DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
বিদ্যুৎ খাতের শাহেনশাহ আজিজ খান_ বিএনপিকে ডুবিয়ে আওয়ামী লীগকে ডুবাচ্ছেন
Page 1 / 1
বিদ্যুৎ খাতের শাহেনশাহ আজিজ খান_ বিএনপিকে ডুবিয়ে আওয়ামী লীগকে ডুবাচ্ছেন
05/10/2011 6:59 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
বিদ্যুৎ খাতের শাহেনশাহ আজিজ খান
বিএনপিকে ডুবিয়ে আওয়ামী লীগকে ডুবাচ্ছেন


পীর হাবিবুর রহমান
The Bangladesh Pratidin

বিদ্যুৎ খাতের শাহেনশাহ আজিজ খান দেশ ও সরকারকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছেন? সরকারের মধ্যগগনে যখন সূর্যের তাপ তখন আটটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পাওয়া আজিজ খানকে নিয়ে সর্বত্রই প্রশ্ন। আজিজ খান ভাই মন্ত্রী ফারুক খান ও তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট গ্রুপ নিয়ে আলোচনা-সমালোচনার তুফান থামছেই না। কিন্তু এতে তাদের যেমন কিছু যায় আসে না, তেমনি ঘুম ভাঙছে না সরকারের। বলাবলি হচ্ছে ঘুম যখন ভাঙবে তখন সরকার হায়হায় করে দেখবে, সময় ফুরিয়ে গেছে। সময় নাই সময় নাই। মানুষও বলবে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ নাই। প্রায় ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আজিজ খানের সামিট গ্রুপ পেলেও সরকারের মেয়াদপূর্তির আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ সরবারহ করতে পারছে না। কয়েকটি কেন্দ্র নিয়ে গত ডিসেম্বরে সরকারের সঙ্গে সামিট গ্রুপের চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। শোনা যাচ্ছে এ মাসের ১২ তারিখ চুক্তি সম্পন্ন হবে। ১ হাজার ১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিবিয়ানা-১, বিবিয়ানা-২, মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্পের চুক্তি হচ্ছে। অনেকে বলাবলি করছেন চুক্তি বিলম্বের কারণে মাঝখানে জনগণের হাজার হাজার কোটি টাকার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হলো। এর বাইরে সামিট গ্রুপ ১০২ মেগাওয়াটের মদনগঞ্জ, ১১০ মেগাওয়াটের খুলনা, ৪০ মেগাওয়াটের খান জাহান আলী বিদ্যুৎ প্রকল্পের চুক্তি হয়েছে। আলাদিনের চেরাগ হাতে অলৌকিক শক্তির গুণে দেরে বিদ্যুৎ খাতে সম্রাট আজিজ খানের সামিট গ্রুপ আরও দুটি ১৫০ মেগাওয়াটের শান্থাহার ও ১০০ মেগাওয়াটের আমিনবাজার বিদ্যুৎ প্রকল্পের কাজ পেয়েছে। কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার চাপে পড়েছে এ কারণে যে কোনো বিদ্যুৎকেন্দ্রেই নাকি বিশ্বব্যাংক ছাড়া কোনো দাতা সংস্থার ঋণ সহায়তা দিতে রাজি নয়। এমনকি সিংগেল সাইকেলে সরকার বিদ্যুৎ কিনলে সামিটের যেখানে শতকরা ৫০ ভাগ রেট পাওয়ার কথা এখন তারা শতকরা ১০০ ভাগই দাবি করছে। এ নিয়েও চলছে টানাপোড়ন। ১৫ কোটি ডলারের প্রতিষ্ঠান সামিট গ্রুপ প্রায় ২০০ কোটি ডলারের ৮টি প্রকল্পের কাজ পেয়ে সব মহলের আলোচনার খোরাকই হয়নি, দেশের ব্যবসা-বাণিজ্য জগতের সবাইকে চমকে দিয়ে এক গভীর রহস্যময়তার সৃষ্টি করেছে। বলাবলি হচ্ছে সরকারের মন্ত্রী ফারুক খানের ভাই 'ওস্তাদ' আজিজ খান যেভাবে বিদ্যুৎ খাত দখলে নিয়েছেন ব্যবসায়িক অভিজ্ঞতা ও সুনাম ছাড়াই সেখানে এই খাতে বিদেশি বিনিয়োগকারীরা আসতে নারাজ। তাদের কথা এখানে রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে কাজ করছে। মন্ত্রীর ভাইয়ের প্রতিষ্ঠান পেশাদার দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য সুখ বয়ে আনবে না। আওয়ামী লীগের আগের শাসনামলে বেসরকারি খাতে তিনটি বার্জ মাউন্টেন্ট পাওয়ার প্লান্টের উদ্যোগ নেওয়া হয়। সামিট তখন মধ্যস্বত্বভোগী এক ফড়িয়া প্রতিষ্ঠানের নাম। এলপাসোনামি বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট মাত্র। শতকরা ৫ পার্সেন্ট শেয়ার তাদের থাকবে এই শর্তে তারা কাজটি পাইয়ে দেয়। এর বাইরে দশ মেগাওয়াট করে ছোট ছোট তিনটি প্রকল্প তারা পায় আশুলিয়া, কুমিল্লা ও নরসিংদীতে। ২০০১ সালের নির্বাচনে ভোটের হাওয়া ধানের শীষে ঢেউ খেলালে আওয়ামী লীগের ফারুক খানের ভাই আজিজ খান ছুটেন বিএনপি হেরেমের দিকে। মরহুম সাইফুর রহমানের আলোচিত-সমালোচিত পুত্র নাসের রহমানের সঙ্গে তার পুরনো বন্ধুত্ব নতুন হিসাব-নিকাশে মধুর উষ্ণতা এনে দেয়। কথিত আছে বিএনপি ক্ষমতায় এলে তিনি ব্যবসা করবেন এমন আশায় বিএনপির জন্য সাইফুর রহমানের হাতে তুলে দেন পাঁচ কোটি টাকা। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে সাইফুর রহমান টাকা নিয়ে গেলে তার ম্যাডাম রীতিমতো আকাশ থেকে পড়ে। জানতে চান কে এই আজিজ খান? তার প্রশ্নে হতচকিত সাইফুর আওয়ামী লীগের ফারুক খানের ভাই বলা মাত্র খালেদা নাকচ করে দেন। ফিরিয়ে দেন পাঁচ কোটি টাকা। আজিজ খান এতে লজ্জিত না হলেও তিনি অন্যের উপর বিনিয়োগ করেন। বিএনপি ক্ষমতায় এলে আজিজ খান সাইফুর পুত্র নাসের রহমানকে নিয়ে জাতীয়তাবাদী ব্যবসা ফন্দিফিকিরে মাঠে নামেন। সাইফুর রহমান নাকি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ফোন করতে ভোলেননি। টুকুর সঙ্গে আজিজ খানের অন্তরঙ্গতা, দোস্তি পুরনো। পর্দার আড়ালে টাকা কামানোর নাটকীয় ঐক্য জোড়ালো হয়। খুলনা পাওয়ার কোম্পানির এমডি পদে নাকি সাইফুর পুত্র নাসের রহমানের শ্যালককে বসিয়ে দেন আজিজ খান। ইউনাইটেড গ্রুপের হাসন রাজা ও তাদের সঙ্গে হরিহরি আত্মার সম্পর্ক গড়ে তুলেন। তারা মিলেমিশে মংলা পোর্টেও ব্যবসা করেন। বিএনপি ভেড়ামাড়ায় তিনশ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলে অনেক ব্যবসায়ীই নড়াচড়া শুরু করেন। সাইফুর রহমানের প্রভাবে সরকারের প্রভাবশালীরা মুখ বুজে দেখেন টাকা লুটের আওয়ামী-বিএনপি নাটকের জমজমাট দৃশ্য। বন্ধু ব্যবসায়ীকে পেয়ে টুকু ভেড়ামাড়ার বদলে সিরাজগঞ্জে নিয়ে আসেন প্রকল্প। চাউড় হয়ে যায় কাজ নিশ্চিত পাচ্ছেন সামিট গ্রুপের আজিজ খান। তাই টেন্ডারে কেউ অংশ নিল না। সরকার সময় বাড়িয়ে কাজটি সামিট গ্রুপকে দিল। ইতোমধ্যে হাওয়া ভবনের বহুল আলোচিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে আজিজ খানের সখ্য গড়ে উঠলে দুইয়ে দুইয়ে চার মিলে যায়। আজিজ খানকে মামুনের মার্সিডিজ বেঞ্জে চড়ে সচিবালয়ে যেতে দেখা যায়। আজিজ খানের কপাল বলে কথা! ১০ মিলিয়ন ডলারের সাব স্টেশনটি মূল ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা হলেও তিনি তা সরকারের কাঁধে ফেলে দিতে সক্ষম হন। ১৫শ কোটি টাকার কাজ আজিজ খান নিয়ে যাবেন আর বিএনপির নেতারা আঙ্গুল চুষবেন তা কি হয়! নেতারা ছুটলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে। জানতে চাইলেন বিএনপি ক্ষমতায় ফারুক খানের ভাই আজিজ খান কাজ পায় কীভাবে? বিস্মিত খালেদা জিয়া সচিব শহীদুল ইসলামকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট চাইলেন। ২৬ জন কর্মকর্তা দায়ী হলেন। টুকুর ক্ষমতা খর্ব হলো। বিদ্যুৎ মন্ত্রণালয়ে গেলে তদন্ত রিপোর্ট টুকু ফেলে রাখেন। খালেদা জিয়া মন্ত্রিসভার ক্রয় কমিটিতে পাস হলেও তা বাতিল করতে দ্বিধা করলেন না। এদিকে আজিজ খানের কাছ থেকে অনেকেরই মোটামোটা খাম নেওয়া হয়ে গেছে। তিনি গেছেন সিঙ্গাপুর বেড়াতে। ফিরে এসে যখন দেখলেন সম্পদের খনি হাতছাড়া তখন তিনি কারণ জানতে চাইলেন। তার ক্ষতিপূরণের প্রসঙ্গ আনলেন। বন্ধু প্রতিমন্ত্রী ১০ মেগাওয়াটের ৩টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, ক্ষমতা ৩৩ পার্সেন্ট করে দেন। অন্যদিকে আর কোনো বিদ্যুৎ প্রকল্প আলোর মুখ দেখাতে পারেননি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে আজ বিদ্যুৎ ঘাটতি শুধু ঘরে ঘরেই নয়। বিদ্যুতের অভাবে দেশের ব্যবসা-বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ মুখ থুবড়ে পড়েছে। বলাবলি হচ্ছে আজিজ খানের জন্য বিদ্যুতের অভাবেই অন্ধকারে ডুবে ছিল দেশ ও খালেদা জিয়ার সরকার। আজও দেশ অন্ধকারে। আজিজ খান এবারও শেখ হাসিনার সরকারকে অন্ধকার থেকে আলোর জগতে আনতে পারবেন না এমন মন্তব্য সবার। অনেকে বলছেন আজিজ খানকে কাজ না দিয়ে ডুবেছে বিএনপি সরকার। তাকে কাজ দিয়ে ডুবতে যাচ্ছে মহাজোট সরকার।

Quote   
05/10/2011 11:47 am

Cool Senior Member


Regist.: 12/23/2010
Topics: 0
Posts: 55
OFFLINE
Thanks
Quote   
05/10/2011 12:05 pm

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE

Originally Posted by Mainul Islam:
Thanks



wc. news ta porar jonno apnakeo thnx.
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview