| 02/24/2011 1:37 pm |
 Cool Senior Member

Regist.: 01/24/2011 Topics: 7 Posts: 70
 OFFLINE | শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অন্তহীন উদ্যোগ লক্ষ করা যায়। তাদের একটিই জিজ্ঞাসা শেয়ারবাজার পড়ে কোথায় গিয়ে থামবে? তাদের দ্বিতীয় প্রশ্ন শেয়ারবাজার কি উঠবে না? এই দুই প্রশ্নেরই জবাব দেয়া কঠিন। তবে যে জবাব অনেক বিশেষজ্ঞ দেবেন, সে জবাব তাদের পছন্দ না-ও হতে পারে। শেয়ারবাজার সম্বন্ধে কতগুলো স্বত:সিদ্ধ বিষয় হলো এই এই বাজার যখন পড়তে শুরু করে তখন কোনো যুক্তি মানে না। শেয়ারবাজার এমন স্তরে পড়ে যেতে পারে যা চিন্তারও বাইরে। আবার শেয়ারবাজার যখন উঠতে থাকে, তখনো কোনো যুক্তি মানে না। কেন উঠছে, সে ব্যাখ্যা কারো কাছেই থাকে না। সাধারণত শেয়ারের মূল্য বাড়তে থাকে তখন, যখন শেয়ারের সরবরাহের তুলনায় অর্থপ্রবাহ এই বাজারে বেশি হতে থাকে। অন্য কথায়, শেয়ারের জন্য চাহিদার দ্রুত বিস্ফোরণ ঘটলে কোনো যুক্তি ছাড়াই শেয়ারের মূল্য বাড়তে থাকবে। সেই চাহিদা বা অর্থ সরবরাহ কেন হয়, তার অবশ্য কিছু অর্থনৈতিক যুক্তি আছে। যেমন সুদের হার কমে গেলে শেয়ারবাজারে সাধারণত অর্থপ্রবাহ বাড়ে, যা পরিলক্ষিত হয়েছে গত ২০০৯ ও ২০১০ সালে। তবে শুধু সুদ কমার কারণে আমাদের শেয়ারবাজারে অর্থপ্রবাহ বাড়েনি। অন্য অনেক উপাদানও এ ক্ষেত্রে কাজ করেছে। যেমন ব্রোকার হাউজগুলোর শাখার সম্প্রসারণ, ব্যাংক ও ব্রোকার হাউজগুলো কর্তৃক ঋণ বেচা এবং বাজারে একটি গুঞ্জন ছড়িয়ে দেয়া যে, শেয়ার কিনলেই লাভ হবে। সবার সামনে দিয়ে শেয়ার বিনিয়োগ হয়ে পড়ল শেয়ার ব্যবসা। এই ব্যবসাও যে দিন থেকে শেয়ারবাজারে প্রবেশ করল সে দিন থেকেই বিবাদটা তৈরি হতে শুরু করল। ছোট চাকরি করে এমন লোক, দোকানদার প্রমুখ সবাই যেন মাত্র বছর দুইয়ের মধ্যে শেয়ারবাজারমুখী হয়ে পড়লেন।
শেয়ারের মূল্য হয়ে পড়ল অস্বাভাবিকভাবে বেশি।P/E(X) বলে একটা কথা আছে। কিন্তু আমাদের বিনিয়োগকারীদের কোম্পানির আয় হিসাব করার সময় ছিল না! তারা শেয়ার কিনেছেন ব্যবসার নামে। এরই সুযোগ নিয়েছেন কিছুসংখ্যক কথিত ইস্যুয়ার। তারা শুধু অ্যাকাউন্টস তৈরি করে শেয়ার বেচতে লাগলেন। উদ্দেশ্য, অপরিমিত শেয়ার চাহিদা থেকে শিল্প-ব্যবসার নামে টাকা বানানোর সুযোগ দেয়া। সবই হয়েছে রেগুলেটর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC-এর অনুমোদনক্রমে অথবা তাদেরই জ্ঞানের মধ্যে। শেয়ার ইস্যুর ক্ষেত্রে অবলোপন বা underwriting বলে একটা বাধ্যবাধকতার বিষয় ছিল। সেটা উঠে গিয়ে তার স্খান নিয়েছে ‘placement’। কেউ জিজ্ঞেস করল না এত এত টাকার placement বাণিজ্য কিভাবে হতে লাগল? সবাই খুশি ছিল যত দিন শেয়ার বাজারটা যুক্তিহীনভাবে বাড়তে থাকে। আর সতরঞ্জিটা যখন টান দেয়া হলো তখন সবাই বলতে লাগল হায়! এ কী হলো!
সব দেশের শেয়ারবাজারেই কেলেঙ্কারি হয়। তবে সেটা ঘটে বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে। নিউ ইয়র্কের ওয়ালস্ট্রিটে অনেক সংস্কার এসেছে কেলেঙ্কারি ঘটে যাওয়ার পর। কিন্তু লাখ লাখ আমেরিকান কি ওই সব সংস্কার আর কেলেঙ্কারি উদঘাটনের পর তাদের অর্থ ফেরত পেয়েছে? কেলেঙ্কারি উদঘাটিত হয়। আবার সবাই সব কিছু ভুলে যায়। আজকে বাংলাদেশের শেয়ারবাজারের অবস্খাও ভালো নয়।
যে হাঁস ডিম দিত সে হাঁসকে জবাই করে আমরা সব ডিম একত্রেই খেতে চেয়েছিলাম। কিন্তু হাঁসও মরে গেল, ডিমও পেলাম না। আমাদের স্বপ্ন, শেয়ারবাজারের মাধ্যমে শিল্প-ব্যবসার পুঁজির জোগান হবে। সেই স্বপ্ন যেন বহু দূরে সরে গেছে। বাজার নিস্তেজ হয়ে যাবে এই শঙ্কা সর্বত্র। যারা ২০০৯-২০১০ সালে অনেক অর্থ এই বাজার থেকে মুনাফা করেছেন, তারাও আজ বহু দূরে। তারা বসে আছেন এই অপেক্ষায়, অন্যরা বাজারটাকে
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে কী দাঁড়াবে না, সেটা জানি না। তবে একটা কথা জানি, শেয়ারবাজার আর কখনো ২০০৯-২০১০-এর মতো হবে না; অন্তত আগামী কয়েক বছর। সেটা এক দিক দিয়ে বাজারের জন্য ভালোই হবে। কারণ তখন যতটুকু এখনো আছে, তা রক্ষা করা যাবে।
শেয়ারবাজার অনেক লোকের বাজার হওয়ার মনস্তাত্ত্বিক ধারণা-চিন্তা এই বাজারকে ওপরে তুলতে নিচে ফেলতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কথিত নিরাপত্তা শেয়ারবাজারের ক্ষেত্রে কেউ দিতে পারবে না। তবে রেগুলেটর দেখা উচিত, বাজারটা যাতে শৃঙ্খলার সাথে বিকশিত হয় এবং জনগণ যাতে আস্খার সাথে বাজারে বিনিয়োগ করতে পারে।
লেখক : বিশিষ্ট অর্থনীতিবিদ  |
|
|
| 02/24/2011 9:08 pm |
 Senior Member

Regist.: 01/14/2011 Topics: 0 Posts: 33
 OFFLINE | '' এই বাজার যখন পড়তে শুরু করে তখন কোনো যুক্তি মানে না। শেয়ারবাজার এমন স্তরে পড়ে যেতে পারে যা চিন্তারও বাইরে। আবার শেয়ারবাজার যখন উঠতে থাকে, তখনো কোনো যুক্তি মানে না'' ভাই একটা খাটি কথা বলেছেন।
|
|
|
| 02/25/2011 12:49 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Ekram Vhai: শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অন্তহীন উদ্যোগ লক্ষ করা যায়। -----------জনগণ যাতে আস্খার সাথে বাজারে বিনিয়োগ করতে পারে।

অসংখ্য ধন্যবাদ। খুব দরকারী লেখা। রেফারেন্স টা দিলে ভালো হত। ( অর্থাৎ লেখাটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে) |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 02/25/2011 1:23 am |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | Originally Posted by Omor Sharif: '' এই বাজার যখন পড়তে শুরু করে তখন কোনো যুক্তি মানে না। শেয়ারবাজার এমন স্তরে পড়ে যেতে পারে যা চিন্তারও বাইরে। আবার শেয়ারবাজার যখন উঠতে থাকে, তখনো কোনো যুক্তি মানে না'' ভাই একটা খাটি কথা বলেছেন।
শেয়ারবাজারের এটাই নিয়ম। লেখক শেয়ারবাজার সম্পর্কে একজন বিদগ্ধ ব্যাক্তি।
মাঝে মধ্যে শেয়ারবাজার পূর্বাভাসে বাজারের পতন হবার কথা লেখা হলে অনেকে খুবই আক্রমনাত্বক মন্তব্য করে থাকেন। পরদিন যখন মিলে যায়, তখন আবার মেসেজ দিয়ে ধন্যবাদ দেন। এটা আসলে উন্মাদনা। আমাদের বাজারে ম্যাচিউর বিনিয়োগকারীর সংখ্যা খুবই কম। হিসাব করে বলে দেওয়া যায়। ৩৪ লাখ বিও একাউন্টের মধ্যে নিয়মিত লেনদেন হয় ১২ লাখ একাউন্টে, ৯ লাখ একাউন্ট সুযোগসন্ধানী, এখন বাজারে নেই, ১৩ লাখ একাউন্ট করা হয়েছে শুধু আইপিওর জন্য। অর্থাৎ ১২ লাখ বিনিয়োগকারী নিয়মিত লেনদেন করে থাকেন। এই ১২ লাখের মধ্যে ১০% সচেতন বিনিয়োগকারী আছেন কিনা সন্দেহ। তাই আমাদের মার্কেটটা খুবই immature market । তাই উত্থান বা পতন শুরু শুরু হলে সেটা যুক্তির মাত্রা ছাড়িয়ে যায়।
আমরা যদি খুবই রক্ষণশীলতার সাথে বাজারের ইন্ডেক্স হিসাব করি তাহলে তা কোথায় থাকা উচিত? ২০০৯ সালে শুরুতে ২৮০০ ইন্ডেক্স ধরে বাৎসরিক ২০% প্রবৃদ্ধি ধরলে এবং নতুন আইপিওর বাজার মূলধন যদি ন্যূনতম ২০% ও ধরি তাহলে ২০১১ এর শুরুতে ইনডেক্স থাকা উচিত ?
২০১০ এর শুরুতে==>>(২৮০০+৫৬০+৫৬০) বা ৩৯২০ (প্রকৃত ইনডেক্স ছিল ৪৫০০ এর কাছাকাছি)
২০১১ এর শুরুতে==>>(৩৯২০+৭৮৪+৭৮৪) বা ৫৪৮৮ (প্রকৃত ইনডেক্স ছিল ৮৩০০এর কাছাকাছি)
বর্তমানে ইনডেক্স প্রায় ৫৪৮৮ এর কাছাকাছি আছে। কিন্তু পতনশীল বাজার এই অবস্থান ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে ৪৫০০ এর কাছাকাছি বাজার ঘুরতে পারে। পতনের মাত্রা যদি আরো বেশী হয় তাহলে লোটাস পয়েন্টে পর্যন্ত যাওয়া অসম্ভব নয়।
আমরা যদি পিই হিসাব করি তাহলে ২০০৯ এর শুরুতে পিই ছিল ১৮, ২০১০ এর শুরুতে ২২ এবং ২০১১ এর শুরুতে ২৬। বর্তমানে ৫৮০০ ইনডেক্সে পিই ২০ এর কাছাকাছি। এটাতো বিনিয়োগের জন্য আদর্শ অবস্থা। তারপরও বাজার পড়ছে। সময়ই বলে দেবে এ পতনের শেষ কোথায়। |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|