Page 1 / 1
NEWS 06.05.2011
05/06/2011 12:52 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Prothom Alo
তবু বাজারে দরপতন
বিনিয়োগ শুরু করেছে বাংলাদেশ ফান্ড
নিজস্ব প্রতিবেদক

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফান্ড গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ-কার্যক্রম শুরু করেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে ফান্ডটির কার্যক্রম শুরু হয়। তবে বিনিয়োগ-কার্যক্রম শুরু হলেও বাজারে তা খুব একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং এদিনও দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, তদন্ত প্রতিবেদন-পরবর্তী সরকারের পদক্ষেপ নিয়ে সংশয়, তারল্য সংকটসহ নানা কারণে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আস্থার সংকটে ভুগছেন। এ পরিস্থিতিতে তাঁদের অনেকেই একটু সুযোগ পেলে শেয়ার বিক্রি করে দিয়ে ভালো সময়ের জন্য অপেক্ষা করার নীতি গ্রহণ করছেন।
এ ধরনের বিনিয়োগকারীরাই বাংলাদেশ ফান্ডের কার্যক্রম শুরু হওয়াটাকে শেয়ার বিক্রির জন্য একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করেন। তাঁরা বলেন, বাংলাদেশ ফান্ড এলে শেয়ারের দাম বাড়বে। গত কয়েক দিন বাজারে এ গুঞ্জন ছিল। তাই সকালে যখন দাম বেড়েছে, তখনই প্রচুর বিক্রির চাপ চলে আসে। যা দরপতনকেই ত্বরান্বিত করে।
আবার বিনিয়োগকারীদের একটি অংশ লোকসান সমন্বয় করতে নিটিংয়ের (আর্থিক সমন্বয় সুবিধার) দিকে ঝুঁকে পড়েছেন। তাঁদের অনেকে সকালে শেয়ার কিনেছিলেন, বাংলাদেশ ফান্ডের কারণে দাম বাড়লে বিকেলে হাতে থাকা অন্য শেয়ার বিক্রি করে লেনদেন সমন্বয় করবেন এ আশায়।
কিন্তু দাম না বাড়লেও বিকেলে তাঁদের শেয়ার বিক্রি করে সমন্বয় করতে হয়েছে, যা বিক্রির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। আর এসব কারণেই গতকাল লেনদেনের পরিমাণ বেড়েছে।
গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হলেও দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে গতকাল হাতবদল হয়েছে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৫৩১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫০ কোটি টাকা বেশি।
Quote   
05/06/2011 12:52 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Prothom Alo
এমআই সিমেন্টের তালিকাভুক্তি
সিএসইতে রোববার থেকে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক

অনেক টানাহেঁচড়ার পর অবশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগামী রোববার থেকে এমআই সিমেন্ট ফ্যাক্টরির শেয়ার লেনদেন শুরু হচ্ছে।
স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ গতকাল নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে কোম্পানিটিকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়। এর ফলে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কিছুটা হলেও দূর হলো।
তবে একই ধরনের নির্দেশনা থাকার পরও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে তালিকাভুক্তি না দেওয়ায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ারধারীদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ডিএসইর ব্রোকারেজ হাউসের মাধ্যমে আবেদন করে যাঁরা শেয়ার পেয়েছেন, তাঁরা শেয়ার বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিএসইর সদস্য ব্রোকারেজ হাউসে সংযোগ হিসাব খুলে প্রাথমিক শেয়ারধারীরা তাঁদের শেয়ার বিক্রি করতে পারবেন। এতে হয়তো তাঁদের সংশয় কিছুটা কাটবে। কিন্তু ডিএসইর তালিকাভুক্তি না দেওয়ার বিষয়টি সঠিক হয়নি। এসইসি তালিকাভুক্তিকরণ সংশ্লিষ্ট ধারার উল্লেখ করেই দুই স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটিকে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু ডিএসই তা পরিপালন না করে এসইসির আদেশ অমান্য করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
জানা গেছে, ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তালিকাভুক্তি দিতে রাজি থাকলেও পরিচালনা পর্ষদের কয়েকজন প্রভাবশালী সদস্যের তীব্র আপত্তির মুখে তারা কিছু করতে পারেনি।
শেয়ারবাজারে ধসের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি সরকার বুক বিল্ডিং পদ্ধতিতে এমআই সিমেন্টসহ দুটি কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত হয়েছে উল্লেখ করে তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। পরে সরকারের নির্দেশে শর্তসাপেক্ষে তালিকাভুক্তির উদ্যোগ নেয় এসইসি।
তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে বরাদ্দমূল্যের চেয়ে শেয়ারের বাজারদর কমে গেলে প্রাথমিক শেয়ারধারীদের কোম্পানির উদ্যোক্তা পরিচালকেরা ক্ষতিপূরণ দেবেন—এ শর্তে কোম্পানিটিকে তালিকাভুক্তির নির্দেশ দেয় এসইসি।
এসইসির নির্দেশ মেনে কোম্পানিটি ক্ষতিপূরণের বিপরীতে নিরাপত্তা জামানত হিসেবে ৫০ লাখ শেয়ার ডিএসইতে জমা দিয়েছে। একই সঙ্গে কোম্পানির এস্ক্রো হিসাবে পাঁচ কোটি টাকা জমা রাখা হয়েছে।
Quote   
05/06/2011 12:53 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily Janakantha
বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ কার্যক্রম শুরু
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরার প্রত্যাশা উদ্যোক্তাদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বহুল আকাঙ্কিত পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইসিবির আইএসটিসিএল হলে আয়োজিত অনুষ্ঠানে ফান্ডের কার্যক্রম উদ্বোধন করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বড় আকারের এই ফান্ড দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, 'বাংলাদেশ ফান্ড গঠন পুঁজিবাজারের ইতিহাসে একটি মাইলফলক। এই ফান্ডটি সেকেন্ডারি মার্কেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর সেকেন্ডারি মার্কেট গতিশীল থাকলে প্রাইমারী মার্কেটের প্রতিও মানুষ আকৃষ্ট হবে।'
তিনি আরও বলেন, এককথায় ফান্ডটি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে বাজার স্থিতিশীল করতে সহায়তা করবে। অন্যদিকে এই ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা আকর্ষণীয় মুনাফা অর্জন করতে পারবেন।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ফায়েকুজ্জামান বলেন, 'গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ দরপতনের ঘটনা ঘটে। এর ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমতে থাকে। এমন এক ক্রান্তিকালে বাজারে স্থিতিশীলতা আনতে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডটি গঠনের সিদ্ধন্ত নেয়া হয়।'
বাজারের গভীরতা সৃষ্টি, স্থিতিশীলতা আনয়ন, শক্তিশালী তহবিল গঠন ও বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফা প্রদানের লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার এই তহবিলটি গঠন করা হয়েছে বলেও জানান আইসিবির এমডি।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী জাহাঙ্গীর মিয়া বক্তব্য রাখেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী শফিউল আজম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু মোঃ রাজি হাসান, সেনা কল্যাণ ভবনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী, সোনালী ব্যাংকের এমডি হুমায়ুন কবীর, জনতা ব্যাংকের এমডি এসএম আমিনুর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আব্দুল হামিদ, রূপালী ব্যাংকের এমডি শেখ আহমেদ, বিডিবিএলের এমডি মোঃ জিলস্নুর রহমান, সাধারণ বীমা কর্পোরেশনের এমডি রেজাউল করীম, জীবন বীমার এমডি পরিৰিৎ দত্ত চৌধুরী আইসিবির সচিব মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তারল্য সঙ্কট কাটিয়ে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গত ২৮ ফেব্রম্নয়ারি একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধানত্ম নেয়া হয়। ফান্ডটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা। পরবর্তীতে ফান্ডটির নাম দেয়া হয় 'বাংলাদেশ ফান্ড', যা একটি ওপেন এ্যান্ড মিউচু্যয়াল ফান্ড। ফান্ডটির ৭৫ শতাংশ পুঁজিবাজারে এবং বাকি ২৫ শতাংশ মুদ্রা বাজারে বিনিয়োগ করা হবে। এ ছাড়া পরবর্তীতে ফান্ডটির আকার আরও বাড়তে পারবে।
এ ছাড়া মিউচু্যয়াল ফান্ডটির প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। প্রতি ১০০টি ইউনিটে একটি মার্কেট লট। এ হিসেবে প্রতি লটের দাম পড়বে এক লাখ টাকা। আইসিবির ওটিসি মার্কেটে ফান্ডটি লেনদেন হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবে।
Quote   
05/06/2011 12:54 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily Janakantha
এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করেছে সিএসই
রবিবার থেকে লেনদেন ॥ এসইসির নির্দেশনা পুনর্বিবেচনার অনুরোধ ডিএসইর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসরণ করে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে (ক্রাউন সিমেন্ট) তালিকাভুক্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী রবিবার থেকে এই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। এসইসির নির্দেশনা পেলে একইভাবে মবিল যমুনা লুব্রিক্যান্ট (এমজেএল) বাংলাদেশ লিমিটেডকে তালিকাভুক্ত করা হবে বলে সিএসই সূত্রে জানা গেছে।
অন্যদিকে নির্ধারিত সময় পার হলেও এমআই সিমেন্টের তালিকাভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই)। তালিকাভুক্তির বিষয়ে জারি করা নির্দেশনাটি পুনর্বিবেচনার জন্য ডিএসইর পৰ থেকে এসইসিকে অনুরোধ জানানো হয়েছে। তবে প্রাথমিক শেয়ার বরাদ্দপ্রাপ্তদের ক্ষতিপূরণ দেয়ার শর্তে এমআই সিমেন্টকে তালিকাভুক্তির নির্দেশনা পরিবর্তন করা হবে না বলে এসইসি সূত্রে জানা গেছে।
লেনদেন শুরুর পর ছয় মাসের মধ্যে শেয়ারের বাজার মূল্য বরাদ্দ মূল্যের নিচে নেমে গেলে পরিচালকদের পৰ থেকে ৰতিপূরণ প্রদানের শর্তে এমআই সিমেন্টকে তালিকাভুক্তির জন্য গত ২৬ এপ্রিল এসইসির পৰ থেকে দুই স্টক এঙ্চেঞ্জকে নির্দেশনা দেয়া হয়। এসইসি অনুমোদিত শর্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন শুরুর পর ৬ মাসের মধ্যে শেয়ারের দর বরাদ্দ মূল্যের নিচে নেমে গেলে এমআই সিমেন্টের পরিচালকরা সংশিস্নষ্ট শেয়ারহোল্ডারদের ৰতিপূরণ প্রদান করবে। এজন্য লেনদেন শুরম্নর আগেই কোম্পানির পরিচালকরা স্টক এঙ্চেঞ্জের তত্ত্বাবধায়নে নির্ধারিত ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা রাখবেন।
এছাড়া পরিচালকদের ৭৫ লাখ শেয়ার ডিএসই ও সিএসইর জিম্মায় রৰিত থাকবে। কোম্পানির পরিচালকরা এসব শর্ত মেনে নিয়ে লিখিত অঙ্গীকারনামা পেশ করেছেন। প্রাথমিক শেয়ারধারীরা তাদের শেয়ার বিক্রি করে ৰতিগ্রসত্ম হলে ব্রোকারেজ হাউসগুলো আর্থিক ক্ষতির পরিমাণ কোম্পানিকে অবহিত করবে। পরে নির্দিষ্ট ব্যাংক হিসাব থেকে বিনিয়োগকারীদের ৰতির সমপরিমাণ টাকা পরিশোধ করা হবে। নির্দিষ্ট ব্যাংক হিসাবে টাকা না থাকলে স্টক এঙ্চেঞ্জে রৰিত শেয়ার বিক্রি করে ৰতিপূরণের ব্যবস্থা করা হবে। এজন্য পরিচালকদের নির্দিষ্ট পরিমাণ শেয়ারের ওপর লক-ইন তুলে নেয়ারও নিশ্চয়তা দিয়েছে এসইসি।
এসইসির পৰ থেকে নির্দেশনা জারির পর শর্ত অনুযায়ী এমআই সিমেন্টের পৰ থেকে নির্দিষ্ট ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা দেয়া হয়েছে। পাশাপাশি পরিচালকদের শেয়ার থেকে সিএসইতে ২০ লাখ এবং ডিএসইতে ৫৫ লাখ শেয়ার জমা দেয়া হয়েছে। এছাড়া সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ৰতিপূরণ প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে।
সিকিউরিটি এ্যান্ড এঙ্চেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ অনুযায়ী বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে কিংবা পুঁজিবাজার উন্নয়নের স্বার্থে প্রয়োজন মনে করলে এসইসির পৰ থেকে স্টক এঙ্চেঞ্জসহ পুঁজিবাজারের সঙ্গে সংশিস্নষ্ট যে কোন প্রতিষ্ঠানকে যে কোন বিষয়ে লিখিত নির্দেশনা দিতে পারে। এসইসির এ ধরনের নির্দেশনা পরিপালন করা সংশিস্নষ্ট প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। ফলে এমআই সিমেন্টের তালিকাভুক্তি বিষয়ে জারি করা নির্দেশনা পরিপালনে স্টক এঙ্চেঞ্জ বাধ্য। এজন্য পরিচালনা পর্ষদের অনুমোদন বা মতামতের প্রয়োজন নেই। এই প্রক্রিয়া অনুসরণ করেই সিএসই কোম্পানিটিকে তালিকাভুক্ত করেছে।
কিন্তু এসইসির নির্দেশনা পরিপালন না করে ডিএসইর পৰ থেকে এটি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে পরিচালনা পর্ষদের নেতিবাচক অবস্থানের কারণেই তাৎৰণিকভাবে এসইসির নির্দেশনা পরিপালন করা সম্ভব হয়নি। কমিশনের নির্দেশনা উপেৰা করার সুযোগ না থাকায় কৌশল হিসেবে এটি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। তবে ডিএসইর এই অনুরোধ বিবেচনা করা হবে না বলে এসইসি সূত্রে জানা গেছে।
এদিকে তালিকাভুক্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী রবিবার থেকে সিএসইতে এমআই সিমেন্টের শেয়ার লেনদেন শুরম্ন হচ্ছে। ফলে সিএসইর আওতাধীন ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই শেয়ারটি লেনদেন করতে পারবেন। তবে শেষ পর্যনত্ম ডিএসই এই কোম্পানিকে তালিকাভুক্ত না করলে এই স্টক এঙ্চেঞ্জের বিনিয়োগকারীরা কিছুটা দুর্ভোগে পড়বেন। সেক্ষেত্রে ডিএসইর আওতাধীন ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা সিএসইর কোন ব্রোকারেজ হাউসের সংযোগ (লিংক) হিসাব খুলে তাদের শেয়ার বিক্রি করতে পারবেন।
Quote   
05/06/2011 12:55 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily Janakantha
পুঁজিবাজার সংস্কারে ঘোষিত 'রোডম্যাপ' বাসত্দবায়নে সংশয়
অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে এসইসির নির্দোষ দুই সদস্যকে পদত্যাগের চাপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্তদের বিরম্নদ্ধে ব্যবস্থা না নিয়ে সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নির্দোষ দুই সদস্যকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করায় তদনত্দ কমিটির সুপারিশ বাসত্দবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসইসি পুনর্গঠনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করলেও সে অনুযায়ী পদৰেপ নেয়া হচ্ছে না। ওই পরিকল্পনা অনুযায়ী নতুন চেয়ারম্যান ও দু'টি শূন্য পদে সদস্য নিয়োগ করার পর বর্তমান সদস্যদের পদত্যাগের উদ্যোগ নেয়ার কথা। কিন্তু অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে কী কারণে সবার আগে দুই সদস্যকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে_ বাজার বিশেস্নষক ও বিনিয়োগকারীদের কাছে তা বোধগম্য হচ্ছে না। পুনর্গঠনের এই প্রক্রিয়ায় ভেতর থেকে কোন একটি মহল সরকারকে বিভ্রানত্দ করছে বলে অনেকের ধারণা। অভিযুক্তদের আগে নিরপরাধ কর্মকর্তাদের বিরম্নদ্ধে ব্যবস্থা গ্রহণের ফলে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে বলে বিশেস্নষকরা মনে করছেন।
পুঁজিবাজার সম্পর্কিত তদনত্দ কমিটির সুপারিশ বাসত্দবায়নের পরিকল্পনা হিসেবে গত শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছিলেন, তদনত্দ কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের প্রথম পদৰেপ হিসেবে কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। চুক্তিসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দু'চার দিনের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। চেয়ারম্যানের পাশাপাশি এসইসিতে দু'জন নতুন সদস্য নিয়োগ দেয়া হচ্ছে বলেও তিনি জানান। এরপর বর্তমানে দায়িত্বে থাকা দু'জন সদস্যকেও যথাসময়ে চলে যেতে হবে বলে অর্থমন্ত্রী জানান।
কিন্তু অর্থমন্ত্রী ঘোষিত দু'চারদিন পার হলেও এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়নি। এরমধ্যে আইপিডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক চাকলাদার মনসুরম্নল আলমকে ওই পদে নিয়োগের বিষয়টি চূড়ানত্দ করা হয়। কিন্তু নেতিবাচক কর্মকা-ে জড়িত থাকার দায়ে আইপিডিসি থেকে অপসারণসহ বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকা-ের তথ্য প্রকাশ হয়ে পড়ায় তার নিয়োগের বিষয়টি বাতিল করা হয়েছে। কিন্তু আগে থেকেই খোঁজ-খবর না নিয়ে এসইসি চেয়ারম্যানের মতো গুরম্নত্বপূর্ণ পদে একজন বিতর্কিত ব্যক্তির নাম চূড়ানত্দ করা সরকারের সংশিস্নষ্ট নীতি-নির্ধারকদের সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। মনসুরম্নল আলমকে এসইসি চেয়ারম্যান পদে বসানোর জন্য পুঁজিবাজারে কারসাজির দায়ে অভিযুক্ত কয়েক জন প্রভাবশালী ব্যক্তি সক্রিয় ছিলেন বলে গুজব উঠেছে।
জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে না ফেরা পর্যনত্দ এসইসির চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেয়া হবে না। কিন্তু অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে বর্তমান দুই সদস্যকে পদ ছাড়তে চাপ দেয়া হচ্ছে। গত মঙ্গলবার এসইসি সদস্য মোঃ ইয়াছিন আলীকে অর্থ মন্ত্রণালয়ে ডেকে নিয়ে পদত্যাগপত্র পেশের অনুরোধ জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। আরেক সদস্য মোঃ আনিসুজ্জামানকেও টেলিফোন করে পদত্যাগের অনুরোধ জানানো হয়। এই দুই সদস্যই সরকারের ইচ্ছা অনুযায়ী পদত্যাগে সম্মতি প্রকাশ করেছেন। তা সত্ত্বেও অর্থমন্ত্রী দেশে ফেরার আগেই তাদের পদত্যাগের জন্য বিভিন্নভাবে তাগাদা দেয়া হয়েছে বলে জানা গেছে।
Quote   
05/06/2011 12:56 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
CSE okays MI Cement listing
Star Business Report

Chittagong Stock Exchange yesterday approved the listing of MI Cement as per the directives of the Securities and Exchange Commission although the Dhaka bourse did not give the approval to the company.

Fakhor Uddin Ali Ahmed, CSE president, said, “We approved the listing of MI Cement by following the directives of the SEC. The company's share trading will start on Sunday.”

Muktar Hossain Talukder, chief finance officer of MI Cement, said: “The CSE has approved our listing process by following our conditions.”

However, Dhaka bourse on Tuesday requested the SEC to ask the company to return the initial public offering money to investors.

Earlier, MI Cement proposed that sponsor directors compensate the investors if its share prices go below the offer price within the first six months of trading.

As per the data available with the Dhaka bourse, earnings per share of the company is Tk 93.87 and net asset value is Tk 37.01 per share as of June 2009.
Quote   
05/06/2011 12:56 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Stocks fall despite cash pumps
Star Business Report

Stocks slumped yet again as panic sell-offs marked the trading session yesterday, while institutional investors remained inactive despite investments from the Investment Corporation of Bangladesh (ICB).

The benchmark general index of Dhaka Stock Exchange slumped 73 points, or 1.23 percent, to close at 5,899 points, while the selective categories index of Chittagong Stock Exchange lost 137 points, or 1.27 percent, to close at 10,593.

Khairul Hossain, chairman of ICB, said, “Market dropped as some big institutional investors adopted a wait-and-see policy.”

The ICB will go for big buying of shares from the next week, he added.

Meanwhile, the Bangladesh Fund has begun pumping money into the sagging stockmarket with the purchase of a lot of 50 shares of government-run Titas Gas.

Md Fayekuzzaman, managing director of the ICB, said, “This fund will play a good role to keep the market steady.” “We will buy good shares with sound fundamentals,” he said.

Banks lost 0.42 percent yesterday, while non-banks 1.63 percent, telecommunication 0.64 percent, pharmaceuticals 1.56 percent, and fuel and power 1.44 percent.
Quote   
05/06/2011 12:57 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
MI Cement makes debut on CSE Sunday
FE Report

Chittagong Stock Exchange (CSE) Thursday gave listing permission to MI Cement in compliance with a directive from the regulator.

Recently capital market watchdog, Securities And Exchange Commission (SEC) gave directive to DSE and CSE to enlist MI Cement in order to protect the investor's interest.

Following the directive CSE secretariat decided that MI Cement will start trade from Sunday.

Earlier, Dhaka Stock Exchange (DSE) board turned down the MI Cement listing application by making a appeal to the capital market regulator to reconsider their directive. They opined rather giving listing permission to the MI Cement it will be wise to refund the investor's IPO money in the current market situation.

Sources in the DSE said, in an official letter sent to the SEC, DSE has explained in which ground they opined in favour of refunding the money to the investors.

When contacted CSE president Fakhhor Udddin Ali Ahmed told FE: "we have found that the financial fundamentals of MI Cement remained quite strong to get listing permission in the bourses".

According to the submitted financial report to the CSE, MI Cement Earning Per Share (EPS) stood at 5.53 for nine months and Net Asset Value (NAV) Tk 50.93 per share.

MI Cement offered cash compensation in case of any primary shareholders sells their share under the indicative price within six months of trading from its directors' money. They have opened a bank account by depositing Tk 500 million to compensate the investors in the first stage.

The officials of MI Cement decided to deposit additional money, if requires.

In addition to that, MI Cement authority will also transfer 2 million shares of company directors in favour of the CSE account as part of the compensation plan. SEC has given waiver in the first six months as lock in period for shares of directors portion.

According to the existing law, manufacturing company sponsor portion has a lock-in period of three years from the date of listing. .

Each indicative share price has been fixed at Tk 111.60 against face value of Tk10 each.

Meanwhile, CSE president informed that investors who has BO account with a DSE member will be able to transact MI Cement shares through opening a link account with the CSE member.
Quote   
05/06/2011 12:58 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
DSE news in brief

Agrani Ins recommends 10pc stock dividend

The board of directors of Agrani Insurance Company Ltd has recommended 10 per cent stock dividend for the year that ended on December 31, 2010. The board of directors has also decided to increase the authorized capital of the company from Tk 200 million to Tk 500 million subject to the approval of the shareholders and the regulatory bodies. The annual general meeting (AGM) of the company will be held at Institution of Diploma Engineers, Bangladesh, 160/A, Kakrail, VIP Road, Dhaka at 10:00am on June 26. The record date is May 16. The company has stated EPS of Tk 17.49, NAV per share of Tk 132 and NOCFPS of Tk 6.64 for the year that ended on December 31, 2010.

Spot trading

Islami Ins: Trading of the shares of Islami Insurance Bangladesh Limited will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 19. Trading of the shares of the company will remain suspended on record date on May 22.

Beximco Pharma: Trading of the shares of Beximco Pharma will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Shinepukur Ceramics: Trading of the shares of Shinepukur Ceramics Limited will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May11.

BEXIMCO: Trading of the shares of BEXIMCO will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

BEXTEX: Trading of the shares of BEXTEX Limited will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Beximco Synthetics: Trading of the shares of Beximco Synthetics will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Bd Thai Aluminium: Trading of the shares of Bd Thai Aluminium will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Monno Jute Stafflers: Trading of the shares of Monno Jute Stafflers will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Renata Ltd: Trading of the shares of Renata Ltd will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Karnaphuli Ins: Trading of the shares of Karnaphuli Insurance will be allowed only in the spot market and block/odd lot transactions will also be settled as per spot settlement cycle with cum benefit from May 8 to May 10. Trading of the shares of the company will remain suspended on record date on May 11.

Exim Bank credited 'AA-'

The Credit Rating Information and Services Limited (CRISL) has rated Export Import (Exim) Bank of Bangladesh as "AA-" in the long term and "ST-2" in the short term in consideration of financials of the bank up to December, 2010 and other relevant quantitative as well as qualitative information up to the date of rating declaration.

National Tea reschedules board meet

The authorities of National Tea have stated that the meeting of the board of directors of the company will now be held on May 15, 2011 at 6:00pm instead of 2:00pm to consider, among others, audited financial statements of the company for the year that ended on December 31, 2010.

—DSE Online
Quote   
05/06/2011 12:58 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
Bangladesh Fund fails to attract investors
FE Report

Dhaka stocks closed lower Thursday, despite debut trading of 'Bangladesh Fund' as big and institutional investors remained away from the market following government's stand to re-investigate probe against big players.

The 'Bangladesh Fund' could not make any positive impact in the market as big and institutional investors remained idle, dealers said.

The largest ever mutual fund failed to spur the investors' sentiment as the major index shed more than 73 points on the day, said a leading stock broker.

The open-ended mutual fund with Tk 5 billion initial capital entered the market Thursday and started to invest with purchasing of a lot of 50 shares of government-run Titas Gas; a day after the Securities and Exchange Commission's approved its registered trust deed.

Investors showed their enthusiasm just for initial two hours of the trading in response to the news that the fund entered into market. But later the index gradually went to the negative terrain and finally closed 73 points lower.

However, Dhaka Stock Exchange (DSE) major index DGEN shot up almost 80 points just after five minutes of start of the trading. Finally DGEN fell by 73.69 points or 1.23 per cent to close at 5,899.40 points.

Most of the issues traded on the day lost in prices as out of 245 issues traded, only 25 advanced, 214 declined and six remained unchanged.

The broader All Shares Price Index (DSI) went down by 59.65 points or 1.20 per cent to close at 4,907.17. The DSE-20 index comprising blue-chip shares lost 40.69 points or 1.06 per cent to 3,796.60.

Capital market analyst Akter H Sannamat said the big market players and their associates, who made big volume of trade are far from the market as the government plans to re-investigate against them.

"The big investors and their associates, who made big volume of trade are now keeping safe distance from the market and many of them gradually sell-off shares instead of buying, fearing possible government action," said Mr Sannamat.

"All the big investors did not play foul in the recent market debacle, so government should clear it against whom they are going to take decision ," he said.

He said only "Bangladesh Fund' could not bring the market stability. To bring the market stability, it needs constructive, thoughtful and collective effort of all concerned."

"Investors remained skeptical of the opening hike of the benchmark and did not indulge in the rising trend. Rather investors took 'wait and see' policy to observe the market behavior in coming sessions before going for fresh exposure," said LankaBangla Securities in its daily market commentary.

All the sectors lost on the day with textile sector suffered the most and lost 2.78 per cent.

Banks lost 0.42 per cent, NBFIs 1.63 per cent, telecommunications 0.64 per cent, Pharmaceuticals 1.56 per cent and fuel and power 1.44 per cent.

Among the notable losers -- mutual fund sector 1.37 per cent, general insurance 1.72 per cent, life insurance 1.76 per cent, cement 0.91 per cent, ceramics 2.57 per cent and tannery lost 0.95 per cent on the day.

However, the total turnover value increased and stood at Tk 5.3 billion (US$ 74.9 million), which is 39.4 per cent higher compared to the previous session.

The state run oil company, Titas Gas emerged as the top turnover list with shares worth Tk 257.53 million changing hands.

The other turnover leaders were Beximco Limited, UCBL, BSRM Steels, Bextex Limited, RN Spinning, National Bank, One Bank, Aftab Automobiles and United Airways.

Dhaka Insurance was the highest gainer posting a rise of 6.25 per cent. It was followed by Glaxo SmithKline, Takaful Insurance, Jamuna Bank, Phoenix Finance First Mutual Fund, ACI Formula, Fifth ICB, Berger Paints Bangladesh Ltd Eastern Bank and Shajalal Bank.

UCBL and Safko Spinning were the big losers following their price adjustment after record date. It was followed by Agrani Insurance, Paramount Insurance, City General Insurance, Ambee Pharma, Republic Insurance, ACI, United Insurance and Fine Foods.

A total of 58.27million shares changed hands on the day against 41.53 million in the previous session. The trade deals also increased to 135,480 against Wednesday's 96,372.

Total market capitalisation decreased slightly and stood at Tk 2715.04 billion against Tk 2742.49 billion in the previous session.
Quote   
05/06/2011 1:03 am

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
শুরু হলো বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ কার্যক্রম
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ কার্যক্রম বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০ টায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এর উদ্বোধন করেন।

এ সময় তিনি ৮৩২ টাকা করে তিতাস গ্যাস’র ৫০টি শেয়ার কেনেন।

উদ্বোধনকালে খায়রুল হোসেন বলেন, ‘পুঁজিবাজারে তারল্যসঙ্কট ছিল। বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমের এর কিছুটা সমাধান হচ্ছে।’

এ সময় তিনি বাংলাদেশ ফান্ডের এ বিনিয়োগ কার্যক্রমকে পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম মাইলফলক হিসাবে মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব কাজী শফিউল আজম, সেনাকল্যাণ ভবনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু মো. রাজি হাসান প্রমুখ।

বাংলাদেশ ফান্ডে’র বিষয়ে আইসিবির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ফান্ডের পোর্টফোলিও পরিচালনার জন্য একটি বেসিক গাইডলাইন এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ ফান্ডের পোর্টফোলিওতে শেয়ার ক্রয় করার জন্য ব্যাংক ও লিজিং খাত ব্যতিত প্রাথমিক ভিত্তি হিসেবে শেয়ারপ্রতি আয় (পিই) অনুপাত ২০ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান বাজার অনুযায়ী যেসব কোম্পানির শেয়ারের পিই অনুপাত ২০, এ ফান্ডের পোর্টফোলিওতে সেসব কোম্পানির শেয়ারই ক্রয় করা হবে। তবে ব্যাংকের ক্ষেত্রে প্রাথমিক ভিত্তি হিসেবে পিই ১০ এবং লিজিং কোম্পানির ক্ষেত্রে পিই ১৫ নির্ধারণ করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে যেসব ফান্ড নিট অ্যাসেট ভ্যালুর (নেভ) নীচে রয়েছে, সেসব মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বাংলাদেশ ফান্ডের পোর্টফোলিওতে ক্রয় করা হবে।

উল্লেখ্য, পুঁজিবাজারে বিশ্বব্যাপী সাধারণত পিই ২০ নীচে থাকা কোম্পানির শেয়ারকে ভাল শেয়ার হিসেবে গণ্য করা হয়। আর পিই ১৫ এর নীচে থাকা কোম্পানির শেয়ারকে মৌলভিত্তির শেয়ার হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির সংখ্যা প্রায় ২৭০টি।

নিবন্ধিত কোম্পানির মধ্যে ব্যাংক খাতে ৩০টি, লিজিং খাতে ২০টি, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৩টি । এছাড়া ঔষধ, জ্বালানি, বস্ত্র, প্রকৌশল, বীমা, তথ্য প্রযুক্তি, সিমেন্ট ও সেবাসহ অন্যান্য খাতের কোম্পানির সংখ্যা প্রায় ১৮৭টি।  

ব্যাংক খাতে ৩০টি  কোম্পানির মধ্যে পিই ১০ এর নীচে ১৬টি এবং লিজিং খাতে পিই ১৫ এর নীচে ৪টি কোম্পানির শেয়ার অবস্থান করছে।

এছাড়া ব্যাংক ও লিজিং খাত ব্যতীত অন্যান্য খাতে ১৮৭টি কোম্পানির মধ্যে পিই ২০ এর নীচে মাত্র ২৪টি কোম্পানি রয়েছে।

এ ২৪টি কোম্পানির মধ্যে বস্ত্র খাতে ৫টি, জ্বালনি খাতে ৪টি, ঔষধ খাতে ৪টি, খাদ্য খাতে ২টি, বীমা খাতে ২টি, সিমেন্ট খাতে ১টি এবং অন্যান্য খাতে ৭টি কোম্পানির শেয়ার রয়েছে।

প্রকৌশল, তথ্য প্রযুক্তি, পাট, পেপার এন্ড প্যাকেজিং এবং সেবাখাতে পিই ২০ এর নীচে কোন কোম্পানীর শেয়ার বর্তমানে নেই।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল এসইসি বাংলাদেশ ফান্ড নামে ৫ হাজার কোটি টাকার মেয়াদহীন মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন করে। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এর আগে পুঁজিবাজারের পতনের ধারা রোধ করতে গত ২৮ ফেব্রুয়ারি ৫ হাজার কোটি টাকার ফান্ড গঠন করার সিদ্ধান্ত নেয় আইসিবি।

কয়েক দফা আলোচনার পর ৬ মার্চ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে।

গত ২৯ মার্চ এসইসিতে ফান্ড নিবন্ধনের আবেদন জমা দেওয়া হয়।

১৮ এপ্রিল অনুষ্ঠিত কমিশন সভায় এই ফান্ড অনুমোদন করা হয়। গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার ফান্ডের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বাংলাদেশ ফান্ডের আকার হবে ৫ হাজার কোটি টাকা।

এর মধ্যে আটটি উদ্যোক্তা প্রতিষ্ঠান দেড় হাজার কোটি টাকা যোগান দিয়েছে। এর মধ্যে আইসিবি ৫০০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ২৫০ কোটি টাকা, সোনালী ব্যাংক ২০০ কোটি টাকা, জনতা ব্যাংক ২০০ কোটি টাকা, সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকা, রূপালী ব্যাংক ১০০ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১০০ কোটি টাকা এবং জীবন বীমা কর্পোরেশন ৫০ কোটি টাকা দিয়েছে।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশ ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্ব পালন করছে।

মেয়াদহীন (ওপেন এন্ড) মিউচ্যুয়াল ফান্ড হিসেবে গঠিত এই বাংলাদেশ ফান্ডের মোট অর্থের ৭৫ শতাংশ পুঁজিবাজারে এবং বাকি ২৫ শতাংশ মুদ্রাবাজারের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। সময়ের সঙ্গে সঙ্গে তহবিলের আকার বাড়ানো যাবে।


বাংলাদেশ সময়: ১৯ ০০ঘণ্টা, মে ০৫, ২০১১
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview