DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > MARKET TREND
গতকালের বাজার(১১-০১-২০১১) পরিস্থিতির উপর বিশ্লেষন ও আজকের (১২-০১-২০১১) বাজার
Page 1 / 1
গতকালের বাজার(১১-০১-২০১১) পরিস্থিতির উপর বিশ্লেষন ও আজকের (১২-০১-২০১১) বাজার
01/11/2011 1:31 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
গতকালের বাজার(১১-০১-২০১১) পরিস্থিতির উপর বিশ্লেষন  ও আজকের (১২-০১-২০১১) বাজার পূর্বাভাস।


গত দুইদিনের টানা রেকর্ড পতনের পর আজকের বাজার অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়িয়েছে। দিনশেষে সাধারন মূল্যসূচক ১০১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫১২ পয়েন্টে। গতকালের চেয়ে যা ১৫।৫৮% বেশি।পূঁজিবাজারের ইতিহাসে এটি  সর্বকালের রেকর্ড ।মোট টার্নওভার ছিলো ৯৭৭।১৪ কোটি টাকা। টানা ৬ দিন পতনের পর বাজার ঘুরে দাঁড়ানোতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সকল সেক্টরের প্রায় সকল শেয়ার আজ তেজীভাব দেখিয়েছে। ব্রোকার হাউজগূলো আজ ফিক্সড অর্ডার বা রেঞ্জ অর্ডারের প্রতি আগ্রহ দেখায়নি।মার্কেট অর্ডারে ক্রয়াদেশ সরবরাহ থাকা সাপেক্ষে দ্রুত কার্যকর হয়েছে।এদিকে শেয়ার ক্রয়ের চাহিদা থাকলেও ৯৭ শতাংশ শেয়ারে কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। শেয়ারের সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) স্পর্শ করায় ৯৫ শতাংশ শেয়ারের লেনদেন স্বাভাবিক প্রক্রিয়ায় স্থগিত হয়ে যায়।দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধি আটকে যায়। এ কারণে ১৯৫টি শেয়ারের চাহিদা থাকলেও বিক্রেতা ছিলো না।

যে কারনে বাজার ঘুরে দাঁড়িয়েছেঃ

১। মার্জিন লোন সুবিধা বৃদ্ধি করে ১ অনুপাত ২ করা।
২।ঋণ অযোগ্য কোম্পানির জন্য আর্থিক সমন্বয় সুবিধা চালু।
৩। ১৪ টি কোম্পানীকে স্পট মার্কেট থেকে পাবলিক মার্কেটে আনয়ন।
৩।মার্চেন্ট ব্যাংকগুলোর পোর্টফোলিও ব্যবস্থাপনার ক্ষমতা বৃদ্ধি ।
৪। পুঁজিবাজারের স্বার্থে  ব্যাংকসমূহের  এক খাত থেকে অন্যখাতে ঋণ সমন্বয়ের সময়সীমা বৃদ্ধি।
৫।রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোকে অধিক হারে পুঁজিবাজারে বিনিয়োগ করার নির্দেশ এবং বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোকেও শেয়ার বিক্রি না করে অধিক হারে বিনিয়োগে পরামর্শ প্রদান।
৬।ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি)  বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২শ কোটি টাকা প্রদান।
৭।ট্রেজারি বন্ডের ২শ কোটি টাকা নিলাম  স্থগিত করা।
৮।ব্যাংকগুলোর নগদ টাকার সহায়তা পূরণ করতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৪ হাজার ৬শ ৭ কোটি টাকা তারল্য সহায়তা প্রদান
৯।বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২ হাজার ৮শ ৮৫ কোটি টাকা রেপো সুবিধা প্রদান ।
১০। মার্চেন্ট ব্যাংকগুলোর পোর্টফোলিও ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলধনের ৫ গুণের সীমা প্রত্যাহার।


বাজারে বিনিয়োগকারীদের আচরনঃ

আজকে বিনিয়োগকারীগন তেমন শেয়ার বিক্রি করেননি। ফলে লেনদেনের প্রায় ১ ঘন্টার মধ্যেই অধিকাংশ শেয়ারের দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে।ভলিউম দেখে খুব আশাবাদী হওয়া যায়। প্রথম ঘন্টার পরই প্রায় ৮০% শেয়ারের লেনদেন বন্ধ হয়ে যায়। বাজার পরিস্থিতির উন্নয়নে এতগুলো সিদ্ধান্ত একসাথে নেওয়ায় বাজারে এর প্রভাব খুব চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। তবে আশাহত করার মত যে ব্যাপারটি ঘটেছে তা হল, ভাল শেয়ারের পাশাপাশি বাজে শেয়ারের দাম ও সর্বোচ্চ মাত্রায় বেড়েছে, যা একটি অপরিপক্ক মার্কেটের চিত্র তুলে ধরছে। গত কালের আগের দুই দিনের রেকর্ড দরপতন যেমন স্বাভাবিক নয়, তেমনি গতকালের রেকর্ড উত্থান ও বাজারের জন্য সুখকর নয়। ধীরে ধীরে বাজারের উত্থান বা পতন একটি স্থিতিশীল বাজারের লক্ষন প্রকাশ করে যা এখনো আমরা দেখতে পাচ্ছি না।

এখনো যে সব সমস্যা রয়ে গেছেঃ
ক্ষুদ্র বিনিয়োগকারীরা গত ৬ দিনের টানা দরপতনে তাদের পূজিঁর প্রায় এক তৃতীয়াংশ হারিয়ে বসেছেন। তারল্য সংকট এখন কাটেনি, তবে আশা করা যাচ্ছে শীঘ্রই এ সংকট কেটে যাবে। আইসিবি কে ২০০ কোটি টাকা ঋন প্রদান করায় এবং প্রায় ৭০০০ কোটি টাকার তারল্য সুবিধা প্রদান করায় বাজারে আপাততঃ কোন সমস্যা আছে বলে মনে হয় না। তবে আজ এবং আগামীকাল সব মার্চেন্ট ব্যাংক বর্ধিত হারে ঋন প্রদান করতে পারবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। ব্যাংকগুলো বলছে, ঋণের জন্য তাদের নির্ধারিত অর্থের ওপর চাপ থাকায় তাদের পক্ষে এখনি সরকারের নির্দেশনা মানা  সম্ভবপর নয়।

আজকের বাজারের  সম্ভাব্য পরিস্থিতিঃ

বাজারে আজ তারল্য সংকট থাকবে বলে মনে হয় না। গতকাল অনেক ব্রোকার হাউজে মার্জিন ঋন না পাওয়ায় অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরও আগামীকাল ও ১ অনুপাত ২ হারে ঋন হয়ত পাওয়া যাবে না, তবে আগামী রবিবার থেকে পূর্ন মাত্রায় ঋন পাওয়া যাবে বলে আশা করছি। বাজারের এই উল্লম্ফনে এবং অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্তের কারনে মার্চেন্ট ব্যাংক, বানিজ্যিক ব্যাংক সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগমন ঘটবে। বাজারে শেয়ার কেনার জন্য হুড়োহুড়ি লেগে যেতে পারে। তাই আগামীকাল বাজারের উল্লম্ফন কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। হয়তো নতুন আরেকটা রেকর্ড ও হয়ে যেতে পারে। তবে এটা অনেকাংশেই নির্ভর করছে আজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে আসছেন কিনা।যদি কোন  কারনে তা না হয় তাহলে ও বাজার ঊর্ধমূখী থাকবে ঠিকই, তবে বাজারের যেরূপ উল্লম্ফন আশা করা হচ্ছে তা নাও হতে পারে।


আজকের বাজেরে কিরূপ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেনঃ
১। আপনার হাতে নগদ যে টাকা আছে তা দিয়ে যে সকল শেয়ারে আপনার লস আছে তা দ্রুত কিনে এভারেজ করে ফেলুন।
২। পর্যাপ্ত টাকা না থাকলে কম লাভজনক শেয়ারটি বিক্রি করে পরে কিনুন।
৩। প্রথম ৫ মিনিট বাজার ভালভাবে পর্যবেক্ষন করুন, যদি দেখা যায় এর মধ্যে সূচক অন্ততঃ ৫০ পয়েন্ট বেড়েছে এবং ভলিউম ও সন্তোষজনক তবে আপনাকে যা কেনার কিনে ফেলতে হবে।
৪। যদি এভারেজ ভলিউম এর চেয়ে ট্রেড কম হয় তাহলে আরেকটু অপেক্ষা করুন বাজার হয়তো কিছুটা মিশ্র যেতে পারে।
৫। পরিস্থিতি যাই হোক না কেন আজই আপনার শেয়ার ক্রয়  করার শেষ দিন, এরপর কিনলে আপনি ততটা কম দামে পাবেননা।
৬। মনে রাখবেন, গতকালকের বাজার এবং আজকের বাজারের মত শেয়ারের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়বে না। যত দ্রুত উত্থান হবে, পতন ও তত দ্রুত হবে।
৭।প্রথম ১০-১৫ মিমিটে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষন করুন।যদি দেখা যায় আজকের মত খুব কম ভলিউমে শেয়ারের মূল্য সার্কিট ব্রেকারের উচ্চসীমা স্পর্শ করছে তাহলে আরেকটু দেখে ধীরে ধীরে ক্রয় করতে পারেন। আর যদি দেখেন গত কালের চেয়ে ট্রেড ভলিউম অনেক বেশী সেইসাথে দাম ও বাড়ছে, তাহলে আপনি দ্রুত ক্রয় শেষ করুন।

পরিশেষে বাজারের আরেকটি চরমতম উত্থান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/11/2011 2:22 pm

NEWBIE


Regist.: 01/03/2011
Topics: 0
Posts: 9
OFFLINE
Thanks for ur pains taking efforts.Let us all hope for the best TODAY
Quote   
01/11/2011 2:39 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Muzibul Haque:
Thanks for ur pains taking efforts.Let us all hope for the best TODAY



Thank you.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/11/2011 7:21 pm

Senior Member


Regist.: 01/06/2011
Topics: 2
Posts: 30
OFFLINE
Thanks for nice advice
Quote   
01/12/2011 12:47 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Rezaul Karim Sheikh:
Thanks for nice advice



Welcome
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/12/2011 8:20 am

NEWBIE


Regist.: 12/23/2010
Topics: 0
Posts: 3
OFFLINE
Taj bhai u r genius.tnx a lot 4 ur great contribution.
Quote   
01/12/2011 8:51 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Taj U Ahmed:
গতকালের বাজার(১১-০১-২০১১) পরিস্থিতির উপর বিশ্লেষন  ও আজকের (১২-০১-২০১১) বাজার পূর্বাভাস।

'........................তাই আগামীকাল বাজারের উল্লম্ফন কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। হয়তো নতুন আরেকটা রেকর্ড ও হয়ে যেতে পারে। তবে এটা অনেকাংশেই নির্ভর করছে আজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে আসছেন কিনা।যদি কোন কারনে তা না হয় তাহলে ও বাজার ঊর্ধমূখী থাকবে ঠিকই, তবে বাজারের যেরূপ উল্লম্ফন আশা করা হচ্ছে তা নাও হতে পারে."




আজকের পুর্বাভাস এর ২য় অংশ টাই সত্যি হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তেমন হয়নি। আগামীকালের পুর্বাভাস দেখুন Market Trend in 2011 thread এ। ধন্যবাদ।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/12/2011 8:58 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Faruq Omar:
Taj bhai u r genius.tnx a lot 4 ur great contribution.



Thanks for your comments.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/14/2011 8:07 am

Senior Member


Regist.: 01/01/2011
Topics: 3
Posts: 35
OFFLINE
I AM ASTONISHED THAT MARKET BEHAVED AS SUCH YOU FORECASTED.
KEEP IT UP!!!!!!!!!!!!!
Quote   
01/14/2011 8:31 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Abdul Quddus Chowdhury:
I AM ASTONISHED THAT MARKET BEHAVED AS SUCH YOU FORECASTED.
KEEP IT UP!!!!!!!!!!!!!



Thanks for very inspiring comment.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview