| 01/18/2011 12:48 pm |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | ঢাকা: ইন্ভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে আরো দুইশ’ কোটি টাকা চাহিদা ঋণ (ডিমান্ড লোন) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ ঋণ দেওয়া হয়।
পুঁজিবাজারের সঙ্কট কাটিয়ে ওঠার জন্য এপর্যন্ত আইসিবিকে ৪’শ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি আইসিবি’র জন্য ২০০ কোটি টাকা ঋণ অনুমোদন দেওয়া হয়। সোমবার আইসিবি’র তহবিলে এই অর্থ জমা হয়।
এছাড়া যেসব ব্যাংকগুলোর পক্ষে পুঁজিবাজারে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে সেসব ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে একই সঙ্গে ব্যাংকগুলোর নগদ টাকার ঘাটতি পূরণ করতে বাংলাদেশ ব্যাংক ১৫টি ডিলার ব্যাংককে চার হাজার ৫০৭ কোটি ১৮ লাখ টাকা তারল্য সহায়তা এবং ১৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তিন হাজার ২৬১ কোটি ৩২ লাখ টাকা রেপো সুবিধা দিয়েছে।
তবে মঙ্গলবার রেপোর চাহিদা ছিল ১৮ হাজার ৪২ কোটি ৯৩ লাখ টাকা। এছাড়া গত সপ্তাহে ট্রেজারি বন্ডের দুইশ কোটি টাকার যে নিলাম হওয়ার কথা ছিল তা স্থগিত করার ফলে বাজারে পুরো টাকাটাই রয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, তারল্য ঘাটতির প্রভাব যেন পুঁজিবাজারে না পড়ে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ টাকার সহায়তা দেওয়া হচ্ছে।
|
|
|