 Moderator Forum Addict

Regist.: 01/27/2011 Topics: 13 Posts: 75
 OFFLINE | শেয়ার ব্যবসা কি আসলে জুয়া খেলা?
কেউ কেউ মনে করেন শেয়ার ব্যবসা বা শেয়ার কেনা বেচা করা একধরনের জুয়া খেলার মতই। বাংলাদেশের বড় বড় অর্থনীতি বিশেষজ্ঞ-গন এমনকি সরকারের উচ্চ-মহল পর্যন্ত শেয়ারবাজারকে জুয়া খেলার ব্যবসা বলে আখ্যা দিয়েছেন। বিদেশে জুয়ারীরা জুয়া খেলে, ভাগ্যর (নিয়তির)উপর ভর করে কখনও ডলার জিতছে, কখনও হারাচ্ছে। হিসাব করার মানসিকতা নেই, সময় নেই, উপায়ও নেই; নেশায় তারা বিভোর। ভাগ্যে থাকলে ডলার পেয়ে যান। এগুলো হলো জুয়া খেলার বৈশিষ্ট্য।
কিন্তু একজন বিনিয়োগকারী একটি কোম্পানির Fundamental Analysis করে, বিচক্ষণতার সাথে সম্ভাব্য Speculation & Risk Factor হিসাব করে, Highest Profit gain করার জন্য বিনিয়োগ করে, সেটা কোন অবস্থাতেই জুয়া খেলা হতে পারে না। Speculation & Risk থাকলেই কোন লেনদেন বা ব্যবসা জুয়া খেলা হতে পারে না। দেখতে হবে Speculation এর ভিত্তি কি? শুধুই কি ভাগ্য, নাকি বৈজ্ঞানিক হিসেব-নিকেস?
Speculation ছাড়া কোন ব্যবসা করা সম্ভব নয়। যে জমি কিনছে সেও Speculate করছে, সামনে জমিটার দাম বাড়বে, তার অনেক লাভ হবে; বাজেটের আগে গাড়ী কিনছে, বাজেটের পরে গাড়ীর দাম বাড়বে বলে। শেয়ার ব্যবসা অন্য যে কোন ব্যবসার চাইতে বেশী Speculative। আর এজন্যই শেয়ার ব্যবসায় মজা অনেক বেশী।
শেয়ার বা আর্থিক সম্পদের মূল্যায়ন কোনও সাধারণ লোকের কাজ নয়, এটা জ্ঞানী লোকের কাজ, এটা শেয়ার বিশেষজ্ঞর কাজ; যিনি বিভিন্ন Analysis করে হিসাব কষছেন, কোম্পানির Paid up Capital, Net Asset Value, Price Earnings, Earnings per Share ইত্যাদি হিসাব কষে, তারপর বিনিয়োগ করছেন। এটা জুয়া খেলা হতে পারে না, এটা সম্মানজনক ও বিজ্ঞানসম্মত পেশা- A Scientific Profession-. |