| 01/18/2011 12:55 pm |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | ঢাকা: দুই স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের জামানতবিহীন লেনদেন সীমা বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
শেয়ার বাজারের চলমান মন্দা কাটাতে ব্রোকারেজ হাউসের ক্রয়ক্ষমতা বাড়াতে ডিএসইর সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসইসির এই সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হচ্ছে।
এর ফলে ব্রোকারেজ হাউসগুলো কোনো রকম আগাম জামানত ছাড়াই ১৫ কোটি টাকা পর্যন্ত শেয়ার ক্রয় করতে পারবে।
এর আগে জামানতবিহীন লেনদেনের সীমা ৫ কোটি টাকা ছিল।
এসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবীর ভুঁইয়া সাংবাদিকদের জানান, পুঁজিবাজারের বর্তমান পরিস্থতিতে ব্রোকারেজ হাউসের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং জামানতবিহীন লেনদেনের সীমা বৃদ্ধির জন্য ডিএসইর পক্ষ থেকে কমিশনের কাছে প্রস্তাব পেশ করা হয়। এর ভিত্তিতে জামানতবিহীন লেনদেনের সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকা করা হয়েছে। এর ফলে ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার কেনার ক্ষমতা বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের বর্ধিত ক্রয়ক্ষমতা কার্যকর করলে বাজারে শেয়ার কেনার প্রবণতা বাড়বে। শেয়ারের দর ও সূচকে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে বড় ধরনের দরপতনের আশঙ্কায় শেয়ার বাজারে লেনদেন বন্ধ রাখার পর দফায় দফায় বৈঠক করে এসইসি। বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণের জন্য মঙ্গলবার বিকেলে এসইসি চেয়ারম্যান ও সদস্যরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।
বৈঠকে ডিএসইর পক্ষ থেকে ব্রোকারেজ হাউসগুলোর ক্রয়ক্ষমতা বাড়াতে জামানতবিহীন লেনদেনের সীমা বৃদ্ধির সুপারিশ করা হয়। এসইসি কর্মকর্তারও এই প্রস্তাবের প্রতি সম্মতি প্রকাশ করেন। পরে এসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হয়।
|
|
|