| 03/28/2011 1:08 pm |
 Cool Senior Member

Regist.: 01/24/2011 Topics: 7 Posts: 70
 OFFLINE | 'বাংলাদেশ ফান্ড' চূড়ান্ত
ট্রাস্ট চুক্তি অনুমোদনের জন্য এসইসিতে আবেদন জমা দেয়া হবে আজ
অর্থনৈতিক রিপোর্টার(Daily Janokontho)
মঙ্গলবার, ২৯ মার্চ ২০১১, ১৫ চৈত্র ১৪১৭
॥ পুঁজিবাজারের তারল্য সঙ্কট কাটাতে ৫ হাজার কোটি টাকার 'বাংলাদেশ ফান্ড' গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফান্ডের ট্রাস্ট চুক্তি অনুমোদনের জন্য আজ (মঙ্গলবার) সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন জমা দেয়া হবে। কমিশনের অনুমোদনের পর মেয়াদহীন (ওপেন এ্যান্ড) মিউচ্যুয়াল ফান্ডের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী উদ্যোক্তা অংশের অর্থ নিয়ে শীঘ্রই এই তহবিলের কার্যক্রম শুরু হবে।
তহবিলের মূল উদ্যোক্তা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামান জানান, 'বাংলাদেশ ফান্ড' নিয়ে আর কোন সংশয়ের অবকাশ নেই। ইতোমধ্যেই সব প্রায় উদ্যোক্তা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এই ফান্ডের জন্য অর্থ বরাদ্দের প্রসত্মাব অনুমোদন করেছে। এসইসির অনুমোদন পাওয়ার পর পরই ট্রাস্ট চুক্তি স্বাৰর করে ফান্ডটিকে সক্রিয় করা হবে।
জানা গেছে, বাংলাদেশ ফান্ডের মোট আকার হবে ৫ হাজার কোটি টাকা। এরমধ্যে আটটি উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রায় দেড় হাজার কোটি টাকা যোগান দিচ্ছে। ইতোমধ্যেই আইসিবি ৫০০ কোটি টাকা, সোনালী ব্যাংক ২০০ কোটি টাকা, জনতা ব্যাংক ২০০ কোটি টাকা, সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকা এবং রূপালী ব্যাংক ১০০ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১০০ কোটি টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এই অর্থ বরাদ্দ করেছে। এছাড়া অগ্রণী ব্যাংক ২০০ থেকে ২৫০ কোটি টাকা দেবে বলে জানিয়েছে। দু'একদিনের মধ্যেই ব্যাংকের পরিচালনা পর্ষদ এ অর্থ অনুমোদন করবে। তবে জীবন বীমা কর্পোরেশন ৫০ কোটি টাকা দেয়ার কথা জানালেও বিষয়টি নিশ্চিত নয়। অবশ্য জীবন বীমা কর্পোরেশন টাকা না দিলে সোনালী ব্যাংক আরও ৫০ কোটি টাকা প্রদানের নিশ্চয়তা দিয়েছে।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামান জানান, এসইসির কাছ থেকে ট্রাস্ট চুক্তি অনুমোদন পাওয়ার পর ফান্ডে অংশগ্রহণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই ফান্ডে বিনিয়োগ করবে। এছাড়া বেসরকারী ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকেও এর সঙ্গে যুক্ত করা হবে। দ্রম্নততম সময়ের মধ্যেই ফান্ডে প্রাথমিক আকার ৫ হাজার কোটি টাকা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উলেস্নখ্য, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেয়। কয়েক দফা আলোচনার পর গত ৬ মার্চ 'বাংলাদেশ ফান্ড' নামে ৫ হাজার কোটি টাকার তহবিল চূড়ানত্ম করা হয়। এই ওপেন এন্ড (মেয়াদহীন) মিউচু্যয়াল ফান্ড হিসেবে গঠিত এই তহবিলের ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং বাকি ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। তবে অবস্থার বিবেচনায় শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়ানো হতে পারে। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে তহবিলের আকার বাড়ানো যাবে। তহবিলের মূল উদ্যোক্তা আইসিবি। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানই ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করবে। ফান্ড ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশ ফান্ডের কাস্টডিয়ানের দায়িত্ব পালন করবে। |
|
|
| 03/28/2011 1:28 pm |
 Cool Senior Member

Regist.: 01/24/2011 Topics: 7 Posts: 70
 OFFLINE | http://www.dailyjanakantha.com/news_view.php?nc=34&dd=2011-03-29&ni=53967 |
|
|