| 03/06/2011 1:18 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | সপ্তাহের প্রথম দিনে ভারসাম্যপূর্ণ শেয়ারবাজার
বিশেষ তহবিল গঠনের ঘোষণায় স্বাভাবিক মাত্রায় বেড়েছে সূচক
অর্থনৈতিক রিপোর্টার ॥
দৈনিক জনকণ্ঠ
০৭.০৩.২০১১
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত তহবিল গঠনের ঘোষণায় টানা পতনের ধারা থেকে বেরিয়ে এসেছে পুঁজিবাজার। বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের নানামুখী উদ্যোগের ফলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় সূচকের উর্ধগতি দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। তবে দরবৃদ্ধির এই মাত্রা আগের মতো অস্বাভাবিক ছিল না। শেয়ার কেনাবেচার দিক থেকেও রবিবারের বাজার ছিল ভারসাম্যপূর্ণ। বাজারে শেয়ার কেনার চাহিদা থাকলেও বিক্রেতাও ছিল যথেষ্ট। ফলে দরকষাকষির মধ্য দিয়ে অনেক শেয়ারের দর যেমন বেড়েছে, তেমনি মূল্য সংশোধনের ধারায় ফিরেছে কিছু কিছু শেয়ার। আর ক্রয়-বিক্রয় উভয় দিকে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় বেড়েছে আর্থিক লেনদেন।
বাজার বিশেস্নষকদের মতে, বেশ কিছুদিন পর রবিবার শেয়ারবাজারে অনেকটা পরিপক্ব লেনদেনের ছাপ লৰ্য করা গেছে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য থাকায় বাজারে অস্বাভাবিক উত্থান-পতনের প্রবণতা ছিল না। এ ধারা অব্যাহত থাকলে শীঘ্রই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে।
তাঁরা মনে করেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিশেষ তহবিল গঠনের ঘোষণাসহ সরকারের বিভিন্ন সিদ্ধানত্মের ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরম্ন করেছে। বিনিয়োগকারীরাও আতঙ্ক কাটিয়ে বাজারের ওপর আস্থা ফিরে পাচ্ছেন। তবে তাঁদের এই মনোভাব ধরে রাখতে আরও কিছুদিন সরকারের বিশেষ নজর অব্যাহত রাখা প্রয়োজন।
তাঁরা ভীতির কারণে শেয়ার বিক্রি এবং উৎসাহিত হয়ে অতি মূল্যায়িত শেয়ার কেনা থেকে বিরত থাকতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক কোন মনত্মব্য না করতে সরকারের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, স্বাভাবিক অবস্থায়ই পুঁজিবাজার একটি অত্যনত্ম সংবেদনশীল জায়গা। সরকারের উর্ধতন পর্যায় থেকে ইতিবাচক মনত্মব্যের ফলে যেমন বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়। তেমনি নেতিবাচক বক্তব্যে বাজারের ওপর তাদের আস্থা নষ্ট হয়। এই মুহূর্তে অর্থ সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখাও অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ।
ডিএসই সূত্রে জানা গেছে, মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বাজারে সক্রিয় হয়ে ওঠার কারণেই পুঁজিবাজারে উর্ধমুখী প্রবণতা শুরম্ন হয়েছে। পাশাপাশি পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আইসিবি, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের সমন্বয়ে বড় আকারের তহবিল গঠনের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে।
রবিবার দিনের শুরম্নতে নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরম্ন হলেও স্বল্প সময়ের মধ্যেই তা ঘুরে দাঁড়াতে শুরম্ন করে। বেলা দেড়টা পর্যনত্ম কয়েক দফা ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। এরপর আইসিবির উদ্যোগে আটটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধানত্মের খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়। এর পর থেকেই বাজারে অধিকাংশ শেয়ারের দর বাড়তে থাকে। দিনের শেষ পর্যনত্ম এ প্রবণতা অব্যাহত থাকে। দিন শেষে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ২১২টিরই শেয়ারের দর আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এর বিপরীতে ৩৭টির দর কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক একদিনে ১০৮.৫০ পয়েন্ট বেড়ে ৫৫৩৬.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সারা দিনে মোট ৬ কোটি ১৭ লাখ ৯২ হাজার ৭৭০টি শেয়ার, মিউচু্যয়াল ফান্ড ইউনিট ও কর্পোরেট বন্ড লেনদেন হয়েছে। আর্থিক হিসাবে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ২৫২ টাকা_ যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ১৩ লাখ টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) নির্বাচিত সূচক ২২৩.৩৬ পয়েন্ট বেড়ে ১০১১৯.৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এই স্টক এঙ্চেঞ্জে মোট লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ৫টির অপরিবর্তিত রয়েছে। আর্থিক হিসাবে মোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ৫২ লাখ টাকা_ যা গত বৃহস্পতিবারের চেয়ে ৪ কোটি টাকা বেশি। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/06/2011 1:20 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | মিউচ্যুয়াল ফান্ডের সর্বশেষ সম্পদ মূল্য
অর্থনৈতিক রিপোর্টার ॥
দৈনিক জনকণ্ঠ
০৭.০৩.২০১১
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৩টি তাদের সর্বশেষ প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) সাপ্তাহিক হিসাব প্রকাশিত হয়েছে। সর্বশেষ ঘোষিত হিসাব অনুযায়ী গত সপ্তাহ পর্যন্ত চলতি বাজার মূল্যের ভিত্তিতে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।
আইসিবি মিউচ্যুয়াল ফান্ড : সর্বশেষ ঘোষিত হিসাব অনুযায়ী আইসিবির ৮টি মিউচু্যয়াল ফান্ডের প্রতি ইউনিটের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রথম আইসিবি ৯৬৫৬.৫১ টাকা, দ্বিতীয় আইসিবি ২৬৪৭.৭৪ টাকা, ততৃীয় আইসিবি ১৯৬৫.৮৬ টাকা, চতুর্থ আইসিবি ২২৬৭.৯৯ টাকা, পঞ্চম আইসিবি ১৯০৯.৫৯ টাকা, ষষ্ঠ আইসিবি ৭১৩.৮৫ টাকা, সপ্তম আইসিবি ১১১৬.৬৩ এবং অষ্টম আইসিবি ৮৩২.১০ টাকা। আইসিবির সব ফান্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০০ টাকা।
আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড : বাজার মূল্য অনুযায়ী এই ফান্ডের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৫৭ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৮৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের এনএভি ৫৭৩.৭৫ টাকা।
আইসিবি ইসলামিক ফান্ড : বাজার মূল্য অনুযায়ী আইসিবি ইসলামিক মিউচু্যয়াল ফান্ডের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৭ কোটি ২ লাখ ৬১ হাজার ২১১ টাকা। ইউনিট প্রতি এনএভি দাঁড়ায় ২৭০ টাকা ২৬ পয়সা।
আইসিবি ফার্স্ট এনআরবি : বাজার মূল্য অনুযায়ী আইসিবি ফার্স্ট এনআরবি মিউচু্যয়াল ফান্ডের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৩৯ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৭২৭ টাকা। ইউনিট প্রতি ৩৯৯.২৮ টাকা।
আইসিবি এএমসিএল সেকেন্ড : বাজার মূল্য অনুযায়ী এই ফান্ডের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১১৪.৯৬ টাকা। ফান্ডের বর্তমান মোট সম্পদের মূল্য ৫৭ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৫২৩ টাকা।
আইসিবি সেকেন্ড এনআরবি : ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৭৯.৩৪ টাকা। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০০ টাকা। ফান্ডের সর্বমোট সম্পদ মূল্য ১৭৯ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৪৩৫ টাকা।
গ্রামীণ-২ মিউচু্যয়াল ফান্ড : বাজার মূল্য অনুযায়ী এই ফান্ডের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ভ্যালু ২১৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ১০৬ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের ইউনিট প্রতি এনএভি ১২টাকা ১২ পয়সা।
গ্রামীণ-১ মিউচু্যয়াল ফান্ড : বাজার মূল্য অনুযায়ী ফান্ডের সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৮০কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ২৬৩ টাকা। ১০ টাকার ইউনিট প্রতি এনএভি দাঁড়ায় ৪৭.২৭ টাকা।
ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচু্যয়াল ফান্ড : বাজার মূল্য অনুযায়ী এই ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৬.৬১ টাকা। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী ফান্ডের সর্বমোট সম্পদের পরিমাণ ৩৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮২৪ টাকা।
এইমস ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচু্যয়াল ফান্ডগুলোর মধ্যে ১ টাকা অভিহিত মূল্যের একমাত্র মিউচু্যয়াল ফান্ড এইমসের ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৪.৩৪ টাকা। ফান্ডের সর্বমোট সম্পদ মূল্য ১৮১ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ১০২ টাকা।
ডিবিএইচ ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড : সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩৪ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা। ১০ টাকার প্রতি ইউনিটের এনএভি ১১.২১ টাকা।
পিএফ ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড : বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফান্ডের সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৫৮ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৯২৪ টাকা ০৭ পয়সা। ইউনিট প্রতি এনএভি ৯ টাকা ৮১ পয়সা।
আইসিবি থার্ড এনআরবি : বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফান্ডের সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৯১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯৯৯ টাকা ৪৫ পয়সা। ইউনিট প্রতি এনএভি ৯ টাকা ১৯ পয়সা।
এআইবিএল ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড : বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফান্ডের সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৯৩ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৫১৩ টাকা ৪৩ পয়সা। ইউনিট প্রতি এনএভি ৯ টাকা ৩৬ পয়সা।
গ্রীন ডেল্টা মিউচু্যয়াল ফান্ড : বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফান্ডের সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩২ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৬৩৩ টাকা ৪০ পয়সা। ইউনিট প্রতি এনএভি ৮ টাকা ৮৩ পয়সা।
এমবিএল ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড : বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফান্ডের সর্বমোট প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৯২ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৩৪৪ টাকা ৩৬ পয়সা। ইউনিট প্রতি এনএভি ৯ টাকা ২৫পয়সা। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/06/2011 8:47 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | তহবিল গঠনে চাঙ্গা শেয়ারবাজার নিজস্ব প্রতিবেদক
কালের কণ্ঠ
০৭.০৩.২০১১
সপ্তাহের শুরুতেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ দিনের ধারাবাহিকতা বজায় রেখেই গতকালের এ চাঙ্গাভাব ছিল শেয়ারবাজারে। তবে দিনভর সূচকের উত্থান-পতন ছিল চোখে পড়ার মতো। সরকারের রাষ্ট্রায়ত্ত ১০টি প্রতিষ্ঠানের পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠনের ঘোষণায় বাজার শেষ দিকে বেশ তেজি হয়ে ওঠে। আগের সপ্তাহের শেষ দিনের মতোই বারবার ওঠা-নামা করে ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক শেষ পযর্ন্ত ঊর্ধ্বমুখী থাকে। চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) লেনদেনে একই চিত্র দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পুঁজিবাজারে তারল্য সংকটের কারণে দরপতন হচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠনের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। ফলে শেয়ারের দর বাড়ছে। তবে তারা মৌলভিত্তি না দেখে একসঙ্গে সব কম্পানির দর বাড়ায় সমালোচনা করেছেন। বাজার খারাপ হলে সব কম্পানির দর কমবে। আবার ভালো হলে দুর্বল কম্পানিসহ সব কম্পানির দর বাড়বে। এটি সচেতনতার লক্ষণ নয়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার লেনদেন শুরুর পাঁচ মিনিটে সাধারণ সূচক ২০ পয়েন্ট বাড়ে। কিন্তু ১০ মিনিটে তা ৩৫ পয়েন্ট কমে যায়। পরের ২০ মিনিটে সূচক ৫০ পয়েন্ট বাড়ে। দর বাড়া-কমার মধ্য দিয়ে চলে লেনদেন। দুপুরের দিকে পুঁজিবাজারে বিনিয়োগে আরো পাঁচ হাজার কোটি টাকার নতুন তহবিল গঠনের সিদ্ধান্তের খবর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে বাজারের সূচক ক্রমান্বয়ে বাড়তে থাকে।
আগের দিনের তুলনায় ডিএসইর মূল্যসূচক ১০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৬.৯১ পয়েন্টে শেষ হয়েছে। লেনদেন হওয়া ২৫২টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ২১২টির। কমেছে ৩৭টির। অপরিবর্তিত থেকেছে তিনটির দাম। ডিএসইতে মোট এক লাখ ৩০ হাজার ৮৬০ হাওলায় ছয় কোটি ১৭ লাখ ৯২ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন হয়। লেনদেন হওয়া এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৫৬৪ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ২৫১ টাকা, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে বাজার মূলধন ছিল দুই লাখ ৫৫ হাজার ১৭০ কোটি চার লাখ ৪২ হাজার ৬৪২ টাকা। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/06/2011 8:49 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | বরকতুল্লাহ ইলেকট্রোর আইপিও আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
কালের কণ্ঠ
০৭.০৩.২০১১
বরকতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকস লিমিটেডের আইপিও আবেদন গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত আইপিও আবেদনের টাকা নির্দিষ্ট ব্যাংকগুলোয় জমা দেওয়া যাবে। তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ১৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। কম্পানিটি দুই কোটি শেয়ার বাজারে ছাড়ছে। ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম ৬০ টাকা। সে হিসাবে পুঁজিবাজার থেকে প্রতিষ্ঠানটি ১২০ কোটি টাকা সংগ্রহ করবে। এর আইপিও আবেদনের ইস্যু ব্যবস্থাপক প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/06/2011 8:54 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | পাঁচ হাজার কোটি টাকার ফান্ড হচ্ছে
সমকাল প্রতিবেদক
শেয়ারবাজারের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে 'বাংলাদেশ ফান্ড' নামে পাঁচ হাজার কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের পরিকল্পনা করছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গতকাল রাষ্ট্রায়ত্ত অপর সাত আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ফান্ডটি শেয়ারবাজারের স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। গত সপ্তাহে আইসিবির নেতৃত্বে এ বিশেষ তহবিল গঠনের কথা বলেছিলেন তিনি। ফায়েকুজ্জামান জানান, ফান্ডটি গঠন হওয়ার আগ পর্যন্ত আইসিবি নিজস্ব বিনিয়োগ তহবিল থেকে শেয়ারবাজারকে সহায়তা দিয়ে যাবে। তবে যৌথ বিশেষ বিনিয়োগ ফান্ড করা হবে না। নতুন এ ফান্ড গঠনের ঘোষণায় ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে দেশের উভয় শেয়ারবাজারে। গতকাল এ ফান্ড গঠনের কথা শেয়ারবাজারে ছড়িয়ে পড়লে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়তে থাকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবারের
তুলনায় ডিএসই সাধারণ সূচক ১০৮ দশমিক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয় ৫৫৩৬ দশমিক ৯১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ২১২টিরই দর বাড়ে, কমে ৩৭টির ও অপরিবর্তিত থাকে ৩টির দর।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জানান, ফান্ডটি হবে ওপেন অ্যান্ড মিউচুয়াল। সরাসরি ম্যানেজারের অফিস থেকে নগদ মূল্যে ফান্ড ইউনিট ক্রয়-বিক্রয় করা যাবে। তিনি আরও জানান, ফান্ডের ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকা স্পন্সর করবে আইসিবি। বাকি টাকার বড় অংশের জোগান দেবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশন, রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। ফায়েকুজ্জামান বলেন, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি ব্যাংক, বীমা বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে এ ফান্ডের সহযোগী স্পন্সর হওয়ার আহ্বান জানানো হবে।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, কেবল বর্তমান প্রেক্ষাপটের জন্য নয়, বরং বাজারের যেকোনো সময়ের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য এ ফান্ড ব্যবহার করা যাবে। তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যে আইসিবি পরিচালনা পর্ষদে এ বিষয়ে অনুমোদন নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে অপর রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোও নিজ নিজ পরিচালনা পর্ষদে এ বিষয়ে তহবিল অনুমোদন করিয়ে নেবে। তবে এ ফান্ডে অপর উলি্লখিত রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের পরিমাণ কত হবে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি। ফায়েকুজ্জামান বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও এ ধরনের ফান্ড গঠনের জন্য সরকারের অনুমোদন লাগবে।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জানান, পাঁচ হাজার কোটি টাকার এই মিউচুয়াল ফান্ডের ৫০ শতাংশ শেয়ারবাজার এবং বাকি ৫০ শতাংশ অর্থ-বাজারে বিনিয়োগ করা হবে। এছাড়া ফান্ডটিকে আকর্ষণীয় করার জন্য সরকার ঘোষিত ২৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে সেগুলোর আইপিওর ১০ শতাংশ শেয়ার অভিহিত মূল্যে বিশেষ কোটায় বরাদ্দ রাখা, অন্য যেকোনো আইপিওর অন্তত পাঁচ শতাংশ এ ফান্ডের জন্য বরাদ্দ রাখা, ফান্ডের মুনাফা ও ডিভিডেন্টের ওপর আয়কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হবে এসইসি ও সরকারের কাছে। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/06/2011 8:56 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | তহবিল গঠনের ঘোষণায় বাড়ল অধিকাংশ শেয়ারের দর
সমকাল প্রতিবেদক
পাঁচ হাজার কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা লুফে নিয়েছে দেশের শেয়ারবাজার। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা পর্যন্ত প্রায় সবগুলো কোম্পানির শেয়ারদর ও মূল্যসূচকের ব্যাপক উত্থান-পতন থাকলেও তহবিল গঠনের ঘোষণা আসার পরই বাড়তে থাকে প্রায় সবগুলো কোম্পানির শেয়ারদর ও মূল্যসূচক। ফলে লেনদেনের শেষ পর্যন্ত ডিএসই সাধারণ সূচক গত বৃহস্পতিবারের তুলনায় প্রায় দুই শতাংশ বা ১০৮ দশমিক ৫০ পয়েন্ট বৃদ্ধি পায়। অন্যদিকে অপর শেয়ারবাজারের নির্বাচিত খাত সূচক বৃদ্ধি পায় ২১৮ পয়েন্ট, যা আগের দিনের থেকে দুই দশমিক ২০ শতাংশ বেশি।
বাজার সংশ্লিষ্টরা গতকালের বাজার ঘুরে দাঁড়ানো সম্পর্কে জানান, আইসিবির বড় ধরনের মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা বাজার পরিস্থিতি বদলে দেয়। লেনদেনের শুরুর ১০ মিনিট পর অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলে ডিএসই সাধারণ সূচক কমে যায় ২৬ পয়েন্ট। এরপরের ১০ মিনিটে সূচকটি আগের অবস্থান থেকে বাড়ে প্রায় ৮৭ পয়েন্ট। আবার পরের ১০ মিনিটে কমে যায় প্রায় ৫০ পয়েন্ট। এভাবে অধিকাংশ কোম্পানির শেয়ারদরে ও সূচকে ব্যাপক উত্থান-পতন দেখা যায়। কিন্তু দুপুর দেড়টায় নতুন ফান্ডের ঘোষণা আসার পরই বাজারের প্রায় সবগুলো কোম্পানির শেয়ার দর বাড়তে থাকে। একই অবস্থা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। আইসিবি সূত্রে জানা গেছে, সংস্থাটি শেয়ার কেনার মাধ্যমে বাজারকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু দুপুর দেড়টার পর বাজার এমনিতেই ঘুরে দাঁড়ানোয় নতুন করে আর বিনিয়োগ করতে হয়নি।
শেষ পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ২১২টিরই দর বৃদ্ধি পায়, কমে ৩৭টির ও অপরিবর্তিত থাকে ৩টির দর। এদিন মোট লেনদেন হয় প্রায় ৫৬৫ কোটি টাকার শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ।
লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় ছিল মিশ্র অবস্থা। গত কয়েকদিনের মতো লেনদেনের প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল যথাক্রমে বেক্সিমকো লিমিটেড ও বেক্সটেক্স; লেনদেন হয় যথাক্রমে ৪৬ কোটি ৩৭ লাখ টাকা ও ৪৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের শেয়ার। এর পরে ছিল যথাক্রমে প্রাইম ফাইন্যান্স, বে-লিজিং, ম্যাকসন্স স্পিনিং, পিপলস লিজিং, ইউনাইটেড এয়ারওয়েজ, আফতাব অটো, শাইনপুকুর সিরামিক্স, গ্রামীণফোন প্রভৃতি।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১৫৪টিরই দর বৃদ্ধি পায়, কমে ২৭টির ও অপরিবর্তিত থাকে ৫টির দর। নির্বাচিত খাত সূচক দুই দশমিক ২০ পয়েন্ট বা ২১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ক্লোজ হয় ১০১১৯ পয়েন্টে। এদিন মোট লেনদেন হয় ৭৯ কোটি ৫২ লাখ টাকা মূল্যের শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/07/2011 3:27 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | বিনিয়োগকারীদের সুবিধায় আসছে 'বাই ব্যাক'
Mon, Mar 7th, 2011 12:18 pm BdST
ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের জন্য 'বাই ব্যাক' নিয়ম চালু করতে যাচ্ছে সরকার, যা হলে বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাবেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে এতে বাই ব্যাক করার নিয়ম অন্তর্ভুক্ত করে তা সংসদে পাসের জন্য চলতি অধিবেশনেই উপস্থাপন করা হবে।
বাই ব্যাক হলো- প্রিমিয়ামসহ কোনো শেয়ারের প্রাথমিক মূল্যে বাজারে আসার পর ওই মূল্যের কম দামে শেয়ার বিক্রি হলে ওই কোম্পানি তখন বাজার থেকে শেয়ার কিনে নিতে বাধ্য হবে।
বর্তমান কোম্পানি আইনে এ নিয়ম নেই। দেশের পুঁজিবাজারে সা¤প্রতিক ধসের পর এ নিয়ম চালুর ঘোষণা দেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান প্রস্তাবিত এ আইনকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, "বাই ব্যাক চালু হলে বিনিয়োগকারীরাও লাভবান হবেন, আবার সংশ্লিষ্ট কোম্পানি শেয়ার ফেরৎ নিলে তার ইপিএস (শেয়ার প্রতি আয়) বাড়বে।"
সোমবার সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও রুগ্ন শিল্প সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, "সংশোধিত কোম্পানি আইন সংসদে উপস্থাপনের আগে খসড়া তৈরির সময় স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।"
সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, "আমরা কোম্পানি আইনে বাই ব্যাক অন্তর্ভুক্ত করার কথা বলেছি। এটা চালু হলে ডেফিনিটলি মার্কেটে একটা ভালো রকমের ইমপ্র"ভমেন্ট হবে।"
যুক্তরাষ্ট্র ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ নিয়ম চালু রয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে রুগ্ন শিল্প নিয়েও আলোচনা হয়। এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন, "আমরা রুগ্ন হয়ে যাওয়া ২৮০টি নন টেক্সটাইল ও ১৮০টি টেক্সটাইল মিলের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।"
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সুদ মওকুফে আগের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলেও নতুন করে কোনো সুদ মওকুফ করা হবে না।
|
|
|
| 03/07/2011 3:29 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা
ঢাকা, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০১০ সালের জন্য ৪৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে কোম্পানির শেয়ারপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে ৪৩ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। কর্পোরেট ডিক্লেয়ারেশনের কারণে আজ কোম্পানিটির কোন মূল্যসীমা থাকছে না। ১৬ মার্চ রেকর্ডের দিন ধার্য করা হয়েছে। ২০১০ সালের কোম্পানির হিসাব বিবরণীতে শেয়ারপ্রতি আয় ৪৭ টাকা ৯৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ১০৪ দশমিক ০১ টাকা। এছড়া ট্যাঙ্ পরিশোধের পর মোট আয় দুই'শ ৮৭ কোটি ৮৫ লাখ টাকা। ১০ এপ্রিল হোটেল সোনারগাঁয়ে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
(শীর্ষ নিউজ ডটকম/এইচএমএম/মউ/১৪.৫৫ঘ.)
|
|
|
| 03/07/2011 3:31 am |
 Moderator Forum Addict

Regist.: 01/09/2011 Topics: 31 Posts: 155
 OFFLINE | চট্টগ্রামে শেয়ার কেলেংকারি অনুসন্ধানে ২ দিনের সফরে তদন্ত কমিটি
চট্টগ্রাম, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): শেয়ার বাজারে কেলেংকারির কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি ২ দিনের সফরে চট্টগ্রামে তদন্ত শুরু করেছে। রোববার তদন্তের প্রথমদিন তদন্ত কমিটি নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মিলনায়তনে সিএসইর বর্তমান ও সাবেক সভাপতি এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। কমিটির প্রধান ড. ইব্রাহিম খালেদের নেতৃত্বে ২ সদস্যের অপরজন হলেন বিআইবিএম'র পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানা যায়, তদন্ত কমিটির কাছে সিএসই কর্মকর্তারা শেয়ারবাজারে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে দায়ী করে নতুন করে ঢেলে সাজানোর তাগিদ দেন। তারা শেয়ারবাজার পরিচালনায় এসইসির দুর্বলতা ও অসততার কথা উল্লেখ করে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক দর নির্ধারণে অযাচিত হস্তক্ষেপ ও প্লেসমেন্ট শেয়ার বণ্টনে দুর্নীতির অভিযোগ আনেন। অর্থমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও কেন সরকারি শেয়ার বাজারে আসেনি সে বিষয়টিও তদন্ত করতে কর্মকর্তারা কমিটিকে অনুরোধ করেন।
বৈঠক শেষে তদন্ত কমিটির প্রধান ড. ইব্রাহিম খালেদ সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন, '৯৬ সালে শেয়ার কেলেংকারিতে যারা জড়িত ছিল তারা এবারো শেয়ার বিপর্যয়ে জড়িত থাকতে পারে। '৯৬ সালের মতো এবারো আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেয়ার বাজারে বিপর্যয় কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। তবে শেয়ার বাজার বিপর্যয়ে সরকারের ভেতরে বা বাইরে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমপর্ক রয়েছে এমন কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৈঠকে সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ ছাড়াও সাবেক সভাপতি সালমান ইসপাহানি, হাবিবুল্লাহ খান, এমকে মহিউদ্দিন ও নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২ দিনের তদন্তে শনিবার রাতে কমিটি চট্টগ্রামে আসেন। সোমবার সকালে এসইসি'র সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তারা ঢাকা ফিরে যাবেন।
(শীর্ষ নিউজ ডটকম/এসআই/সাদি/০১.৩০ঘ.)
|
|
|
| 03/07/2011 6:19 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | জেড ক্যাটাগরির শেয়ারে ঋণ দেয়ায় ১২ ব্রোকারেজ হাউজকে জরিমানা
ঢাকা, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডটকম)
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির শেয়ারে ঋণ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ১২ ব্রোকারেজ হাউজকে জরিমানা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংশ্লিষ্ট ১২ ব্রোকারেজ হাউজের প্রতিটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- নভেলী সিকিউরিটিজ, সালাম এন্ড কোম্পানি, আজম সিকিউরিটিজ, আল মুনতাহা সিকিউরিটিজ, সাবভেলী সিকিউরিটিজ, সিকিউরিটিজ ব্রোকিং এন্ড ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, ওয়াইফেং সিকিউরিটিজ, মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ, এলায়েন্স সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ ও ডিএসএফএম সিকিউরিটিজ। এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
২০০৯-১০ সালে ২৩টি ব্রোকারেজ হাউজ এসইসির বিধি লঙ্ঘন করে পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়ে গ্রাহকদের ঋণ প্রদান করে। এতে দুর্বল মৌলভিত্তির শেয়ারের দর অতি মূল্যায়িত হয়। বিষয়টি এসইসির নির্দেশে ডিএসই তদন্ত করে। ডিএসইর তদন্তের ভিত্তিতে এসইসি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে শুনানির জন্য নোটিশ দেয়। শুনানিতে ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরবর্তীতে ২৩টি ব্রোকারেজ হাউজ অনিয়মের অভিযোগ স্বীকার করে এসইসির কাছে ক্ষমা প্রার্থনা করে।
গত বছর ২৮ ডিসেম্বর এসইসির নিয়মিত সভায় ব্রোকারেজ হাউজগুলোর রিভিউ পিটিশন খারিজ করে শাস্তি হিসেবে জরিমানার সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে ১২টি ব্রোকারেজ হাউজকে এক লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত হয়। অভিযুক্ত বাকি ব্রোকারেজ হাউজগুলোকে কমিশনের পরবর্তী সভায় জরিমানা করা হবে বলে এসইসির কর্মকর্তারা জানিয়েছেন।
(শীর্ষ নিউজ ডটকম/ এএম/ মউ/ এআই/ ১৫.৩৩ঘ)
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/07/2011 6:31 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | পুঁজিবাজার চাঙা
ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দেশের দুই পুঁজিবাজারেই চাঙাভাবের মধ্য দিয়ে চলছে দিনের লেনদেন। সাধারণ সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।
সোমবার লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৪৪ পয়েন্ট বাড়ে এবং তা পরবর্তীতেও অব্যাহত ছিলো। দুপুরে তা প্রায় ৩০০ পয়েন্ট স্পর্শ করে।
দুপুর ২টা ৩০ মিনিটে সূচক ছিলো ৫৮৩৬ দশমিক ৩১, যা দিনের শুরুর চেয়ে ৫ দশমিক ৪ শতাংশ বা ২৯৯ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ৭২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২টির।
রোববার সপ্তাহের শুরুর দিনে ওঠানামার মধ্যেও শেষ পর্যন্ত সূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়েছিলো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে ঊর্ধ্বমুখী ভাব বজায় রয়েছে।
সেখানে সকাল ২টা ৩৪ মিনিটে সিলেক্টিভ ক্যাটাগরি পদ্ধতিতে সূচক ১৭৫ পয়েন্ট বেড়ে ১০২৯৪ দশমিক ৮০ এ অবস্থান করছিলো।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯টির। ৬টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৪০ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/07/2011 6:32 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | ঊর্ধ্বমুখি ধারায় পুঁজিবাজার
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঊর্ধ্বমুখি ধারায় ফিরেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। পাশাপাশি সূচক এবং লেনদেনও বেড়েছে।
এদিন ডিএসই’তে মোট ২৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির ও কমেছে ১৪টি কোম্পানির। কোনো কোম্পানির দাম অপরিবর্তিত থাকেনি।
একই সঙ্গে সাধারণ সূচক ২৪৩ পয়েন্ট বা ৪.৩ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৭শ’ ৭৯ পয়েন্টে উঠে আসে। সার্বিক সূচক ২০২ পয়েন্ট বেড়ে চার হাজার ৭শ’ ৯৬ পয়েন্টে পৌঁছে। ডিএসই’তে মোট লেনদেন হয় ৮২১ কোটি টাকার কিছু বেশি। রোববার মোট ৫৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
এদিন ডিএসই’তে দাম বাড়ার দিক দিয়ে শীর্ষ দশ কোম্পানি হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, অ্যাকটিভ ফাইন ক্যামিকেল, দেশবন্ধু পলিমার, সিএমসি কামাল, প্রাইম ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস, রূপালী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার ব্যাংক।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স লিমিটেড, ম্যাকসনস স্পিনিং মিলস, ইউনিয়ন ক্যাপিটাল, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড(পিএলএফএসএল), গ্রামীণফোন, আফতাব অটোমোবাইলস, সাউথইস্ট ব্যাংক, গোল্ডেন সন ও ইউনাইটেড এয়ারওয়েজ।
অন্যদিকে, সিএসই’তে মোট ১৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৭টির ও অপরিবর্তিত ছিল ৩ টি কোম্পানির। পাশাপাশি সিএসই সিলেক্টিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৪শ’ ৪৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫শ’৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১১ |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
|