| 03/12/2011 6:21 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | পুঁজিবাজারে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন অনিশ্চিত
ঢাকা, ১২ মার্চ (শীর্ষ নিউজ ডটকম)
পুঁজিবাজারের সংকট উত্তরণের জন্য ঘোষিত ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ তহবিল গঠনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে সহযোগী উদ্যোক্তাদের একটি অংশ প্রস্তাবিত এ তহবিলে অংশগ্রহণ না করার বিষয়টি আইসিবিকে জানিয়ে দিয়েছে। এছাড়া এ ফান্ডের জন্য সরকারের প্রভিডেন্ড ও পেনশন ফান্ড থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহের যে প্রস্তাব আইসিবি করেছিল তাও বাতিল করা হয়েছে। এছাড়াও বর্তমানের তারল্য সংকটের প্রেক্ষাপটে বেসরকারি ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বাস্তব অবস্থা বিবেচনায় না নিয়ে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা না করেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় ওপেন এন্ড মিউচ্যুয়াল ফাণ্ডগঠনের উদ্যোগ নেয় রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ)।
জানা গেছে, গত ৬ মার্চ পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ৫ হাজার কোটি টাকায় বাংলাদেশ ফান্ড নামে একটি ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড গঠনের ঘোষণা দেয় আইসিবি। প্রায় সব সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে এ ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হয়। এর আগে আইসিবি পুঁজিবাজারের সঙ্কট উত্তরনের জন্য একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেয়। উক্ত বিশেষ তহবিল গঠনে আইনি বাধ্যবাধকতা থাকায় তা থেকে সরে এসে পরবর্তীতে ওপেন এন্ড মিউচ্যুয়াল ফা- গঠনের ঘোষণা দেয়। এ জন্য ফাণ্ডের ৫০০ কোটি টাকা যোগানের ঘোষণা দিয়ে ৯ মার্চ তড়িঘড়ি করে আইসিবির বোর্ড সভায় তা অনুমোদন করা হয়। কিন্তু আইসিবির এ ফাণ্ডে অংশগ্রহণের জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে কোন আলোচনাই করেনি। অথচ এ ফাণ্ডের বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ২৫০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইসিবির সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী কিনা তা যাচাই না করে এ ধরনের ফা- গঠন সম্ভাব্যতা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ফা- গঠনে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিরোধিতা করা হয়েছে। ৬ মার্চ সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আইসিবির বৈঠকে দুটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাণ্ডের অংশগ্রহণের অপারগতার কথা জানিয়ে দিয়েছে বলে জানা গেছে।
এদিকে ফা- গঠনের ঘোষণার পর থেকেই পুঁজিবাজারে ধারাবাহিক ঊর্ধমুখী প্রবণতা বিরাজ করছে। মাত্র ৬ কার্যদিবসেই ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ১৩৪৭ পয়েন্ট। ফা- গঠনের বিষয়ে অনিশ্চয়তা থাকলেও এর প্রভাবে ধারাবাহিকভাবে শেয়ারের দরবৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের আবারো ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে বলে বাজার বিশ্লেষকদের অভিমত।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ শীর্ষ নিউজ ডটকমকে বলেন, এ ফা- গঠনের ঘোষণায় মনস্তাত্তি্বকভাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ওপর প্রভাব পড়েছে। যার কারণে শেয়ারের দর বাড়ছে। তবে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে প্রায় সবগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এ ফা- গঠন অনেক কঠিন হবে বলে তিনি জানান। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ ফা-ের প্রাথমিক প্রস্তাবে ৫ হাজার কোটি টাকার মধ্যে আইসিবি ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকা যোগান দেবে। কো-স্পন্সরদের মধ্যে ১০টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে এক হাজার কোটি টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে ২৩টি বেসরকারি ব্যাংক ১ হাজার ১৫০ কোটি টাকা, প্রতিটি বীমা কোম্পানি ৫০ কোটি টাকা, ২৮টি নন ব্যাংকিং ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান ২৮০ কোটি টাকা, ৩০টি মার্চেন্ট ব্যাংক ৩০০ কোটি টাকা, প্রতিটি এসেট ম্যানেজমেন্ট কোম্পানি ১০ কোটি টাকা, পেনশন ও প্রভিডেন্ড ফান্ড থেকে ১ হাজার কোটি টাকা নিয়ে মোট ৫ হাজার কোটি টাকার এই ফান্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। তবে পেনশন ও প্রভিডেন্ড ফা- থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহের যে প্রস্তাব করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। এছাড়া এ ফাণ্ডের সহ উদ্যোক্তা জীবন বীমা করপোরেশন ও কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশ ফাণ্ডে অর্থায়ন করবে না বলে জানিয়ে দিয়েছে।
এদিকে বর্তমানের তারল্য সঙ্কটের প্রেক্ষিতে অধিকাংশ বেসরকারি ব্যাংক বাংলাদেশ ফাণ্ডে না থাকার ইঙ্গিত দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শীর্ষ নিউজ ডটকমকে এ কথা জানান। তারা বলেন, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিপুল পরিমানের বিনিয়োগ রয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ বেসরকারি ব্যাংক নির্ধারিত সীমার চাইতেও বেশি বিনিয়োগ করেছে। এছাড়া বিভিন্ন কারণে ব্যাংকগুলোতে বর্তমানে তারল্য সঙ্কট প্রকট আকার ধারন করেছে। এ অবস্থায় কোন ফাণ্ডে ব্যাংকগুলোর পক্ষে নতুন করে অর্থায়ন করা সম্ভব নয় বলে কয়েকটি ব্যাংক কতৃপক্ষ জানায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ ফাণ্ড অংশগ্রহণের জন্য বেসরকারি ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজারদের সাথে আইসিবি এখন পর্যন্ত কোন আলোচনা করেনি।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ফা- গঠনে কোন আলোচনা হয়নি বলে স্বীকার করেছেন আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। তিনি শীর্ষ নিউজ ডটকমকে বলেন, এ ফাণ্ডে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহনের জন্য চেষ্টা চালাচ্ছি। সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে ইতিবাচক সাড়া পেয়েছি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে খুব শিগগিরই আলোচনায় বসব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হবে। বর্তমান তারল্য সঙ্কটের প্রেক্ষাপটে বেসরকারি ব্যাংকগুলোর আইসিবি'র উদ্যোগে অংশগ্রহণের নিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, এ ফাণ্ডে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগের প্রস্তাব রাখা হয়েছে সেটা ব্যাংকগুলোর জন্য একটি সাধারণ বিষয়। আইনি জটিলতার কারণে পেনশন ও প্রভিডেন্ড ফা- থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। তবে এ ফা- গঠনে বেশ আশাবাদী আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
(শীর্ষনিউজ ডটকম/ এএম/ বিএইচ/ এআই/ ১৬:৫০ঘ)
|
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/12/2011 6:39 am |
 Senior Member

Regist.: 01/06/2011 Topics: 2 Posts: 30
 OFFLINE | amader vagge ki ase Allah i valo jane. |
|
|
| 03/12/2011 6:54 am |
 Senior Member

Regist.: 01/14/2011 Topics: 0 Posts: 33
 OFFLINE | taj bhai er ki rokom provab porte pare? |
|
|
| 03/12/2011 8:49 am |
 Senior Member

Regist.: 01/09/2011 Topics: 0 Posts: 48
 OFFLINE | আমার মনে হয় ২/৩ দিন পর আবার সবাই রাজি হবে......!!
|
................ name:Adv.sk.kabirul islam sagor.
Email:kingkabir001@yahoo.com
khulna.
|
| 03/12/2011 8:58 am |
 NEWBIE

Regist.: 03/06/2011 Topics: 0 Posts: 2
 OFFLINE | R o koto khela dekbo amra
ALLAH help us all |
|
|
| 03/12/2011 9:37 am |
 Senior Member

Regist.: 01/21/2011 Topics: 0 Posts: 34
 OFFLINE | i think the news in disguise will be blessing for us. market should be self sufficient and its up & down should be in natural way. when an extra fund will inject in the market at the same time there is also a risk when the fund will be out fm the market. let see how the market sustain without the fund and it will be the real market upon which long term market strength will focus. tomorrow i think at first hour market will fell later it will recover it automatically. if it not happen then fall will continue for several days until any supporting news don't publish. hope for the best. we should always try to convert any problem into an opportunity. |
|
|
| 03/12/2011 9:59 am |
 Moderator Forum Addict

Regist.: 01/27/2011 Topics: 13 Posts: 75
 OFFLINE | যে ভাবে নিউজটা প্রকাশ করা হল তা উদ্দেশ্য প্রনোদিত। আমার মনে হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আইসিবি'র সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী কিনা এ নিয়ে দিমত থাকতে পারে। আলোচনার টেবিলে বসলে এই মতবিরোধ মিটিয়ে যেতে পারে। যেহেতু এ ফান্ড গঠণ সরকারী সিদ্ধান্ত ছিল, তাই এর বন্ধ করার ঘোষণা কেবলমাত্র সরকারই দিতে পারে। |
|
|
| 03/12/2011 10:31 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Omor Sharif: taj bhai er ki rokom provab porte pare?
সত্য হলে বিপদ!!! |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/12/2011 8:58 pm |
 Cool Senior Member

Regist.: 01/24/2011 Topics: 7 Posts: 70
 OFFLINE | Bangladesh fund is coming very soon in the market
|
|
|
| 03/13/2011 1:55 am |
 Junior Member

Regist.: 01/18/2011 Topics: 0 Posts: 14
 OFFLINE | ৫ হাজার কোটি টাকার ফান্ড গঠনে অনিশ্চয়তা নেই
http://www.prothom-alo.com/section/date/2011-03-13/category/50 |
|
|
| 03/13/2011 4:09 am |
 Junior Member

Regist.: 01/18/2011 Topics: 0 Posts: 14
 OFFLINE | http://www.bdnews24.com/bangla/details.php?cid=4&id=152452&hb=3 |
|
|
| 03/13/2011 4:32 am |
 Junior Member

Regist.: 01/07/2011 Topics: 2 Posts: 19
 OFFLINE | ei news e hopefull hober kichu nai...karon ICB cheif ei fund kokon bazare asbe sei bepare specific kono date janate pare nai |
|
|
| 03/13/2011 6:29 am |
 Moderator Forum Addict

Regist.: 01/27/2011 Topics: 13 Posts: 75
 OFFLINE | ৫ হাজার কোটি টাকার ফান্ড গঠনে অনিশ্চয়তা নেই
আব্দুল্লাহিল ওয়ারিশ | তারিখ: ১৩-০৩-২০১১
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডটি গঠনে অনিশ্চয়তার কোনো অবকাশ নেই। সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানান।
ফায়েকুজ্জামান বলেন, ৯ মার্চ আইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে ফান্ডটি অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের বিষয়টি ফান্ডটির কো-স্পন্সরদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কো-স্পন্সরদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হবে। এসইসির অনুমোদনের পর পর্যায়ক্রমে ফান্ডটি গঠন করা হবে এবং বাজারে আসবে।
ফায়েকুজ্জামান আরও বলেন, কো-স্পন্সরদের অনেকেই আইসিবির পরিচালনা পর্ষদের সদস্য। তাঁরা সবাই ফান্ডটি গঠনের ব্যাপারে একমত হয়েছেন। সুতরাং এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।
প্রসঙ্গত, পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণে বাজারে তারল্য সংকট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ফান্ডটি গঠনের সিদ্ধান্ত হয়। ফান্ডটির স্পন্সর হিসেবে কাজ করছে আইসিবি এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে সরকারি চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), বাংলাদেশ জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
এর আগে ২ মার্চ স্টক ব্রোকারদের সঙ্গে এবং ৬ মার্চ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিবি পাঁচ হাজার কোটি টাকার ফান্ডটি গঠনের উদ্যোগ নেয়।
http://www.prothom-alo.com/detail/date/2011-03-13/news/138133 |
|
|