Page 1 / 1
MARKET FORECAST 26.05.2011
05/25/2011 12:57 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
বাজার পূর্বাভাস(২৬-০৫-২০১১)
=================

শারীরিক অসুস্থ্যতার জন্য আজকের বাজার পূর্বাভাস দিতে পারিনি। বাজারের অবস্থা এমন যে পূর্বাভাস ও কাজ করছে না। ডিএসইর সার্বিক পিই এখন ১৪ এরও নিচে, মানি ফ্লো ৩২। সাধারণ সূচক ৫৪০০ এর নিচে আসা মানে  সেক্যুলার বিয়ার মার্কেটে ঢুকে পড়া। আপাতঃদৃষ্টিতে সূচক ৫২০০ তে গিয়ে ঘুরার কথা। টার্ণওভার কমার নতুন নতুন রেকর্ড হচ্ছে, বাড়ছে প্যানিক সেল, একইসাথে শুরু হয়েছে ফোর্স সেল। গত ৩/৩/২০১১ তারিখে বাজার সর্বনিম্ন ৫১৭০ এ পৌঁছেছিল। বাজারের গতি দেখে মনে হচ্ছে আরো পড়বে। পিই হিসেবে বাজারের বর্তমান অবস্থা ২০০৭ এর শুরুর সূচকের সমান। বাজারের নিজের গতিতে উঠার কোন শক্তি নেই। এ অবস্থায় বাজারকে ধরে রাখার জন্য প্রয়োজন সরকারের হস্তক্ষেপ। কিন্তু তা তো দেখা যাচ্ছেইনা, বরং কিছু কিছু লোকের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বাজারকে আরো অস্থিতিশীল করে তুলেছে। বাংলাদেশ ফান্ড এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রসিকতায় পরিণত হয়েছে। ৩৩ লাখ বিনিয়োগকারীর ভাগ্যে কি আছে তা একমাত্র আল্লাহই জানেন। আমরা কেউই জানিনা এই নির্দয় নিষ্ঠুরতার শেষ কোথায়।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/25/2011 1:28 pm

Senior Member


Regist.: 01/11/2011
Topics: 2
Posts: 20
OFFLINE
54% loss till now!!
Quote   
05/25/2011 2:06 pm

Senior Member


Regist.: 02/07/2011
Topics: 0
Posts: 34
OFFLINE
Allah vorosa .
................

(....)
Quote   
05/25/2011 3:14 pm

NEWBIE


Regist.: 01/10/2011
Topics: 0
Posts: 6
OFFLINE
insallh mkt valo hobe......pl read this............http://www.samakal.com.bd/details.php?news=13&action=main&option=single&news_id=159532&pub_no=703


ব্যক্তি মুনাফার ওপর কর আরোপ হবে না
33.33%

গড় রেটিং:

রেটিং :
Bookmark and Share
জাকির হোসেন
আগামী অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে ব্যক্তি মুনাফার ওপর কোনো কর আরোপ করা হবে না। তাছাড়া শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হবে না। অন্যদিকে ব্যাংক থেকে তার সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার ব্যাপারে নমনীয়তা দেখাবে। গতকাল সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সরকার নীতিগত এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বস্তসূত্রে এ খবর জানা গেছে। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ তারেক এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমে নতুন করে কোনো কর আরোপ করা হবে না। বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ প্রাধান্য
পাবে।
আগামী বাজেটে ব্যক্তি মুনাফার ওপর কর আরোপ এবং বিও হিসাবধারীদের টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে_ বিভিন্ন মহলে এমন আলোচনা গত কয়েকদিন ধরে চলছিল। শেয়ারবাজারে গত কয়েকদিন ধরে দরপতনের অন্যতম কারণ এটি। গত সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিনে সরকারি দলের সদস্যরা শেয়ারবাজার বিপর্যয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা না নেওয়ায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। সাংসদদের কেউ কেউ অর্থমন্ত্রীর কড়া সমালোচনাও করেন। এ সময় অর্থমন্ত্রী সংসদকে জানান, সরকারের কাছে তথ্য রয়েছে যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত। প্রয়োজনীয় আরও কিছু তথ্যের জন্য তাদের ধরা যাচ্ছে না। তবে জড়িতদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। এ মহলটিই নানা গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে। অর্থমন্ত্রী আরও জানান, তিনি কোথাও বলেননি যে, টিআইএনধারীরা ছাড়া কেউ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না কিংবা মুনাফার ওপর কোনো কর আরোপ করা হবে।
জানা গেছে, গতকালের বৈঠকে পুঁজিবাজার নিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে অথবা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। অচিরেই এসইসিতে আরও দু'জন নতুন সদস্য নিয়োগের বিষয়ে আলোচনা হয়। সাবসিডিয়ারি কোম্পানি গঠনের কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে যে, কোনো ব্যাংক তার মূলধনের ১৫ শতাংশের বেশি নিজস্ব মার্চেন্ট ব্যাংককে ঋণ দিতে পারবে না। যাদের এর বেশি ঋণ দেওয়া হয়েছে তা আগামী জুনের মধ্যে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নমনীয় হবে। বাংলাদেশ ব্যাংক অচিরেই তার সিদ্ধান্ত ব্যাংকগুলোকে জানিয়ে দেবে।
Quote   
05/28/2011 10:51 am

NEWBIE


Regist.: 05/12/2011
Topics: 0
Posts: 1
OFFLINE
ajker forecast koi
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview