non-textile and 180 textile mills as the establishments are now sick.

It is learnt that Securities and Exchange Commission is now busy preparing the buy-back policy to be included in the existing Companies Act.

Experts for soliciting public

views before finalisation

Meanwhile, another FE report adds: The government should take the opinions of experts and stakeholders before finalising the guidelines on share buy-back for the sake of a transparent law, which will not be controversial in the future, experts said.

They said the company owners can misuse the provision of share buy-back system if the guidelines are not designed carefully for the sake of the market and shareholders.

Their comment comes after the government's recent initiative to introduce a law of share buy-back, by amending the Companies Act 1991.

"The government should not finalise the law of share buy-back without sufficient discussion with the experts and stakeholders," Mirza AB Azizul Islam, the former SEC chairman and ex-adviser to the caretaker government, told the FE.

According to a source, the Securities and Exchange Commission (SEC) has already finalised a draft of share buy-back, by imposing one year's restriction on liquidity expansion from the date of execution of buy-back.

And after execution of the process, the company will have to destroy the shares, which will be bought back within seven days.

But as per the guideline, a company can buy its shares back only when it will own excess liquidity that cannot be used in absence investment scope.

However, in Bangladesh very few companies, except some multinational ones, own excess liquidity.

The SEC (Securities and Exchange Commission) has designed guidelines following the neighboring country India, which allows a company to buy its shares back by imposing one-year restriction on liquidity expansion.

Mr. Islam said, due to window-dressing balance sheet, it would be very difficult to identify the companies, which really own excess liquidity.

"In many cases, it becomes very difficult to take action against the companies, which submit window-dressing balance sheets," he said.

"So, any company can intend to buy its shares back by showing excess liquidity. That's why, the regulator can include a provision of liquidity expansion through repeat IPO (initial public offering)," Mr Islam said.

However, he welcomed the government's initiative.

Economist Professor Abu Ahmed said, a company should not be allowed to buy its shares back with a borrowed surplus fund.

"A company must have distributable surplus funds to buy its shares back," Ahmed told the FE.

He said one year's restriction on liquidity expansion is very short, adding, "The restriction period should be at least two years. Otherwise, the companies will get a scope to do business after a short-term restriction."

He also suggested to the government to study the laws of other countries before finalising the guidelines of share buy-back.

However, the securities regulator will refer the guidelines to the finance ministry, which will later send it to the commerce ministry.

Normally, a share buy-back means the purchase by a company of its own shares in the market and these shares will be declared null and void.

The advantage of buy-backs is that, by boosting the share price, they give shareholders capital gains rather than income as the volume of free-floated shares reduces after the execution of buy-back and company's earning per share (EPS) increases.

Another advantage of a share buy-back is that it gives shareholders more flexibility than a dividend as it allows shareholders to choose when, if they must, to sell and realise their cash.  
Quote   
03/08/2011 5:44 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, সূচক-লেনদেন বেড়েছে

ঢাকা, ৮ মার্চ (শীর্ষ নিউজ ডটকম)


ধারাবাহিক মন্দাবস্থা কাটিয়ে উঠছে পুঁজিবাজার। টানা চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবার সূচক ছিল ঊর্ধ্বমুখী। গত ৪ দিনে সূচক বেড়েছে ৪৫০ পয়েন্ট। এছাড়া বাজার মূলধনসহ প্রতিদিন লেনদেনও বৃদ্ধি পেয়েছে। তবে টানা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাকে নেতিবাচকভাবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
এদিকে মঙ্গলবার দিনের শুরুতে ডিএসই সাধারণ সূচক ৪০ পয়েন্ট কমে গেলেও সূচকের ঋণাত্বক গতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকাল ১১টা ১০ মিনিট থেকে আবার সূচক বাড়তে থাকে। দিনভর সূচকের এ বৃদ্ধি অব্যাহত ছিল। দিনশেষে সূচক ৪ দশমিক ৬৯ শতাংশ হারে ২৭১ পয়েন্ট বেড়ে ৬০৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই সার্বিক সূচক ৪ দশমিক ৬৩ শতাংশ হারে ২২২ পয়েন্ট বেড়ে ৫০১৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৬৪ কোটি টাকা। যা গতকালের লেনদেনের চেয়ে ১১৪ কোটি টাকা বেশি।
সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, বাজার দরবৃদ্ধি অন্তত ১ মাস অব্যাহত থাকলে বিনিয়োগের টাকা উঠে আসতে পারে। তবে দরবৃদ্ধির এ প্রবণতা অব্যাহত থাকবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, টেঙ্টাইল, সিরামিক, ইঞ্জিনিয়ারিং, টেলিকম ও মিউচ্যুয়াল ফান্ডসহ প্রায় সব খাতের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৪৩টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানি শেয়ারের দর।
এদিকে বেলা দেড়টার দিকে লেদেনকৃত প্রায় ৩০ শতাংশ শেয়ারমূল্য সার্কিট ব্রেকার স্পর্শ করায় সেসব কোম্পানির শেয়ারের দাম আর বাড়েনি। তবে সার্কিট ব্রেকার স্পর্শকৃত মূল্যে ওইসব কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ক্রয়-বিক্রয় অব্যাহত থাকে। কোনো শেয়ারের লেনদেন স্থগিত (হল্ট) হয়নি।
লেনদেনের শীর্ষে রয়েছে বেঙ্মিকো, বেক্সটেক্স, আফতাব অটো, সামিট পাওয়ার, পিপলস লিজিং এন্ড ফিন্যান্স সার্ভিসেস, ইউনাইটেড এয়ার, ম্যাকসন স্পিনিং, গ্রামীণ ফোন, বে লিজিং ও ওয়ান ব্যাংক।
(শীর্ষ নিউজ ডটকম/ এইচএমএম/ এআই/ ১৬.১০ঘ)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
03/08/2011 6:13 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


ঢাকা: গত তিন কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও পুঁজিবাজারের অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। একইভাবে বেড়েছে সূচক ও মোট লেনেদের পরিমাণ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১১টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম।

পাশাপাশি সাধারণ সূচক ২শ’ ৭১ দশমিক ৬৪৫৪৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫১ দশমিক ৫৬০২০ পয়েন্টে পৌঁছেছে। সার্বিক সূচক ২শ’ ২২ দশমিক ২৪০২৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৮ দশমিক ৭৬৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসই’তে মোট ৯শ’ ৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।

মঙ্গলবার ডিএসই’র লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, আফতাব অটোমোবাইলস, পিপলস্ লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল), ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পাওয়ার, ম্যাকসনস্ স্পিনিং মিলস্, গ্রামীণ ফোন, ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো ইস্টর্ন ব্যাংক, ওশেন কন্টেইনার্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সামিট এলিয়েন্স পোর্ট, কর্ণফুলি ইন্স্যুরেন্স, অ্যাকটিভ ফাইন ক্যামিকেল, সিএমসি কামল, খুলনা পাওয়ার কোম্পানি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও নাভানা সিএনজি।

দাম কমার দিক দিয়ে শীর্ষ দশ কোম্পানি হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্যাংক এশিয়া, মর্ডান ডায়িং, মুন্নু জুটেক্স, লিবরা ইনফিউশনস, সাব ২৫% কনভারটিবল বন্ডস অব ব্র্যাক ব্যাংক, ২য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি এএমসিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ও ১০বছর মেয়াদী ৮.৫% বিজিটি বন্ড ইস্যুড ০২০৮০৪।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টিরই দাম বেড়েছে, ৫টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ২টি কোম্পানির।

একই সঙ্গে সিএসই সিলেক্টিভ ক্যাটাগরির সূচক ৪শ’ ৮৬ দশমিক ২৮১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫ দশমিক ৪৫৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সার্বিক সূচক ৭শ’ ৩৬ দশমিক ৯৫২১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৬ দশমিক ৩৬৮৫ পয়েন্টে উঠে আসে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
03/08/2011 6:14 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পুঁজিবাজারে আরেকটি চাঙ্গা দিন
     

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)


টানা তৃতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে এদিন।

মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম আধাঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১২৮ পয়েন্ট বাড়ে যায়। শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিলো।

দিন শেষে সূচক দাঁড়ায় ৬০৫১ দশমিক ১০ পয়েন্ট যা আগের দিনের চেয়ে ২৭১ দশমিক ১৯ পয়েন্ট বেশি।

এদিন মোট ৯৬৪ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ১১টির এবং বাকি তিনটি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।

এর আগে সোমবার ৮২১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিলো।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন লেনদেনে ঊর্ধ্বমুখী ভাব বজায় ছিলো।

দিনের লেনদেন শেষে এ বাজারের সিএসসিএক্স সূচক ৪৮৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫ দশমিক ৪৫ পয়েন্টে। এর আগে সোমবার সূচক বেড়েছিলো ৪৪৯ পয়েন্ট।

সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১৯৪টির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং বাকি দুটি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৩১ ঘ.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview