বাংলাদেশ শেয়ার মার্কেট এবং এর খুঁটিনাটি > সংবাদ > সংবাদপত্র/ওয়েব সাইট
প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
Page 1 / 1
প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
01/17/2011 2:29 pm

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
  

ঢাকা: পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির সঙ্গে সোমবার সকালে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোশিয়েশনের (বিএমবিএ) সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য মো. ইয়াসিন আলী, বিএমবিএ সভাপতি মো. মূর্তজা আহমেদসহ এসইসি ও বিএমবিএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক বিষয়ে বিএমবিএর সভাপতি মো. মূর্তজা আহমেদের কাছে জানতে চাইলে বাংলানিউজকে বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে নতুন কোনো সিদ্ধান্ত আসে নি।

আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে শেয়ারের দাম উঠানামা করবে। এটাই স্বাভাবিক। তবে বাজারে দরপতনের সময়ে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দেন। ওই বিষয়ে বিনিয়োগকারীদের সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়।  

অন্যদিকে সভাসূত্রে জানাগেছে, বাজারের ধারাবাহিক দরপতনে উদ্বিগ্ন হয়ে পড়ছেন নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এ অবস্থায় বাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের পুঁজিবাজার প্রতি আস্থা ফিরে আনার জন্য সভায় বিএমবিএর সহায়তা চায় এসইসি। একইসঙ্গে এসইসির পক্ষ থেকে বিনিয়োগকারীদের সচেতন করার জন্যও মার্চেন্ট ব্যাংকার্স প্রতিনিধিদের অনুরোধ করা হয়। যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে না দেন।

সূত্র আরও জানায়, সভায় এসইসির পক্ষ থেকে মার্জিন লোন নিয়ে বিনিয়োগকারীদের অসন্তুষ্টির বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া সভায় মার্চেন্ট ব্যাংকগুলো কিভাবে নিজেরা আরও আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারে তা নিয়েও আলোচনা করা হয়।

Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview