বাংলাদেশ শেয়ার মার্কেট এবং এর খুঁটিনাটি > সংবাদ > সংবাদপত্র/ওয়েব সাইট
রেকর্ড দরপতনের কারণ তদন্তের সময় বাড়িয়েছে এসইসি
Page 1 / 1
রেকর্ড দরপতনের কারণ তদন্তের সময় বাড়িয়েছে এসইসি
01/17/2011 3:10 pm

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
পুঁজিবাজারে রেকর্ড দরপতনের কারণ তদন্তে গঠিত কমিটির কাজের সময়সীমা বৃদ্ধি করেছে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বর্ধিত সময় অনুযায়ী তদনত্ম কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে তদন্তত্ম প্রতিবেদন পেশ করতে হবে। গত ৮ ডিসেম্বর শেয়ারবাজারে রেকর্ড দরপতনের ঘটনায় গঠিত এই তদন্ত কমিটিকে প্রাথমিকভাবে এক মাস সময় দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।
সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরম্নর পর মাত্র এক ঘণ্টার মধ্যে ব্যাপক দরপতনের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে ডিএসই সাধারণ সূচক ৫৪৬ পয়েন্ট কমে যায়। এ ধরনের পরিস্থিতিকে পুঁজিবাজারের জন্য অস্বাভাবিক ঘটনা বলে মনে করে এসইসি। বড় দরপতনের পেছনে কোন কারসাজি ছিল কিনা_ তা খতিয়ে দেখতে পরদিন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে প্রধান করে গঠিত তদনত্ম কমিটির অন্য সদস্যরা হলেন_ নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান, পরিচালক মাহবুবুর রহমান এবং সহকারী পরিচালক তানিয়া শারমিন। কমিটিকে ১ মাসের মধ্যে তদনত্ম প্রতিবেদন পেশ করতে বলা হয়। কিন্তু এরমধ্যে বাজারে আরও কয়েক দফা বড় দরপতনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনা তদন্তেত্মে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। আগে গঠিত তদন্ত কমিটিকেও এসব ঘটনা তদন্তের বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি।

কলাপাড়ায় সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের পরিদর্শন
মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, ১৭ জানুয়ারি ॥ কলাপাড়ার লালুয়ায় রামনাবাদ মোহনায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি রবিবার পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের সদস্য বিশ্ব ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ইসমাইল মোবারক হোসেনের সঙ্গে বিআইডবিস্নউটিএর প্রধান প্রকৌশলী জুলহুদ্দিন আহম্মেদ রামনাবাদ মোহনাসহ প্রস্তাবিত তৃতীয় সমুদ্রবন্দর এলাকা পরিদর্শন করেন।
ইতোপূর্বে ৩১ আগস্ট আনত্মর্জাতিক বন্দর বিশেষজ্ঞ ও জার্মানির পোর্ট লজিস্টিক ইনফরমেশন টেকনোলজির পরিচালক মি.নেইলস পি.জর্জেনসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসেন, কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্টের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সলিমুলস্নাহ খানসহ কর্মকর্তাবৃন্দ এই এলাকা পরিদর্শন করেন। আনত্মর্জাতিক বন্দর বিশেষজ্ঞ ও জার্মানির পোর্ট লজিস্টিক ইনফরমেশন টেকনোলজির পরিচালক মি.নেইলস পি.জর্জেনসেন পরিদর্শন করে তখন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, 'লালুয়ার রামনাবাদ চ্যানেলের চাড়িপাড়া পরিদর্শন করে মনে হয়েছে, প্রাকৃতিক সুর্যোগ সুবিধা ও রামনাবাদে নাব্য থাকায় এখনই বন্দর গড়ে তোলা সম্ভব। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে মনে হচ্ছে সমুদ্র বন্দর করার জন্য এখানে উপযুক্ত পরিবেশ রয়েছে।' সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও মনত্মব্য করেছেন, তবে বন্দর স্থাপনের জন্য সরকারকে এ মুহূর্তে ওই এলাকার ভূমির ভূ-তাত্তি্বক গঠন কাঠামো কতটুকু সহায়ক তা যাচাই করা, অবাধ ও নিরাপদ জাহাজ চলাচলের জন্য যথাযথ ড্রেজিংয়ের ব্যবস্থা করা, সড়ক পথের উন্নয়ন, গ্যাস, স্বাস্থ্যসেবা ও বিদু্যত সরবরাহ নিশ্চিত করা দরকার। বন্দর থেকে পণ্য নিয়ে সহজেই যাতে ৩/৪শ' ট্রাক দৈনিক চলাচল করতে পারে সেরকম উপযোগী সড়ক তৈরি করতে হবে।' ওই সময় চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসেন বলেছেন, 'এখানে বন্দর গড়ে উঠলে স্থানীয় জনগণ উপকৃত হবে। তাছাড়া এই এলাকার জনগণের ব্যাপক কর্মসংস্থান হবে।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview