বাংলাদেশ শেয়ার মার্কেট এবং এর খুঁটিনাটি > সংবাদ > সংবাদপত্র/ওয়েব সাইট
ওটিসি থেকে মূল মার্কেটে ফিরলো ১০ কোম্পানি
Page 1 / 1
ওটিসি থেকে মূল মার্কেটে ফিরলো ১০ কোম্পানি
01/17/2011 1:29 pm

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
শেয়ার বাজার প্রতিবেদক : কাগুঁজে শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত করায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১০টি কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো এতদিন ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন হচ্ছিল। গত রোববার এসইসির বাজার পর্যালাচনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৩ জানুয়ারি থেকে উক্ত ১০ কোম্পানির লেনদেন স্বাভাবিক মার্কেটে শুরু হবে। এসইসির মুখপাত্র ও নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে কোম্পানিগুলোর শেয়ার কাগজ থেকে ইলেকট্রনিকে রুপান্তরিত না করায় এসইসি ওটিসি মার্কের্টে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এর পর থেকে কোম্পানিগুলো শেয়ার ইলেকট্রনিকে রুপান্তরিত করে। যার ফলশ্রুতিতে এসইসি ১০ টি কোম্পানিকে ওটিসি থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনলো। ওটিসি মার্কেট থেকে স্বাভাবিক মার্কেটে ফিরিয়ে নেয়া কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মডার্ন ডায়িং এন্ড স্ক্রীন প্রিন্টার্স লিমিটেড, জিল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রেনউইক জজ্ঞেশ্বর এন্ড কোম্পানি লিমিটেড, নর্দান জুট ম্যানুফাক্চারিং লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview