| 03/24/2011 12:18 pm |
 Administrator Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010 Topics: 309 Posts: 2083
 OFFLINE | মবিল যমুনাকে তালিকাভুক্ত করবে না ডিএসই
ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
বিতর্কিত বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা মবিল যমুনা লিমিটেডকে (এমজেএল) তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তালিকাভুক্তির অনুমতি দিলেও দুটি কারণ দেখিয়ে বৃহস্পতিবার রাতে ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে মবিল যমুনার প্রস্তাবটি বাতিল করা হয়।
শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যুমূল্যের চেয়ে কমে গেলে প্রাথমিক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে মঙ্গলবার মবিল যমুনাকে তালিকাভুক্তির অনুমতি দেয় বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের বৈঠকের পর ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি কারণে মবিল যমুনার তালিকাভুক্তির এই প্রস্তাব বাতিল করা হয়েছে। একটি হলো, প্রিমিয়ামের টাকা দিয়ে ক্ষতিপূরণের বিষয়টি কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক।
"এছাড়া যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, তা অযৌক্তিক। বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করেই প্রস্তাবটি বাতিল করা হয়েছে।"
টিটো জানান, এসইসি মঙ্গলবার একটি চিঠিতে মবিল যমুনাকে তালিকাভুক্ত করার প্রস্তাব পাঠায়। সেখানে 'যথাযথ আইন অনুযায়ী' তালিকাভুক্তির ব্যবস্থা নিতে বলা হয়।
"কিন্তু আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ডিএসই বোর্ড প্রস্তাবটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।"
৬০৯ কোটি টাকা সংগ্রহ
চলতি বছরের জানুয়ারিতে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা।
১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। ফলে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৭০।
একই পদ্ধতিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়াম নিয়ে এম আই সিমেন্ট নামের আরেকটি প্রতিষ্ঠান বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা তুলে নেয়। এতে তাদের পিই রেশিও দাঁড়ায় ৫০।
এ দুটি প্রতিষ্ঠানের 'অতিমূল্যায়িত' শেয়ার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়।
এ পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, "বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার বাজারে আসা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রেও অসুবিধা সৃষ্টি হয়েছে।"
এসইসির শর্ত
বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করার পর মোবিল যমুনা ও এম আই সিমেন্ট তাদের তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধন্তে আসার আবেদন জানালে এসইসির পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়।
প্রতিষ্ঠান দুটিকে বলা হয়, তাদের শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে গেলে কোম্পানির পরিচালকদের পক্ষ থেকে শেয়ার মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
কিন্তু মোবিল যমুনা তা না মেনে বিকল্প প্রস্তাব দেয়।
এতে বলা হয়, শেয়ারের দাম ইস্যুমূল্যের চেয়ে কমে গেলে কেবল প্রাথমিক বরাদ্দপ্রাপ্তদেরই ক্ষতিপূরণ দেবে তারা। এই ক্ষতিপূরণ দেওয়া হবে প্রিমিয়াম হিসাবে নেওয়া টাকা থেকে।
সেকেন্ডারি মার্কেট থেকে কেউ মোবিল যমুনার শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হলে তিনি কোনো ক্ষতিপূরণ পাবেন না বলে উল্লেখ করে মোবিল যমুনা।
এ বিষয়ে ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানি আইন অনুযায়ী প্রিমিয়ামের টাকা শেয়ার মালিকদের ক্ষতিপূরণের কাজে ব্যবহার করা যায় না।
মোবিল যমুনাকে ডিএসইতে তালিকাভুক্ত না করার ক্ষেত্রে এটাও একটি কারণ।
সময় বাড়লো দুই সপ্তাহ
নিয়ম অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়। সেই হিসেবে ৩১ মার্চ হলো এমজেএল-এর তালিকাভুক্তির শেষ দিন।
তবে এসইসি এই সময় আরো দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির সময়সীমা আরো দুই সপ্তাহ বাড়িয়ে দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২২০২ ঘ. |
................ Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.
http://apps.facebook.com/facebook_forums/?forum=209
|
| 03/24/2011 12:29 pm |
 Junior Member

Regist.: 01/17/2011 Topics: 0 Posts: 17
 OFFLINE | low turnover & negative index dekhe prediction korchi abar ekta black sunday dekha jabe. Taj vi, next support line ki 5800 index e? bro, kon index e trend reversal hote pare? |
|
|
| 03/24/2011 12:50 pm |
 Senior Member

Regist.: 01/21/2011 Topics: 0 Posts: 31
 OFFLINE | er mane mjl holder ra dhora porlo........... |
|
|