DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
Banglanews24.com: পুঁজিবাজারে টিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়নি: সংসদে অর্থমন্
Page 1 / 1
Banglanews24.com: পুঁজিবাজারে টিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়নি: সংসদে অর্থমন্
05/23/2011 10:43 am

Senior Member


Regist.: 01/31/2011
Topics: 2
Posts: 25
OFFLINE
     
23 May 2011   08:18:36 PM   Monday BdST              

পুঁজিবাজারে টিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়নি: সংসদে অর্থমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মা’ল আব্দুল মুহিত বলেছেন, ‘অনেকে বলছেন আমি বলেছি বিও একাউন্টধারীদের জন্য টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। এটা মিথ্য কথা। আমি এরকম কিছুই বলিনি। এটা খামোখা। টিআইএন আরোপ করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।’

সোমবার জাতীয় সংসদে মাগরিবের নামাযের বিরতির পর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এসময় তিনি খন্দকার ইব্রাহিম খালেদ প্রসঙ্গে বলেন, তাকে নানাভাবে অপমান করা হচ্ছে।  সেই কারণে অর্থ মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি।’


তিনি আরও বলেন, বাজারকে অস্থিতিশীল করার জন্য একটা গোষ্ঠী আছেন। আমরা সবাই তা জানি। তবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রমাণের দরকার। সেজন্য তদন্ত করেছি। যদি কিছু পাওয়া যায়।’

এরআগে তিনি বলেন, ‘শেয়ার মার্কেট নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। তারা একটি প্রতিবেদন দিয়েছে। যেটি কিছু ক্ষেত্রে অনুমান নির্ভর। তারা যেসব সুপারিশ করেছে তার কিছু কিছু সুপারিশ বাস্তবায়নের কাজ চলেছে।’

তিনি বলেন, ‘১৪টি ঘটনার অতিরিক্ত তদন্ত হচ্ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারকে আমরা সোনার ডিম হিসেবে দেখি। সরকারের নীতি হচ্ছে ডিম পাড়া এই হাঁসকে রক্ষা করা’



বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে, ২৩, ২০১১
Quote   
05/23/2011 12:23 pm

Senior Member


Regist.: 01/26/2011
Topics: 0
Posts: 29
OFFLINE
GUD NEWS...TNX
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview