DSE SMALL INVESTORS PLATFORM (DSIP) > DISCUSSION > NEWS AND INFO
বাংলাদেশ ফান্ড আইসিবি সভায় অনুমোদন
Page 1 / 1
বাংলাদেশ ফান্ড আইসিবি সভায় অনুমোদন
03/09/2011 5:12 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড আইসিবি সভায় অনুমোদন

ঢাকা, ৯ মার্চ (শীর্ষ নিউজ ডটকম)


পুঁজিবাজার সক্রিয় করতে ৫ হাজার কোটি টাকার ওপেন-এন্ড বাংলাদেশ ফান্ড মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন হয়েছে। আজ বুধবার আইসিবির (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) বোর্ড সভায় এ ফান্ডের আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট স্পন্সর কোম্পানির নিজস্ব বোর্ড সভায় ফান্ড গঠন প্রক্রিয়া অনুমোদনের পর এসইসিতে আবেদন করা হবে। আইসিবির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইসিবির চেয়ারম্যান ড. মো. খায়রুল হোসেন।
তিনি আরো জানান, এ ফান্ডটি পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে উত্থান পতনে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে গেছে। বিনিয়োগকারীদের আস্থাহীনতার এ সংকট কাটাতে আইসিবি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এ ফান্ডের ৫০ শতাংশ অর্থ পুঁজিবাজারে এবং বাকি অর্থ মানি মার্কেটে বিনিয়োগ করা হবে। রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে আইসিবি এ উদ্যোগ গ্রহণ করেছে।
নবগঠিত এ ফান্ডের ৫শ' কোটি টাকা দেবে আইসিবি, বাকি টাকা জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি.) এবং সাধারণ বীমা করপোরেশন দেবে বলে তিনি জানিয়েছেন।
ইতিপূর্বে পুঁজিবাজার সক্রিয় করতে সরকারের দেয়া ৬শ' কোটি টাকা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ওই টাকার কিছু অংশ বিনিয়োগ করা হয়েছে। তবে ৩ মাসের জন্য ওই টাকা দেয়া হয়েছিল। এর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে তিনি জানান।
(শীর্ষ নিউজ ডটকম/এএম/এসএস/এমএইচ/১২.৩৭ঘ)
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
03/09/2011 5:19 am

Administrator
Cool Senior Forum Expert


Regist.: 12/19/2010
Topics: 309
Posts: 2083
OFFLINE
পাঁচ হাজার কোটি টাকার ফান্ডটি অনুমোদন করল আইসিবি

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৯-০৩-২০১১
প্রথম আলো


পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’-এর অনুমোদন দিয়েছে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আজ বুধবার সকালে আইসিবির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আজই কো-স্পন্সরদের চিঠি দেওয়া হবে। কো-স্পন্সরদের বোর্ড মিটিংয়ে ফান্ডটি অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে।
এসইসির অনুমোদন সাপেক্ষে ফান্ডটি বাজারে আসবে। তিনি আরও বলেন, এ-সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুবই স্বল্প সময়ের মধ্যে যেন ফান্ডটি বাজারে আসে সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকে পলিসি সাপোর্ট নেওয়া হচ্ছে।
আইসিবির চেয়ারম্যান মো. খায়রুল হোসেন বলেন, ‘বাজারে স্থিতিশীলতা আনতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এ মুহূর্তে পুঁজিবাজারে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটি ফান্ড গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছি। বাজারের সংকটকালে এই ফান্ড থেকে শেয়ার কেনা হবে আবার বিক্রিও করা হবে।’
ফায়েকুজ্জামান বলেন, ‘ফান্ডটির উদ্যোক্তা হিসেবে আমরা যে আন্তরিক, তার প্রমাণ ফান্ডটির এই অনুমোদন। এ ব্যাপারে পরিচালনা পর্ষদও বেশ খুশি রয়েছে।’
ফায়েকুজ্জামান আরও বলেন, নতুন এই ফান্ডটি বাজারকে স্থিতিশীল করবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
প্রসঙ্গত, ৬ মার্চ আইসিবি পাঁচ হাজার কোটি টাকার এই ফান্ডটি গঠনের কথা জানায়। পরে আইসিবি ও এসইসির চূড়ান্ত অনুমোদনের পর ফান্ডটি বাজারে আসবে বলে জানানো হয়। সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি, চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), বাংলাদেশে জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) যৌথভাবে এ ফান্ডটি গঠন করবে। তবে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও ফান্ড গঠনে অংশ নিতে পারবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে ফায়েকুজ্জামান বলেন, গতকাল এ-সংক্রান্ত কমিটির মিটিং হয়েছে। কমিটির কার্যক্রম এবং পরিকল্পনার ব্যাপারে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ডিএসইর যারা কমিটিতে রয়েছে তাঁরা সবাই ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে খুবই আন্তরিক। উল্লেখ্য, ফায়েকুজ্জামান ডিমিউচুয়ালাইজেশনের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান।
................
Reproduction of any of the articles in any means will be treated as as per law.
-----------------------
Help and be Helped.

http://apps.facebook.com/facebook_forums/?forum=209
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview