| 03/29/2011 12:44 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | বাজার পূর্বাভাস(৩০-০৩-২০১১)
=================
আজকের টার্নওভার গতকালের চেয়ে কিছুটা বেশী, ৯৪৭ কোটি টাকা। প্রথম ২ ঘন্টা বাজারের টার্ণওভার ও সূচকের গতি বেশ ভালই ছিলো। কিন্তু এরপর বাজার কেন পড়লো তা আমার কাছে বেশ রহস্যজনক মনে হয়েছে। শেষ ২ ঘন্টায় টার্নওভার অনেক কমে গিয়েছে কিন্তু পাল্লা দিয়ে কমেছে সূচক। যে কোন বাহ্যিক ফ্যাক্টর বাজারকে প্রভাবিত করেছে বলে মনে হয়। বাংলাদেশ ফান্ড গঠণের ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট অল্প কিছুদিনের মধ্যে প্রকাশ হবার কথা। কোন সঙ্ঘবদ্ধ চক্র বাজারকে প্রভাবিত করছে বলে আমার অনুমান। আগামীকালের বাজার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বাজার বাড়তে পারে আবার কমতেও পারে। বেশ কয়েকদিন টানা পতনের পর বাজারের উত্থানই প্রত্যাশিত। বাজার দীর্ঘদিন ধরে সাইড ওয়ে মুভ করছে। বাজার পড়লেও আতঙ্কিত হবার কোন কারণ নেই, ৬০০০ এর নিচে বাজার যাবে না। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/29/2011 12:49 pm |
 Moderator Forum Addict

Regist.: 02/04/2011 Topics: 10 Posts: 171
 OFFLINE | বাজার আজকে প্রথমের দিকে উঠেও পরে পড়েছে। দাম বাড়ার কারণে অনেকে মার্কেট থেকে Matured শেয়ার থেকে লাভ নিয়ে বের হয়েছেন। লেনদেন গতকালের থেকে বেশি হয়েছে।
বাজারের টেকনিক্যাল দিক আলোচনা করতে বললে বলব, ডেএসই জেনারেল ইন্ডেক্স একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক শো করছে। মার্কেট বর্তমানে যে অবস্থায় আছে তা থেকে পরবর্তী সাপোর্ট লাইন ৫৮০০ এর দিকে এবং পরবর্তী রেসিস্টেন্স লাইন ৬৫৭৭। ৬৫৭৭ কে আগেও ২ বার মার্কেট রেসিস্টেন্স লাইন হিসেবে মেনে নিয়েছে। এইবার যদি ভলিউম সাপোর্ট পায় তাহলে হয়তো ৬৫৭৭ কে ক্রস করবে। মার্কেট বর্তমানে সাইড ওয়াক করছে। সাধারণত চ্যানেল রিভার্সালের আগে আমরা সাইড ওয়াক দেখতে পাই। এতদিন মার্কেট ডাউন চ্যানেল এ ছিল। একটি আপ চ্যানেল এ যাবার প্রস্তুতি হিসেবে আমি এই সাইড ওয়াককে দেখছি। আগামিকাল ডিএসই জেনারেল ইন্ডেক্স রিভার্সাল ইন্ডিকেশন দেখালেও অধিকাংশ শেয়ার ই বিয়ারিশ ইন্ডিকেশন শো করছে। তাই মনে হচ্ছে মার্কেট হয়তো পড়বে। তবে ৬০০০ এর নীচে হয়তো নামবে না। ৬০০০ এর কাছাকাছি আসলে অল্প করে এন্ট্রি দেয়া যেতে পারে। মার্কেট এ বাংলাদেশ ফান্ড কে নিয়ে পসিটিভ কথা শোনা যাচ্ছে। তার প্রভাবে হয়তো ৬০০০ পয়েন্টকেই মার্কেট সাপোর্ট লাইন হিসেবে মানবে।
৬০০০ কে সাপোর্ট লাইন মানলে আমাদের জন্য একটা আশার কথা আছে। এলিয়ট ওয়েভ অনুযায়ী মার্কেট প্রথমে যা বারে এর পর তার ৩৮.৫% এর মত কমে তারপর আবার ব্যাপক বাড়ে। মার্কেট বিগত বুল্ল রান এ ১২০০ পয়েন্ট এর মত বেড়েছে এবং ১২০০ এর ৩৮.৫% হয় ৪৬০ এর মত। ৪৬০ পয়েন্ট পড়লে মার্কেট ৬০০০ এই আসার কথা। আবার মার্কেট দেখে মনে হচ্ছে একটা ডব্লিউ প্যাটার্ন বা ডাবল বটম প্যাটার্ন গঠিত হতে পারে। এদের যে কোন একটা গঠিত হবার জন্য মার্কেট এর ৬০০০ এর কাছাকাছি পয়েন্ট এ আসা উচিত। তারপর হয়তো মার্কেট আবার বাড়বে।
মার্কেট কবে বাড়বে ঠিক বলা যাচ্ছে না। তবে অধিকাংশ শেয়ার যেহেতু বিয়ারিশ আইকন দেখাচ্ছে তাই হয়তো কাল প্রথমে পড়ে তারপর উঠবে অথবা কাল না উঠে পরেরদিনও উঠতে পারে। যদিও আজকের পতন দেখে মনে হচ্ছে বাজারে তদন্ত রিপোর্টের জন্য কোন চক্র চাপ সৃষ্টির জন্য বাজারকে ফেলেছেন তবে আপাতত মার্কেট এ ধ্বস নামবে বলে মনে হয় না কারণ ধ্বসের বিপক্ষে এখন অস্ত্র বাংলাদেশ ফান্ড।
সবাইকে শুভকামনা এবং গুড নাইট।
|
|
|
| 03/29/2011 1:00 pm |
 Junior Member

Regist.: 01/15/2011 Topics: 0 Posts: 15
 OFFLINE | thanks, chomotkar duto lekhai valo legeche |
|
|
| 03/29/2011 1:02 pm |
 NEWBIE

Regist.: 03/19/2011 Topics: 0 Posts: 2
 OFFLINE | Dear Taz vai and Reefat Vai
Thank U so much. We d been waiting long for ur valuable analysis. Fantastic..Just go ahead. |
................ Ash
|
| 03/29/2011 1:02 pm |
 Senior Member

Regist.: 02/21/2011 Topics: 1 Posts: 36
 OFFLINE | tthanks to both of you for valuable comments. |
|
|
| 03/29/2011 1:06 pm |
 NEWBIE

Regist.: 12/20/2010 Topics: 0 Posts: 6
 OFFLINE | Shundor analysis Taj and reefat
and congrats to all moderators
This is wondeful to be with you |
|
|
| 03/29/2011 1:26 pm |
 Senior Member

Regist.: 02/07/2011 Topics: 0 Posts: 34
 OFFLINE | taj ,reefat bro thanx |
................
(....)
|
| 03/29/2011 1:32 pm |
 Cool Senior Member

Regist.: 01/17/2011 Topics: 1 Posts: 54
 OFFLINE | tnx a lot |
|
|
| 03/29/2011 1:32 pm |
 Junior Member

Regist.: 12/29/2010 Topics: 0 Posts: 19
 OFFLINE | thanks both of u.... |
|
|
| 03/29/2011 1:36 pm |
 NEWBIE

Regist.: 02/16/2011 Topics: 0 Posts: 3
 OFFLINE | Originally Posted by Reefat Zaman Shourov:
বাজারের টেকনিক্যাল দিক আলোচনা করতে বললে বলব, ডেএসই জেনারেল ইন্ডেক্স একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক শো করছে।
ডিএসই জেনারেল ইন্ডেক্স তো আজ ‘বিয়ারিশ শুটিং স্টার’ তৈরি করেছে যা আসন্ন পতনের ইঙ্গিত দিচ্ছে, তাই না?
আর আজকের ডিএসই জেনারেল ইন্ডেক্স এর গ্রাফ এর দিকে তাকালে দেখা যায় ‘হেড অ্যান্ড শোল্ডার’ প্যাটার্ণ তৈরি করে আজ ইনডেক্স পড়েছে৷ চার্ট থেকে আমি তো কোনো সুখবর পাচ্ছি না!! |
|
|
| 03/29/2011 2:32 pm |
 Cool Senior Member

Regist.: 02/27/2011 Topics: 0 Posts: 50
 OFFLINE | thx a lot to both of u... |
|
|
| 03/29/2011 3:03 pm |
 Moderator Forum Addict

Regist.: 02/04/2011 Topics: 10 Posts: 171
 OFFLINE | Originally Posted by Johnny Ash:
Originally Posted by Reefat Zaman Shourov:
বাজারের টেকনিক্যাল দিক আলোচনা করতে বললে বলব, ডেএসই জেনারেল ইন্ডেক্স একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক শো করছে।
ডিএসই জেনারেল ইন্ডেক্স তো আজ ‘বিয়ারিশ শুটিং স্টার’ তৈরি করেছে যা আসন্ন পতনের ইঙ্গিত দিচ্ছে, তাই না?
আর আজকের ডিএসই জেনারেল ইন্ডেক্স এর গ্রাফ এর দিকে তাকালে দেখা যায় ‘হেড অ্যান্ড শোল্ডার’ প্যাটার্ণ তৈরি করে আজ ইনডেক্স পড়েছে৷ চার্ট থেকে আমি তো কোনো সুখবর পাচ্ছি না!!
নাহ, ডিএসই জেনারেল ইন্ডেক্স এর ক্যান্ডেলস্টিক আজকে INVERTED HAMMER এর আকার ধারণ করেছে। আজকে যে প্যাটার্ন ধারণ করেছে তাকে বিয়ারিশ শুটিং স্টার বলা যেত যদি মার্কেট একটি বুলিশ র্যালি অর্থ্যাৎ বুলিশ ট্রেন্ডে থাকত। যেহেতু মার্কেট এর র্যালি বিয়ারিশ তাই একে আর শুটিং স্টার বলা যাবে না এবং একে ইনভার্টেড হ্যামার বলতে হবে। আপনি comment করায় এবার আমি Candlestick dictionary দেখে sure হয়ে তারপর উত্তর দিলাম।
আর হেড অ্যান্ড শোল্ডার এর জন্য মার্কেটকে ৫২০০ তে নেমে তারপর আবার ৬৩০০ এর কাছে আসতে হবে এবং তখন ৬৩০০ কে এর রাইট শোল্ডার বলা যাবে। (visit : http://stockcharts.com/help/doku.php?id=chart_school:chart_analysis:chart_patterns:head_and_shoulders_t) কিন্তু বাজারের সার্বিক অবস্থা এবং এক্স-ফ্যাক্টর মনে হয় না বাজারকে এতটা নীচে নামতে দিবে।
ধন্যবাদ। |
|
|
| 03/29/2011 5:05 pm |
 Senior Member

Regist.: 02/01/2011 Topics: 0 Posts: 41
 OFFLINE | Taj Vai & Reefat Vai thanks
|
|
|
| 03/29/2011 8:45 pm |
 NEWBIE

Regist.: 12/23/2010 Topics: 0 Posts: 5
 OFFLINE | I believe this group is the Best Group related to Stock Analysis. Lots of ppl got benifited through the discussion of this group. Thanks all admin guys ---
Special thanks to Taj Bhai
take care and Salam
// Ratul |
|
|
| 03/29/2011 9:23 pm |
 Cool Senior Member

Regist.: 12/23/2010 Topics: 0 Posts: 55
 OFFLINE | Lots of thanks to both Taj vai and Reefat |
|
|