| 01/30/2011 5:12 am |
 Administrator Cool Senior Member

Regist.: 01/27/2011 Topics: 30 Posts: 0
 OFFLINE | বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ২০১০-১১ অর্থ বছরের দ্বিতীয়ার্ধে বাজেটে প্রত্যাশিত গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নেমে আসার সম্ভাবনা কম। বরং এই হার চলতি বছরের জুনে ৭ শতাংশের আশপাশেই থাকবে। আজ রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সেমিনার কক্ষে ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারিত হতে পারে। সে সূত্রে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার খানিকটা বাড়তে পারে। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে দেশে ও বিদেশে খাদ্যে মূল্যস্ফীতি ছিল অস্থির। ২০১০ সালের জুনে বাংলাদেশে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৮ শতাংশ এবং নভেম্বরে তা ছিল ৯ দশমিক ৮০ শতাংশ।
তিনি বলেন, ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয়ার্ধের এ মুদ্রানীতির ভঙ্গিটি প্রথমার্ধের মতোই উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের সহায়ক থাকবে। তবে অভ্যন্তরীণ ঋণের মাত্রাতিরিক্ত প্রবৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতি বৃদ্ধি না পায় সে জন্য অপচয়ী ও অনুৎপাদনশীল খাতে ব্যাংক ঋণের প্রসার নিরুৎসাহিত করার দিকে তীক্ষ্ন নজর রাখা হবে।
গভর্নর বলেন, পরিস্থিতির আলোকে এ মুদ্রানীতি বাস্তবায়ন করা হবে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এবং জিয়াউল হাসান সিদ্দিকী। তবে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর না দিয়েই প্রশ্নোত্তর পর্ব শেষ করা হয়। |
|
|