Share news24 > Others News
ছয় মাসের সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা
Page 1 / 1
ছয় মাসের সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা
01/30/2011 5:12 am

Administrator
Cool Senior Member


Regist.: 01/27/2011
Topics: 30
Posts: 0
OFFLINE
আগামী ছয় মাসের জন্য সংকুলানমুখি মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য এ মুদ্রানীতি ঘোষণা করেন।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘তবে বাস্তব ও পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বাস্তবানুগ মুদ্রানীতি অনুসরণ করা হবে।’

তিনি জানান, বিনিয়োগ ও উৎপাদনশীল কার্যক্রমকে উৎসাহিত করার ব্যবস্থা রয়েছে এ মুদ্রানীতিতে। শিল্প ও কৃষি উৎপাদন উদ্বুদ্ধকরণের দিক-নির্দেশনার পাশাপাশি মুদ্রানীতিতে বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকিং খাতের সুষ্ঠু পরিচালনার বিষয়ও উল্লেখ রয়েছে।

প্রতি বছর জানুয়ারি ও জুনে এ মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতির অবস্থা ও চাহিদার বিষয়গুলো পর্যালোচনা করে এ মুদ্রানীতি প্রকাশ করা হয়ে থাকে।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview