| 05/31/2011 4:40 pm |
 Forum Addict

Regist.: 12/31/2010 Topics: 14 Posts: 92
 OFFLINE | ০১-০৬-২০১১, Prothom Alo
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের পর গতকাল মঙ্গলবার নতুন তিন সদস্যের মধ্যে বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে পুনর্বণ্টন করা হয়েছে পুরোনো আট কর্মকর্তার দায়িত্ব।
এসইসি সূত্র জানায়, পুনর্গঠিত কমিশনের সদস্য হেলাল উদ্দিন নিজামীকে প্রশাসন ও অর্থ, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), মিউচুয়াল ফান্ড ও স্পেশাল পারপাস ভেহিকেল (এসপিভি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এবং সেন্ট্রাল ডিপজিটরি সিস্টেমের (সিডিএস) দায়িত্ব দেওয়া হয়েছে।
নিবন্ধন, আইন, এনফোর্সমেন্ট, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স (সিএমআরসিসি) এবং সার্ভিল্যান্সের দায়িত্ব দেওয়া হয়েছে সদস্য আমজাদ হোসেনকে।
আর সদস্য আরিফ খানকে দেওয়া হয়েছে করপোরেট ফিন্যান্স, ক্যাপিটাল ইস্যু, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিস (এসআরআই) ও সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেটস অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজের (এসআরএমআইসি) দায়িত্ব।
এ ছাড়া কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমদকে প্রশাসন ও অর্থ এবং এনফোর্সমেন্ট; নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরীকে সিএমআরআরসি ও আইন; নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানকে করপোরেট ফিন্যান্স ও আরঅ্যান্ডডি; নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে এসআরএমআইসি ও সিডিএস; নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এসআরআই, প্রকল্প ও মুখপাত্র; নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামকে সার্ভিল্যান্স ও এমআইএস; নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে ক্যাপিটাল ইস্যু, মিউচুয়াল ফান্ড ও এসপিভি এবং পরিচালক মাহবুবুল আলমকে নিবন্ধনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
পুঁজিবাজারের সাম্প্রতিক কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠন করা হয়েছে। |
|
|