বাংলাদেশ শেয়ার মার্কেট এবং এর খুঁটিনাটি > সংবাদ > সংবাদপত্র/ওয়েব সাইট
তফসিলি ব্যাংকে চালু হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি
Page 1 / 1
তফসিলি ব্যাংকে চালু হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি
01/18/2011 11:28 am

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
ঢাকা, ১৮ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): তফসিলি ব্যাংকে চালু করা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি। এ বিষয়ে সরকার ও ব্যাংকগুলোর মধ্যে শিগগিরই একটি চুক্তি হবে। সরকারের ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাস্তবায়নকারী সংস্থা সেন্টার ফর টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা ই-পেমেন্ট চালু করতে সম্মত হয়েছে। শেরে বাংলানগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আইএমইডি সচিব মোহাম্মদ হাবিবউল্লাহ মজুমদারের সভাপতিত্বে এ সময় সিপিটিইউর মহাপরিচালক অমূল্যকুমার দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ১২ তফসিলি ব্যাংকের প্রতিনিধি। বৈঠকে ই-পেমেন্ট পদ্ধতি চালু করতে ব্যাংকগুলোকে সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহি পরিচালক সকলের জন্য সহনীয় মাত্রার চার্জ নির্ধারণের পরামর্শ দিলে চাজ নির্ধারণে সিপিটিইউ ও তফসিলি ব্যাংকগুলোর মধ্যে আরেক দফা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।
ই-পেমেন্ট পদ্ধতি প্রবর্তনে ব্যাংকগুলোর প্রস্তুতি শেষ হলে তফসিলি ব্যাংক ও সিপিটিইউর মধ্যে চুক্তি স্বাক্ষর হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।



Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview