| 01/17/2011 1:30 pm |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | শেয়ার বাজার প্রতিবেদক : পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির সঙ্গে সোমবার সকালে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোশিয়েশনের (বিএমবিএ) সভায় এ আহ্বান জানানো হয় বলে সূত্র জানিয়েছে। তারা বাজারে তারল্য সংকট বাড়ানোর উপায় ও কিভাবে মার্চেন্ট ব্যাংকগুলো নিজেরা আরও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সভায় বিনিয়োগকারীদের সচেতন করার জন্য বিএমবিএর প্রতি আহবান জানানো হয়। যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে না দেন। সূত্র আরও জানায়, সভায় এসইসির পক্ষ থেকে মার্জিন লোন নিয়ে বিনিয়োগকারীদের অসন্তুষ্টির বিষয় নিয়েও আলোচনা হয়।
এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য মো. ইয়াসিন আলী, বিএমবিএ সভাপতি মো. মূর্তজা আহমেদসহ এসইসি ও বিএমবিএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
|
|