| 06/04/2011 2:45 pm |
 Forum Addict

Regist.: 12/31/2010 Topics: 14 Posts: 92
 OFFLINE | উদ্যোক্তাদের ২০ শতাংশ শেয়ার বাধ্যতামূলক রেখে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ
05 june, 2011. Amader somoy.
আবু আলীঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যেক্তা পরিচালকদের ২০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতার বিধান করে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে কোম্পানি নিজেই শেয়ার বাই-বেক করতে পারবে- এ ধরনের বিধান করে কোম্পানি আইন সংশোধন করছে বাণিজ্য মন্ত্রণালয়। এসইসির মাধ্যমে বাজারসংশিস্নষ্ট বিভিন্ন পক্ষের মতামত গ্রহণের পর চূড়ান্ত প্রস্তাব তৈরি করে জাতীয় সংসদে উত্থাপনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
কোম্পানি আইন অনুসারে বর্তমানে পু্ঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের বিষয়ে তেমন বাধ্যবাধকতা নেই। এ সুযোগ নিয়ে কিছু কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তাদের শেয়ার দেদারছে বিক্রি করেছেন। শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের জন্য উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি অন্যতম কারণ বলে তদন্ত রিপোর্টে উলেস্নখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা শেয়ারের দাম বৃদ্ধি করে শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যান। ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ লগ্নিকারকরা। এছাড়াও পতনের সময় বিভিন্ন কোম্পানি স্টক এক্সচেঞ্জ ও এসইসিকে না জানিয়ে বেশিরভাগ শেয়ার বিক্রি করে।
বিশেস্নষকদের মতে, ব্যক্তি উদ্যোক্তাদের সর্বনিম্ন ৫ শতাংশ শেয়ার রাখার বিধান করা হলে অনৈতিকতার পথ বন্ধ হবে। তাদের মতে, বাজারের স্বার্থে এসইসি ও সংশিস্নষ্টদের বিষয়টি নিয়ে বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ পুঁজিবাজারে বর্তমানে মিচুয়াল ফান্ড ও বন্ড ব্যতীত তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ২৪০টি। এর মধ্যে উদ্যোক্তা শেয়ার ৩০ শতাংশের নিচে রয়েছে এমন কোম্পানির সংখ্যা ২৫টি। এসব কোম্পানির উদ্যোক্তারা পুঁজিবাজার যখন ঊর্ধ্বমুখী ছিল তখন প্রায় ১৫-২০ গুণ চড়া দামে তাদের শেয়ার বিক্রি করেছেন বলে তদন্ত রিপোর্টে উলেস্নখ করা হয়েছে। এ ২৫টি কোম্পানির উদ্যোক্তারা প্রায় ৮৫০ কোটি টাকার উদ্যোক্তা শেয়ার প্রায় ১২ হাজার ৭৫০ কোটি টাকা থেকে ১৭ হাজার কোটি টাকায় বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, এ বিষয়ে শিগগিরই এসইসি সংশিস্নষ্টদের নিয়ে বৈঠক করবে এবং প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করবে। |
|
|
| 06/05/2011 1:45 pm |
 NEWBIE

Regist.: 01/08/2011 Topics: 0 Posts: 3
 OFFLINE | Oh amar Keya Cosmetics r Fine Food bumper hobe. |
|
|
| 06/06/2011 1:00 pm |
 Cool Senior Member

Regist.: 01/24/2011 Topics: 7 Posts: 70
 OFFLINE | +news |
|
|
| 06/07/2011 12:01 pm |
 Senior Member

Regist.: 02/07/2011 Topics: 0 Posts: 34
 OFFLINE | Asa kori aibar market ghure darabe e. Inshaallah |
................
(....)
|