| 05/14/2011 9:39 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | বাজার পূর্বাভাস (১৫-০৫-২০১১)
==================
অনেকদিন পর বাজার পূর্বাভাস দিতে খুব আনন্দিত বোধ করছি। মাঝে মাঝে এমন সময় আসে, বাজার ঊঠার আভাস দিয়ে আবার ধপ করে পড়ে যায়। গত কয়েকদিনের বাজার পরিস্থিতি দেখে মনে হয়েছে, বাজার তার বটম খুঁজে পেয়েছে। এখন বোধ করি বাজার তার পুরো শক্তি নিয়ে আবার উঠতে শুরু করবে। কেন বাজার উঠবে তার কারণগুলো দেখা যাকঃ
১। ফিবো ফ্যান লাইনের মাঝের লাইনকে বাজার রেজিস্ট্যান্স লাইন হিসেবে অনুসরণ করে আসছে। এর আগে যতবারই ফিবো ফ্যান লাইনের মাঝের রেখা কে সূচক স্পর্শ করেছে ততবারই বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু ভলিউম সাপোর্ট না পাওয়ায় বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। গত বৃহসপতিবার ছাড়া এর আগে টানা প্রায় ১০ কার্যদিবস টার্ণওভার কমেছে। গত বৃহস্পতিবার টার্ণওভার আগের দিনের চেয়ে প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে, সেই সাথে অল্প কয়েকটি ছাড়া প্রায় সকল শেয়ারের দাম উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বাজার এরপর ভলিউম সাপোর্ট পাবে বলে মনে হচ্ছে।
২। ফিবো আর্কের সর্বশেষ আর্কের সাথে ফিবো ফ্যান এর মাঝের লাইনের এর ছেদবিন্দু থেকে বাজার ঘুরার চেষ্টা করেছে এবং সফল হয়েছে।
৩। ৭৮.৬% ফিবো রিট্রাসমেন্ট লেভেল (৫৪৯৬) ক্রস করে বাজার আরো কিছুটা নিচের দিকে গিয়ে আবার ঘুরে এসেছে। এরপর বাজারের আর নিচে নামার জায়গা নেই।
৪। গ্যান ফ্যান ৮৭.৫% লেভেল থেকে (৫৫৩১) বাজার আরো কিছুটা নিচে গিয়ে ঘুরে এসেছে। এই লেভেলের নিচে গেলে বাজারকে শুধু ক্র্যাশ বলা যাবে না , সুপার ক্র্যাশ বলতে হবে।
৫। ইলিয়ট ওয়েভ এর ৪র্থ কারেক্টিভ ওয়েভ শেষ এবং এরপর শেষ আপওয়ার্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে।
আগামীকালের বাজার পরিস্থিতি দাখে বাজারের পরবর্তী অবস্থা বলা যাবে। ৬০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন এবং কমপক্ষে ৭০-৮০ পয়েন্ট সূচক বৃদ্ধি পরবর্তী বুল রানকে কনফার্ম করবে। কেবলমাত্র ফিবো টাইম জোন বলছে বাজার বুল রানে যেতে আরো কয়েকদিন সময় নেবে। অর্থাৎ আগামী ৩/৪ দিন বাজার খুব ধীরে ধীরে উঠবে এবং টার্ণওভার বৃদ্ধি পেলে এর পর পরই ভালোভাবে আপমুভে যাবে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারী ২০১১ বাজারের বুল রান কনফার্মেশন দিয়েছিলাম। এবার অনেক এনালাইসিস করে একটু আগেই দিলাম, এসময়ে আপনি যদি আগেভাগে শেয়ার কিনে রাখতে পারেন কিংবা যে সব শেয়ারে লস আছে তা এভারেজ করে ফেলেন তাহলে অল্প সময়ে আপনার লস রিকভার হতে পারে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, চার্টিস্টরা বুল রান কনফার্ম হওয়ার জন্য আরো অন্ততঃ ২ দিন বাজার পর্যবেক্ষণ করবেন। আমি অনেকটা ঝুঁকি নিয়ে একটু আগেভাগেই বুল রানের কনফার্মেশন দিলাম। আগামী ২ দিনে বাজার বুল রানে যাবে কিনা তা ১০০% নিশ্চিত হওয়া যাবে। একটা কথা দৃঢতার সাথে বলতে পারি, এ সময়ে শেয়ার কিনে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। বাজার যদি বুল রানে যেতে ২/৩ দিন সময় নেয় তাতে আপনার পোর্টফোলিও তে কিছু আনরিয়ালাইজড লস দেখাবে যা বুলরানে গেলে ১/২ দিনেই কভার হয়ে যাবে। এখন শেয়ার না কিনলে আপনি নিশ্চিতভাবে পরবর্তী বুল রান মিস করবেন।
যে সব শেয়ারে বিনিয়োগ করবেনঃ কয়েকটি সেক্টরে মানি ফ্লো বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
১। প্রকৌশল
২।খাদ্য ও আনুষঙ্গিক
৩। টেক্সটাইল
৪। ঔষধ ও রসায়ন
৫। সিরামিক
৬। সাধারণ বীমা
এই সেক্টরগুলোতে যে সব শেয়ারের দাম লোয়ার বোলিঞ্জারের কাছাকাছি আছে তাতে বিনিয়োগ করে আপনি ভালো লাভ আশা করতে পারেন। সবার প্রতি শুভকামনা। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/14/2011 10:12 am |
 Senior Member

Regist.: 12/20/2010 Topics: 0 Posts: 43
 OFFLINE | আগে ভাগে সুখবরের আভাস দিয়েছেন তাই আগেভাগে ধন্যবাদ দেবার সুযোগ হাতছাড়া করলাম না। অজস্র ধন্যবাদ তাজ ভাই |
|
|
| 05/14/2011 10:15 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Sems Khan: আগে ভাগে সুখবরের আভাস দিয়েছেন তাই আগেভাগে ধন্যবাদ দেবার সুযোগ হাতছাড়া করলাম না। অজস্র ধন্যবাদ তাজ ভাই
আপনাকেও ধন্যবাদ। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/14/2011 10:17 am |
 NEWBIE

Regist.: 01/09/2011 Topics: 0 Posts: 2
 OFFLINE | Thank you Tajul Bhai |
|
|
| 05/14/2011 10:22 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Maruf Chowdhury: Thank you Tajul Bhai
Welcome brother
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/14/2011 10:22 am |
 NEWBIE

Regist.: 03/12/2011 Topics: 0 Posts: 4
 OFFLINE | thnx taj vai. |
|
|
| 05/14/2011 10:24 am |
 NEWBIE

Regist.: 01/21/2011 Topics: 0 Posts: 1
 OFFLINE | তাজ ভাই বিএসআরএম স্টিল কেমন হতে পারে প্রকৌশল খাত থেকে। আর আর এন স্পিনিং বস্ত্র খাত থেকে। বিমা খাত থেকে গ্রীন ডেল্টা ইনসিওরেন্স কেমন হতে পারে আগামি কয়েক দিনে? |
|
|
| 05/14/2011 10:35 am |
 Cool Senior Member

Regist.: 12/23/2010 Topics: 0 Posts: 55
 OFFLINE | Thank You Taj Vai for your excellent analysis |
|
|
| 05/14/2011 10:40 am |
 Junior Member

Regist.: 01/21/2011 Topics: 0 Posts: 12
 OFFLINE | Thanks Taj Bhai
|
|
|
| 05/14/2011 10:52 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Iftekhar Alam: তাজ ভাই বিএসআরএম স্টিল কেমন হতে পারে প্রকৌশল খাত থেকে। আর আর এন স্পিনিং বস্ত্র খাত থেকে। বিমা খাত থেকে গ্রীন ডেল্টা ইনসিওরেন্স কেমন হতে পারে আগামি কয়েক দিনে?
আর এন স্পিন থেকে খুব বেশী লাভ আশা করা যাচ্ছে না, বাকি ২টা ভালো মনে হচ্ছে। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/14/2011 11:14 am |
 NEWBIE

Regist.: 01/06/2011 Topics: 0 Posts: 2
 OFFLINE | Thanks Taj Bhai. Textile sector er Maksons, Engineering sector er Aftab Auto & Goldenson kemon hote pare.
|
|
|
| 05/14/2011 11:37 am |
 Junior Member

Regist.: 12/20/2010 Topics: 0 Posts: 10
 OFFLINE | Really u r taking lot of pain to educate and guide us for long time... Pls cont... Allah will help u
|
|
|
| 05/14/2011 11:42 am |
 Junior Member

Regist.: 01/21/2011 Topics: 0 Posts: 12
 OFFLINE | ১। প্রকৌশল
২।খাদ্য ও আনুষঙ্গিক
৩। টেক্সটাইল
৪। ঔষধ ও রসায়ন
৫। সিরামিক
৬। সাধারণ বীমা
Taj Bhai Apni jodi ai sector koyekta theke akta list bania deten TA chart deke, jade loss ta tara tari recover ho. PLZ Taz bhai amader jonno r aktu kosto koren... |
|
|
| 05/14/2011 11:57 am |
 Junior Member

Regist.: 02/04/2011 Topics: 1 Posts: 13
 OFFLINE | তাজ ভাই এ সপ্তাহে এস ই সি এর নতুন চেয়ারম্যান এর নাম ঘোষণা হবে, আশা করি কালকেই ঘোষণা আসতে পারে এবং আপনার টেকনিক্যাল এনালাইসিসও পজিটিভ নিউজ দিচ্ছে, তাই বাজার আপট্রেন্ড থাকবে এতে কোন সন্দেহ নাই। |
|
|