DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > MARKET TREND
পরিবর্তিত পরিস্থিতিতে আপনার বিনিয়োগ সিদ্ধান্তের রূপরেখা।
Page 1 / 2 1 - 2 Next »
পরিবর্তিত পরিস্থিতিতে আপনার বিনিয়োগ সিদ্ধান্তের রূপরেখা।
01/10/2011 12:41 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

বাংলাদেশের পূঁজিবাজারে আজকের দিনটি একটি কাল দিন। মাত্র ৫০ মিনিটে ৬৬০ পয়েন্ট পতন বাংলাদেশের পুঁজিবাজারে নজিরবিহীন। আজকের এই নজিরবিহীন দরপতনের পর  এসইসি নিম্নলিখিত সিদ্ধান্ত নিয়েছেঃ
১ মার্জিন ঋন সুবিধা  ১:২ এ উন্নীতকরন।
২। স্পট মার্কেটে থাকা কোম্পানী গুলোকে পাবলিক মার্কেটে আনা
৩। সকল শেয়ারের ক্ষেত্রে নেটিং সুবিধা চালু।
৪।  মার্চেন্ট ব্যাংক পরিশোধিত মূলধনের ১০ শতাংশের পরিবর্তে  ১৫ শতাংশ ঋন গ্রহনের সুবিধা।

উপরোক্ত সিদ্ধান্তগুলোর মধ্যে ২ ও ৩ নং সিদ্ধান্ত বাজারের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। তবে তারল্য সংকট না কাটলে ১ ও ৪ নং সিদ্ধান্ত তেমন ফল বয়ে আনবে বলে মনে হয়না। এটা অনস্বীকার্য যে, বাংলাদেশের পুঁজিবাজার এখন একটি পরিপূর্ন বিয়ার মার্কেট। পড়তি বাজারে শেয়ারের দাম যে গতিতে পড়ে সে গতিতে উঠে না। ২০১০ সালের ৩রা আগস্ট সুচক ছিল ৬৪৮৩, যা আজকের দিনশেষের সূচকের কাছাকাছি। বছর শেষে সূচক দাঁড়ায় ৮২৯০তে। যে সূচক ৫ মাসে ধীরে ধীরে বেড়ে ৮২৯০ তে পৌছায় তা মাত্র ৫ দিনে নেমে যায়। এই সূচক পুনরুদ্ধার হতে অন্তত ৫ মাস বা তারো বেশী সময় লাগতে পারে। যারা মার্কেটে নতুন তারা অন্তত ৪০ থেকে ৫০% পুঁজি হারিয়েছেন। যারা পুরনো বিনিয়োগকারী তাদের  লাভ গিয়েও পুঁজিতে টান পড়েছে।এ মার্কেটে বিনিয়োগে কৌশলী না হলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য নাও পেতে পারেন। অধিকাংশ বিনিয়োগকারী গত ১৫ মাস ধরে বাজার শুধু উঠতেই দেখেছেন, তেমন পড়তে দেখেননি। এখন প্রায়শঃই আপনাকে এ পরিস্থিতির মুখমুখি হতে হবে।তাই বিয়ার মার্কেটে বিনিয়োগের কিছু কৌশল উপস্থাপন করছি। একইসাথে উল্লিখিত সিদ্ধান্ত সমুহের প্রেক্ষিতে আপনার বিনিয়োগ কৌশল কি হবে তাও আলোচনা করছি।

১।এ মুহুর্তে প্রায় সকলের নিকট নগদ টাকার ঘাটতি রয়েছে। মার্জিন লোন নিয়ে বিনিয়োগ ঝুকিপূর্ন হতে পারে যা আপনাকে আরো ঋনগ্রস্ত করে তুলতে পারে।এক্ষেত্রে আপনার পোর্টফোলিও এভারেজ করার জন্য যতটুকু ঋন প্রয়োজন, তার চেয়ে অতিরিক্ত ঋন গ্রহন না করাই ভাল।
২।স্পট মার্কেট থেকে ১৪ টি কোম্পানীকে পাবলিক মার্কেটে আনা ও নেটিং সুবিধা চালু মার্কেটের জন্য ইতিবাচক হবে বলে আমি মনে করি। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীগন অন্তত এর মাধ্যমে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। বিয়ার মার্কেট থেকে মার্কেট উঠতে যেমন সময় লাগবে, তেমনি পুর্বের দামে ফিরে যেতেও অনেক সময় লাগবে। তাই নেটিং এর সুবিধা গ্রহন ছাড়া ট্রেডিং এ অবস্থায় তেমন অর্থবহ হবে না।
৩। নেটিং এর কারনে ট্রেড ভলিউম অনেক বাড়বে, তাই শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার তেমন সম্ভাবনা নেই।এজন্য অল্প মার্জিনে শেয়ার ক্রয় বিক্রয় করতে হবে।
৪।নেটিং এর ক্ষেত্রে অল্প  পরিশোধিত মূলধনের কোম্পানীর শেয়ারে বিনিয়োগ অধিক লাভজনক হতে পারে।
৫।সময় এসেছে ভাল মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগ  করার। মনে রাখতে হবে , বিয়ার মার্কেটে আপনি হঠাৎ সূচকের দ্রুত পতন দেখবেন এবং তা পুনঃ পুনঃ সংঘটিত হতে থাকবে। ভাল মৌলভিত্তির শেয়ার আপনার পূঁজি হারানোর ভয় কমিয়ে দেবে।
৬।নেটিং  সুবিধা নিয়ে গ্যাম্বলাররা আপনাকে ফাঁদে ফেলতে চাইবে, এ মুহুর্তে ভুলেও সে পথে পা বাড়াবেন না। যাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) অথবা সম্পদমূল্য ঋনাত্বক সে সকল শেয়ার এড়িয়ে চলতে হবে। আপনার কাছে যদি এ ধরনের শেয়ার থেকে থাকে তবে অতিদ্রুত তা বিক্রি করে ভাল শেয়ারে বিনিয়োগ করুন।
৭। আপনার শেয়ারের কাংখিত ক্রয়মুল্য নিরূপন করুন। এবং আপনার ক্রয়কৃত শেয়ার অতি মূল্যায়িত কিনা তা যাচাই করুন। অতি মূল্যায়িত হলে তা বিক্রি করে ভাল  মৌল ভিত্তির এবং অবমূল্যায়িত বা কাঙ্ক্ষিত মূল্যের কাছাকাছি শেয়ার ট্রেড করুন।
৮। একটা শেয়ারের কাঙ্ক্ষিত ক্রয় মূল্য নিরূপনে নিম্নের নিয়ম অনুসরণ করুনঃ
কাংক্ষিত ক্রয়মূল্য=(সম্পদ মূল্যের দেড় গুন +শেয়ার প্রতি আয়ের ১৫ গুন) অথবা (সম্পদ মূল্যের আড়াইগুন +শেয়ার প্রতি আয়ের ৯ গুন) - এ দুটির মধ্যে যেটি কম।
৯। সর্বোচ্চ ২০% এর  বেশি লাভ আশা করবেন না।নেটিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ১০% লাভে সন্তুষ্ট থাকুন।
১০।এ বাজারে অতি লোভ পরিহার করুন।

পরিশেষে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার বিনিয়োগ সুরক্ষিত হোক, এই কামনা করছি।

দ্রষ্টব্যঃ এই আর্টিকেল এ প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব এবং এই মতামতের ভিত্তিতে কেউ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে লেখক তার দায় বহন করবে না। আপনার নিজের ঝুঁকিতে বিনিয়োগ সিদ্ধান্ত নিন।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/10/2011 1:32 pm

NEWBIE

Regist.: 12/26/2010
Topics: 1
Posts: 2
OFFLINE
Very Good Analysis. Thanks for Your Hard works.
Quote   
01/10/2011 1:38 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Mahmud Patwary:
Very Good Analysis. Thanks for Your Hard works.

THANKS FOR COMMENT
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/10/2011 1:46 pm

NEWBIE

Regist.: 01/03/2011
Topics: 0
Posts: 9
OFFLINE
You r doing an excellent job for the millions of unfortunate SMALL INVESTORS of this poor country who realy need at this moment  these sorts of armaments to fight with THE evils of our STOCK MARKET.Keep it up.ALLAH bless you!
Quote   
01/10/2011 2:06 pm

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Muzibul Haque:

Many many thanks for your inspiring comments.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/10/2011 3:41 pm

Forum Addict

Regist.: 12/31/2010
Topics: 14
Posts: 92
OFFLINE
তাজ ভাই, আপনাকে   অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখাগুলো থেকে আমি দিন দিন অনেক শিখছি। বই-টই পড়েও অতটা বুঝিনি (প্রকৌশলবিদ্যার ছাত্র ছিলাম)। আচ্ছা, কাংক্ষিত ক্রয়মূল্য নির্ণয় করার এই সুত্রটার ভিত্তি কি? একটু বুঝিয়ে দিবেন?

Well, maybe it's a stupid question to many of you. You know, I am still newbie in Share market. দয়া করে কেউ একজন কি বলতে পারেন, "নীটিং" ব্যপারেটা কি?
Quote   
01/10/2011 6:51 pm

Senior Member

Regist.: 01/06/2011
Topics: 2
Posts: 30
OFFLINE
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখাগুলো থেকে আমি দিন দিন অনেক শিখছি।
Thanks a lot for nice guidelines.  Expected price is high mone hosse,  Bank er khetre et to onek kom ase,
Quote   
01/10/2011 9:58 pm

Senior Member

Regist.: 01/10/2011
Topics: 0
Posts: 29
OFFLINE
Thanks for the nice guidelines
Quote   
01/11/2011 1:49 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Arshad Syed:
তাজ ভাই, আপনাকে   অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখাগুলো থেকে আমি দিন দিন অনেক শিখছি। বই-টই পড়েও অতটা বুঝিনি (প্রকৌশলবিদ্যার ছাত্র ছিলাম)। আচ্ছা, কাংক্ষিত ক্রয়মূল্য নির্ণয় করার এই সুত্রটার ভিত্তি কি? একটু বুঝিয়ে দিবেন?

Well, maybe it's a stupid question to many of you. You know, I am still newbie in Share market. দয়া করে কেউ একজন কি বলতে পারেন, "নীটিং" ব্যপারেটা কি?

Calculatoin of perceived value of a stock:

This is basically taken from Graham's formula. As per Graham, the buy price should not exceed 1.5 times NAV and 15 times EPS and selling price also should be limited to 2.5 times NAV and 9 times EPS. Thus we can find  the range of buying or selling a stock.I did not follow the actual formula rather I have modified it according to current market situation. Often it is observed that, we will find low prices for selling a stock than its buy prices according to the formula. It can also be noted that, our market is not so mature to follow the formula in toto. I could not refer it because I did not follow the exact rule.

For info only: Graham has given this formula in between 1970 to 1972 after a crackdown in NYSE.

Netting

In short, This is a financial adjustment of buying and selling of shares. Under this facility, one can buy stocks with the sale proceeds immediately after completing a deal in any category (A,B,G,N,Z). So you have the opportunity to buy the  same or any other  stock immediately after selling it. In this way, you can sell a stock when price goes high and buy when price goes low.Again, we have to take it in consideration that we have to follow the T+3 trading settlement rule. So for getting  the benefit of netting we have to buy same stock in 3 consecutive days.

Thanks for your inspiring comment and sorry to write in English because I am in a hurry and also  a newbie in Avro and it takes much time .
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/11/2011 2:07 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Rezaul Karim Sheikh:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখাগুলো থেকে আমি দিন দিন অনেক শিখছি।
Thanks a lot for nice guidelines.  Expected price is high mone hosse,  Bank er khetre et to onek kom ase,

The more gap in between current price and perceived value of a stock the better gain can be expected . Banks and NBFI shares are much more undervalued according to the rule. Again we have to consider the paid up capital and dividend paying capability of a stock. Low paid ups  can play more than higher paid ups.

Also, take in consideration that gamblers generally do not play with the high paid up stocks.

I must mention here that the formula may not be effective in Mutual Funds . The price of Mutual Funds should not exceed the exact Book value and be better if it is below 10-15% of its book value.

The rule may not show good result  for new stocks.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/11/2011 2:09 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by S A Chowdhury Masud:
Thanks for the nice guidelines

Thanks also for nice comment.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/11/2011 3:05 am

Senior Member

Regist.: 01/09/2011
Topics: 0
Posts: 33
OFFLINE

  অনেক অনেক ধন্যবাদ।
Quote   
01/11/2011 3:23 am

NEWBIE

Regist.: 01/03/2011
Topics: 0
Posts: 9
OFFLINE
We r expecting ur evaluation, comments and valuable opinion on todays Extra Ordinary History Making Market and also market forecast & strategy for tomorrow and rest of the days this week.THANKS
Quote   
01/11/2011 7:54 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Nurul Islam:

  অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ

................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
01/11/2011 7:59 am

Administrator
Cool Senior Forum Expert

Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE

Originally Posted by Muzibul Haque:
We r expecting ur evaluation, comments and valuable opinion on todays Extra Ordinary History Making Market and also market forecast & strategy for tomorrow and rest of the days this week.THANKS

Thanks, I am analysing today's market condition, I shall post a separate topic on todays market, Market forecast will be posted in" Market trend in 2011" thread by 12 tonight.
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 2 1 - 2 Next »
Login with Facebook to post
Preview