DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
Bangladesh Fund News: 20.04.2011
Page 1 / 1
Bangladesh Fund News: 20.04.2011
04/19/2011 6:28 pm

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
The Daily Janakantha
শীঘ্রই বাংলাদেশ ফান্ডের নিবন্ধন সম্পন্ন করবে আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন লাভের পর দ্রুততম সময়ের মধ্যেই ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গতকাল কর্পোরেশনের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে 'বাংলাদেশ ফান্ড' নামে ৫ হাজার কোটি টাকার মেয়াদহীন মিউচু্যয়াল ফান্ড গঠনে এসইসির অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফান্ডটি পরিচালনার জন্য এসইসির কাছে কয়েকটি বিশেষ সুবিধা প্রদানের আবেদন করলেও সেসব প্রসত্মাব গ্রহণ না করার বিষয় নিয়েও আলোচনা। তবে বিশেষ সুবিধা ছাড়াই ফান্ড অনুমোদনের বিষয়টি সাদরে মেনে নিয়ে পরবর্তী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আইসিবি।
এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামন বলেন, উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রায়ত্ত ৮টি প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপনা পরিচালক যৌথভাবে ফান্ডটি নিবন্ধন করবেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ কাজটি সম্পন্ন করব। প্রয়োজনে আইসিবিতেই এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিবন্ধন শেষে তার সত্যায়িত ফটোকপি এসইসিতে পাঠানো হবে। এরপর ফান্ডের কার্যক্রম শুরম্ন হবে। দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত সাড়ে তিন হাজার কোটি টাকা সংগ্রহের জন্য প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাব।
উলেস্নখ্য, গত সোমবার এসইসি রাষ্ট্রায়ত্ত ৮টি প্রতিষ্ঠানের উদ্যোগে গঠিত ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের ট্রাস্ট ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করে।

অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির কারণে ৩ কোম্পানির লেনদেন স্থগিত
অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির কারণে ৩ কোম্পানির লেনদেন একদিনের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই) কর্তৃপৰ। লেনদেন স্থগিত কোম্পানিগুলো হলো- মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন পেইন্টিং লিমিটেড, মুন্নু জুটেঙ্ ইন্ডাস্ট্রিজ ও জেমিনি সি ফুড লিমিটেড।
গতকাল লেনদেন চালু হওয়ার পর থেকে এ কোম্পানি তিনটির শেয়ারের দাম দ্রম্নত বাড়তে থাকলে ডিএসই এ সিদ্ধানত্ম নেয়। একইসঙ্গে ডিএসই বিনিয়োগকারীদের আরও বেশি ভেবে চিনত্মে বিনিয়োগের অনুরোধ করেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।

সালভো কেমিক্যালের শেয়ার লেনদেন শুরু কাল
অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই শেয়ারবাজারে আগামীকাল বৃহস্পতিবার একটিভ সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ার লেনদেন শুরম্ন হচ্ছে। সালভো কেমিক্যাল ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে কোন প্রিমিয়াম ছাড়াই পুঁজিবাজার থেকে ২৬ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতি ৫০০টি শেয়ারে এক মার্কেট লট হিসাবে সর্বমোট ৫২ হাজার আবেদনকারী এই কোম্পানির শেয়ার বরাদ্দ পেয়েছেন।
আইপিও প্রক্রিয়া শেষে সালভো কেমিক্যালের পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯১ পয়সা। তবে আইপিও প্রক্রিয়া শেষে ইপিএস দাঁড়িয়েছে ৮০ পয়সায়। শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ কোম্পানির ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যয় করা হবে।
Quote   
04/19/2011 6:39 pm

Moderator
Forum Expert


Regist.: 02/08/2011
Topics: 60
Posts: 781
OFFLINE
এসইসি'র নির্দেশ মতে অগ্রসর হবে বাংলাদেশ ফান্ড: ফায়েকুজ্জামান

ঢাকা, ১৯ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): এসইসি'র অনুমোদন অনুসারে পুঁজিবাজারে বিনিয়োগে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত 'বাংলাদেশ ফান্ড'। আজ মঙ্গলবার আইসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান শীর্ষ নিউজ ডটকমকে এ কথা জানান।
কবে নাগাদ বাংলাদেশ ফান্ড বিনিয়োগে আসবে এ ব্যাপারে জানতে চাইলে ফায়েকুজ্জামান বলেন, বাংলাদেশ ফান্ড কবে নাগাদ বাজারে আসতে সক্ষম হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্রুত বিনিয়োগে আসার চেষ্টা চালানো হচ্ছে। এখনো এসইসি'র পক্ষ থেকে অনুমোদনপত্র হাতে পাইনি। তাছাড়া রেজিস্ট্রেশনসহ আরো অনেক নিয়ম-কানুনও রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ফান্ডে বিনিয়োগের প্রস্তাব করা হবে কি-না তা জানতে চাইলে তিনি বলেন, এসইসি থেকে অনুমোদনপত্র আইসিবিতে পৌঁছালে তার ভিত্তিতে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে বিনিয়োগের প্রস্তাব পাঠানো হবে। এর আগে কাউকে প্রস্তাব করলে সেটি অনৈতিক হবে। তাই এসইসি থেকে অনুমোদনপত্র হাতে না পেয়ে কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশ ফান্ডে বিনিয়োগের জন্য বলা হবে না বলেও জানান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশ ফান্ড গঠনে এসইসিতে যেসব সুবিধা চাওয়া হয়েছিল সেসব সুবিধা নাকচ হওয়ার ব্যাপারে তিনি বলেন, পরবর্তীতে এসব ছাড়ের বিষয়ে আবারো এসইসিতে আবেদন করা হতে পারে। তিনি জানান, বিনিয়োগে যাওয়ার আগে এসব বিষয় নিয়ে চিন্তা করা হচ্ছে না। এসইসির পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত দেয়াতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৯ মার্চ আইসিবি বাংলাদেশ ফান্ড গঠনের ঘোষণা দেয়। পরে বাংলাদেশ ফান্ডের অনুমোদন চেয়ে এসইসিতে প্রস্তাব পাঠায় আইসিবি। যার ভিত্তিতে গতকাল ফান্ডটি অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। তবে বাংলাদেশ ফান্ড গঠনে যেসব ছাড় চাওয়া হয়েছিল তা নাকচ করে দেয় এসইসি।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview