DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
হোল্ড অর সোল্ড?
Page 1 / 1
হোল্ড অর সোল্ড?
05/02/2011 12:23 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

একটা বিষয় আমাকে খুব ভাবায়, হতাশ হই যখন দেখি প্রায় সবগুলো ফেসবুক গ্রুপ বা পেজে যখন বাজার চরম নিম্নগামী হতে থাকে তখন বিনামূল্যে একটা উপদেশ বিতরণ করা হয়- আপনার শেয়ার ধরে রাখুন (Hold Your Share). আমি কোন যুক্তি খুঁজে পাই না, যখন বাজারে নেগেটিভ এক্স ফ্যাক্টরের ছড়াছড়ি, মানি ফ্লো চরম নিম্নমুখী, টার্নওভার দিনকে দিন কমে যাচ্ছে, বাজারের শক্তি নিঃশেষ হতে হতে তলানীতে গিয়ে ঠেকে, তখনো হোল্ড ইউর শেয়ার, হোল্ড টাইট ইত্যাদি ইত্যাদি......। আমার খুব জানতে ইচ্ছে করে এ উপদেশের ভিত্তি কি? DSE SMALL INVESTORS PLATFORM(DSIP) নামে আমি একটি ফোরাম (http://apps.facebook.com/facebook_forums/dsip/) খুলেছিলাম গত বছরের ১৯ ডিসেম্বর যেদিন সূচক পড়েছিলো ৫৪২ পয়েন্ট। ওই দিন থেকে বাজার পূর্বাভাস দিতে শুরু করেছিলাম (http://apps.facebook.com/facebook_forums/market_trend_after_19_dc_2010-1637.html)। জানুয়ারীর ৯ তারিখে যখন ৬০০ পয়েন্ট পতন হল তখন সাধারণ বিনিয়োগকারীরা উদভ্রান্ত, কি করবে বুঝতে পারছে না- এমন অবস্থা। ওই দিনই " বর্তমান বাজার পরিস্থিতিতে করণীয়" শীর্ষক একটি থ্রেড ফোরামে প্রকাশ করেছিলাম। (http://apps.facebook.com/facebook_forums/___-2128.html)। তখন কয়েকজনের তীর্যক মন্তব্য দেখে খুব আহত হয়েছিলাম। এর পরপরই  আমার ফেসবুক মেসেজ বক্সে প্রতিদিন প্রায় ৫০ টারও বেশী মেসেজ আসতে শুরু করলো। কয়েকজনের বক্তব্য ধন্যবাদ জ্ঞাপক- " আপনার কথা মত শেয়ার বিক্রি করে আমি অনেক বড় বাঁচা বেঁচেছি"। বেশীরভাগ মেসেজের বক্তব্য এ রকম- " আপনার পরামর্শ মত আগে সব শেয়ার বিক্রি করে দিলে আজ আমাকে নিঃশ্ব হতে পথের ভিখারী হতে হত না। একটি মেসেজের বক্তব্য খুবই হৃদয় বিদারক, যেটা পড়ে আমি নিজের অশ্রু সংবরণ করতে পারিনি।

" প্রিয় তাজ ভাই,

আপনার ফোরামের প্রতিটি লেখা আমি খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়ি। টেকনিক্যাল এনালাইসিস বুঝি না। বাজার পূর্বাভাস নিয়মিত দেখি। বিভিন্ন সময়ে আপনি বাজার সম্পর্কে যে পূর্বাভাস দিয়েছেন তা প্রায় ৯৫% মিলে যায়। এখন আমার একটা সমস্যা সম্পর্কে পূর্বাভাস দেবেন দয়া করে।

আমি একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। এক মেয়ে, এক ছেলে। মেয়ে জামাইসহ বিদেশে থাকে। আমি ও আমার স্ত্রী ছেলের সাথে থাকি। রিটায়ার করার পর পেনশন ও গ্র্যাচুইটির টাকা ব্যাংকে জমা রেখেছিলাম। মাসে যে লাভ আসতো তা দিয়ে নিজের ও স্ত্রীর জন্য টুকটাক কিছু খরচ করার পরও বেশ কিছু টাকা থাকত যা দিয়ে নাতীর জন্য কখনো খেলনা, কখনো বা জামা কাপড় বা চকলেট কিনে দিতাম। পুত্রবধু খুব ভালই সেবা যত্ন করতো। গত সেপ্টেম্বর মাসে কয়েকজনের সাথে পরামর্শ করে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করি, নভেম্বর পর্যন্ত আমার বিনিয়োগের উপর প্রায় ২০% এর বেশী লাভ আসে, আরো লাভের আশায় আমি শেয়ার বিক্রি করিনি, এখন লাভের টাকাতো দূরে থাক মূলধণের দুই তৃতীয়াংশই নেই। বলতে গেলে আমার সব শেয়ার কাগজ হয়ে গেছে। এখন আর ছেলের কাছ থেকে অতটা সমাদর পাই না, পূত্রবধুর দেখভাল তো দূরের কথা, প্রতিদিন তাচ্ছিল্য শুনতে হয়, আমার স্ত্রী প্রায় শয্যাশায়ী। বুকের মাঝে কষ্ট চেপে রেখে নচিকেতার সেই গানটা শুনি- সারা দিন ঘামে ভেজা, শতমুখ তবু একা, এরই নাম হল বেঁচে থাকা, প্রতিদিন ঠেকে শেখা, অভিনয় আরেক পেশা, মেপে হাঁটা সীমারেখা, বিছানার সাথে মেশা, আর একটি ভোর জীবন চোর নিয়ে যায় যখন, তখন পিছু ডাকা-- এরই নাম হল বেঁচে থাকা।

আমার জীবনের পূর্বাভাসটা  কি দেবেন দয়া করে?"

শুধু একটা নয়, এরকম মেসেজ আমি অনেকগূলো পেয়েছি। শেয়ারবাজার সম্পর্কে না জেনে, না বুঝে বিনিয়োগ করে অনেকেই সর্বশান্ত হয়েছেন। আমার এই লেখার অবতারণার কারণ একটাই- শেয়ার কখন ধরে রাখবেন আর কখন সেল করবেন এ বিষয়টা জানানোর জন্য যাতে অন্ততঃ আপনার বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি অন্ততঃ কিছু লাভ পেতে পারেন। পতনশীল বাজারে  শেয়ার ধরে রেখে দিন দিন লোকসানের বোঝা বাড়ানো নিজেকে অথৈ সাগরে হাত পা বেঁধে ছেড়ে দেওয়ার মতই। আমি শুধু ছোট্ট একটি বিষয় আপনাকে বলবো যা শেখার জন্য আপনাকে খুব বেশী কিছু শিখতে হবে না। যে কোন চার্টে আপনি দেখবেন শেয়ারের দামের কিছু ক্যান্ডেলস্টিক দেওয়া থাকে, তার নিচে ভলিউম দেওয়া থাকে। শেয়ারটির দাম অতিমূল্যায়িত না অবমূল্যায়িত তা জানার জন্য ক্যান্ডেলস্টিকের উপরে ও নিচেরদিকে আঁকাবাঁকা দুইটি রেখা দেওয়া থাকে, যেটাকে বোলিঞ্জার ব্যান্ড বলা হয়, শেয়ারের দাম যখন বোলিঞ্জার ব্যান্ডের নিচের রেখা স্পর্শ করে তখন কিনবেন আর যখন উপরের রেখা স্পর্শ করে তখন বিক্রি করবেন। হোল্ড অর সোল্ড সমস্যার এরচেয়ে আর ভালো সমাধান আমার জানা নেই।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/02/2011 1:05 pm

NEWBIE


Regist.: 03/26/2011
Topics: 0
Posts: 9
OFFLINE
what a post...realy like u dear taj bhai.
Quote   
05/02/2011 1:09 pm

Senior Member


Regist.: 01/31/2011
Topics: 2
Posts: 25
OFFLINE
thanks taj vai ...amader bujer shubider jonno ekta chat er picture dile valo hoto.
Quote   
05/02/2011 1:27 pm

Junior Member


Regist.: 01/30/2011
Topics: 0
Posts: 15
OFFLINE
woooow................................
Quote   
05/02/2011 1:29 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Rinku Khan:
thanks taj vai ...amader bujer shubider jonno ekta chat er picture dile valo hoto.



I can not copy charts from my amibroker. I have posted a chart with explanation to my group DSE SMALL INVESTORS PLATFORM http://www.facebook.com/home.php?sk=group_152703048110366. Please see the chart on the group.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/02/2011 1:34 pm

Junior Member


Regist.: 01/15/2011
Topics: 0
Posts: 20
OFFLINE
Great Job bai. Apnar sob gulo post minimum 2bar na porle mone hoy ki jeno miss kore felesi. Excellent
Quote   
05/02/2011 2:30 pm

NEWBIE


Regist.: 01/26/2011
Topics: 0
Posts: 2
OFFLINE
simply awesome bro . salute 2 u
Quote   
05/02/2011 8:45 pm

Junior Member


Regist.: 01/15/2011
Topics: 0
Posts: 15
OFFLINE
taj vi, apnar proti amar srodha aj aro onk bede galo. Sharthopor jonaronner sroter birudhe oklanto dar baie jaoa ek nirvik nabik apni. apni ekjon valo bizman n analyst non, ekjon valo moner odhikario bote. Janina amar onuvuti thik moto prokash korte parlam kina. Allah apnar valo koruk.
Quote   
05/02/2011 9:10 pm

NEWBIE


Regist.: 01/29/2011
Topics: 0
Posts: 1
OFFLINE
bhai ,u are great ...
Quote   
05/03/2011 7:27 am

NEWBIE


Regist.: 05/03/2011
Topics: 0
Posts: 8
OFFLINE
Assalamuwalaikum....
At last I found a nice person like u who really think for us
keep going..
Really u r great
Quote   
05/03/2011 11:35 am

NEWBIE


Regist.: 01/20/2011
Topics: 0
Posts: 1
OFFLINE
like......super like
Quote   
05/03/2011 11:56 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
THANKS EVERYBODY for your appreciation, It will definitely keep me going with the interest of small investors.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
05/03/2011 12:35 pm

Senior Member


Regist.: 02/01/2011
Topics: 0
Posts: 41
OFFLINE
taj bhai ami jani na amar kotha ta ki bhave niben frankly bolte ki apnar nam er meaning je mukut apni amader sei mukut hoye thakben keep going bro.
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview