| 05/07/2011 10:52 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | বাজার পূর্বাভাস(০৮-০৫-২০১১)
==================
বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ নিয়ে যত হৈচৈ হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে তার এক শতাংশ ও চোখে পড়েনি। সাধারণ বিনিয়োগকারীগণ এই ফান্ডের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। আইসিবি যেখানে পতনশীল বাজারকে স্থিতিশীল করার জন্য বিনিয়োগ করবে, সেখানে তারা উলটো শেয়ার বিক্রি করে বাজারের পতনকে আরো ত্বরান্বিত করছেন। সাধারণ বিনিয়োগকারীরা তাদের অর্ধেকের বেশী বিনিয়োগ ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন, বাজার পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এবার গ্যাম্বলার বা বড় রুই কাতলা নয়, আইসিবিই এবার সাধারণ বিনিয়োগকারীদের বাকি মূলধন হাতিয়ে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। আইসিবি যদি ট্রেডারের ভূমিকা পালন করে সেখানে সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে বলা আর এই সুযোগে তাদের সর্বস্ব লুটে নেওয়া একই কথা। আইসিবি যদি তার চরিত্র না পালটায় তাহলে আরো ১০ টা বাংলাদেশ ফান্ডেও কোন কাজ হবে না, সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব থেকে নিঃস্বতর হতে থাকবে।
এবার চার্টের কথা বলি। চার্ট কোন ভালো সংবাদ দিতে পারছে না। গত বুধবারের চেয়ে বৃহসপতিবার টার্ণওভার কিছুটা বাড়লেও সূচক কমেছে ৭৪ পয়েন্ট। বাজারের নিজের গতিতে উপরে উঠার কোন শক্তি নেই। সুচক ৫০% ফিবো লাইনের নিচে চলে এসেছে। মানি ফ্লো ইনডেক্স ৩০ এ নেমে এসেছে। সাপ্তাহিক মুভিং এভারেজ ৫৯৫০ আর মাসিক মুভিং এভারেজ ৬০৫২। বাজার এখন সাপ্তাহিক এবং মাসিক মুভিং এভারেজ-দুটোরই নিচে। ভলিউম এখন ২০০ ডব্লিউ এম এ এর নিচে, স্প্রেড -ন্যারো, এবং এতে শর্ট, মিড এবং লং- তিন টার্মেই বিয়ারিশ দেখাচ্ছে। বাজারে মানি ফ্লো না আসলে বাজার আবার ৫৭৫০ লেভেলে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। বাজার এখনো ফিবো ফ্যান লাইনকে রেজিস্ট্যান্স লাইন হিসেবে অনুসরণ করছে। এ অবস্থায় চার্ট বাজারের পতনেরই ইঙ্গিত দিচ্ছে। কেবলমাত্র বাংলাদেশ ফান্ডের মানি ফ্লো-ই বাজারকে উপরে তুলতে পারে। আগামীকাল বাজারের পূর্বাভাস দেওয়াটা খুব জটিল হয়ে যাচ্ছে। আমার ধারণা বাজার শুরুতে কিছুটা নিম্নগামী হলেও দিনশেষে কিছুটা উত্থানের মধ্য দিয়ে শেষ হবে। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/07/2011 11:07 am |
 Senior Member

Regist.: 01/11/2011 Topics: 2 Posts: 20
 OFFLINE | AB bank kal ki hobe? koto% down hobe bole mone hosse? 15% stock + 10% cash is very bad declaration, 2007 a 200% bonus disilo but... please comment. |
|
|
| 05/07/2011 12:57 pm |
 Junior Member

Regist.: 02/13/2011 Topics: 0 Posts: 11
 OFFLINE | Thanks for comment against ICB the real culprit alongwith BB,SEC,DSE and others.
The big question is what they want ?
I've no answer. Have you ?
May Allah HEDAYAT our Govt. |
|
|
| 05/07/2011 1:02 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Babu Rahman: AB bank kal ki hobe? koto% down hobe bole mone hosse? 15% stock + 10% cash is very bad declaration, 2007 a 200% bonus disilo but... please comment.
I think it will loose 20% of its present price. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 05/07/2011 1:20 pm |
 Junior Member

Regist.: 01/18/2011 Topics: 0 Posts: 14
 OFFLINE | Boss PLFSL niye bose aci aj 6 months ...amar buy rate average 175 taka ......ami ekhon ki korbo ? r koto din wait korbo asol rate paite please amake ekta suggestion den ............... |
|
|
| 05/08/2011 8:12 am |
 Senior Member

Regist.: 01/10/2011 Topics: 0 Posts: 29
 OFFLINE | Thanx |
|
|