| 01/18/2011 12:22 pm |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | ‘অতি লোভের কারণে হুজুগে বিনিয়োগ করে আমরা ভুল করেছি, এবারের মতো আমাদের বাঁচান’ এমনই আর্তি করেছেন বিভিন্ন এমএলএম কোম্পানির এজেন্টরা।
তারা এমএলএম কোম্পানিগুলোর নেটওয়ার্ক ব্যবসা হঠাৎ বন্ধ না করে একটি নীতিমালা প্রণয়ণের জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানি...য়েছেন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যানারে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট এজেন্টরা এ আহবান জানান।
তারা বলেন, সরকার এমএলএম কোম্পানিগুলো হঠাৎ বন্ধ করে দিলে লাখ লাখ যুবক বেকার হয়ে পথে বসবে। ...সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করে তার আওতায় নেটওয়ার্ক ব্যবসা কঠোরভাবে নিয়ন্ত্রণেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মুহিব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাসোসিয়েশনের আহবায়ক আশরাফুল হক, সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, সদস্য অপু রহমান, সদস্য আনোয়ার হোসেন রাজু, মনির হোসেন, মো. আবু বকর প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অ্যাসোসিয়েশনের বৈধতা নিয়ে সাংবাদিকরা নানা প্রশ্ন করলে রীতিমত হট্টগোলের সৃষ্টি হয়।
অনলাইনভিত্তিক এমএলএম কোম্পানিগুলো লাপাত্তা হয়ে গেলে লাখ লাখ লোকের বিনিয়োগের টাকার দায় কে নেবে ? সাংবাদিকদের এ প্রশ্নেও বেশ কিছু সময় নিরব থাকা নেতারা শত শত কোটি টাকার দায়-দায়িত্ব নিতে অস্বীকার করেন।
তারা বলেন, নিজ নিজ দায়িত্বেই লোকজন বিনিয়োগ করে লাভবানও হয়েছেন। কোম্পানিগুলো লাপাত্তা হলে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবো।
অ্যাসোসিয়েশন নেতারা বলেন, এখন পর্যন্ত সকল বিনিয়োগকারীই যথারীতি টাকা পাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও ‘নীতিমালা প্রণয়নের’ অজুহাতে কোম্পানিগুলো বন্ধ করা হলে সীমাহীন প্রতারণার শিকার হবেন বিনিয়োগকারীরা। তারা বিপর্যয় থেকে রক্ষা পেতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।See more |
|
|