DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
এসআইবিএল, সোনারগাঁও টেক্সাইলের রাইট শেয়ার অনুমোদন
Page 1 / 1
এসআইবিএল, সোনারগাঁও টেক্সাইলের রাইট শেয়ার অনুমোদন
03/02/2011 3:01 am

Moderator
Forum Addict


Regist.: 01/09/2011
Topics: 31
Posts: 155
OFFLINE
ঢাকা, ১ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): পুঁজিবাজারের তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও সোনারগাঁও টেক্সটাইলের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ দুটি কোম্পানির রাইট শেয়ারের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহি পরিচালক সাইফুর রহমান। এছাড়া মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তার নিয়োগ ও বরখাস্তের জন্য এসইসির পূর্বানুমতির বিধান রেখে মার্চেন্ট ব্যাংক বিধিমালা সংশোধন করা হয়েছে। অপরদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির কারণে দুটি আইপিও অনুমোদন দেয়া হয়নি বলে এসইসি সূত্রে জানা গেছে।
সোস্যাল ইসলামী ব্যাংকের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে সমপরিমাণ রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন দিয়েছে এসইসি। প্রতিটি রাইট শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানিটি পুঁজিবাজার থেকে মোট ২৯ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ৫৭৫টি রাইট শেয়ারের মাধ্যমে ২৯৮ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকা দিয়ে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে। এছাড়া এসইসির অনুমোদন পাওয়া সোনারগাঁও টেক্সটাইল প্রতি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়তে পারবে। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের দর ধরা হয়েছে ১৫০ টাকা (৫০ টাকা প্রিমিয়ামসহ)। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০ লাখ ৯১ হাজার ২০০টি রাইট শেয়ারের মাধ্যমে ১৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা সংগ্রহ করবে।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এসটিএস হোল্ডিংস (এপোলো হাসপাতাল) ও রংপুর ডেইরী এন্ড ফুড প্রডাক্টসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের অনুমোদন দেয়নি এসইসি। পুঁজিবাজারের বর্তমান তারল্য সংকট ও আইপিও'র প্রক্রিয়ায় থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারের প্রস্তাবিত মূল্য নিয়ে বিতর্ক থাকায় আপাতত নতুন আইপিও অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে। এর আগে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে তালিকাভুক্তির প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এসইসি। তবে ফিক্সড প্রাইস পদ্ধতিতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানিগুলোর আইপিও অনুমোদন আনুষ্ঠানিকভাবে বন্ধ না থাকলে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির কারণে তা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং শেয়ারের দর নির্ণয়ে যৌক্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি বের করার পরই আইপিও অনুমোদন পুনরায় শুরু হবে বলে সূত্র জানিয়েছে।
(শীর্ষ নিউজ ডটকম/এএম/এমএইচ/১৬.১৮ঘ.)
Quote   
03/02/2011 6:54 am

Cool Senior Member


Regist.: 02/27/2011
Topics: 0
Posts: 50
OFFLINE
record date will be declared 3 days from now tht is next tuesday
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview