 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | ১শ কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার কারণ খুঁজতে ফের তদন্ত
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
30 apr,2011
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ১শ’টি কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে আবারও অধিকতর তদন্ত করতে যাচ্ছে সরকার। তদন্তে কোনও অনিয়মের তথ্য ও প্রমাণ পেলেই কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতিক পুঁজিবাজার কেলেংকারীর ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানেিয়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ে সভা কক্ষে তদন্ত রিপোর্ট প্রকাশ কালে তিনি এ কথা বলেন।
তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ২০১০ সালে ৩ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বার এবং ২০০৯ সালের একই সময় পর্যন্ত মোট ১শটি কোম্পানির শেয়ার দর কোনও কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বেড়েছে।
কোম্পানিগুলো হচ্ছে-চিটাগাং ভেজিটেবল, সাফকো স্পিনিং, তাল্লু স্পিনার্স, রহিমা ফুড, বিডি ওয়েলডিং, প্রাইম ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার্স, সোনারগাঁও টেক্সটাইল, ঢাকা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, মিথুন নিটিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, লেবরা ইনফিউশন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক লিমিটেড, ইন্টিনেন্টাল ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, তাক্কাফুল ইন্স্যুরেন্স, ইমাম বাটন, মেঘনা কনডেন্সড মিল্ক, এমবী ফার্মা, মাইডাস ফাইন্যান্স, সাভার রেফ্র্যাক্টরিজ, প্রাইম টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,ফু-ওয়ান ফুড, জনতা ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, ফাইন ফুড, কাশেম ড্রাইসেলস, প্রগ্রোসিভ লাইফ ইন্সুরেন্স, বিআইএফসি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, প্রিমিয়ার লিজিং, দেশ গার্মেন্টস, স্ট্যান্ডার্ড ব্যাংক, অ্যাপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্সুরেন্স, ইউনিয়ন ক্যাপিটেল, ইস্টার্ন হাউজিং, অগ্রণী ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং।
এছাড়া ২০০৯ সালের ৫০টি কোম্পানির তালিকাও রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে সিএমসি কামাল, বেক্সটেক্স, শাহিনপুকুর সিরামিকস, আফতাব অটো, উত্তরা ফাইন্যান্স, বিডি থাই ও সাইহাম টেক্সটাইল।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১১ |