বাংলাদেশ শেয়ার মার্কেট এবং এর খুঁটিনাটি > সংবাদ > সংবাদপত্র/ওয়েব সাইট
প্রথম দিনেই দাম বৃদ্ধিতে শীর্ষে দেশবন্ধু পলিমার
Page 1 / 1
প্রথম দিনেই দাম বৃদ্ধিতে শীর্ষে দেশবন্ধু পলিমার
01/17/2011 1:32 pm

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
শেয়ার বাজার প্রতিবেদক : দেশবন্ধু পলিমারের লেনদেন সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম দিনেই প্রকৌশল খাতের এই কোম্পানিটি দাম বৃদ্ধিতে শীর্ষে অবস্থান করছে। মোট ১৭ লাখ ৬৮ হাজার শেয়ার লেনদেন হয়। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানির শেয়ার দাম ছিল ৭৪ টাকা। যা ৭২ থেকে ৯০ টাকার মধ্যে উঠানামা করেছে। কোম্পানির মোট শেয়ারের সংখা ৪ কোটি।



জানা যায়, কোম্পানিটির শেয়ার পেতে ১৮ লাখ বিনিয়োগকারী আইপিও‘র জন্য আবেদন করেন। এর মধ্যে ৩২ হাজার বিনিয়োগকারী লটারিতে বিজয়ী হন। গত ১৫ ডিসেম্বর সিডিবিএল থেকে বিজয়ী বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে শেয়ার পাঠিয়ে দেওয়া হয়।


এদিকে সোমবার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে দেশবন্ধু পলিমার লিঃ-এর লিস্টিং এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ডিএসই সেমিনার কক্ষে স্বাক্ষরিত এই অনুষ্ঠানে ডিএসইর জেনারেল ম্যানেজার (প্রশাসন) ও সেক্রেটারি শেখ মোহাম্মদ উল­াহ এবং দেশবন্ধু পলিমারের কোম্পানি সেক্রেটারি মো. লিয়াকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র, দেশবন্ধু পলিমারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, ডিএসইর চিফ অপারেটিং অফিসার ব্রি. জেনারেল মো. জহুরুল আলম, ফাইন্যান্স ও একাউন্টস বিভাগের জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র দাশ, লিস্টিং এ্যাফেয়ার্স বিভাগের এজিএম নিজাম উদ্দিন আহমেদ, দেশবন্ধু পলিমারের পরিচালক প্রভাষ চক্রবর্তী, হেড অব প্রজেক্ট আবুল কাশেম। ইস্যু ম্যানেজার ইউনিয়ন ক্যাপিটালের ব্যাস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসের, স্যাট কম লিমিটেডের চেয়ারম্যান মো. ওয়ালিউল­াহ প্রমুখ।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview