 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | যে সব শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হতে পারে:
শেয়ার বাজারে সাম্প্রতিক ভয়াবহ ধ্বসের পর সরকার বাজার উন্নয়নে কিছু ত্বরিত পদক্ষেপ গ্রহণ করায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হয়েছে। গত কাল ও আজকের বাজারের ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের আস্থারই বহিঃপ্রকাশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে বাধ্য করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ ব্যাংকগুলোকে তাদের আমানতের ১০% শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ প্রদান, শেয়ারবাজার থেকে অর্জিত মুনাফা পুনরায় শেয়ারবাজারে বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপ, অতিমূল্যায়িত হয়ে আসা শেয়ারের ক্ষেত্রে ঐ কোম্পানীকে বাজার থেকে শেয়ার কিনে নেয়ার জন্য (বাই ব্যাক) প্রয়োজনীয় আইনের সংশোধনের ঘোষণা ইত্যাদি। এসব পদক্ষেপের ফলে শীঘ্রই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাজারে আসতে শুরু করবে। যে সব শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হবে সে সব শেয়ারের দাম ধীরে ধীরে বাড়বে কিংবা স্থিতিশীল থাকবে। তাই যে সব শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হতে পারে, সে সব শেয়ারে বিনিয়োগ করে আপনি আপনার মুনাফা নিশ্চিত করতে পারেন অথবা বিনিয়োগকে সুরক্ষিত করতে পারেন।
এখন প্রশ্ন হল কোন শেয়ারগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হতে পারে? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগন সকল শেয়ারে বিনিয়োগ করেননা। বিনিয়োগের ক্ষেত্রে তারা অনেক পরিণত (Matured) সিদ্ধান্ত নিয়ে থাকেন। এছাড়া তাদের কে বিনিয়োগের ক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। তাই তারা বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করে থাকেন। যে সব শেয়ারের মৌল ভিত্তি খুব ভাল, লভ্যাংশ প্রদানের ক্ষমতা বেশী, পরিশোধিত মূলধন বেশী, শেয়ারপ্রতি আয় (EPS) বেশী, শেয়ার প্রতি আয়ের প্রবৃদ্ধি ও নীট লাভের হার বেশী যে সব শেয়ারেই সাধারনতঃ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়ে থাকে। নিচে প্রাতিষ্ঠানিক বিনিয়োগযোগ্য শেয়ারের একটি তালিকা দেয়া হল। এ তালিকা তৈরীর ক্ষেত্রে বাজারে এসব শেয়ারের টার্ণওভার, ইপিএস, নীট লাভ, ইপিএস ও নীট লাভের প্রবৃদ্ধির হার, লভ্যাংশ প্রদানে সক্ষমতা, পরিশোধিত মূলধনের পরিমান, পরিশোধিত মূলধনের গন অংশ (Public Portion) ইত্যাদি বিষয়কে বিবেচনায় নেয়া হয়াছে। আশা করি এ তালিকা আপনার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনে সহায়ক ভূমিকা পালন করবে।
১। ব্যাংকঃ এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ডিবিবিএল, ইবিএল, আইএফআইসি, এনবিএল, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবিএল (১৩ টি)।
২।এনবিএফআইঃ বে লিজিং, বিডি ফিন্যান্স, ডিবিএইচ, ফিনিক্স ফিন্যান্স, আইডিএলসি, আইএলএফএসএল, পিএলএফএসএল, প্রাইম ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফিন্যান্স, (১০টি)।
৩।প্রকৌশলঃ আফতাব অটো,গোল্ডেনসন, অলিম্পিক, সিংগার (৪টি)
৪। খাদ্য ও আনুষঙ্গিকঃ বিএটিবিসি(১টি)
৫।জ্বালানীঃ তিতাস গ্যাস, (১টি)
৬।বস্ত্রঃ স্কয়ার টেক্সটাইল,(১টি)
৭।ঔষধ ও রসায়নঃ বেক্সিমকো ফার্মা, মারিকো(২টি)
৮।সিমেন্টঃ কনফিডেন্স সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট (৩টি)
৯। সাধারন ও জীবন বীমাঃ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স,প্রাইম ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স (৪টি)
১০।বিবিধঃ বেক্সিমকো ( ১টি)
=================
মোটঃ ৪০ টি
সতর্কতাঃ এই আর্টিকেল এ প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজের। এটি বিনিয়োগে লাভের নিশ্চয়তা প্রদান করে না,কেবলমাত্র বিনিয়োগ সংক্রান্ত ধারনা অর্জনের জন্য প্রকাশ করা হল। এই তথ্যের উপর ভিত্তি করে কেউ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে লেখক তার দায় দায়িত্ব বহন করবেন না। এই আর্টিকেল এর কোন অংশ পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করে কোন মাধ্যমে প্রকাশ করলে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। |