DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > MARKET TREND
বাজার পরিস্থিতি উন্নয়নে অর্থমন্ত্রীর ঘোষনা ও বাজারে এর সম্ভাব্য প্রভাবঃ
Page 1 / 1
বাজার পরিস্থিতি উন্নয়নে অর্থমন্ত্রীর ঘোষনা ও বাজারে এর সম্ভাব্য প্রভাবঃ
01/24/2011 8:29 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
বাজার পরিস্থিতি উন্নয়নে অর্থমন্ত্রীর ঘোষনা ও বাজারে এর সম্ভাব্য প্রভাবঃ

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে অর্থমন্ত্রী গতকাল (২৩-০১-২০১১) নিম্নলিখিত ঘোষনা দিয়েছেনঃ-

১।পুঁজিবাজারে মঙ্গলবার লেনদেন শুরু ।
২।সূচকে আরোপ করা সার্কিট ব্রেকার প্রত্যাহার।
৩। শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনাবলী তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
৪। তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দর একদিনে ১০ শতাংশের বেশি বাড়তে বা কমতে পারবে না।
৫।বুক বিল্ডিং পদ্ধতি  স্থগিত ।
৬।মবিল-যমুনা লুব্রিক্যান্ট ও এমআই সিমেন্টের আইপিওতে আটকে থাকা অর্থ দ্রুত বাজারে ফিরিয়ে আনার ব্যবস্থা ।
৭। মার্চেন্ট ব্যাংকগুলো যে পরিমাণ টাকা মুনাফা হিসেবে বাজার থেকে তুলে নিয়েছে তার একটি অংশ আবার বাজারে ফিরিয়ে আনা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মুনাফাও আবার পুঁজিবাজারে বিনিয়োগের ব্যবস্থা গ্রহন।
৮।  কোন কোম্পানীর শেয়ার ছাড়ার পর পরিস্থিতি অনুযায়ী ঐ কোম্পানী যাতে আবার সেই শেয়ার কিনে নিতে পারে (বাই ব্যাক), সে ধরনের ব্যবস্থা চালু করা হবে। তবে এজন্য কোম্পানি আইনে কিছু পরিবর্তন আনতে হবে।
৯।প্রাতিষ্ঠানিক ক্রেতা যেমন মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন ব্যাংকের মার্চেন্ট ব্যাংক উইংকে সক্রিয় করা হবে।মার্চেন্ট ব্যাংকের শেয়ার বাজার থেকে অর্জিত মুনাফা আবার বাজারে ফিরিয়ে আনার মাধ্যমে বাজারে তারল্য প্রবাহ বাড়ানো হবে।
১০। বাজারে তারল্যের ক্ষেত্রে  বাংলাদেশ ব্যাংক কিছুটা নমনীয় ভূমিকা পালন করবে ।
১১।এক থেকে দুই সপ্তাহের মধ্যে এসইসির  পরামর্শক কমিটি  ঢেলে সাজানো হবে।  এসইসি বোর্ডে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি থাকা নিশ্চিত করা হবে। যাতে সব কিছুর মধ্যে একটা সমন্বয় থাকে। একই সঙ্গে এসইসির জনবল দ্বিগুণ করা হবে। প্রতিষ্ঠানটির শূন্য পদ পূরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এসইসি এখন থেকে বাজারে হস্তক্ষেপ কমিয়ে দেবে।
১২।মার্চেন্ট ব্যাংকের ঋণ অনুপাত কি হবে সেটি তারাই ঠিক করবে, এসইসি নয়।
১৩।বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে পুঁজিবাজারে স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে স্বল্প ও মধ্যমেয়াদী পদক্ষেপ গ্রহনের ঘোষনা।
১৪।এসইসি, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংক এর মধ্যে যোগাযোগ আরও বাড়ানো হবে।
১৫। এসইসির কাজে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

অর্থমন্ত্রীর এ ঘোষনা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এখন দেখা যাক বাজারে এসব ঘোষনার প্রভাব কি হতে পারে। বাজার পড়তে পড়তে বিনিয়োগকারীগন বাজারের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। ক্রম পতনশীল বাজারের পতন ঠেকাতে সূচকের উপর সার্কিট ব্রেকার আরোপ করা হয় এবং বাজার বন্ধ করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহন করায়  বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে আশা করা যায়। বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত, এমজেএল ও এমআই সিমেন্টের আইপিওতে আটকে থাকা অর্থ দ্রুত বাজারে ফিরিয়ে আনার ঘোষনায় অল্প সময়ে বাজারে এসব টাকা প্রবেশ করবে বলে আশা করা যায়, তবে পদ্ধতিগত কারনে তা বাজারে আসতে কমপক্ষে ৩/৪ সপ্তাহ সময় লাগতে পারে। তাই এই টাকা বাজারে না আসা পর্যন্ত বাজারে এর কোন ভূমিকা নেই। ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠা্‌ন ও মার্চেন্ট ব্যাংক গুলোর অর্জিত মুনাফার অংশ বাজারে ফিরিয়ে আনার উদ্যোগ বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে আশা করা যায়, প্রাতিষ্ঠানিক এইসব বিনিয়োগকারীগন বাজারে বিনিয়োগের আশ্বাস দেওয়ায় বাজারে তারল্যের ঘাটতি দূর হবে এবং বাজার ধীরে ধীরে উঠার ইঙ্গিত পাওয়া যায়। তবে এটাও মনে রাখতে হবে যে তারা একদিনে সব টাকা বিনিয়োগ করে ফেলবে না। বাজারের এরূপ অবস্থায় তাদের ইঁদুর বেড়াল খেলা বেশ জমে উঠবে বলে মনে হচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিসেম্বরে তাদের পোর্টফোলিও সমন্বয় করে বলে বাজার দ্রুতই চাঙ্গা হয়ে যাবে আশা করা যায় না, তবে বাজারের একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসার সম্ভাবনা আছে। বাজারে তারল্যের ক্ষেত্রে  বাংলাদেশ ব্যাংক কিছুটা নমনীয় ভূমিকা পালন করবে বলা হলেও আসলে তারা তা পারবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে। মুল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের সংকোচনশীল মুদ্রানীতি অবলম্বন করা ছাড়া কোন উপায় নেই, তা না হলে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।  বাই-ব্যাক ব্যবস্থা চালু,এসইসি কে ঢেলে সাজানো, এসইসি বোর্ডে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি রাখার ব্যবস্থা  এবং এসইসির কাজে সহায়তার জন্য  উপদেষ্টা কমিটি গঠন দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল আনতে পারে। এগুলো যত দ্রুত করা যাবে ততই বাজারের জন্য তা মঙ্গলজনক হবে। মার্জিন ঋনের হার মার্চেন্ট ব্যাংক এর উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সাধারন বিনিয়োগকারীদের পক্ষে যাবে বলে মনে হচ্ছে না। এটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার  করতে পারে। ব্যাংকিং খাত থেকে আগের মত অর্থ শেয়ার বাজারে আসার সম্ভাবনা নেই। কারন তারা মোট আমানতের ১০ ভাগের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না। তালিকাভুক্ত শেয়ারের উপর সার্কিট ব্রেকার অর্ধেক করায় ১০ টাকার শেয়ারের দাম কিছুটা বেশী হারে বাড়বে।

বাজারের পতন ঠেকাতে এসব পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে যে, বাজারে এসব টাকা আসবে ধীরে ধীরে। তাই একলাফেই বাজার উঠে যাবে এমন আশা না করাই ভালো।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/24/2011 9:29 am

Senior Member


Regist.: 01/21/2011
Topics: 0
Posts: 34
OFFLINE
TKs for the updated post.  
Quote   
01/24/2011 9:34 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Kashem Mahmood:
TKs for the updated post.  



WELCOME
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/24/2011 9:03 pm

Senior Member


Regist.: 01/06/2011
Topics: 2
Posts: 30
OFFLINE
I think 100% right  analysis.
Quote   
01/24/2011 9:42 pm

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Rezaul Karim Sheikh:
I think 100% right  analysis.



Thanks for comment
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/25/2011 12:41 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
aj to price barche. apnar advice moto kal ki sell korbo naki esob decision er por market observe kore hold korbo. plz need ur wise succession.
Quote   
01/25/2011 3:04 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Pavel Haque:
aj to price barche. apnar advice moto kal ki sell korbo naki esob decision er por market observe kore hold korbo. plz need ur wise succession.



Please see the Market forecast regularly on "Market Trend in 2011"  thread
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview