DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > SCHOOL OF ANALYSIS
ফটকাবাজারি: এবনে গোলাম সামাদ
Page 1 / 1
ফটকাবাজারি: এবনে গোলাম সামাদ
02/24/2011 1:56 pm

Cool Senior Member


Regist.: 01/24/2011
Topics: 7
Posts: 70
OFFLINE
‘ফটকা’ শব্দটা বাংলা ভাষায় এসেছে হিন্দি ‘ফাটকা’ শব্দ থেকে। হিন্দিতে ফাটকা বলতে বোঝায় পণ্যদ্রব্যের ব্যবসায় দামের বাড়া-কমার ঝুঁকি নিয়ে টাকা খাটানো। ফটকা বলতে হিন্দিতে একসময় তাস নিয় বিশেষ ধরনের জুয়া খেলাকেও বোঝানো হতো। ফটকাবাজ বলতে বোঝাত পণ্যের জুয়াড়িকে। ফটকা হতে পারে দু’রকম­ কোনো জিনিস কম দামে কিনে পরে বেশি দামে বিক্রি করা। আরেক ধরনের ফটকা বলতে বোঝায়, বিক্রেতা কোনো জিনিস বিক্রি করে পরে ওই জিনিসের দাম কমবে এই আন্দাজ করে। জিনিসটা তখনই সে সরবরাহ করে না, চুক্তি করে পরে সরবরাহ করবে বলে। তবে সাধারণত ফটকা বলতে বোঝায় কোনো কিছু কম দামে কিনে বেশি দামে বিক্রি করাকে। কিন্তু জিনিসের দাম সব সময় যে বাড়ে তা নয়। জিনিসের দাম কমলে ফটকাবাজকে হতে হয় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। ফটকাবাজি করতে গেলে জিনিসের দাম ওঠানামা সম্পর্কে থাকতে হয় বিশেষ অভিজ্ঞতা। তার আন্দাজকে হতে হয় অভিজ্ঞতাভিত্তিক। ফটকাবাজারির আধুনিক বিশেষ দৃষ্টান্ত হলো শেয়ারবাজার। এখানে কোনো কোম্পানির শেয়ার কম দামে কিনে বেশি দামে বিক্রি করার চেষ্টা করা হয়। আবার কখনো কোনো কোম্পানির শেয়ারের দাম কমে যাবে, এমন অনুমান করে বিক্রি করে দেয়া হয় কোনো কোম্পানির শেয়ারকে। কোনো কোম্পানির শেয়ার এভাবে বিক্রি করার হুজুগ উঠলে, সেই কোম্পানির শেয়ারের দাম পড়ে যেতে থাকে অস্বাভাবিকভাবে। শেয়ারবাজারে ঘটতে পারে কোনো কোম্পানির শেয়ার বিপর্যয়। কোম্পানির শেয়ার কেনাবেচা শেয়ারবাজারে হয়ে উঠতে চায় কতকটা জুয়া খেলারই মতো। অনেক রকম জুয়াচুরির সুযোগ ঘটে ফটকাবাজারে। গুটিকয় সঙ্গতিসম্পন্ন ফটকাবাজ নিজেদের স্বার্থে কোনো কোম্পানির শেয়ারের দাম ঘুরিয়ে দিতে পারে। ফটকাবাজারিতে শেষ পর্যন্ত লাভ হতে পারে অল্প কিছু লোকের। কিন্তু ক্ষতি হয় অনেক লোকের। তবে কিছুসংখ্যক লাভই বহুসংখ্যক লোককে আকৃষ্ট করে ফটকাবাজারিতে। সেটা ইংরেজ আমলের কলকাতার কথা। কলকাতা শেয়ারবাজারে আমার এক ভাই আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন। আমরা এরপর থেকে এড়িয়ে চলেছি শেয়ারবাজারকে। বর্তমান বাংলাদেশে আগে শেয়ারবাজার ছিল না। শেয়ার বাজার চালু হয়েছে অনেক পরে। কিন্তু ইতোমধ্যে শেয়ারবাজারে ঘটছে বিপর্যয়। শেয়ারবাজার ধসের একটা কারণ নাকি হচ্ছে, যে পরিমাণ পুঁজি শেয়ারবাজারে এসেছে সে পরিমাণ শেয়ার আমদানি বাজারে না হওয়া। শেয়ারের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে।

শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা মাত্র দু’বছরের মধ্যে ১৪-১৫ লাখ থেকে ৩৩ লাখ হয়ে গেছে। আগে সারা বছরে যে লেনদেন হতো, এখন তা দু’দিনেই হচ্ছে। শেয়ারবাজার সম্পর্কে আমার ধারণা খুবই অস্বচ্ছ। তাই এ প্রসঙ্গে কোনো মন্তব্য করা সমীচীন হবে বলে মনে করছি না। কিন্তু আমার মনে যে প্রশ্নটা জেগেছে তা হলো, আমাদের দেশের শেয়ারবাজার (Stock Exchange) থাকার কি খুবই প্রয়োজন? বিভিন্ন কোম্পানি তার শেয়ার সরাসরি বিক্রি করলেই তো চলে! শেয়ারবাজারে চুরি-জোচ্চুরি সহজে বন্ধ করা যায় না। এ ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাব করা হয় কোনো কোম্পানির শেয়ারের সম্ভাব্য মূল্য কত হতে পারে তার ধারণা দিয়ে। শেয়ারের দামের ওঠানামা থেকে যারা মুনাফা করতে চায়, তারা দামের ওপর প্রভাব ফেলে। বাংলাদেশে শেয়ারবাজারের ধস নিয়ে অনুসন্ধান করার জন্য বর্তমান সরকার একটি সংসদীয় কমিটি গঠন করেছে। এ কমিটির তদন্ত শেষ হলে জানতে পারব, এ দেশে শেয়ারবাজরের বিপর্যয়ের কারণ। কিন্তু দু:খজনকভাবে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা দিয়ে ফেলেছেন, শেয়ারবাজার ধসের কারণ হলো বিরোধী দল। তার এই বক্তব্য এ বিষয়ে নিশ্চিত হয়ে দাঁড়াতে পারে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের প্রতিবন্ধক। দেশে চালের দাম বাড়ছে কেনো­ এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন, বিরোধী দল চাল কিনে মজুদ করছে তাই। এটি বিম্ময়কর মনে হচ্ছে অনেকের কাছেই। এ বছর বাংলাদেশের উত্তরাঞ্চলে গোলালুর উৎপাদন হয়েছে যথেষ্ট। সরকারের পক্ষ থেকে এই গোলালু ক্রয় করে খাদ্য সমস্যা মোকাবেলা করা সম্ভব। কিন্তু সরকার এ বিষয়ে যথেষ্ট ভাবনাচিন্তা করছে বলে মনে হচ্ছে না। অনুমিত হচ্ছে, এক দিকে অনেক গোলালু পচে নষ্ট হবে, অন্য দিকে মানুষ থাকবে অভুক্ত। এ ক্ষেত্রে দেখা যাবে অতি উৎপাদনের সমস্যা।

আমরা আলোচনা করছিলাম শেয়ারবাজার নিয়ে। সব দেশেই যেসব কোম্পানির শেয়ারের দাম বাজারে খুব বেশি ওঠানামা করে না এবং যারা তাদের কারবারের লভ্যাংশ নিয়মিতভাবে দেয় তাদের শেয়ার (Blue-chip Stock) কেনাই ক্রেতাদের পক্ষে নিরাপদ। যেসব শেয়ারের দাম খুব সহজেই ওঠানামা করে, সেসব শেয়ার কেনা নিরাপদ নয়। এই সহজ নিয়মটাকে মনে রেখে কোনো কোম্পানির শেয়ার কিনলে সাধারণ ক্রেতারা অধিক নিরাপত্তা পেতে পারেন। একসময় মনে করা হতো, শেয়ারবাজার একটা দেশের অর্থনৈতিক অবস্খাকে প্রতিফলিত করে। কিন্তু এখন আর তা মনে করা হয় না। কারণ কোনো কোম্পানির শেয়ারের দামকে নিয়ন্ত্রিত করা যেতে পারে খুবই অসাধু কৌশলে। শুনেছি ভারতের মুম্বাইয়ের বিখ্যাত শেয়ারবাজারে কোনো এক কোম্পানির শেয়ার বিক্রি হয়েছিল প্রায় ১০০ কোটি রুপিতে। কিন্তু পরে জানা গিয়েছিল ওই কোম্পানির আসলে কোনো অস্তিত্ব নেই। হরেক রকম জোচ্চুরি হতে পারে শেয়ারবাজারে।

বর্তমান সরকার মনে হচ্ছে ভুগছেন বিশেষভাবে সমন্বয়হীনতায়। সরকার পক্ষের সংসদ সদস্যরা বলছেন হরেক রকম কথা। যাদের কারো কথার সাথে মিলছে না কারো কথা। শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সংসদীয় স্খায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলছেন, রাজনৈতিক বক্তব্য। এ রকম রাজনৈতিক বক্তব্য জনমনে বিভ্রান্তির জন্ম দিতে পারে। তিনি বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্য মোটেও সুস্পষ্ট নয়। শাসক দলের মধ্যে মতের অমিল হয়ে উঠেছে গুরুতর। এ রকম মতের অমিলযুক্ত সংসদের পক্ষে সঠিক নীতিনির্ধারণ করে দেশ পরিচালনা করা আদৌ সম্ভব কি না, সেটা নিয়ে বিরোধী দল তুলতে পারছে অনেক সহজেই প্রশ্ন। কিছু দিন আগে আড়িয়াল বিল নিয়ে ঘটল অনেক কাণ্ড। সরকার সম্ভবত আড়িয়াল বিলে আর বিমানবন্দর স্খাপন করতে যাচ্ছে না। ৫০ হাজার কোটি টাকা খরচ করে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ দেশের কী কল্যাণ সাধিত করবে সেটা নিয়েও উঠছে সঙ্গত প্রশ্ন। দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকাঠামোর (Infra-structure) উন্নয়ন প্রয়োজন। কিন্তু নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। এ সরকারের সব নীতি যেন হয়ে উঠতে যাচ্ছে অসংলগ্ন। দেশের মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল আওয়ামী লীগকে। কিন্তু ইতোমধ্যেই তারা ব্যক্ত করেছে বর্তমান সরকারের কার্যকলাপে বিশেষ হতাশা। আর বিরোধী দল তাই বলতে পারছে প্রধানমন্ত্রীর পদত্যাগের
কথা।

এবনে গোলাম সামাদ
লেখক : প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট
Quote   
02/24/2011 8:35 pm

Senior Member


Regist.: 01/22/2011
Topics: 0
Posts: 31
OFFLINE
Thanks for posting the article,Ekram Bhai. I found some points of the article pretty interesting!!!



Originally Posted by !:
‘শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা মাত্র দু’বছরের মধ্যে ১৪-১৫ লাখ থেকে ৩৩ লাখ হয়ে গেছে। আগে সারা বছরে যে লেনদেন হতো, এখন তা দু’দিনেই হচ্ছে।



I see no problem if the stock traders have increased in quantity in our market!! He hasn't explained why he sees problem in it

Originally Posted by !:
‘শেয়ারবাজার সম্পর্কে আমার ধারণা খুবই অস্বচ্ছ। তাই এ প্রসঙ্গে কোনো মন্তব্য করা সমীচীন হবে বলে মনে করছি না।



Well,at least,he confessed that he has very little knowledge on share market. But I wonder why then he is writing article on share market. If someone thinks he has little understanding of something,then should he write article on it!!!!


Originally Posted by !:
কিন্তু আমার মনে যে প্রশ্নটা জেগেছে তা হলো, আমাদের দেশের শেয়ারবাজার (Stock Exchange) থাকার কি খুবই প্রয়োজন? বিভিন্ন কোম্পানি তার শেয়ার সরাসরি বিক্রি করলেই তো চলে!

  

This is the most illiterate comment I have read in 2011 in net!!! Well,clearly,as he himself has confessed above,he has no clear idea of share market,and hence capitalism!!! He also doesn't have any idea why a company should not go for selling its shares on its own instead of stock exchange. In order to facilitate and regulate the selling of shares of a company,the governments of civilized countries had established stock exchanges. And through stock exchanges,governments make sure that both companies and general public get proper price of a share of a company. Stock exchange is for regulating the dealings between a company and a civilian!

By asking "Is it necessary to have stock exchanges in our country", he seems to be implying : is it really necessary to have a government in our country,or to have newspaper in our country,or to have electricity in our country,or to have buildings in our country,or to have televisions in our country!!!!!

The writer doesn't have a clue what he is writing about!!!

We really do need more people like him in our country to get back to primitive societies.



Quote   
02/24/2011 9:00 pm

Senior Member


Regist.: 01/14/2011
Topics: 0
Posts: 33
OFFLINE
''এবনে গোলাম সামাদ
লেখক : প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট'' আমাদের কি দূর্ভাগ্য যে উনাদের মত কলামিষ্ট যারা শেয়ার বাজার সম্পর্কে সামান্যতম ধারনা রাখেননা,তারা আজকে শেয়ার বাজারের উপর বোধ গম্য হীন কলাম লিখেন।
Quote   
02/25/2011 1:39 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
শেয়ার ট্রেডার ভাইকে ধন্যবাদ। তিনি খুব চমৎকারভাবে তথাকথিত এইসব লেখক + প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট এর বক্তব্যের উচিত জবাব দিয়েছেন। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার চমৎকার ফর্মুলা বাতলে দিয়েছেন এই লেখক। ধন্য ধন্য বলি তারে------
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview