| 01/18/2011 11:24 am |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | ঢাকা, ১৮ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): শেয়ারবাজারের অব্যাহত ধস ঠেকাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে আরো ২শ কোটি টাকা ডিমান্ড লোন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ লোন দেয়া হয়। এর আগে গতকালও ২০০ কোটি টাকা লোন দেয়া হয়। সবমিলিয়ে শেয়ার বাজারকে চাঙ্গা করতে আইসিবিকে ৪শ কোটি টাকা লোন দিল বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে ব্যাংকগুলোর নগদ টাকার ঘাটতি পূরণ করতে বাংলাদেশ ব্যাংক আজ ১৫টি ডিলার ব্যাংককে ৪ হাজার ৫০৭ কোটি ১৮ লাখ টাকা তারল্য সহায়তা এবং ১৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৩ হাজার ২৬১ কোটি ৩২ লাখ টাকা রিপো সুবিধা প্রদান করেছে। তবে আজ রিপোর চাহিদা ছিল ১৮ হাজার ৪২ কোটি ৯৩ লাখ টাকা।
এছাড়া সুযোগ থাকা ব্যাংকগুলোকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে নির্দেশ দেয়। গত সপ্তাহে ট্রেজারি বন্ডের ২০০ কোটি টাকার নিলাম স্থগিত করার ফলে বাজারে ওই ২০০ কোটি টাকা রয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এভাবে বাজার বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। বাজার ধরে রাখার দায়িত্ব সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকেই (এসইসি) নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাজারে যথেষ্ট নগদ টাকা সরবরাহ করা হচ্ছে বলেও জানা গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক এস কে সুর চৌধুরী শীর্ষ নিউজ ডটকমকে বলেছেন, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাটাই এখন সবচেয়ে বড় কাজ। তারল্য ঘাটতির প্রভাব যাতে পুঁজিবাজারে না পড়ে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে যথেষ্ট নগদ টাকার সহায়তা দেয়া হচ্ছে।
|
|
|