DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
পুঁজিবাজারে কারসাজি রোধে সরকারের ২২ পদক্ষেপ
Page 1 / 1
পুঁজিবাজারে কারসাজি রোধে সরকারের ২২ পদক্ষেপ
02/23/2011 10:38 am

Forum Addict


Regist.: 12/31/2010
Topics: 14
Posts: 92
OFFLINE
২৩ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম):
পুঁজিবাজারে কারসাজি রোধে সার্ভেইল্যান্স (নজরদারি) জোরদার করাসহ মোট ২২টি পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পদক্ষেপের বর্ণনা দেন। এর মধ্যে রয়েছে

১. পুঁজিবাজারের সামপ্রতিক উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন,
২. ইনডেক্স ব্রেকার প্রত্যাহার,
৩. প্রত্যেকটি শেয়ারের সার্কিট ব্রেকার স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলাপ করে নির্ধারণ,
৪. বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর পরামর্শক কমিটি পূনর্গঠনের উদ্যোগ গ্রহণ,
৫. কোস্পানি আইন সংশোধন করে কোস্পানির মাধ্যমে বাই-ব্যাকের উদ্যোগ নেয়া,
৬. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজার সংক্রান্ত নীতিগুলো নিয়ে আলোচনার জন্য বার বার বৈঠকের সিদ্ধান্ত,
৭. লোন মার্জিন নির্ধারণে বাজারে কোন হস্তক্ষেপ না করে একটি দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন,
৮. বিনিয়োগকারীদের অধিক প্রশিক্ষণের ব্যবস্থা,
৯. প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তথা ব্যাংক,
১০. আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকের পুঁজিবাজার থেকে অর্জিত মুনাফার একাংশ পুঁজিবাজারে পুনঃবিনিয়োগের পরামর্শ প্রদান,
১১. অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ নিরীক্ষিত আর্থিক বিবরণীর জন্য সতর্কীকরণ ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা,
১২. বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে অধিকতর সমন্বয় সাধনের ব্যবস্থা,
১৩. কোনো সিকিউরিটি অতিমূল্যায়িত বিবেচিত হলে সাময়িকভাবে সেটির লেনদেন স্থগিত,
১৪. তালিকাভুক্ত কোম্পানিগুলোর কোয়াটার্লি রিপোর্ট প্রকাশের ব্যবস্থা,
১৫. তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের সময় NAV per share, cash flow per share এবং EPS প্রদর্শনের বাধ্যবাধকতা আরোপ,
১৬. এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করে ত্রুটির বিচ্যুতি সংশোধনের বিষয়ে নির্দেশ প্রদান,
১৭. দুর্বল কোম্পানি OTC মার্কেটে স্থানান্তর,
১৮. সুবিধাভোগী লেনদেন রোধে তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল সিদ্ধান্ত সংক্রান্ত বোর্ড সভা ট্রেডিং সময়ের পর বা ছুটির দিনে অনুষ্ঠান ও
১৯. এসইসির মূল্য  সংবেদনশীল তথ্য সংক্রান্ত কমিশন সভার সিদ্ধান্ত ট্রেডিং আওয়ারের আগে বিভিন্ন মাধ্যমে প্রকাশ,
২০. বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ঘোষিত লভ্যাংশ ৬০ দিনের বদলে ৩০ দিনের মধ্যে বিতরণের নির্দেশ,
২১. আইপিওর যে ক্ষেত্রে অকৃতকার্য আবেদনকারীদের রি-ফান্ড ওয়ারেন্ট প্রযোজ্য সে ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসেবে সরাসরি প্রদানের সুযোগ প্রদান এবং
২২. বিনিয়োগকারীদের দেয়া অভিযোগ দ্রুত নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ।

(শীর্ষ নিউজ ডটকম/ এসকে/ জেডআর/এমএইচ/ ১৭.৪১ঘ.)
http://www.sheershanews.com/index.php?view=details&data=Loan&news_type_id=1&menu_id=6&news_id=5418

গুরত্ত্ব বিবেচনা করে এ সংবাদটি আলাদাভাবে দিলাম।
Quote   
02/26/2011 12:40 am

Junior Member


Regist.: 02/04/2011
Topics: 0
Posts: 12
OFFLINE
Like it _thanks
Quote   
02/26/2011 7:48 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Arshad Syed:
২৩ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম):
পুঁজিবাজারে কারসাজি রোধে সার্ভেইল্যান্স (নজরদারি) জোরদার করাসহ মোট ২২টি পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পদক্ষেপের বর্ণনা দেন। এর মধ্যে রয়েছে

----------------
গুরত্ত্ব বিবেচনা করে এ সংবাদটি আলাদাভাবে দিলাম।



Thanks Arshad Bhai
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview