| 03/05/2011 7:19 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | বাজার পুর্বাভাস (০৬-০৩-২০১১)
==================
গত ২ ও ৩ মার্চ এর বাজার পুর্বাভাস মিলেনি। ২ তারিখের বাজার ইতিবাচক হবে বলেছিলাম, হয়নি। ৩ মার্চ এর বাজার পড়বে বলেছিলাম, বাজার কিছুটা উঠেছে। বাজার পূর্বাভাস দেওয়ার পর পরই মার্চেন্ট ব্যাংকের তহবিল গঠনের খবর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পূঁজিবাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি প্রদান সংক্রান্ত খবর পাওয়া যায়। এই খবরগুলো বিনিয়োগকারীদের মনে কিছুটা আশার সঞ্চার করেছে, যার প্রতিফলন আমরা বাজারে কিছুটা দেখেছি। যা হোক, বাজারের পতন কারোরই কাম্য নয় ( কেবল লোটা কামাল জাতীয় বেজম্মা ছাড়া) । আমরা বাজারের স্বাভাবিক স্থিতিশীল অবস্থাই কামনা করি। আগামীকালের বাজার পূর্বাভাস দেওয়ার আগে ৩ তারিখের বাজারের একটু বিশ্লেষণ করা যাকঃ
সমাপ্তি মূল্যসূচকঃ ৫৪২৮
প্রারম্ভিক মুল্যসূচকঃ ৫২৯২
সর্বোচ্চ মূল্যসূচকঃ ৫৪৫৯
সর্বনিম্ন মূল্যসূচকঃ ৫১৭০
প্রারম্ভিক ও সর্বোচ্চ মূল্যসূচকের পার্থক্যঃ ১৬৭
প্রারম্ভিক ও সর্বনিম্ন মূল্যসূচকের পার্থক্যঃ (১২২)
প্রারম্ভিক ও সমাপ্তি মূল্যসূচকের পার্থক্যঃ ১৩৬
সূচকের শতকরা বৃদ্ধির হারঃ ২.৫৭%
মোট লেনদেনঃ ৫০৩.৮২ কোটি টাকা
লেনদেনকৃত কোম্পানীর সংখ্যাঃ ২৫৩
দাম বেড়েছেঃ ২০৫
দাম কমেছেঃ ৪৬
দাম অপরিবর্তিতঃ ২
গড় মূল্যের ভিত্তিতেঃ
দাম বেড়েছেঃ ৫৫
দাম কমেছেঃ ১৯৬
দাম অপরিবর্তিতঃ ২
এই তথ্য গুলো থেকে আমরা দেখতে পাই যে, প্রারম্ভিক মুল্যসূচক থেকে ১২২ পয়েন্ট পড়ে আবার ১৩৬ পয়েন্ট উঠেছে। শুরু থেকে বাজার ৪ বার বড় ধরণের উঠানামা করেছে। একে আমরা বলি Bull Bear Clash, যদিও দিনশেষে ১৩৬ পয়েন্ট সূচক বেড়েছে, কিন্তু গড়মূল্যের হিসেবে দেখা যায় ৭৫% শেয়ারের দাম কমেছে। অর্থাৎ Bearishness কিন্তু রয়েই গেছে। এ রকম পরিস্থিতিতে বাজারের উত্থান বা পতনের বিষয়ে মতামত দেয়া কঠিন।মূল সমস্যা তারল্য সংকট কিন্তু রয়েই গেছে। আইসিবি সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ খুবই সীমিত এবং হাতে গোণা কয়েকটি শেয়ারেই এসব বিনিয়োগ হচ্ছে। কথিত সমন্বিত তহবিল কবে আসবে আর কবে বিনিয়োগ হবে তা নিশ্চিত নয়। কাজেই, ওইসব খবর বাজারে সাময়িক প্রভাব ফেলতে পারে, যেমনটি হয়েছে গত ৩ তারিখে। আরো একটি উল্লেখ করার মত বিষয় হল, গত ৩ তারিখের বাজারের সামান্য উত্থান আমাদেরকে জানিয়ে দিচ্ছে , আশাবাদী মানুষের সংখ্যা কিন্তু কমছে। বিনিয়োগকারীদের মনের আতংক দূর হয়নি। বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের উপরই বাজারের ভাগ্য নির্ভর করছে। আগামীকাল বাজার মিশ্র থেকে নিম্নগামী হবার সম্ভাবনা আছে।
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/05/2011 7:43 am |
 Senior Member

Regist.: 01/14/2011 Topics: 0 Posts: 33
 OFFLINE | thank's taj bhai, amra ekhon ki korbo?kono kisu buy kora ki thik hobe |
|
|
| 03/05/2011 7:53 am |
 Senior Member

Regist.: 01/11/2011 Topics: 4 Posts: 21
 OFFLINE | taj vy akta kotha apni perfact bolsen..lota kamal asolei akta bejonma...thanks for ur analysis... |
|
|
| 03/05/2011 8:30 am |
 Moderator Forum Addict

Regist.: 02/04/2011 Topics: 10 Posts: 171
 OFFLINE | আচ্ছা গতকাল বাজার হঠাৎ বাড়ল কেন ? হিসাব মতেতো বাড়ার কথা ছিল না। এই বিষয়ে কি কিছু জানেন ? |
|
|
| 03/05/2011 8:42 am |
 Cool Senior Member

Regist.: 02/27/2011 Topics: 0 Posts: 50
 OFFLINE | Taz vai, market e Govt rumour dice 15000cr invest hobe,but still thts in paper work, but eta k amra jodi positively nei, tahole market up howar posiibility ace jodi time to time Govt back up dei, Govt institute o bank die, tar upor IMF theke o market porjobekkhon kora hochhe, proper utilisation o mb er dabi thik ache kina dekhar jonno, Mb slowly buy dichhe but tader o 2011 er target fill korte hobe tarao besidin w8 korte parbena, already MB ra panicked karon amra sale korchi na. So in the long term MB jodi panicked hoy, GVT jodi back up dei, r amra o ei + rumour e jodi buy kora shuru kore, karon etimodhhe notin BO acc khola o hochhe onek.. so market up howar possibility besh valo |
|
|
| 03/05/2011 9:57 am |
 NEWBIE

Regist.: 01/28/2011 Topics: 0 Posts: 7
 OFFLINE | Taj vi, Sunday te ki share buy kora jai? Naki aro kichudin wait korbo?. I appreciate your help. |
|
|
| 03/05/2011 10:43 am |
 NEWBIE

Regist.: 01/31/2011 Topics: 0 Posts: 1
 OFFLINE | any news for insurance sec
|
|
|
| 03/05/2011 10:49 am |
 Junior Member

Regist.: 01/19/2011 Topics: 0 Posts: 24
 OFFLINE | Thanks taj bhai. |
|
|
| 03/05/2011 11:41 am |
 Junior Member

Regist.: 12/29/2010 Topics: 0 Posts: 19
 OFFLINE | Taj bhi and other's
from a very good source a investor group planning to invest 1000 core taka.....they have already invested 200 core...
now reason for investment
1. Inquiry committee report will not be published.
2. foreign investor are planning to invest(Indian)
3. Shadaron bima will invest in this mkt.....
As per their comment
tomorrow mkt will bw up and will go up to 6500+ index in next 2 wks.....with little up and down.....
then some fall may be up to 5800+-
then up till 8500 with next 3 month......
Note:
Now this all are information from different sources. This may be rumor.....no confirmation...
Let see what happen in this wk.....just to share with u.....
|
|
|
| 03/05/2011 11:43 am |
 Senior Member

Regist.: 12/20/2010 Topics: 0 Posts: 27
 OFFLINE | Thanks brother. |
|
|
| 03/05/2011 12:07 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Omor Sharif: thank's taj bhai, amra ekhon ki korbo?kono kisu buy kora ki thik hobe
বাজার এখনো বেশ Volatile. এ সময়ে বাজার উঠুক বা নামুক, বিনিয়োগে কিছুটা ঝুঁকি থেকে যায়। বাজার উঠার সাথে সাথে Sell Pressure বাড়ছে, আবার পড়া শুরু হলে Panic Sell বাড়ছে। সতর্কভাবে বাজার পর্যবেক্ষণ করাই ভাল। বাজারের Bull Trend এর Confirmation পাওয়া গেলে বিনিয়োগ করা যায়, তাতে যদি ইন্ডেক্স কিছুটা বাড়েও, ক্ষতি নেই। বাজারের Bottom Line Indication এখনো পাওয়া যায়নি। তাই এখনো বিনিয়োগ নিরাপদ নয়। তবে যারা ঝুঁকি নিতে পছন্দ করেন, তাদের জন্য পরামর্শ হল, যে সব শেয়ারে Accumulation হচ্ছে এবং বাজার পড়লেও শেয়ারের দাম তুলনামূলকভাবে কম পড়তে পারে, এবং বাজার উঠলে দাম দ্রুত বাড়তে পারে সে সব শেয়ারের ২/১ টা তে বিনিয়োগ করা যেতে পারে। এ মূহুর্তে আমার analysis অনুযায়ী বেক্সটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, বেক্সিমকো লিমিটেড, গ্রামীন মিঃ ফাঃ১, ফুওয়াং ফুড, আরএন স্পিন কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে হচ্ছে। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/05/2011 12:15 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Little Khan: taj vy akta kotha apni perfact bolsen..lota kamal asolei akta bejonma...thanks for ur analysis...
Thanks |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/05/2011 12:20 pm |
 Forum Addict

Regist.: 12/31/2010 Topics: 14 Posts: 92
 OFFLINE | Originally Posted by Akash Bhi: Taj bhi and other's
from a very good source a investor group planning to invest 1000 core taka.....they have already invested 200 core...
now reason for investment
1. Inquiry committee report will not be published.
2. foreign investor are planning to invest(Indian)
3. Shadaron bima will invest in this mkt.....
As per their comment
tomorrow mkt will bw up and will go up to 6500+ index in next 2 wks.....with little up and down.....
then some fall may be up to 5800+-
then up till 8500 with next 3 month......
Note:
Now this all are information from different sources. This may be rumor.....no confirmation...
Let see what happen in this wk.....just to share with u.....
You'd better post it in Rumor. http://apps.facebook.com/facebook_forums/rumor-1032/ |
|
|
| 03/05/2011 12:20 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Reefat Zaman Shourov: আচ্ছা গতকাল বাজার হঠাৎ বাড়ল কেন ? হিসাব মতেতো বাড়ার কথা ছিল না। এই বিষয়ে কি কিছু জানেন ?
এনালাইসিস অনুযায়ী বাড়ার কথা ছিল না। শেষ মূহুর্তে মার্চেন্ট ব্যাংকার দের সমন্বিত তহবিল গঠনের ঘোষণা, ফোর্স সেল না করার সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাজার স্থিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি প্রদান - এই বিষয়গুলো বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে আশংকার কথা হল, বিনিয়োগকারীদের বড় একটা অংশ এটাকে ইতিবাচকভাবে দেখেনি, ফলে ইন্ডেক্সের বড় ধরণের উন্নতি দেখা যায়নি। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|