DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
নতুন তহবিল গঠনে ডিএসইর শীর্ষ ৩২ ব্রোকারেজ হাউসের একমত পোষণ
Page 1 / 1
নতুন তহবিল গঠনে ডিএসইর শীর্ষ ৩২ ব্রোকারেজ হাউসের একমত পোষণ
03/02/2011 9:55 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

নতুন তহবিল গঠনে ডিএসইর শীর্ষ ৩২ ব্রোকারেজ হাউসের একমত পোষণ

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০২-০৩-২০১১
প্রথম আলো

পুঁজিবাজারে বিনিয়োগের লক্ষ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার নতুন একটি তহবিল গঠনে ডিএসইর শীর্ষ ৩২ ব্রোকারেজ হাউস একমত পোষণ করেছে। একই সঙ্গে ফোর্সড সেল না করার ব্যাপারে একমত হয়েছে প্রতিষ্ঠানগুলো।
আজ বুধবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সম্মেলনকক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ৩২টি ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় এই মত পোষণ করা হয়।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওই হাউসগুলোর প্রধানসহ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী উপস্থিত ছিলেন।
সভা শেষে আইসিবির এমডি ফায়েকুজ্জামান জানান, গত জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত লেনদেনে শীর্ষ ৩২টি ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক হয়। বৈঠকে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং এ অবস্থায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা আনতে নতুন একটি তহবিল গঠনের ব্যাপারে আলোচনা হয়। উপস্থিত প্রায় সবাই তহবিল গঠনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সাধারণ বিমা করপোরেশন প্রাথমিকভাবে তহবিলটি গঠনের উদ্যোগ নিলেও শেয়ারবাজারে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক এ ফান্ড গঠনে অংশ নিতে পারবে।
কাল বৃহস্পতিবার এ বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে। তবে ফান্ডটির আকার কেমন হবে, সে সম্পর্কে ফায়েকুজ্জামান বিস্তারিত না জানালেও ফান্ডটি ৫,০০০ কোটি টাকার হতে পারে বলে বৈঠক সূত্রে জানা যায়।
বৈঠক সূত্রে জানা যায়, বাজারে দরপতন হলে ফোর্সড সেল যাতে বন্ধ হয়, সে লক্ষ্যে এ সংক্রান্ত আইনে সংশোধন করার ব্যাপারে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর ১০ শতাংশ এক্সপোজারের বিষয়টি বাজারমূল্য অনুযায়ী নির্ধারণ না করে কস্ট প্রাইজ বা বিনিয়োগ মূল্য অনুযায়ী করারও পরামর্শ দেওয়া হয় বৈঠকে।
এদিকে বাজারে স্থিতিশীলতা রক্ষায় বিনিয়োগকারীদের আরও শিক্ষিত করার ব্যাপারে ব্রোকারেজ হাউসগুলো একমত পোষণ করেছে বলে জানান ফায়েকুজ্জামান। দীর্ঘ মেয়াদে বিনিয়োগের মানসিকতা নিয়ে বিনিয়োগকারীদের বাজারে আসা উচিত। কিন্তু বর্তমানে এর উল্টোটা দেখা যাচ্ছে। সুতরাং বিনিয়োগকারীরা এ ব্যাপারে যাতে যথার্থ শিক্ষা পায়, সে লক্ষ্যে ব্রোকারেজ হাউসগুলোর গবেষণা বিভাগ বিনিয়োগকারীদের পরামর্শ দেবে।
এদিকে শেয়ারবাজার নিয়ে যেকোনো মন্তব্য করতে আরও সংযত হওয়ার ব্যাপারে বৈঠকে পরামর্শ এসেছে বলে বৈঠক সূত্রে জানা যায়।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview